হোমিও কথন

হোমিও কথন হোমিওপ্যাথি - একটি সুস্থ জীবনের বার্তা!
(1)

ইশিতা সবেমাত্র হাইস্কুলের চৌকাঠ পেরিয়েছে, চোখে তার নানা রঙিন স্বপ্ন। একদিন কোনো একটি কারণে তার মা তাকে বকা দেন। তাদের বা...
10/09/2026

ইশিতা সবেমাত্র হাইস্কুলের চৌকাঠ পেরিয়েছে, চোখে তার নানা রঙিন স্বপ্ন। একদিন কোনো একটি কারণে তার মা তাকে বকা দেন। তাদের বাসায় সিলিং থেকে ঝুলানো দুটি রিং ছিল, যেগুলোতে তার ভাই প্রতিদিন এক্সারসাইজ করত। সেই দিন অভিমান ও ক্ষোভে ইশিতা ওই রিংয়ের ভেতর দিয়ে ওড়না পেঁচিয়ে টুল থেকে লাফ দেয়। গলায় ওড়না চাপ লাগার সঙ্গে সঙ্গেই সে তীব্র কষ্ট অনুভব করে এবং উপলব্ধি করে যে সে বাঁচতে চায়, এই পৃথিবীর আলো আরও কিছুদিন দেখতে চায়।

আসলে এই পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চায়। কিন্তু কখনো কখনো জীবনের তীব্র কষ্ট, অভিমান, হতাশা কিংবা একাকিত্ব মানুষকে ভুল পথের দিকে পা বাড়াতে বাধ্য করে। কেউ সেই ভুল থেকে ফিরে আসে, কেউ বা হারিয়ে যায় অতল গহ্বরে।

একটু ভাবুন...

আপনার আশেপাশের মানুষগুলোকে কি সত্যিই আপনি ভালো করে দেখছেন?

যে মানুষটা প্রতিদিন হাসছে, গল্প করছে, স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছে, সে কি সত্যিই ভালো আছে?

হয়তো না।

কখনো কখনো একজন মানুষ বাইরে থেকে একদম স্বাভাবিক থাকলেও, ভেতরে ভেতরে প্রতিদিন নিজের সঙ্গে এক কঠিন যুদ্ধে লড়ে। তাই কাউকে বিচার করার আগে একটু থামুন, তার কথা মন দিয়ে শুনুন এবং তার কষ্টকে ছোট করে দেখবেন না।

শুধু “সব ঠিক হয়ে যাবে” না বলে তাকে বলু, "তুমি একা নও, আমি তোমার পাশে আছি।"

আপনার কয়েক মিনিট সময় দেওয়া, একটি আন্তরিক কথা কিংবা মনোযোগ দিয়ে তার কথা শোনা, তার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। মানসিক সমস্যাকে কখনো অবহেলা করবেন না। প্রয়োজনে পরিবার, কাছের মানুষ এবং যোগ্য চিকিৎসকের সহায়তা নিন।

আত্মহত্যাসহ বিভিন্ন মানসিক সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। কেউ যদি আত্মহত্যার মন-মানসিকতায় বা তীব্র মানসিক কষ্টে থাকে, তাকে একা না রেখে দ্রুত চিকিৎসকের সহায়তা নেওয়া জরুরি।

আর আপনি যদি নিজেই কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান, একা থাকবেন না। কারও সঙ্গে কথা বলুন এবং সাহায্য চান। কারন জীবন একটাই ।

হোমিও কথন
একটি সুস্থ জীবনের বার্তা




সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৩৪তম ব্যাচ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের BHMS ১ম প্রফেশনাল পর...
10/09/2026

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৩৪তম ব্যাচ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের BHMS ১ম প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফলে কৃতকার্য ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে হোমিও কথন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তোমাদের এই অর্জন দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতারই প্রতিফলন। এই সাফল্য ভবিষ্যতের পথচলায় আরও আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক, এই কামনা রইলো।

আর যারা এবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের প্রতিও রইলো আন্তরিক শুভকামনা। একটি ফলাফল কখনোই তোমাদের সামর্থ্য বা সম্ভাবনার চূড়ান্ত মূল্যায়ন নয়। নতুন উদ্যমে আবারও শুরু হোক পথচলা, অর্জিত অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে।

সকলের জন্য রইলো সুন্দর ভবিষ্যৎ ও সফলতার শুভকামনা।

- টিম হোমিও কথন

মঞ্চে আসছে 'হ্যানিমেন' নাটকের ৫ম প্রদর্শনী! হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্মকে আশ্রয় করে নির্মিত...
09/09/2026

মঞ্চে আসছে 'হ্যানিমেন' নাটকের ৫ম প্রদর্শনী!

হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্মকে আশ্রয় করে নির্মিত, অভিনেতা জাহিদ হাসান অভিনীত মনোড্রামা "হ্যানিমেন"। মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা হিসেবে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। এর আগে গত ৬ আগষ্ট চতুর্থ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম প্রদর্শনী।

তারিখ: ১২ সেপ্টেম্বর,২০২৬
সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্থান: রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল

নাটকটির রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময় এবং একক অভিনয়ে থাকছেন মীর জাহিদ হাসান। নাটকটির সংলাপ ও ঘটনাপ্রবাহ দর্শককে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিবে বলে আশা ব্যক্ত করেছেন নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়।

নাটকটির আলোক পরিকল্পনায় আছেন আবু আজাদ, সেট ও প্রপসে পলাশ হেনড্রী সেন, পোশাকে আইরিন পারভীন লোপা, মিউজিকে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফিতে সৈয়দা কানিজ ফাতেমা লিসা, মেকআপে শুভাশীষ দত্ত তন্ময় এবং পোস্টার এঁকেছেন চারু পিন্টু।

টিকেট বুকিং: ইকবাল হাফিজ - ০১৭১১৬৮০৩৪৫
টিকেট মূল্য: ৫০০, ৩০০ ও ২০০ টাকা

_ জয়তুন - নাহার (টিম হোমিও কথন)

09/09/2026

বছরের পর বছর পুরোনো রোগে ভুগছেন? দীর্ঘমেয়াদি রোগে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করার আগে কিছু বিষয় জানা জরুরি। চিকিৎসায় প্রয়োজনীয় সময় দেওয়া এবং একজন দক্ষ, নিবন্ধিত ও অভিজ্ঞ চিকিৎসক নির্বাচন, সুস্থতার যাত্রাকে আরও সচেতন ও সঠিকভাবে এগিয়ে নিতে পারে।

#হোমিওপ্যাথি #স্বাস্থ্যসচেতনতা #দীর্ঘমেয়াদি_রোগ #হোমিও_কথন

নতুন কিছু শুরু করার প্রথম দিনটা কখনোই শুধু একটি শুরু হয়ে থাকে না। সঙ্গে থাকে অনভিজ্ঞতা, কিছু অপ্রত্যাশিত প্রতিকূলতা, ভুল...
08/09/2026

নতুন কিছু শুরু করার প্রথম দিনটা কখনোই শুধু একটি শুরু হয়ে থাকে না। সঙ্গে থাকে অনভিজ্ঞতা, কিছু অপ্রত্যাশিত প্রতিকূলতা, ভুল, সংশোধন, আর থাকে নতুন করে কিছু শেখার সুযোগ।

আজকের শুটিংও ছিল তেমনই এক অভিজ্ঞতা। নতুন দুই Presenter তামান্না আক্তার যুথি ও আজুয়া মজুমদার তারিনের প্রথম দিনের কাজের মাঝে তাই শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাই নয়, উঠে এসেছে আরও কিছু উপলব্ধি- দূর থেকে সহজ মনে হওয়া একটি কাজ বাস্তবে কতটা প্রস্তুতি, ধৈর্য ও পরিশ্রম দাবি করে; প্রতিকূলতার মধ্যেও ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন কতটা; আর ভুলকে থেমে যাওয়ার কারণ না বানিয়ে সেখান থেকেই শেখার গুরুত্ব কতটা। প্রথম দিনের কিছুটা অস্বস্তি, কিছুটা অনভিজ্ঞতা আর অনেকটা শেখার মধ্য দিয়েই শেষ হলো আজকের শুটিং।

শুরুটা হয়তো নিখুঁত ছিল না। কিন্তু শুরুটা হয়েছে। আর একটি অর্থবহ পথচলার জন্য কখনো কখনো সেটুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে আরও অনেক শুট, আরও অনেক শেখা, আরও অনেক অভিজ্ঞতা।

হোমিওপ্যাথি, সুস্বাস্থ্য ও মানবকল্যাণের উদ্দেশ্যনির্ভর এই যাত্রা এগিয়ে যাক ধারাবাহিকতায়, শেখায় এবং কাজের মধ্য দিয়ে। মিশন এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

স্বাভাবিক রোগীর চাপে স্বস্তিতে চিকিৎসাসেবা। অতিরিক্ত ভিড় নেই, নেই বিশৃঙ্খলা, স্বাচ্ছন্দ্যে সেবা দিচ্ছেন চিকিৎসকরা; থেরাপ...
07/09/2026

স্বাভাবিক রোগীর চাপে স্বস্তিতে চিকিৎসাসেবা। অতিরিক্ত ভিড় নেই, নেই বিশৃঙ্খলা, স্বাচ্ছন্দ্যে সেবা দিচ্ছেন চিকিৎসকরা; থেরাপি ও হিজামায় দীর্ঘ সিরিয়াল!

আতাউল খবির | ক্যাম্পাস প্রতিনিধি

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ রোগীর উপস্থিতি ছিল স্বাভাবিক। নির্ধারিত সময়ে সাধারণত যে পরিমাণ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন, আজও প্রায় সেই পরিমাণ রোগীর উপস্থিতি দেখা গেছে। অতিরিক্ত রোগীর চাপ স্বাভাবিক থাকায় হাসপাতালের সার্বিক কার্যক্রম ছিল স্বাভাবিক, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক।

সকাল থেকেই বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাভাবিকভাবে চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। রোগীর অতিরিক্ত চাপ না থাকায় চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের ওপরও বাড়তি চাপ তৈরি হয়নি। ফলে আগের ব্যস্ত সময়ের তুলনায় আজ চিকিৎসাসেবা কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতে পেরেছেন।

হাসপাতালে নিয়মিতভাবে পঞ্চকর্ম, আকুপাংচার, হিজামা, যোগ চিকিৎসাসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে থেরাপি ও হিজামা সেবার জন্য রোগীদের আগে থেকেই সিরিয়াল দেওয়া হয় এবং সেই সিরিয়াল অনুযায়ী পর্যায়ক্রমে সেবা প্রদান করা হচ্ছে।

তবে নির্দিষ্ট সংখ্যক বেড ও চিকিৎসা-সুবিধার কারণে প্রতিদিন সীমিতসংখ্যক রোগীকে এসব থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে। ফলে চাহিদার তুলনায় সেবার সুযোগ সীমিত হওয়ায় থেরাপি ও হিজামার সিরিয়াল অনেক দূর পর্যন্ত চলে গেছে। আগে থেকে সিরিয়াল নেওয়া রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সেবা দেওয়া হচ্ছে।

এদিকে রোগীর চাপ স্বাভাবিক থাকায় শিক্ষার্থীরাও চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন ক্লিনিক্যাল কার্যক্রম পর্যবেক্ষণ ও হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছেন। রোগীর ইতিহাস নেওয়া, শারীরিক পরীক্ষা এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের ক্লিনিক্যাল দক্ষতা বাড়াচ্ছেন।

সব মিলিয়ে আজ হাসপাতালের পরিবেশ ছিল শান্ত, স্বাভাবিক ও শৃঙ্খলাপূর্ণ। অতিরিক্ত রোগীর চাপ না থাকায় চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী ও স্টাফরা স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে রোগীরাও তুলনামূলক কম অপেক্ষায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পেরেছেন।

রাফি হঠাৎ লক্ষ্য করল, তার হাতে লালচে দাগ উঠেছে এবং প্রচণ্ড চুলকাচ্ছে। প্রথমে সে বিষয়টিকে গুরুত্ব দিল না। কিন্তু কয়েকদিন ...
06/09/2026

রাফি হঠাৎ লক্ষ্য করল, তার হাতে লালচে দাগ উঠেছে এবং প্রচণ্ড চুলকাচ্ছে। প্রথমে সে বিষয়টিকে গুরুত্ব দিল না। কিন্তু কয়েকদিন পর দাগগুলো আরও ছড়িয়ে পড়ল।

বর্তমানে অনেক মানুষই বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগছেন। কিন্তু কেন হচ্ছে এই সমস্যা?

বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, অতিরিক্ত ঘাম, স্যাঁতসেঁতে পরিবেশ, অপরিষ্কার কাপড়-বিছানা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এসব কারণে কিছু চর্মরোগের ঝুঁকি বাড়তে পারে।

আবার রোগের কারণ না জেনে নিজের মতো করে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করাও অনেক ক্ষেত্রে সমস্যাকে দীর্ঘায়িত করতে পারে।

তবে মনে রাখতে হবে, সব চর্মরোগের কারণ এক নয়।

তাই ত্বকে অস্বাভাবিক কোনো দাগ, চুলকানি বা পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেওয়া জরুরি।

- হোমিও কথন

নতুন কিছু শেখা, নিজেকে আরও বিকশিত করা এবং একটি অর্থবহ উদ্দেশ্যের সঙ্গে পথচলার প্রত্যয়ে হোমিও কথন-এর Presenter হিসেবে আমা...
05/09/2026

নতুন কিছু শেখা, নিজেকে আরও বিকশিত করা এবং একটি অর্থবহ উদ্দেশ্যের সঙ্গে পথচলার প্রত্যয়ে হোমিও কথন-এর Presenter হিসেবে আমাদের টিমে যুক্ত হয়েছেন অনি আক্তার নুপুর। নুপুরকে জানাই আন্তরিক অভিনন্দন ও স্বাগতম।

হোমিও কথন-এর এই যাত্রা কেবল একটি টিমের অংশ হয়ে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জ্ঞানকে গভীর করা, চিন্তাকে সমৃদ্ধ করা, নিজের সক্ষমতাকে আরও বিকশিত করা এবং প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করার একটি সুযোগ।

আমরা প্রত্যাশা করি, নুপুরের নিষ্ঠা, চিন্তাশীলতা ও সৃজনশীলতা হোমিও কথন-এর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে এই পথচলার মধ্য দিয়ে তার নিজের সম্ভাবনারও সর্বোত্তম বিকাশ ঘটবে। হোমিওপ্যাথির অগ্রযাত্রা, সুস্বাস্থ্য ও মানবকল্যাণে আমাদের এই উদ্দেশ্যনির্ভর প্রয়াসে তার দায়িত্বশীল ও অর্থবহ অবদানের প্রত্যাশা রইল।

অভিনন্দন ও স্বাগতম, নুপুর। আপনার নতুন পথচলা হোক শেখা, বিকাশ ও সৃষ্টিশীল অবদানে সমৃদ্ধ।

Welcome to the team, Nupur. Let the journey begin.

- হোমিও কথন
হোমিওপ্যাথি - একটি সুস্থ জীবনের বার্তা!

একটি নতুন অধ্যায়, নতুন কিছু শেখার ও করার প্রত্যয় নিয়ে হোমিও কথন-এর Presenter হিসেবে আমাদের টিমে যুক্ত হয়েছেন আজুয়া মজুমদ...
05/09/2026

একটি নতুন অধ্যায়, নতুন কিছু শেখার ও করার প্রত্যয় নিয়ে হোমিও কথন-এর Presenter হিসেবে আমাদের টিমে যুক্ত হয়েছেন আজুয়া মজুমদার তারিন। তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগতম।

হোমিও কথন-এর এই পথচলা শুধু কিছু কাজ সম্পন্ন করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের জন্য এটি নিজের সম্ভাবনাকে আবিষ্কার করা, দক্ষতাকে শাণিত করা, চিন্তাকে আরও পরিণত করা এবং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটি সুযোগ।

আমরা চাই, এই পথচলায় আজুয়া তার আগ্রহ ও সক্ষমতাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগাবেন, নতুন কিছু শিখবেন এবং নিজের সম্ভাবনাকে সর্বোত্তমভাবে বিকশিত করার চেষ্টা করবেন। একই সঙ্গে হোমিওপ্যাথির অগ্রযাত্রা, সুস্বাস্থ্য এবং মানবকল্যাণে হোমিও কথন-এর উদ্দেশ্যনির্ভর প্রয়াসে তার সক্রিয় ও অর্থবহ অবদানের প্রত্যাশা রাখি।

অভিনন্দন, আজুয়া। আপনার জন্য অপেক্ষা করছে শেখা, বিকাশ ও অবদানে ভরা এক নতুন পথচলা।

Welcome to the team, Ajua. A new journey begins.

- হোমিও কথন
হোমিওপ্যাথি - একটি সুস্থ জীবনের বার্তা!

নতুন একটি পথচলায়, নতুন কিছু করার প্রত্যয়ে হোমিও কথন-এর Presenter হিসেবে আমাদের টিমে যুক্ত হয়েছেন তামান্না আক্তার যুথি। ত...
05/09/2026

নতুন একটি পথচলায়, নতুন কিছু করার প্রত্যয়ে হোমিও কথন-এর Presenter হিসেবে আমাদের টিমে যুক্ত হয়েছেন তামান্না আক্তার যুথি। তাকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম।

হোমিও কথন-এর সঙ্গে যুক্ত হওয়া কেবল একটি দায়িত্ব গ্রহণ নয়; এটি শেখা, নিজেকে বিকশিত করা, নিজের সীমাকে অতিক্রম করা এবং হোমিওপ্যাথির প্রতি দায়িত্বশীল অবদান রাখার একটি চলমান যাত্রা।

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মধ্যেই সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে নিষ্ঠা, ধারাবাহিকতা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে বাস্তবে রূপ দেওয়াটাই গুরুত্বপূর্ণ। তামান্নার এই পথচলা হোক অর্থবহ, সৃজনশীল ও সম্ভাবনার সর্বোত্তম বিকাশে সমৃদ্ধ। হোমিওপ্যাথি, সুস্বাস্থ্য ও মানবকল্যাণে আমাদের উদ্দেশ্যনির্ভর পথচলায় তার অর্থবহ অবদানের প্রত্যাশা রইল।

Welcome to the team, Tamanna.
Let the journey begin.

- হোমিও কথন
হোমিওপ্যাথি - একটি সুস্থ জীবনের বার্তা!

Address

Mirpur 14
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিও কথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share