14/09/2026
আমাদের সমাজে অনেক আচরণকে খুব সহজেই ভালোবাসা, অধিকার, রাগ বা শাসন বলে স্বাভাবিক করে ফেলা হয়।
তোমার ভালো চাই বলেই তোমাকে এত কিছু মানতে বলি
রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি
স্বামী/স্ত্রী হিসেবে আমার তো কিছু অধিকার আছে
সংসার করলে একটু-আধটু মারধর তো হতেই পারে
কিন্তু কোনো আচরণকে ভালোবাসা বা শাসনের নামে বলা হলেই সেটি ভালোবাসা বা শাসন হয়ে যায় না।
সঙ্গী কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, কী পরবে, কার সঙ্গে মিশবে সবকিছু নিয়ন্ত্রণ করা ভালোবাসার প্রমাণ নয়।
তার ফোন বা মেসেজ বারবার check করা, password চাওয়া, কোথায় গেলো, কখন গেলো সবকিছুতে তদারকি করা, বন্ধু বা পরিবারের কাছ থেকে দূরে রাখতে চাওয়া, উপার্জনের ওপর অপরজন জোরপূর্বক নিয়ন্ত্রণ রাখা বা চিকিৎসা, কাজ বা পড়াশোনার সিদ্ধান্তে জোর করে বাধা দেওয়া বা সবসময় তার ইচ্ছার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটাও নিয়ন্ত্রণমূলক আচরণের অংশ হতে পারে, যা সম্পর্ককে অনিরাপদ বানিয়ে ফেলতে পারে।
আবার রাগের সময় গালাগালি করা, অপমান করা, character নিয়ে আঘাত করা, বারবার ছোট করা, ভয় দেখানো বা হুমকি দেওয়া এসবকেও শুধু রাগের মাথায় হয়ে গেছে বলে স্বাভাবিক করে ফেলা যায় না।
ইচ্ছাকৃতভাবে silent treatment দিয়ে শাস্তি দেওয়া, guilt তৈরি করে নিজের কথা মানানো, সন্তানকে ব্যবহার করে emotional pressure দেওয়া কিংবা সঙ্গীর না-কে সম্মান না করে যৌন সম্পর্কে চাপ দেওয়াও সম্পর্কের জন্য গুরুতর বিষয়।
আর শারীরিকভাবে আঘাত করা, জিনিসপত্র ছোড়া বা ভাঙচুর করে ভয় তৈরি করা এসব কোনোভাবেই শাসন বা রাগের বহিঃপ্রকাশ না।
দাম্পত্য জীবনে মতের অমিল থাকবে, রাগ-অভিমান থাকবে, ভুল বোঝাবুঝিও থাকবে।
কিন্তু রাগ প্রকাশ করা আর কাউকে অপমান করা এক বিষয় নয়। অধিকার থাকা আর কাউকে নিয়ন্ত্রণ করার অধিকার থাকা এক বিষয় নয়। শাসন করা আর নির্যাতন করা এক বিষয় না।
সুস্থ সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা না সেখানে থাকে সম্মান, নিরাপত্তা, পারস্পরিক বোঝাপড়া এবং ব্যক্তিস্বাধীনতার জায়গা।
তাই সম্পর্কের কোনো আচরণ নিয়ে বারবার conflict তৈরি হলে, নিজের বা সঙ্গীর আচরণের pattern বুঝতে therapy সহায়ক হতে পারে।
তবে যেখানে শারীরিক বা যৌন নির্যাতন, গুরুতর মানসিক নির্যাতন, হুমকি বা নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেখানে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত নিরাপত্তা সংসার টিকিয়ে রাখা নয়।
কোনো আচরণকে শুধু সে আমাকে ভালোবাসে বলেই এমন করে বললেই সেই আচরণটি ভালোবাসার আচরণ হয়ে যায় না।
ভালোবাসা কাছে টানে কিন্তু বন্দী করে না। যত্ন করে কিন্তু নিয়ন্ত্রণ করে না। সম্মান করে ভয় দেখায় না।