28/10/2015
" হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) "
বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু ও মিসির আলি চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত গানগুলিো সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাঁর অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান।
" #ঋষিঘর আসছে হুমায়ূন স্যার কে নিয়ে... হিমু, মিসির আলী এবং শুভ্র সব মিলিয়ে আমাদের হুমায়ূন স্যার । হুমায়ূন স্যারের সম্মানার্থে আমাদের T-Shirt প্রস্তুত থাকা সত্ত্বেও আমরা তা প্রচার করি নি । কারণ নভেম্বর মাসটা হুমায়ূন স্যারের জন্য বলে । এবং পুরো নভেম্বর মাস জুড়ে থাকছে আমাদের #ঋষিঘরে বাংলা সাহিত্যের বরপুত্র ও জননন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমদে স্যার ।
আমরা আগেই বলেছি আমাদের #ঋষিঘর কোন বিজনেস প্রতিষ্ঠান না । আমরা শুধু এই সকল মহান মানুষদের জীবন ও জীবনী প্রচারের জন্য মাঠে নেমেছি । এবং আমরা নিয়ে আসছি আরও কিছু ব্যাতিক্রম চিন্তাধারা যাতে করে একটি T-shirt এর সাথে আপনারা ওই ঋষিটাকে সম্পূর্ণ রূপে জানতে পারেন ।
যারা মনে করেন আমরা বিজনেসের জন্য নেমেছি তাদের কাছে আমরা লজ্জিত । অনুগ্রহ করে আমাদের ঋষিঘরটাকে ছোট করে দেখবেন না । ঋষিরা বেচে থাকুক আমাদের শরীরের চামরার সাথে । "