Cognitive Cure

Cognitive Cure Delivering excellence in Mental Health Care.

This page is a dedicated platform for Mental Health, run by a professional team under the guidance of Dr Muntasir Khan, a well-known psychiatrist who has a decade of experience in mental health in Bangladesh. "Well known Psychiatrist Dr. Muntasir Khan founder of Cognitive Cure which is a mental health service dedicated to empowering individuals to overcome mental health challenges and lead fulfill

ing lives. We are commited to give evidence-based therapies and treatments of wide range neuropsychiatric issues designed to enhance emotional well-being, resilience, and personal growth. Services: Treatment: Brain & mental disorder, drug addiction, headache, sexual dysfunction, autism, ADHD, PTSD, OCD, Depression, Anxiety, Panic attack etc. Counseling and Therapy: Cognitive-behavioral therapy (CBT), dialectical behavior therapy (DBT), Marital therapy, IQ testing, Sex therapy, Relaxation and mindfulness therapy etc."

বয়সভিত্তিক প্যারেন্টিং: শিশুর মানসিক বিকাশের ৪টি ভিন্ন স্তর। বাবা-মা হিসেবে আমরা সবাই চাই আমাদের সন্তান যেন সুন্দরভাবে ...
02/06/2026

বয়সভিত্তিক প্যারেন্টিং: শিশুর মানসিক বিকাশের ৪টি ভিন্ন স্তর। বাবা-মা হিসেবে আমরা সবাই চাই আমাদের সন্তান যেন সুন্দরভাবে বেড়ে ওঠে।

প্রতিটি শিশুর বেড়ে ওঠার ধরন আলাদা, আর তাদের বয়স অনুযায়ী আমাদের ভূমিকাও পাল্টাতে হয়।

শিশুদের মানসিক বিকাশের কিছু নির্দিষ্ট ধাপ আছে। এই ধাপগুলো বুঝে যদি আমরা তাদের পাশে থাকি, তাহলে তাদের বেড়ে ওঠাটা আরও সহজ ও আনন্দময় হয়।

শিশুর সুষ্ঠু মানসিক বিকাশে অভিভাবকত্বের ভূমিকা অনস্বীকার্য। মনোবিজ্ঞানের গভীর পর্যবেক্ষণ থেকে আমরা জানি যে, প্রতিটি শিশুর বিকাশ স্বতন্ত্র এবং বয়সভেদে তাদের চাহিদা ও চ্যালেঞ্জ ভিন্ন হয়।

১. শৈশবকাল (০-৩ বছর):

এই বয়সে শিশুর প্রধান চাহিদা হলো নিরাপত্তা, বিশ্বাস ও যত্ন।
শিশুর কান্নায় দ্রুত সাড়া দেওয়া এবং শারীরিক স্পর্শের মাধ্যমে তাদের মানসিক ও শারীরিক চাহিদা পূরণ করা। গবেষণায় দেখা গেছে, এটি শিশুর মস্তিষ্কে কর্টিসল (Cortisol) হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

এই স্তরে কঠোর শাসন বা নিয়ম চাপানোর চেষ্টা করলে শিশুর অবচেতন মনে নিরাপত্তাহীনতা এবং অবিশ্বাসের জন্ম হতে পারে।

২. প্রাক-বিদ্যালয় পর্ব (৩-৬ বছর):

এই বয়সে শিশুরা নিজেদের সক্ষমতা বুঝতে চেষ্টা করে এবং স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী হয়। তাদের ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন, যেমন—"আজকে তুমি কোন খেলনা দিয়ে খেলবে?" বা "কোন রঙের পোশাক পরতে চাও?"। তবে, এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট কিন্তু সহজ রুটিন বা নিয়ম (যেমন—খেলার পর খেলনা গুছিয়ে রাখা) নির্ধারণ করা উচিত। এটি তাদের 'কার্যকরী দক্ষতা' (Executive Functioning) বা আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বিকাশে সহায়তা করে। এই ভারসাম্যপূর্ণ পদ্ধতি শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে।

৩. বিদ্যালয় পর্ব (৬-১২ বছর):

এই বয়সে শিশুরা বিদ্যালয়ে এবং সামাজিক পরিবেশে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সচেষ্ট হয়। তাদের একাডেমিক চাপ এবং সমবয়সীদের সাথে মেলামেশার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্কুল থেকে ফেরার পর তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন।
ফলাফলের চেয়ে তাদের প্রচেষ্টা এবং শেখার প্রক্রিয়াকে মূল্যায়ন করুন।
গবেষণায় দেখা গেছে, শিশুদের মধ্যে একাডেমিক চাপ এবং অন্যদের সাথে তুলনা শিশুর আত্মবিশ্বাস ঘাটতি ও মানসিক উদ্বেগের কারণ হতে পারে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে পরীক্ষার ফলাফলের উপর অত্যধিক জোর দেওয়া হয়।

অন্য শিশুর সাথে বা পরিবারের অন্য সদস্যদের সাথে তুলনা করা থেকে বিরত থাকুন, কারণ এটি শিশুদের মধ্যে তীব্র হীনমন্যতার জন্ম দিতে পারে।

৪. কৈশোরকাল (১২-১৮ বছর):

কৈশোরে সন্তানরা নিজেদের আত্মপরিচয় এবং সমাজে তাদের ভূমিকা খুঁজে বের করার চেষ্টা করে। এই সময়ে অভিভাবকের ভূমিকা হবে একজন মেন্টর বা গাইডের মতো।

তাদের মতামতকে সম্মান জানানো এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা জরুরি।

অত্যধিক কড়া শাসন এই বয়সে তীব্র বিদ্রোহ, গোপনীয়তা এবং ভুল পথে পরিচালিত হওয়ার প্রবণতা বাড়াতে পারে।

কোনো ভুল করলে বকাঝকা না করে, তার নেতিবাচক ফলাফল নিয়ে যৌক্তিক আলোচনা করুন এবং বিকল্প সমাধানের পথ দেখান।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পিতার সক্রিয় অংশগ্রহণ শিশুদের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।

সারা বিশ্বে প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেট, এআই, ভারচুয়াল গেম, অস্বাস্থ্যকর যৌনতা, মাদকাসক্তির হার অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

তাই পরিশেষে বলতে চাই, সচেতনতা জরুরি। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কিভাবে সময় কাটাচ্ছে, কার সাথে মিশছে খেয়াল রাখুন। বয়স ভেদে অভিভাবকত্ব প্রয়োগ করুন। প্রয়োজনে সহায়তা নিন।

ডা. মুনতাসির খান, সাইকিয়াট্রিস্ট
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
শের-ই-বাংলা নগর, ঢাকা।

#চেম্বারঃ কগনিটিভ কিউর
ঠিকানাঃ বাড়ি ৪, রাস্তা ৭, ব্লক এল, দক্ষিণ বনশ্রী, ঢাকা
যোগাযোগঃ 01684-320857
সময়: রাত ৭ টা থেকে ১০ টা, বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ।

#চেম্বারঃ ফরাজি হাসপাতাল (ভবন ২)
ঠিকানা: ব্লক জি, প্লট ৬১, রাস্তা ৪, ঢাকা ১২১৯
যোগাযোগ: 09606990000, 01905597001
সময়: রবি, সোম, মঙ্গল। বিকাল ৪ টা - ৬ টা।

#চেম্বারঃ ইয়ামাগাতা হাসপাতাল
ঠিকানা: মেরাদিয়া বাজার, ইয়ামাগাতা মোড়, বনশ্রী, ঢাকা
যোগাযোগ: 01805991800
সময়: শনি, বুধ (সন্ধ্যা ৬:০০ - ৮:০০ টা)

#চেম্বারঃ ফাতেমা মেডিকেল সেন্টার, শরীয়তপুর সদর
প্রতি শুক্রবার ১০ টা থেকে ৩ টা
যোগাযোগঃ 01707073568, 01964646400

#শিশুবিকাশ #প্যারেন্টিং

শাসন নাকি ভালোবাসা? সন্তান পালনের সঠিক বৈজ্ঞানিক ভারসাম্য কোনটি? একটি শিশুকে সফল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে...
29/05/2026

শাসন নাকি ভালোবাসা? সন্তান পালনের সঠিক বৈজ্ঞানিক ভারসাম্য কোনটি?

একটি শিশুকে সফল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক সমাজে এসে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই—অতিরিক্ত শাসন করব, নাকি সব আবদার মেনে নেব?

সাম্প্রতিক গবেষণা বলছে, চরম শাসন (Authoritarian) বা চরম লাই দেওয়া (Permissive)—কোনোটিই সন্তানের ভবিষ্যতের জন্য ভালো নয়। আসল সমাধান লুকিয়ে আছে "সফল অভিভাবকত্ব" (Authoritative Parenting)-এর মাঝে, যেখানে শাসন ও ভালোবাসার একটি চমৎকার সুষম ভারসাম্য থাকে।

অভিভাবকত্ব কিভাবে হতে পারে?

১. নিরাপত্তা (শারীরিক ও মানসিক): শিশুকে ঘরে এমন একটি নিরাপদ পরিবেশ দিন যেখানে সে ভয় না পেয়ে নিজের ভুল স্বীকার করতে পারে। মনস্তাত্ত্বিক নিরাপত্তা শিশুর মানসিক চাপ কমিয়ে নতুন কিছু শেখার আগ্রহ বাড়ায়।

২. স্বাধীনতা (সিদ্ধান্তের সুযোগ): প্রতিদিনের ছোট ছোট বিষয়ে (যেমন: আজ কী রঙের জামা পরবে বা কোন গল্পটি পড়বে) সন্তানকে সিদ্ধান্ত নিতে দিন। এটি তাদের আত্মনির্ভরশীল ও দূরদর্শী করে তোলে।

৩. শুনুন (মনোযোগ দিন): সন্তান যখন কথা বলে, নিজের মোবাইল বা কাজ সরিয়ে রেখে তার দিকে তাকিয়ে শুনুন। তার আবেগকে অবহেলা না করে মূল্য দিলে শিশুর 'আবেগীয় বুদ্ধিমত্তা' (EQ) এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়।

৪. নিয়ম ও নির্দেশ (সীমা নির্ধারণ): সন্তানকে শুধু "না" বা "এটা করা যাবে না" না বলে, কেন করা যাবে না তা যুক্তি দিয়ে বুঝিয়ে বলুন। মারধর বা শাস্তির চেয়ে সঠিক পথ দেখিয়ে দেওয়া অনেক বেশি কার্যকর।

অতি-শাসন কিংবা নিয়মহীন অতি-আদর নয়; "সুষম ভালোবাসা এবং সঠিক আচরণই" পারে আমাদের সন্তানদের আগামী দিনের আত্মবিশ্বাসী ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে।

আসুন, সচেতন অভিভাবকত্ব চর্চার মাধ্যমে আমাদের সন্তানদের জন্য একটি উজ্জ্বলতর বাংলাদেশ গড়ে তুলি।


May Allah grant our sacrifice and forgive us all.ঈদ মোবারক।২০২৬
28/05/2026

May Allah grant our sacrifice and forgive us all.
ঈদ মোবারক।
২০২৬

বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস, ২৪ মে, ২০২৬মানসিক রোগ মস্তিষ্কের রোগ। যার মস্তিষ্ক নেই তার মানসিক রোগ নেই।সন্দেহ করা > একা কথা ...
26/05/2026

বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস, ২৪ মে, ২০২৬
মানসিক রোগ মস্তিষ্কের রোগ।
যার মস্তিষ্ক নেই তার মানসিক রোগ নেই।

সন্দেহ করা > একা কথা বলা > অসংলগ্ন কথাবার্তা > আবেগ কমে যাওয়া > নিজেকে গুটিয়ে ফেলা

এসব যদি দেখা যায় > মনোরোগ বিশেষজ্ঞ > রোগ সনাক্তকরণ > চিকিৎসা শুরু

চিকিৎসা শুরু হতে যত দেরি তত ক্ষতি, কারন মস্তিষ্কের স্বাভাবিক আকৃতি ও ভর কমতে শুরু করে যা অপরিবর্তনীয়।

শুধু ঔষধ দিয়ে বসে থাকলে হবে না, প্রয়োজন সামাজিক মেলামেশা, পারিবারিক সহায়তা ও কর্মসংস্থান।

ডা. মুনতাসির খান
মনোরোগ বিশেষজ্ঞ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

#সিজোফ্রেনিয়া


সিজোফ্রেনিয়া কি আসলে ভাল হয়? ঔষধ কি সারা জীবন খেতে হয়?সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক রোগ। এতে মস্তিষ্কের Dopamine ও Glu...
24/05/2026

সিজোফ্রেনিয়া কি আসলে ভাল হয়? ঔষধ কি সারা জীবন খেতে হয়?

সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক রোগ। এতে মস্তিষ্কের Dopamine ও Glutamate নামক নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হয় এবং মস্তিষ্কের থ্যালামাস এর তথ্য ফিল্টার করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে রোগী অবাস্তব আওয়াজ শুনতে পারেন (Hallucination), অমূলক ভয় বা সন্দেহে ভুগতে পারেন (Delusion), এবং চিন্তা, মনোযোগ ও বাস্তবতা সমন্বয় করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ (GBD) এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২ কোটি ৪০ লক্ষ (২৪ মিলিয়ন) মানুষ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। সাধারণত ১৮-৩০ বছর বয়সে এটি প্রথম প্রকাশ পায়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ০.৩% এই রোগে ভুগছেন। লোকলজ্জা ও চিকিৎসকের অভাবে আক্রান্তদের প্রায় ৯২.৩% রোগী চিকিৎসার বাইরে থাকেন।

বর্তমানে বিশ্বজুড়ে সিজোফ্রেনিয়ার চিকিৎসায় বড় পরিবর্তন এসেছে। এখন লক্ষ্য শুধু উপসর্গ কমানো নয়, বরং রোগীকে পুনরায় স্বাভাবিক, কর্মক্ষম ও সামাজিক জীবনে ফিরিয়ে আনা।

রোগীর করণীয়
• নিয়মিত ঔষধ ও follow-up চালিয়ে যাওয়া
• পর্যাপ্ত ঘুম ও নির্দিষ্ট রুটিন মেনে চলা
• নিজেকে ঘরে একা বিচ্ছিন্ন না রাখা
• ছোটখাটো কাজ, পড়াশোনা বা সৃজনশীল কাজে যুক্ত থাকা
• অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা
• গাঁজা, ইয়াবা, তামাক ও alcohol সম্পূর্ণ বর্জন করা
• উপসর্গ বা পার্শ্বপ্রতিক্রিয়া হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করা।

পরিবারের করণীয়
•রোগীকে তীর্যক মন্তব্য, “পাগল”, “অভিনয়” বা “দুর্বল” বলা থেকে বিরত থাকা
• তর্ক করে ভুল প্রমাণের চেষ্টা না করা
• শান্ত, সহমর্মিতাপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা
• নিয়মিত ওষুধ ও follow-up বজায় রাখতে সহায়তা করা
• অতিরিক্ত রাগ, সমালোচনা বা খোঁচা দেওয়া এড়িয়ে চলা
• রোগীকে দৈনন্দিন কাজে উৎসাহ দেওয়া
• relapse ও আত্মহত্যার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা।

সমাজের করণীয়
•মানসিক রোগ নিয়ে কুসংস্কার ও stigma কমানো
• “পাগল” শব্দ ব্যবহার করে অপমান বন্ধ করা
• মানসিক রোগকে চিকিৎসাযোগ্য রোগ হিসেবে গ্রহণ করা
• রোগীর সামাজিক গ্রহণযোগ্যতা ও পুনর্বাসনের সুযোগ তৈরি করা
• কর্মসংস্থান ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা

সবশেষে বলতে চাই, সিজোফ্রেনিয়া রোগে মানুষের কগনিটিভ ডেফিসিট হয়। এর মানে হচ্ছে মানুষের আবেগ এর সঠিক ব্যবহার বা প্রকাশ, আচরণ, সামাজিক মেলামেশা, হিউমার বুঝা, কর্মসম্পাদন ক্ষমতা ইত্যাদি সীমিত হয়। সামাজিক কলংক থেকে মুক্তি পেতে পরিবার তাদেরকে ঘরবন্দী করে রাখেন। ফলে সামাজিক দক্ষতা আরও বাধাগ্রস্ত হয়।
মস্তিষ্ক স্থির নয়। এর Neuroplasticity আছে। ঔষধ এর পাশাপাশি কর্মসংস্থান, সামাজিক মেলামেশা, সোশ্যাল স্কিল ট্রেনিং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা, প্রশিক্ষণ ও কাজের মাধ্যমে মস্তিষ্ক নতুনভাবে কার্যক্ষমতা গড়ে তুলতে পারে।

চিকিৎসা যত দ্রুত শুরু হয়, ফলাফল তত ভালো হয়।
ঔষধ বছর থেকে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে—কখনও সারাজীবনও লাগতে পারে, রোগীর অবস্থার উপর নির্ভর করে।

ডা. মুনতাসির খান
মনোরোগ বিশেষজ্ঞ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
শের-ই-বাংলা নগর, ঢাকা।

#চেম্বারঃ কগনিটিভ কিউর
ঠিকানাঃ বাড়ি ৪, রাস্তা ৭, ব্লক এল, দক্ষিণ বনশ্রী, ঢাকা
যোগাযোগঃ 01684-320857
সময়: রাত ৭ টা থেকে ১০ টা, বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ।

#চেম্বারঃ ফরাজি হাসপাতাল (ভবন ২)
ঠিকানা: ব্লক জি, প্লট ৬১, রাস্তা ৪, ঢাকা ১২১৯
যোগাযোগ: 09606990000, 01905597001
সময়: রবি, সোম, মঙ্গল। বিকাল ৪ টা - ৬ টা।

#চেম্বারঃ ইয়ামাগাতা হাসপাতাল
ঠিকানা: মেরাদিয়া বাজার, ইয়ামাগাতা মোড়, বনশ্রী, ঢাকা
যোগাযোগ: 01805991800
সময়: শনি, বুধ (সন্ধ্যা ৬:০০ - ৮:০০ টা)

#চেম্বারঃ ফাতেমা মেডিকেল সেন্টার, শরীয়তপুর সদর
প্রতি শুক্রবার ১০ টা থেকে ৩ টা
যোগাযোগঃ 01707073568, 01964646400





      ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তাভাবনা দূর করার জন্য "মাইক্রো-ড্রাফট" রুল একটি অত্যন্ত কার্যকর কৌশল। সহজ কথায়, কোনো কা...
19/05/2026


ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তাভাবনা দূর করার জন্য "মাইক্রো-ড্রাফট" রুল একটি অত্যন্ত কার্যকর কৌশল।

সহজ কথায়, কোনো কাজ নিখুঁতভাবে করার চিন্তা বাদ দিয়ে মাত্র ৬০ সেকেন্ড থেকে ২ মিনিটের মধ্যে সেটির সবচেয়ে বাজে, অগোছালো এবং খসড়া একটি রূপ তৈরি করাকেই মাইক্রো-ড্রাফট রুল বলা হয়।

যখন আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত চিন্তা (Overthinking) করতে থাকি, তখন আমাদের মস্তিষ্ক একটি 'অচল অবস্থার' (Analysis Paralysis) মধ্যে পড়ে যায়। মাইক্রো-ড্রাফট রুল আপনার মস্তিষ্ককে সেই চিন্তার লুপ থেকে জোরপূর্বক বের করে সরাসরি 'অ্যাকশন মোড' বা কাজে নামিয়ে দেয়।

১৯৭৩ সালে বিখ্যাত শিক্ষাবিদ পিটার এলবো তার Writing Without Teachers বইয়ে প্রথম "Freewriting" (মুক্তলিখন) ধারণার প্রবর্তন করেন। তার মূল কথা ছিল—ব্যাকরণ, বানান বা যৌক্তিকতার কথা চিন্তা না করে নির্দিষ্ট সময়ের জন্য হাত না থামিয়ে অবিরাম লিখে যাওয়া।

১৯৯৪ সালে আমেরিকান লেখক অ্যান ল্যামট তার বিখ্যাত বই Bird by Bird-এ একটি অধ্যায় লেখেন যার নাম ছিল "Sh*tty First Drafts" (বাজে প্রথম খসড়া)। তিনি বলেন, পৃথিবীর যেকোনো বড় বা ভালো কাজের প্রথম রূপটি অত্যন্ত জঘন্য হয় এবং এটাই স্বাভাবিক।

আচরণগত মনস্তত্ত্ব (Behavioral Activation)
"আগে মোটিভেশন আসবে, তারপর আমি কাজ শুরু করব।" কিন্তু সত্যটি হলো এর উল্টো: "আগে কাজ শুরু করতে হয়, কাজ শুরু করার পর মোটিভেশন নিজে থেকেই আসে।"

মাইক্রো-ড্রাফট ঠিক এই কাজটিই করে।

টাইম-বক্সিং (Time-Boxing): নিজেকে মাত্র ৬০ থেকে ১২০ সেকেন্ড সময় দিন। এর বেশি নয়। এই সংক্ষিপ্ত সময় আপনার মস্তিষ্ককে বোঝায় যে কাজটিতে কোনো বড় ঝুঁকি বা চাপ নেই।

জাজমেন্ট-ফ্রি জোন (Judgment-Free Zone): এই সময়ে আপনি যা তৈরি করবেন তা কাউকেই দেখাবেন না, এমনকি নিজের তৈরি করা জিনিস নিজে রিভিশনও দেবেন না। বানান ভুল, লজিক ভুল বা আইডিয়া জঘন্য হলেও কোনো সমস্যা নেই।

গতিকে গুরুত্ব দেওয়া (Speed over Quality): গুণগত মানের চেয়ে এখানে গতি বেশি গুরুত্বপূর্ণ। হাত বা কিবোর্ড থামানো যাবে যাবে না।

কীভাবে এটি বাস্তব জীবনে প্রয়োগ করবেন?
অফিসের ইমেইল লিখতে গিয়ে আটকে গেলে: ঘড়িতে ১ মিনিটের টাইমার সেট করুন। সালাম/শুভেচ্ছা বা ফরমালিটির চিন্তা না করে মূল যে কথাটা বলতে চান, তা একদম সহজ বা ভাঙা-চোরা ভাষায় লিখে ফেলুন।

কোনো প্রজেক্ট বা ব্যবসার আইডিয়া নিয়ে ভাবলে: একটি ডায়েরি নিয়ে ১ মিনিটে মাথায় আসা সবচেয়ে অদ্ভুত বা বোকা বোকা ৫টি আইডিয়া বুলেট পয়েন্ট আকারে লিখে ফেলুন।

সোশ্যাল মিডিয়া পোস্ট বা কন্টেন্ট তৈরিতে: কোনো সুন্দর ভূমিকা না ভেবে মূল মেসেজটি ১ মিনিটে খসড়া করে নিন।

শূন্য পাতা বা ফাঁকা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার চেয়ে একটি অত্যন্ত বাজে বা অগোছালো খসড়াকে এডিট করে সুন্দর করা হাজার গুণ সহজ।

মাইক্রো-ড্রাফট এর মাধ্যমে আপনার চিন্তার নিখুঁত হওয়ার ভয়কে দূর করে কাজের প্রথম পদক্ষেপ নিন।

ডা. মুনতাসির খান, সাইকিয়াট্রিস্ট
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
শের-ই-বাংলা নগর, ঢাকা।

#চেম্বারঃ কগনিটিভ কিউর
ঠিকানাঃ বাড়ি ৪, রাস্তা ৭, ব্লক এল, দক্ষিণ বনশ্রী, ঢাকা
যোগাযোগঃ 01684-320857
সময়: রাত ৭ টা থেকে ১০ টা, বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ।

#চেম্বারঃ ফরাজি হাসপাতাল (ভবন ২)
ঠিকানা: ব্লক জি, প্লট ৬১, রাস্তা ৪, ঢাকা ১২১৯
যোগাযোগ: 09606990000, 01905597001
সময়: রবি, সোম, মঙ্গল। বিকাল ৪ টা - ৬ টা।

#চেম্বারঃ ইয়ামাগাতা হাসপাতাল
ঠিকানা: মেরাদিয়া বাজার, ইয়ামাগাতা মোড়, বনশ্রী, ঢাকা
যোগাযোগ: 01805991800
সময়: শনি, বুধ (সন্ধ্যা ৬:০০ - ৮:০০ টা)

#চেম্বারঃ ফাতেমা মেডিকেল সেন্টার, শরীয়তপুর সদর
প্রতি শুক্রবার ১০ টা থেকে ৩ টা
যোগাযোগঃ 01707073568, 01964646400

Have you ever wondered how a single negative thought can poison your entire day, your workplace, and your surrounding en...
18/05/2026

Have you ever wondered how a single negative thought can poison your entire day, your workplace, and your surrounding environment?

According to psychologist Albert Bandura, our lives are bound by an invisible loop of three interconnected elements: our thoughts, our behavior, and our environment. When negativity infiltrates these elements, it triggers an endless "negative loop."

Look at the graphic below to understand how this self-defeating cycle quietly disrupts our lives:

**1. Thoughts & Feelings**
It all begins in the mind. Destructive thoughts like "I am not good enough" or "Everyone is judging me negatively" escalate mental stress, anxiety, and self-doubt.

**2. Actions & Behavior**
These internal negative thoughts directly manifest in our actions. Deadlines pile up at work, productivity drops, and we instinctively withdraw, avoiding eye contact and cutting off communication with others.

**3. Environment & Society**
Seeing this distant or unmotivated behavior, the people around us (colleagues, friends, or family) misinterpret the cues. They assume we are aloof, uncooperative, or arrogant. Consequently, they distance themselves or react negatively.

**How the Loop Closes:**
This negative reaction from the environment serves as "proof" for the original anxious thought. The mind instantly rationalizes: *"See? I knew nobody liked me. I really am a failure."* With that, the cycle restarts, dragging the individual deeper into distress.

Cognitive Cure
01684-320857
Muntasir Khan - Psychiatrist
Shaheed Suhrawardy Medical College Hospital

কখনো ভেবে দেখেছেন, একটা সাধারণ খারাপ চিন্তা কীভাবে আপনার পুরো দিন, আপনার কর্মক্ষেত্র এবং আপনার চারপাশের পরিবেশকে বিষিয়ে তুলতে পারে?

সাইকোলজিস্ট আলবার্ট বান্দুরার মতে, আমাদের জীবন মূলত তিনটি জিনিসের একটি অদৃশ্য লুপে বাঁধা: আমাদের চিন্তা, আমাদের আচরণ এবং আমাদের পরিবেশ। যখন এই উপাদানগুলোর মধ্যে নেতিবাচকতা ঢুকে পড়ে, তখন তৈরি হয় একটি অন্তহীন "নেতিবাচক লুপ"। নিচের ছবিটি খেয়াল করুন, এই চক্রটি কীভাবে আমাদের ক্ষতি করে:

১. আমাদের চিন্তা ও অনুভূতি (Thoughts & Feelings)

সবকিছু শুরু হয় মাথার ভেতর। "আমাকে দিয়ে কিছু হবে না," "সবাই আমাকে নিয়ে নেতিবাচক ভাবছে"—এমন অবাস্তব ও অস্বাস্থ্যকর চিন্তা আমাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়িয়ে দেয়।

২. আমাদের কাজ ও আচরণ (Actions & Behavior)

মাথার ভেতরের এই নেতিবাচক চিন্তাগুলোর প্রভাব সরাসরি পড়ে আমাদের কাজে। কাজের টেবিলে ফাইল জমে পাহাড় হয়ে যায়, আমরা হতাশ হয়ে মুখ গুঁজে বসে থাকি এবং মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিই।

৩. আমাদের পরিবেশ ও সমাজ (Environment & Society)

আপনার এমন গুটিয়ে থাকা বা হতাশ আচরণ দেখে চারপাশের মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করে। তারা ধরে নেয় আপনি অসামাজিক বা অহংকারী। ফলে তারাও আপনাকে এড়িয়ে চলে বা আপনার প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়।

পরিবেশের এই নেতিবাচক প্রতিক্রিয়া দেখে আপনার মনের সেই পুরনো ভুল চিন্তাটা আরও শক্ত হয়। আপনি ভাবতে শুরু করেন, "আমি তো আগেই জানতাম কেউ আমাকে পছন্দ করে না।" ব্যস, চক্রটি আবার নতুন করে শুরু হয়।

কগনিটিভ কিউর
ডা. মুনতাসির খান
মনোরোগ বিশেষজ্ঞ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল


#দৃষ্টিভঙ্গি

আমি বিষয় টি কিভাবে ভাবছি, অন্য ভাবে ভেবে দেখা যায় কি? স্ট্রেস মেনেজমেন্ট এর জন্য কগনিটিভ ইরোর গুলো কে চিহ্নিত করুন প্রথম...
17/05/2026

আমি বিষয় টি কিভাবে ভাবছি, অন্য ভাবে ভেবে দেখা যায় কি? স্ট্রেস মেনেজমেন্ট এর জন্য কগনিটিভ ইরোর গুলো কে চিহ্নিত করুন প্রথমে।

১. সব অথবা কিছুই নয় (Black-and-White Thinking)
❌ “আমি ভুল করেছি, মানে আমি সম্পূর্ণ ব্যর্থ।”
✅ “ভুল করা মানেই ব্যর্থতা নয়, এটি শেখার অংশ।”

২. অতিরিক্ত সাধারণীকরণ (Overgeneralization)
❌ “একবার খারাপ হয়েছে, তাই সবসময়ই খারাপ হবে।”
✅ “একটি অভিজ্ঞতা ভবিষ্যতের সব ফলাফল নির্ধারণ করে না।”

৩. মন পড়ে নেওয়া (Mind Reading)
❌ “ও কম কথা বলছে, নিশ্চয়ই আমাকে অপছন্দ করে।”
✅ “প্রমাণ ছাড়া অন্যের চিন্তা নিশ্চিতভাবে জানা যায় না।”

৪. বিপর্যয়মূলক চিন্তা (Catastrophizing)
❌ “এটা ভুল হলে ভয়াবহ কিছু হয়ে যাবে।”
✅ “পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে, কিন্তু তা সামাল দেওয়া সম্ভব।”

৫. ‘উচিত’ ভাবনা (Should Statements)
❌ “আমার সবসময় নিখুঁত হওয়া উচিত।”
✅ “নিখুঁত না হলেও মূল্যবান ও সক্ষম থাকা সম্ভব।”

কগনিটিভ কিউর
দক্ষিণ বনশ্রী, ঢাকা
01684-320857



#দৃষ্টিভঙ্গি #মানসিকস্বাস্থ্য

15/05/2026


সুস্থ কর্মপরিবেশ গঠনে যা গুরুত্বপূর্ণ
কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা
প্রয়োজন অনুযায়ী বিরতি নেওয়া
সহকর্মীদের সাথে ইতিবাচক যোগাযোগ বজায় রাখা
মানসিক চাপ অনুভব করলে তা চেপে না রেখে আলোচনা করা
পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম করা
প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নেওয়া

কর্মক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। 💗ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ আনতে পারে বড় পরিবর্তনঃ✔️ স্বাস্থ্যকর উপায়ে ম...
15/05/2026

কর্মক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। 💗

ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ আনতে পারে বড় পরিবর্তনঃ

✔️ স্বাস্থ্যকর উপায়ে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন

✔️ নিজের মানসিক অবস্থার পরিবর্তনের দিকে খেয়াল রাখুন

✔️ প্রয়োজন হলে সহকর্মী, বন্ধু বা স্বাস্থ্যকর্মীর সহায়তা নিন

#মানসিকস্বাস্থ্য

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 23:00
Tuesday 17:00 - 23:00
Wednesday 17:00 - 23:00
Saturday 17:00 - 23:00
Sunday 17:00 - 23:00

Telephone

+8801684320857

Alerts

Be the first to know and let us send you an email when Cognitive Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cognitive Cure:

Share