Rhythm Bangladesh Trust

Rhythm Bangladesh Trust Rhythm Bangladesh Trust is a non-profit, voluntary organization founded and managed by doctors to build a healthier Bangladesh.

Rhythm Bangladesh is a humanitarian non-profit organization dedicated to building a healthy Bangladesh. Vision:
To achieve a community where everyone has the opportunity to access to quality healthcare, attain optimal health and well-being. Mission:
To improve the health and quality of life for individuals and communities by providing accessible healthcare services, promoting health education and wellness and supporting rehabilitation and recovery.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর  উদ্যোগে এবং Rhythm BLS Training Centre -এর সহযোগিতায় অনুষ্ঠি...
24/08/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে এবং Rhythm BLS Training Centre -এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে—BLS & First Aid Training + Medical Equipment Distribution’26 🚑

📅 ২৬ আগস্ট ২০২৬
⏰ সকাল ১০টা থেকে
📍 Senate Hall, Jahangirnagar University

🩺 ফ্রি মেডিকেল ক্যাম্প!!স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সেবার লক্ষ্যে International Standard University-এর আয়োজনে এবং...
22/08/2026

🩺 ফ্রি মেডিকেল ক্যাম্প!!

স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সেবার লক্ষ্যে International Standard University-এর আয়োজনে এবং রিদম ব্লাড সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি।

এই আয়োজনে থাকছে—
❤️ হৃদরোগ সচেতনতামূলক সেমিনার ও হাতে-কলমে CPR শিক্ষা
🩺 ফ্রি মেডিকেল ক্যাম্প
🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
🤝 স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

🩸 রক্তদাতাদের জন্য বিশেষ সুবিধা:
রক্তদানকারী প্রত্যেক ব্যক্তি পাবেন ৫টি মারাত্মক রোগের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে—
▪️ হেপাটাইটিস বি
▪️ হেপাটাইটিস সি
▪️ ম্যালেরিয়া
▪️ সিফিলিস
▪️ এইচ.আই.ভি.

এছাড়াও প্রত্যেক রক্তদাতা পাবেন রক্তদাতা সার্টিফিকেট ও পরীক্ষার রিপোর্ট।

International Standard University-এর সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সবাইকে এই মানবিক আয়োজনে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

📍 স্থান: International Standard University
সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন, ৬৯, মহাখালী C/A (বীর উত্তম এ. কে. খন্দকার সড়ক), ঢাকা-১২১২।

📅 তারিখ: ২৪ আগস্ট, ২০২৬ (সোমবার)
⏰ সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫টা

সার্বিক সহযোগিতায়:
রিদম বাংলাদেশ ট্রাস্ট

আসুন, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর দক্ষতা অর্জন করি এবং রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়ে মানবতার পাশে দাঁড়াই। ❤️🩸

নিজে আসুন, অন্যদেরও অংশগ্রহণের সুযোগ করে দিন।







22/08/2026

🚑 **Basic Life Support Training**
**American Heart Association -AHA Guideline Based**

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত ও সঠিক টেকনিক—বাঁচাতে পারে একটি প্রাণ। ❤️

🎯 Hands-on Training-এ শিখুন:

★ বেসিক লাইফ সাপোর্টের গুরুত্ব ও ধারণা (Importance of BLS)
★ হৃদযন্ত্র বন্ধ হলে করণীয় (CPR- Cardiopulmonary resuscitation)
★ হঠাৎ গলায় খাদ্য আটকে গেলে বা শ্বাসরোধ হলে করণীয়।(chocking management)
★ পানিতে ডুবে যাওয়া রোগীর ক্ষেত্রে করণীয়। (Drowning Management)
★ রক্তপাত হলে করণীয় (Bleeding first Aid)
★ অগ্নিকান্ড ও অগ্নিদগ্ধ রোগীর ক্ষেত্রে করণীয় (Fire & Burn management)
★ সাপ, কুকুর, বিড়াল কামড়/আঁচড়ে করণীয় (Bite management)
★ হাড় ভাঙ্গা রোগীর ক্ষেত্রে করণীয় (Fracture management)

👨‍⚕️ **সকল সচেতন নাগরিকের জন্য উন্মুক্ত**

💰 কোর্স ফি : ৫০০ টাকা
📅 তারিখ : প্রতি শুক্রবার
⏰ সময় : বিকাল ২:৩০ থেকে সন্ধ্যা ৭ টা
📍 Venue: Trust Office, 3rd Floor, Khairunnesa Mansion, Kataban More, Elephant Road, Dhaka

📌 রেজিস্ট্রেশন করতে এখনই নিচের "Send Message" বাটনে ক্লিক করুন
(অথবা সরাসরি কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে ফরম পূরণ করুন)

📞 যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন - 01858223715 (হোয়াটসঅ্যাপ)

👉 প্রতিব্যাচে আসনসংখ্যা সীমিত (২০ টি)


Organized by: Rhythm BLS Training Centre

22/08/2026

একজন নতুন রক্তদাতা রিদম ব্লাড সেন্টারে প্রথমবারের মতো রক্তদানের অভিজ্ঞতা জানালেন। 🩸

16/08/2026

জুলাইয়ের উত্তাল ও সংকটময় সময়ে আহত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি রক্তসেবা নিশ্চিত করার মানবিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে Rhythm Blood Centre অর্জন করেছে “NDF 36 July Award 2026” — “Excellence in Humanitarian Blood Service” ক্যাটাগরিতে। 🏆❤️

NDF 36 July Celebration 2026-এ পুরস্কার গ্রহণের পাশাপাশি Rhythm Bangladesh Trust-এর পক্ষ থেকে স্থাপন করা হয় বিশেষ প্রদর্শনী স্টল। সেখানে জুলাইয়ের রক্তসেবা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা এবং নিরাপদ রক্তদানের বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি আগ্রহী স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহের ব্যবস্থাও ছিল।

এই সম্মান Rhythm-এর প্রতিটি রক্তদাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীর, যারা জুলাইয়ের সেই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবতার প্রয়োজনে মানুষের পাশে থাকার এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ❤️

16/08/2026

জরুরি প্রয়োজনের সময় রক্ত পাওয়া সবসময় সহজ হয় না। বিশেষ করে ঈদ কিংবা বিভিন্ন উৎসবের সময় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়। অসংখ্য মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে শহরের বাইরে চলে যান। ফলে হঠাৎ কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে, একজন উপযুক্ত রক্তদাতা খুঁজে পাওয়া এবং তাকে দূর থেকে ঢাকায় নিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে।

একজন মানুষের জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে কয়েক ঘণ্টার দেরিও তার জন্য হয়ে উঠতে পারে দুর্বিষহ। এমন সময়ে একজন রক্তদাতাকে ফোন করে দূর থেকে আসতে বলা কিংবা একের পর এক আত্মীয়-স্বজনকে ফোন করে রক্তের জন্য অনুরোধ করা রোগীর পরিবারের জন্য আরও কঠিন হয়ে পড়ে।

তাই জরুরি কলের অপেক্ষায় না থেকে, আসুন আমরা স্বেচ্ছায় মানুষের জন্য রক্তদানে অভ্যস্ত হই। 🩸

প্রতিদিন অনেকেই রক্তদান করতে রিদম ব্লাড সেন্টারে আসেন। কেউ আসেন একা, আবার কেউ সঙ্গে করে নিয়ে আসেন বন্ধু বা সহকর্মীদের। এ...
16/08/2026

প্রতিদিন অনেকেই রক্তদান করতে রিদম ব্লাড সেন্টারে আসেন। কেউ আসেন একা, আবার কেউ সঙ্গে করে নিয়ে আসেন বন্ধু বা সহকর্মীদের। এদের মধ্যে কারও হয়তো রিদমে প্রথমবার রক্তদান, আবার কারও আগে থেকেই নিয়মিত রক্তদানের অভ্যাস।

তবে সবার উদ্দেশ্য একটাই থাকে, তা হলো কোনো একজন অচেনা মানুষের উপকারে তার পাশে দাঁড়ানো। ❤️

📢 হেপাটাইটিস ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন📍 স্থান: সিদ্ধেশ্বরী গার্...
14/08/2026

📢 হেপাটাইটিস ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে
স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

📍 স্থান: সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা।
তারিখ: ১৫ ও ২২ আগস্ট ২০২৬
সময়: সকাল ৯ টা।

🏥 আয়োজনে: রিদম ভ্যাকসিন সেন্টার

🛡️ যেসব ভ্যাকসিন পাওয়া যাবে:
* Hepa B (হেপাটাইটিস বি প্রতিরোধে)
* Papilovax (HPV ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে)
* Prenovax-23 & Evimar-13 (নিউমোনিয়া প্রতিরোধে)
* Influvax Tetra (মৌসুমি ফ্লু/ঠান্ডা কাশি প্রতিরোধে)
* Rabies ভ্যাকসিন ও Immunoglobulin (জলাতঙ্ক রোগ প্রতিরোধে)
* Ingovax ICWY (মেনিনজাইটিস প্রতিরোধে)
* Vaxitat ( টিটেনাস প্রতিরোধে)
* PrevaHAV(হেপাটাইটিস এ প্রতিরোধে)
এছাড়াও আরো অন্যান্য রোগ প্রতিরোধী ভ্যাক্সিন।

👨‍⚕️ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ও অভিজ্ঞ সেবাকর্মী দ্বারা ভ্যাক্সিন প্রদান করা হবে।

📞 যোগাযোগ: ০১৫৫০৬৭২৮৯৮

আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় সময়মতো ভ্যাকসিন গ্রহণ করুন, সুস্থ থাকুন।

📢 হেপাটাইটিস ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন📍 স্থান: ইবনে সিনা মেডিকে...
13/08/2026

📢 হেপাটাইটিস ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে
স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

📍 স্থান: ইবনে সিনা মেডিকেল কলেজ, কল্যাণপুর।
তারিখ: ১৫, ১৭ ও ১৮ আগস্ট ২০২৬
সময়: সকাল ৯ টা।
🏥 আয়োজনে: রিদম ভ্যাকসিন সেন্টার
🛡️ যেসব ভ্যাকসিন পাওয়া যাবে:
* Hepa B (হেপাটাইটিস বি প্রতিরোধে)
* Papilovax (HPV ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে)
* Prenovax-23 & Evimar-13 (নিউমোনিয়া প্রতিরোধে)
* Influvax Tetra (মৌসুমি ফ্লু/ঠান্ডা কাশি প্রতিরোধে)
* Rabies ভ্যাকসিন ও Immunoglobulin (জলাতঙ্ক রোগ প্রতিরোধে)
* Ingovax ICWY (মেনিনজাইটিস প্রতিরোধে)
* Vaxitat ( টিটেনাস প্রতিরোধে)
* PrevaHAV(হেপাটাইটিস এ প্রতিরোধে)
এছাড়াও আরো অন্যান্য রোগ প্রতিরোধী ভ্যাক্সিন।

👨‍⚕️ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ও অভিজ্ঞ সেবাকর্মী দ্বারা ভ্যাক্সিন প্রদান করা হবে।

📞 যোগাযোগ: ০১৫৫০৬৭২৮৯৮

আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় সময়মতো ভ্যাকসিন গ্রহণ করুন, সুস্থ থাকুন।

13/08/2026

NITOR-এ অনুষ্ঠিত Basic Life Support (BLS) & IV Cannulation Hands-on Training শেষে আমাদের একজন নারী শিক্ষার্থীর অভিব্যাক্তি

Address

234/D, Khairunnesa Mansion (2nd Floor), Katabon Mor, New Elephant Road
Dhaka
1205

Telephone

+8801854808765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rhythm Bangladesh Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rhythm Bangladesh Trust:

Shortcuts

Share