25/04/2026
*হিট স্ট্রোক প্রতিরোধে প্রধান করণীয়:*
তরল গ্রহণ: পিপাসা না পেলেও সারাদিনে প্রচুর পরিমাণে পানি, লেবুর শরবত, বা স্যালাইন খান।
পোশাক ও সুরক্ষা: হালকা রঙের, ঢিলেঢালা সুতি কাপড় পরুন। বাইরে বের হলে অবশ্যই ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করুন ।
রোদ এড়িয়ে চলা: সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলুন ।
স্বাস্থ্যকর অভ্যাস: ভারী কাজ বা ব্যায়াম সকাল/সন্ধ্যায় করুন। বাসি বা খোলা খাবার এড়িয়ে চলুন।
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ: খুব বেশি গরম লাগলে কিছুক্ষণ পর পর শরীর পানি দিয়ে মুছে ফেলুন বা ঠান্ডা পানিতে গোসল করুন ।
*সতর্কতা: শিশু বা বয়স্কদের গাড়িতে একা রেখে যাবেন না* ।
*হিট স্ট্রোকে আক্রান্ত হলে যা করবেন:*
১. আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে নিয়ে যান ।
২. শরীরের বাড়তি কাপড় খুলে ফেলুন ।
৩. শরীর ঠান্ডা করার জন্য পানি দিয়ে শরীর মুছে দিন, কাঁধে বা বগলে বরফ ব্যবহার করতে পারেন ।
৪. ফ্যান বা এসি ছেড়ে দিন ।
৫. অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নিন ।
*বিশেষ দ্রষ্টব্য: বাইরে বের হলে ব্যাগে পানির বোতল এবং ছাতা রাখা জরুরি।*