18/05/2026
ছবিতে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একেকটার দাম ২৯৫০০ টাকা,১০ টা পর্দার দাম প্রায় ৩ লাখ টাকা।
এগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বর্ধিত আইসিইউ এর।
এগুলো সরকার কিনে দেয়নি।
এই মেডিকেলের কয়েকজন ডাক্তার নিজ পকেটের টাকা দিয়ে কিনে দিয়েছে যাতে রোগীরা একটু স্পেশাল সার্ভিস পায়।
আজ এই আইসিইউতে একজন সেপটিক শকের রোগী মারা যাওয়ায় তার আত্মীয় স্বজনরা ইমোশনাল হয়ে সিনেমা স্টাইলে আইসিউ এর মেইন গেট ভেঙে ফেলেছে।
আমি আজকেই আমাদের বড় ভাই Dr. Md Aminur Rahman ভাইকে বলছিলাম আপনারা নিজ পকেটের টাকা খরচ করে এই সার্ভিস গুলো উন্নত করছেন কিন্তু পান থেকে চুন খসলেই তো ইমোশনাল পাবলিক এগুলো ভেঙে ফেলবে।
হলোও তাই!
ডাক্তাররা খারাপ! সবাই জানি! কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা,বর্তমানে শজিমেকের সেবার মান উন্নত করার জন্য কয়েকজন মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কিন্তু ইমোশনাল পাবলিক যদি এভাবে ভাঙচুর শুরু করে তাহলে কি আর সেই অনুপ্রেরণা থাকবে কারো?
ক্ষতিটা কার হবে?
ক্ষতি হবে হত দরিদ্র সাধারণ মানুষের যাদের শজিমেকের বাইরে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই 🙂
-ডা: সাজ্জাদ রুমন
কমেন্টে আপনার মতামত জানান।