Pharmacy Review

Pharmacy Review বৃহৎ তথ্যভান্ডার সমৃদ্ধ স্বাস্থ্যপত্রিকা

একমাত্র ফার্মাসিস্ট পরিচালিত সর্ববৃহৎতথ্যভান্ডার সমৃদ্ধ স্বাস্থ্যপত্রিকা
বাংলাদেশের সবকয়টি সরকারি এবং বেসরকারি ভার্সিটির
ফার্মাসিস্ট ছাত্র এবং শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি পরিচালিত
জানাবে স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ সংবাদ আপনাদের


সুস্থভাবে জীবনজাপনের জন্য রোগ প্রতিরোধ এবং প্রতিকারের জন্য ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের প্রাকৃতিক প্রতিষেধকগুলো সম্পর্কে ধারণা নিতে এবং ব্যবহার জানতে হ

বে, ব্যায়াম করতে হবে, সঠিক খাদ্য নির্বাচন করতে হবে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকার উপায় জানতে হবে , রোগের প্রতিকার নয়, প্রতিরোধ করতে হবে। সেই কাজটিই করে যাচ্ছে ফেইসবুকভিত্তিক স্বাস্থ্যপত্রিকা

Direct Help
Pharmacy Review
Skypee- pharmacyreview

স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞানার্জন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত যা চিকিৎসকের বিকল্প নয়। রোগ নির্নয় ও তার চিকিৎসার জন্য সংশ্লিস্ট চিকিৎসকের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।

🕋 পবিত্র হজ্জের মৌসুম চলছে। হজ্জের লম্বা ও শ্রমসাধ্য সফরে গিয়ে হাজী সাহেবদের ছোট বড় অনেক রকম শারীরিক সমস্যায় পড়তে হয় মাঝ...
01/05/2026

🕋 পবিত্র হজ্জের মৌসুম চলছে। হজ্জের লম্বা ও শ্রমসাধ্য সফরে গিয়ে হাজী সাহেবদের ছোট বড় অনেক রকম শারীরিক সমস্যায় পড়তে হয় মাঝে মাঝেই। তাই প্রস্তুতি হিসেবে যদি প্রয়োজনীয় কিছু ওষুধ সাথে নেওয়া যায়, তাহলে একদিকে যেমন চিন্তামুক্ত থাকা যায়, অন্যদিকে খরচও অনেকাংশে কমিয়ে আনা যায়। কেননা মক্কা বা মদীনায় ওষুধের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। আজকে আমরা আপনাদের সাথে এমন কিছু প্রয়োজনীয় ওষুধের তালিকা শেয়ার করবো ইন শা আল্লাহ।

🔴 হজ্জ/উমরাহ সফরের প্রয়োজনীয় ঔষধ লিস্ট:

▪️জ্বর, ব্যথা-
Paracetamol Tablet/Syrup (NAPA /ACE/ RENOVA/ RESET/ FAST/ XPA etc)

▪️হাড়ের ব্যথা-
Aceclofenac 100mg (Flexi/ Zolfin/ Ternilla/ Movex/ Reservex etc)
Tramadol hydrochloride (Napadol/ Acetram/Dolceta,/Fastdol/ Pangesic/ Renova T/ Resadol etc)

Ibuprofen (Flamex/Profen/Rebufen/ Intaflam/ Inflam etc)

Tolperison hydrochloride (myola/ Tolmus/ Tolson/ Tolus etc)

▪️মাংসপেশি ব্যথা-
Tab (Flexor 5/10 mg, Myonil 50mg, Myolax 50/100mg, Relentus 2mg)

▪️পেটে ব্যথা-
Tiemonium Methylsulphate 50mg (Algin/ Emonium/ Norvis/ Onium/ Tynium/ Veralgin/ Visceralgine/ Visral etc)

▪️দাতের ব্যথা-
Etoricoxib 60mg (Tory/ Etorix/ Algirex/ Coxia/ Recox/ Rebox etc)

▪️ঠান্ডা, সর্দি-
Fexofenadin 60/120 mg (Fexo/ Fenadin/ Alanil/ Axodin/ Axofen/ Fastel/fixal etc)
Montelukast (Monas/ Aeron/ Arovent/ Montair/ Montene/ Lumona/ M kast/ Xyflo/ Trilock)

▪️সর্দিতে নাক বন্ধ- Antazole Nasal Drop

▪️কাশি- Ambroxol
Tab (Ambrox SR 75/ Ambroxol SR 75mg)
Syrup (Ambrox/ Ambroxol/ Ocof/ Recof/ Mucosol etc)

▪️গ্যাসের ওষুধ-
Syrup Antacid
Tab/cap Finix 20/Surgel 20mg/PPI/Rabe/Acifix/sergel/esonix/esoral etc (সকালে ও রাতে খাবে)

▪️ডায়রিয়া-
ORS- ৫০০ মিলি বোতলে ১ প্যাকেট একবারে গুলে যত পারে খাবে ডায়রিয়া হলে।
*Tab or Syrup Azithromycin (Zimax/ Zithrin/ AZ/ Azithrocin/ Azyth etc) *** কেবলমাত্র চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে খাবে

▪️পায়খানা কষা হলে- Syrup Avolac/ Osmolax/ D-lac/ Serelose/ Lactulose etc

▪️ব্যথা, পোড়ায় লাগাবে- Clofenac Gel, Burna cream

▪️বমি- Omindon/ Emistat/ Don-A/ Paloxi etc

▪️গাড়িতে উঠলে বমি- Acliz Plus

▪️ঘুমের ওষুধ (বয়স্ক)- Lexotanil, Bopam, Norry, Rivotril, Rivo, Clonatril, Clonium

▪️চোখ ওঠা/ খচখচ করা- Moxibac Eye Drop, Clorum eye drop, Alacot eye drop

▪️কৃমি- Tab. Solas/ Alben Ds (বাচ্চাদের জন্য সিরাপ)

▪️কাটাছেড়ার জন্য- তুলা, গজ, মাইক্রোপোর, ওয়ান টাইম ব্যান্ডেজ, পভিসেপ ক্রিম, Povidon iodine 10% solution.

▪️মেয়েদের বিশেষ জরুরতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত ওষুধ:
পিরিয়ড বন্ধ রাখার ( Normens/ Menoral/ Feminor 5mg)
ব্লিডিং বন্ধ করার (Traxyl/ Frabex/ Xamic 500mg)

▪️বাচ্চাদের জন্য প্রয়োজনীয় সিরাপ নিতে ভুলবেন না। বাচ্চাদের কিছু প্রয়োজনীয় ঔষধ:
Syrup Napa (জ্বর, ব্যথা)
Syrup Fexo/ Tofen/ Ambrox/ Histacin (সর্দি, কাশি, এলার্জি)
Antazol/ Afrin Nasal Drop (সর্দি)
Syrup Xinc, Syrup Zimax, Orsaline(SMC) (ডায়রিয়া)
Syrup Amodix/ Syrup Zox (আমাশয়)
Syrup Algin (পেট ব্যথা)
Syrup Emistat (বমি)
De-Rash/ Q Rash/ Fungidal Cream (ন্যাপি র‍্যাশ)
Clofenac Gel (পড়ে গিয়ে ব্যথা পেলে বা পুড়ে গেলে)

▪️শ্বাসকষ্টের রোগী অবশ্যই ইনহেলার ও অন্যান্য ওষুধ, হাইপ্রেশারের রোগী প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের ওষুধ/ইনসুলিন, হৃদরোগ থাকলে তার প্রয়োজনীয় ওষুধ সাথে নিতে ভুলবেন না।

~ ইয়াদাহ ক্লিনিক 🏥
(নারী ও শিশুদের যেকোন সমস্যায় পরামর্শ ও চিকিৎসাসেবা নিয়ে আমরা আছি আপনার পাশেই। চিকিৎসার জন্য পেইজে মেসেজ করুন।)

✅ লিভার সিরোসিস (বিস্তারিত) 👇🛑 লিভার সিরোসিস কী?➟ লিভার সিরোসিস মানে হলো লিভারে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হওয়া।➟ এই ক্ষত য...
01/05/2026

✅ লিভার সিরোসিস (বিস্তারিত) 👇

🛑 লিভার সিরোসিস কী?

➟ লিভার সিরোসিস মানে হলো লিভারে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হওয়া।

➟ এই ক্ষত যত বাড়তে থাকে, লিভার তত ঠিকমতো কাজ করতে পারে না এবং লিভার ফেইলিউরের লক্ষণ বা শরীরে জল জমার মতো উপসর্গ দেখা দিতে পারে।

➟ ক্ষতি গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত অনেকেরই প্রাথমিক কোনো লক্ষণ দেখা যায় না।

🛑 সাধারণ লক্ষণ ও উপসর্গ
➟ জন্ডিসের কারণে ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে।

➟ পেটে জল জমলে পেট ফুলে যায় (অ্যাসাইটিস)।

➟ শরীরে জল জমার কারণে পা, গোড়ালি বা পায়ের পাতা ফুলে যেতে পারে।

➟ সহজে কালশিটে পড়া বা রক্তপাত হওয়া একটি সাধারণ ঘটনা, কারণ ক্ষতিগ্রস্ত লিভার স্বাভাবিকভাবে রক্ত ​​জমাট বাঁধতে পারে না।

🛑 অন্যান্য সাধারণ উপসর্গ
➟ ত্বকে চুলকানি খুব কষ্টদায়ক হতে পারে।

➟ ক্লান্তি এবং দুর্বলতা খুবই সাধারণ একটি উপসর্গ।

➟ ক্ষুধামান্দ্য বা বমি বমি ভাব হতে পারে।

➟ শরীরে জল জমার কারণে পেট বড় হয়ে যাওয়ার পাশাপাশি ওজনও কমে যেতে পারে।

🛑 ত্বক ও হাতের পরিবর্তন
➟ কারো কারো ত্বকে মাকড়সার জালের মতো রক্তনালী দেখা দেয়।

➟ হাতের তালু স্বাভাবিকের চেয়ে বেশি লাল হয়ে যেতে পারে।

➟ এগুলো লিভারের গুরুতর রোগের দৃশ্যমান লক্ষণ হতে পারে।

🛑 মস্তিষ্ক-সম্পর্কিত উপসর্গ
➟ গুরুতর সিরোসিস মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে এবং এর ফলে বিভ্রান্তি, মনোযোগের অভাব, স্মৃতিশক্তির সমস্যা, অতিরিক্ত ঘুম বা ব্যক্তিত্বের পরিবর্তন হতে পারে।

➟ এটি হেপাটিক এনসেফালোপ্যাথির কারণে হতে পারে এবং এর জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন।

🛑 গুরুত্বপূর্ণ বিষয়
➟ সিরোসিস প্রথমে প্রায়শই কোনো লক্ষণ প্রকাশ করে না, তাই লিভারের ক্ষতি গুরুতর হয়ে যাওয়ার পরেই কেবল উপসর্গগুলো দেখা দিতে পারে।

➟ চোখ হলুদ হয়ে যাওয়া, ফোলাভাব, কালশিটে দাগ, চুলকানি এবং বিভ্রান্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সতর্কীকরণ চিহ্ন।

🛑 কখন পরীক্ষা করাবেন
➟ চোখ বা ত্বক হলুদ হয়ে গেলে
➟ পেট, পা বা গোড়ালি ফুলে গেলে
➟ সহজে কালশিটে পড়া বা অস্বাভাবিক রক্তপাত হলে
➟ বিভ্রান্তি, ঘুমঘুম ভাব বা ব্যক্তিত্বের পরিবর্তন হলে
➟ ক্রমাগত চুলকানি, ক্ষুধামান্দ্য, ক্লান্তি বা কারণ ছাড়া ওজন কমে গেলে

চিকিৎসা সংক্রান্ত সতর্কতা: এই নোটটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এটি কোনো ডাক্তারি পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। জন্ডিস, পেট ফোলা, রক্ত ​​বমি, কালো মল, বিভ্রান্তি বা দ্রুত বাড়তে থাকা দুর্বলতা দেখা দিলে অনুগ্রহ করে জরুরি চিকিৎসা সহায়তা নিন।

👶 ৭ মাসের শিশুর জন্য পুষ্টিকর ও সহজপাচ্য খাবার – বেবির খিচুড়ি 🍲আপনার ছোট্ট সোনার সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন সুষম ও হালকা...
01/05/2026

👶 ৭ মাসের শিশুর জন্য পুষ্টিকর ও সহজপাচ্য খাবার – বেবির খিচুড়ি 🍲

আপনার ছোট্ট সোনার সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন সুষম ও হালকা খাবার। ৭ মাস বয়সে এই সহজ খিচুড়ি হতে পারে দারুণ একটি পুষ্টিকর অপশন 💛

🥕 উপকরণ:
• চাল – ১ চামচ
• মুগ ডাল – ১ চামচ
• সবজি (গাজর/আলু/কুমড়া) – পরিমাণমতো
• এক চিমটি হলুদ
• পানি – প্রয়োজনমতো

🍳 প্রস্তুত প্রণালী:
1️⃣ সব উপকরণ একসাথে ভালো করে ধুয়ে সিদ্ধ করুন
2️⃣ নরম হয়ে গেলে চটকে বা ব্লেন্ড করে নিন
3️⃣ চাইলে সামান্য ঘি যোগ করতে পারেন

⚠️ গুরুত্বপূর্ণ:
• লবণ ও মসলা ব্যবহার করবেন না
• হালকা গরম অবস্থায় পরিবেশন করুন

এই রেসিপিটি শিশুর হজমে সহজ, পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও সুস্বাদু 😋

🍚🥚🥦 একই খাবার ৩ভাবে দিলে বাচ্চার খাওয়ার আগ্রহ বাড়তে পারে!অনেক মা-বাবার সাধারণ অভিযোগ—“বাচ্চা ভাত খায় না”, “ডিম দেখলেই মু...
01/05/2026

🍚🥚🥦 একই খাবার ৩ভাবে দিলে বাচ্চার খাওয়ার আগ্রহ বাড়তে পারে!

অনেক মা-বাবার সাধারণ অভিযোগ—“বাচ্চা ভাত খায় না”, “ডিম দেখলেই মুখ ফিরিয়ে নেয়”, “সবজি একদম পছন্দ করে না।” কিন্তু অনেক সময় সমস্যা*&%খাবারে নয়, সমস্যা হয় পরিবেশনের ধরনে।

শিশুরা বড়দের মতো শুধু পেট ভরানোর জন্য খায় না। তারা খাবারের রং, আকৃতি, গন্ধ, নরম-কঠিন ভাব এবং প্লেটের সাজানো দেখেও আগ্রহী হয়। তাই একই খাবার প্রতিদিন একইভাবে দিলে তারা বিরক্ত হতে পারে। কিন্তু সেই একই খাবার একটু ভিন্নভাবে দিলে খাবারটা তাদের কাছে নতুন ও মজার মনে হয়।

🍚 ভাত খাওয়ানোর আইডিয়া:
সাদা ভাত না খেলে ভাত দিয়ে ছোট ছোট বল বানিয়ে দিন। এতে বাচ্চা হাতে ধরে খেতে আগ্রহ পায়। আবার ডাল, সবজি ও সামান্য ঘি দিয়ে নরম খিচুড়ি করলে স্বাদ ও পুষ্টি দুটোই পাওয়া যায়। একটু বড় বাচ্চাদের জন্য নরম ফ্রাইড রাইস বানানো যেতে পারে, যেখানে গাজর, মটর, ডিম বা চিকেন ছোট করে মিশিয়ে দেওয়া যায়।

🥚 ডিম খাওয়ানোর আইডিয়া:
ডিম শুধু সেদ্ধ করে দিলেই অনেক বাচ্চা খেতে চায় না। সেক্ষেত্রে ডিমের সাদা অংশ ও কুসুম ছোট করে কেটে ভাত বা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিন। সবজি দিয়ে নরম অমলেট বানালে ডিমের সঙ্গে সবজিও খাওয়ানো সহজ হয়। আবার ডিম, আটা/সুজি ও সামান্য সবজি দিয়ে এগ প্যানকেক বানালে শিশুর কাছে এটি স্ন্যাকসের মতো লাগে।

🥦 সবজি খাওয়ানোর আইডিয়া:
সবজি সরাসরি দিলে অনেক শিশু খেতে চায় না। তাই সবজি সেদ্ধ করে স্যুপ বানিয়ে দিন। গাজর, আলু, লাউ, মিষ্টি কুমড়া বা মটর দিয়ে নরম স্যুপ খুব ভালো অপশন। আবার সবজি কুচি করে কাটলেট বানালে শিশুরা আনন্দ নিয়ে খেতে পারে। রঙিন ভাজি বানালে প্লেট দেখতে সুন্দর লাগে এবং বাচ্চা নতুন কিছু মনে করে খেতে আগ্রহী হয়।

🌈 কেন ভিন্নভাবে পরিবেশন জরুরি?
শিশুরা খাবারের প্রতি কৌতূহলী হলে খাওয়ার চাপ কমে যায়। খাবার যদি দেখতে সুন্দর হয়, ছোট ছোট আকারে দেওয়া হয় এবং রঙিন হয়, তাহলে তারা নিজে থেকে ট্রাই করতে চায়। এতে খাবারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি হয়।

✅ খাওয়ানোর সময় কিছু জরুরি টিপস:
খাবার নরম ও শিশুর বয়স অনুযায়ী দিন।
নতুন খাবার একসঙ্গে বেশি না দিয়ে অল্প করে দিন।
জোর করে খাওয়াবেন না, এতে খাবারের প্রতি ভয় তৈরি হতে পারে।
টিভি বা মোবাইল দেখিয়ে খাওয়ানোর বদলে গল্প করে খাওয়ান।
একই খাবার ২–৩ দিন পর ভিন্নভাবে পরিবেশন করুন।
বাচ্চাকে প্লেটের খাবার*&&ছুঁতে, দেখতে ও নিজে খেতে উৎসাহ দিন।

❤️ মনে রাখবেন:
বাচ্চা একদিন কম খেলে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ভালো পরিবেশ, ধৈর্য, সুন্দর পরিবেশন এবং পুষ্টিকর খাবারের অভ্যাসই শিশুর খাওয়ার আগ্রহ বাড়াতে সাহায্য করে।

🚺🦠 কেন নারীরা বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)-এ আক্রান্ত হন?নারীদের শরীরের গঠনগত কিছু কারণে UTI হওয়ার ঝুঁকি বেশি—চ...
20/04/2026

🚺🦠 কেন নারীরা বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)-এ আক্রান্ত হন?
নারীদের শরীরের গঠনগত কিছু কারণে UTI হওয়ার ঝুঁকি বেশি—চলুন সহজভাবে বুঝি 👇
🧬 মূল পার্থক্য

• নারীদের ইউরেথ্রা (মূত্রনালী) অনেক ছোট (প্রায় ৪ সেমি)
• ফলে ব্যাকটেরিয়া খুব দ্রুত ব্লাডারে পৌঁছে যায়
🦠 ব্যাকটেরিয়ার প্রবেশ
• ইউরেথ্রার মুখ মলদ্বার ও যোনির খুব কাছাকাছি
• তাই সহজেই ব্যাকটেরিয়া ইউরিনারি ট্র্যাক্টে ঢুকে পড়ে

⚠️ পুরুষদের সুবিধা
• পুরুষদের ইউরেথ্রা অনেক লম্বা (প্রায় ২০ সেমি)
• ফলে ব্যাকটেরিয়ার পথ দীর্ঘ হয়, সংক্রমণের ঝুঁকি কমে
🫀 ব্লাডারের প্রভাব
• ব্যাকটেরিয়া ঢুকে পড়লে দ্রুত বংশবিস্তার করে
• এতে জ্বালাপোড়া, ব্যথা ও বারবার প্রস্রাবের সমস্যা হয়

💧 সাধারণ কারণ
• পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব
• কম পানি পান করা
• দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা
• যৌন মিলনের পর ব্যাকটেরিয়া প্রবেশ
⚙️ কীভাবে ঘটে

• ব্যাকটেরিয়া প্রবেশ → দ্রুত ছড়িয়ে পড়া → ব্লাডার ইনফেকশন → প্রদাহ ও উপসর্গ
💡 সহজভাবে মনে রাখুন: “পথ যত ছোট, সংক্রমণের ঝুঁকি তত বেশি” 🚨

#নারীস্বাস্থ্য #স্বাস্থ্যসচেতনতা #ইউরিনইনফেকশন

https://www.facebook.com/share/p/1CSkgKaKyr/
20/03/2026

https://www.facebook.com/share/p/1CSkgKaKyr/

ট্যাবলেট স্ট্রিপে এক্সপায়ারি ডেট অনেক সময় নিচের প্রান্তে ছোট করে লেখা থাকে ও কোডের মতো থাকে তা সাধারনের জন্য পড়াও কঠিন।
যারা স্ট্রিপ কেটে ট্যাবলেট কিনেন, সেই সুযোগে অসাধু ফার্মাসি ওয়ালারা মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট দিয়ে দিতে পারে।
ছবির মতো এটি আরও স্পষ্ট করলে রোগীর নিরাপত্তা ও আস্থা দুটোই বাড়বে। ফার্মা কোম্পানী ভেবে দেখতে পারেন।

🤰 গর্ভাবস্থার ৩টি ধাপ (Pregnancy Stages)১. প্রথম ত্রৈমাসিক (১–১২ সপ্তাহ)• শিশুর মস্তিষ্ক, হৃদপিণ্ড ও অন্যান্য প্রধান অঙ্...
06/03/2026

🤰 গর্ভাবস্থার ৩টি ধাপ (Pregnancy Stages)
১. প্রথম ত্রৈমাসিক (১–১২ সপ্তাহ)
• শিশুর মস্তিষ্ক, হৃদপিণ্ড ও অন্যান্য প্রধান অঙ্গ তৈরি হতে শুরু করে।
• প্রায় ৫–৬ সপ্তাহের মধ্যে শিশুর হৃদস্পন্দন শুরু হয়।
• ভ্রূণ খুব দ্রুত বৃদ্ধি পায়।
• মায়ের বমি ভাব, বমি বা খাবারে অরুচি হতে পারে।
• অনেক সময় অতিরিক্ত ক্লান্তি ও ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক।

২. দ্বিতীয় ত্রৈমাসিক (১৩–২৭ সপ্তাহ)
• সাধারণত ১৬–২০ সপ্তাহের মধ্যে মা প্রথম শিশুর নড়াচড়া অনুভব করেন।
• শিশুর হাত-পা, আঙুল ও মুখের গঠন আরও পরিষ্কার হয়।
• শিশুর আকার ও ওজন দ্রুত বাড়তে থাকে।
• অনেক মায়ের বমি ভাব কমে যায় এবং শরীরে কিছুটা শক্তি ফিরে আসে।
• পেট ধীরে ধীরে বড় হয়ে গর্ভাবস্থা স্পষ্ট দেখা যায়।

৩. তৃতীয় ত্রৈমাসিক (২৮–৪০ সপ্তাহ)
• এই সময়ে শিশুর ওজন দ্রুত বাড়ে।
• শিশুর মস্তিষ্ক ও ফুসফুস আরও পরিপক্ক হয়।
• জন্মের আগে শিশুটি সাধারণত মাথা নিচের দিকে অবস্থান নেয়।
• মায়ের পিঠ ব্যথা, পা ফুলে যাওয়া বা ঘুমে সমস্যা খুব বাড়ে।
• শরীর ধীরে ধীরে প্রসবের জন্য প্রস্তুত হতে থাকে।

✨ গর্ভাবস্থার প্রতিটি ধাপই আপনার শিশুকে ধীরে ধীরে জন্মের জন্য প্রস্তুত করে।

তুমি কি একজন Pharmacy Student?Pharma Career নিয়ে কনফিউসড?ইন্ডাস্ট্রির বিশাল পরিসরে তোমার জন্য সেরা অপশন কোনটি?Production...
06/03/2026

তুমি কি একজন Pharmacy Student?
Pharma Career নিয়ে কনফিউসড?

ইন্ডাস্ট্রির বিশাল পরিসরে তোমার জন্য সেরা অপশন কোনটি?
Production
Quality Assurance (QA)
Quality Control (QC)
Research & Development (R&D)
International Marketing Department (IMD)
Product Management Department (PMD)
Regulatory Affairs (RA)

গর্ভাবস্থায় স্রাবের রঙ: সংকেতগুলো চিনে নিন ✨🌈 রঙের নির্দেশিকা ও করণীয়⚪ স্বচ্ছ বা হালকা সাদা (Healthy)🔹 ধরণ: পাতলা এবং দ...
06/03/2026

গর্ভাবস্থায় স্রাবের রঙ: সংকেতগুলো চিনে নিন ✨
🌈 রঙের নির্দেশিকা ও করণীয়
⚪ স্বচ্ছ বা হালকা সাদা (Healthy)
🔹 ধরণ: পাতলা এবং দুধের মতো সাদা।
🔹 মানে: এটি সম্পূর্ণ স্বাভাবিক (Leukorrhea)।
🔹 কাজ: সংক্রমণের ভয় নেই, এটি জরায়ুকে সুরক্ষা দেয়।

🍚 ঘন সাদা ও দানাদার (Infection)
🔹 ধরণ: ছানা বা দইয়ের মতো ঘন।
🔹 মানে: সাধারণত এটি 'ইস্ট ইনফেকশন'।
🔹 কাজ: চুলকানি বা জ্বালাপোড়া থাকলে দ্রুত ব্যবস্থা নিন।

🟡 হালকা হলুদ বা সবুজ (Warning)
🔹 ধরণ: কিছুটা হলদেটে বা সবুজাভ।
🔹 মানে: এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণ।
🔹 কাজ: দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

🌸 গোলাপি বা বাদামি (Spotting)
🔹 ধরণ: খুব সামান্য রক্তের আভা।
🔹 মানে: ইমপ্লান্টেশন স্পটিং হতে পারে।
🔹 কাজ: পরিমাণ বাড়লে বা পেট ব্যথা হলে ডাক্তার দেখান।

🔴 লাল বা উজ্জ্বল রক্ত (Emergency)
🔹 ধরণ: সতেজ রক্তপাত।
🔹 মানে: এটি একটি সতর্ক সংকেত।
🔹 কাজ: দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন, অবহেলা করবেন না।

⚠️ কখন সাবধান হবেন?
▪️ স্রাব থেকে তীব্র দুর্গন্ধ আসলে।
▪️ অনবরত চুলকানি বা অস্বস্তি হলে।
▪️ প্রস্রাবের সময় জ্বালাপোড়া করলে।

✨ ছোট্ট পরামর্শ: পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং সুতির অন্তর্বাস ব্যবহার করুন। মা ও শিশুর সুরক্ষায় সচেতনতাই আসল।

Address

Dhaka

Website

http://www.nishchinto.com/

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacy Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pharmacy Review:

Share