TB Control

TB Control Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TB Control, Medical and health, 38/B, Malibagh Chowdhury Para, Dhaka.

13/11/2019

যক্ষা বা টিবি রোগ সনাক্ত করনের জন্য বিনা মূল্যে পরীক্ষা, চিকিৎসা, ঔষধ ও পরামর্শের জন্য যোগাযোগ
করুন
০১৯১১৫৪৮১৬৮

16/10/2015

"Reach, Treat, Cure Everyone. Save your family
from TB and help others"
যক্ষ্মা নিয়ন্ত্রণে সকলের করণীয়ঃ
১) সামাজিক সচেতনতা বৃদ্ধি করা
২) সামাজিক কুসংস্কার দূর করা
৩) সন্দেহজনক যক্ষ্মারোগীকে স্বাস্থ্য
কেন্দ্রে/হাসপাতালে রেফার করা
৪) DOTS পদ্ধতির মাধ্যমে চিকিৎসা
প্রদানে সহায়তা করা
৫) চিকিৎসাকালে রোগীকে
সহযোগিতা ও উৎসাহ প্রদান করা
৬) ওষুধের পার্শ্ব–প্রতিক্রিয়া দেখা
দিলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে/
হাসপাতালে রেফার করা
৭) জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি
বাস্তবায়নে সহযোগিতা করা
মনে রাখবেন –
১) যক্ষ্মা কোন বংশগত রোগ নয়, এটি
একটি জীবাণু ঘটিত রোগ
২) পূর্ণমেয়াদে এবং সঠিক মাত্রার
চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়
৩) যক্ষ্মা রোগের চিকিৎসা
বিনামূল্যে করা হয়

19/02/2015

কবি সুকান্ত ভট্টাচার্য যখন মাত্র ২০ বছর ৮ মাস বয়সে ব্রেইনে যক্ষা (মেনিনজিয়াল টিবি) তে মারা যান , তখন বুঝা গিয়েছিল BCG টিকা মানুষের জন্য কতটা গুরুত্বপুর্ন । দুঃখজনক হলেও সত্যি – ১৯৪৭ সালে সুকান্ত মারা যাওয়ার ঠিক পরের বছর ১৯৪৮ সাল থেকে এই ভারতীয় উপমহাদেশে প্রথম BCG টিকা দেয়া শুরু হয় । সুকান্ত বেঁচে থাকলে হয়তো জাতি অনেক ভাল কিছু পেতো । কিন্তু টিবি রোগ সেই সম্ভাবনা কে শেষ করে দিয়েছে । টিবি ( Tuberculosis) বা যক্ষা রোগ প্রতিরোধে BCG টিকার গুরুত্ব অপরিসীম । বলা হয়ে থাকে – এই টিকা প্রায় ২০% প্রাইমারী ইনফেকশন এবং ৭১% পর্যন্ত পরবর্তী জীবনে একটিভ টিবি রোগ হওয়া প্রতিরোধ করে । তাছাড়া meningeal TB এবং মিলিয়ারি টিবি প্রতিরোধের একমাত্র উপায় এই বিসিজি টিকা। ১৫ বছর বয়স পর্যন্ত এই টিকার কার্যকারীতা থাকে শরীরে । ২০ বছরের সময় তার কার্যকারীতা শুন্যের কোঠায় পৌছায় । জীবনের প্রথম ইঞ্জেকশন হিসেবে এটা দিতে হয় । বিসিজি টিকা ইন্ট্রাডার্মাল দিতে হয় । কিন্তু অনেক বাচ্চার চামড়া পাতলা বলে সাবকিউটেনিয়াস দিয়ে ফেলে টিকাদান কর্মী । ফলে সেখানে Abscess হয়ে যায় যাকে BCGoma বলে । সেই ক্ষেত্রে টিকার কার্যকারীতা থাকে না বল্লেই চলে । মজার বিষয় হলো – টিবির জন্য এই টিকা দেয়া হলেও ৪১% মানুষের কুষ্ঠ( Leprosy) প্রতিরোধ করে এই বিসিজি টিকা । বিসিজি টিকা টিবির পাশাপাশি অনেক ক্যান্সার রোগীর চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে । বিশেষ করে মুত্রথলীর ক্যান্সার । তাছাড়াও অন্যান্য ক্যান্সারের ইমিউনোথেরাপি হিসেবে এটা শক্তিশালী মেডিসিন হিসেবে কাজ করে । ১৯৪১ সালে যখন আলেকজান্ডার নামের এক পুলিশের উপর প্রথম পেনিসিলিন দিয়া চিকিৎসা শুরু হয় । তিনিও কিন্তু টিবি বা যক্ষার রোগী ছিলেন । তখন পেনিসিলিনের এক ডজের দাম ছিল সেই সময়ের মুদ্রা মানের ২০ ডলার । যদিও ১৯৪৬ সালে তা কমে ৫০ সেন্ট এ চলে আসছিল । কিন্তু ঐ উচ্চদামই তখন টিবির ভ্যাক্সিন আবিষ্কারের উদ্দীপনা যুগিয়েছিল । যক্ষা হলে রক্ষা নাই , এই কথার ভিত্তি নাই । তবে দয়া করে নিজের শরীর কে MDR অথবা XDR এর কারখানা বানাবেন না। তখন মেডিসিন থাকবে , কিন্তু শরীর থাকবে না।

Sensitization meeting on TB
30/09/2014

Sensitization meeting on TB

Orientation workshop on TB
30/08/2014

Orientation workshop on TB

14/08/2014

গার্মেন্টস এর
মেয়েরা দুপুরে কী খায়?
এটা কি কোন প্রশ্ন হল?
হা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
যে মেয়েরা দিন রাত পরিশ্রম
করে দেশের অর্থনীতি সচল
রাখে যাদের উছিলায় ব্যাঙ্ক,
বীমা, শিপিং লাইন্স, ট্রান্সপোর্ট
কোম্পানি চলে তারা দুপুর কী খায়
তা আপনাদের জানার অধিকার
রয়েছে।
লাঞ্চ আওয়ারে আমি অনেক সময়
ফ্লোরে ঘোরাঘোরি করি।
মাঝে মাঝে খেয়াল
করি কে কি খায়। সুইং অপারেটর
যারা সেলাই করে তাদের মাসিক
বেতন ৫ থেকে ৬ হাজার টাকা।
তারা নিয়মিত ভাতের
সাথে একটা ভাজি খায়
কখনো কখনো ভাজির
বদলে ভর্তা খায়।
তারমানে তারা একই
সাথে ভর্তা ভাজি খেতে পারে না।
আপনারা হয়ত ভাবছেন ভর্তার
সাথে ডাল অথবা ভাজির
সাথে ডাল
হলে তো খাওয়াটা খারাপ হয় না।
কিন্তু আপনারা জেনে অবাক হবেন
যে তাদের বেশিরভাগ ডাল খায়
না মানে ডাল কেনার সামর্থ্য নেই।
তারমানে ওদের খাবার শুধুমাত্র
ভর্তা+ভাত আর ডালের
পরিবর্তে অনেকে লবন পানি মেশায়
যাতে খাওয়াটা গলা দিয়ে নামে।
শুকনো খাবার
সহজে গলা দিয়ে নামে না।
যেসব অবিবাহিত মেয়েদের বেতন ৫
থেকে ৬ হাজার
টাকা তারা টাকা পেয়ে প্রথমে বাড়ি ভাড়া দেয়,
আশুলিয়া অঞ্চলে সিট ভাড়া ১০০০
টাকার নিচে নেই।
ছেলেরা যেকোন
স্থানে থাকতে পারে কিন্তু
মেয়েরা একটু
নিরাপদে থাকতে চায়। এজন্যই ওদের
একটু বেশি ভাড়ায় থাকতে হয়।
যে আইটেমের খাবারের
কথা বলেছি এই আইটেম
আপনি যদি নিজে রান্না করেন
তাহলেও কম হলেও বিশ থেকে পঁচিশ
টাকা খরচ হবে।
তাহলে ঘুরে ফিরে মাসে দুই হাজার
টাকা খাওয়ার পেছনে চলে যাবে।
এইসব মেয়ের প্রত্যেকের টার্গেট
থাকে মাসে কপক্ষে দুই হাজার
টাকা বাড়িতে পাঠাবে,
তা না হলে বাড়ির লোকজন
কষ্টে থাকবে।
এক
মেয়েকে লাঞ্চে কখনো খেতে দেখতাম
না অথচ সে লাঞ্চের সময়
ফ্যাক্টরিতেই থাকে।
যারা লাঞ্চের সময়
ফ্যাক্টরিতে থাকে তারা সাধারণত
খাবার নিয়ে আসে।
বাকিরা বাসায় গিয়ে ভাত খায়। ঐ
মেয়েকে জিজ্ঞেস করলাম এ
ব্যপারে।
সে উত্তরে জানাল দুপুর হলে সে পাঁচ
টাকার বাদাম খায়। বাদাম
খেলে নাকি খিদা লাগে না।
সন্ধ্যা সাতটায় ছুটি হলে বাসায়
গিয়ে রাতের খাবার খায়।
সকালে বাসা থেকে বেশি করে খেয়ে আসে যাতে দুপুরে সহজে খিদা না লাগে।
একজন মানুষ সকাল সাত টায় যতই পেট
ভরে খাক কাজ করতে করতে দুপুর
একটায় তার ভাল খিদা লাগবে।
মেয়েটার কথায় যুক্তি নেই। অবশ্য
যুক্তি থাকলেও কিছু করার নেই, কারণ
তার বাড়িতে বাবা অসুস্থ, ইনকাম
করতে পারে না। এই
মেয়েকে বাড়িতে প্রতি মাসে একটা নির্দিষ্ট
পরিমান টাকা পাঠাতে হয়। এই
টাকা পাঠাতে হলে তাকে একবেলা না খেয়ে কাটাতে হয়।
সন্ধ্যা সাতটার পর
ডিউটি করলে যেকোন
ফ্যাক্টরি টিফিন দেয়। সেই টিফিন
হল সাধারন এক পিস বন রুটি,
একটা কলা আর একটা সেদ্ধ ডিম।
ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভেদে এই
টিফিন ভিন্ন হয়। এই টিফিন
খেয়ে তাদের ৯টা পর্যন্ত
ডিউটি করতে হয়। অনেকে আছে এই
টিফিন খেয়ে রাতে আর ভাত খায়
না শুধু টাকা বাঁচানোর জন্য। আবার
অনেকে এই টিফিন বাসায়
নিয়ে যায়। টিফিনের সময় পেট
ভরে পানি খায়। বাসায়
গিয়ে রাতে ভাতের বদলে এই
টিফিন খায়। কিছু
মেয়ে দেখেছি যারা সকালে বাসায়
কিছু খায় না ফ্যাক্টরিতে ভাত
নিয়ে আসে। এই ভাত
তারা এগারটার দিকে দশ মিনিট
ছুটি নিয়ে খায়। তাতে সকালের
খাবার হল আর দুপুরের খাবারও হল।
এটা হল বাংলাদেশের গার্মেন্টস
শ্রমিকদের একটা অংশের খাদ্য
তালিকা। ভবিষ্যতে সুযোগ
পেলে অন্যান্যদের খাদ্য তালিকার
একটা বর্ণনা দিব।

11/07/2014

Tuberculosis Global Burden: Tuberculosis (TB) is
contagious and airborne. There were 9. 4 million
new TB cases in 2009. About 1. 7 million people
died from TB in 2009 which is equal to 4700
deaths a day. The WHO South-East Asia region
has an estimated 5 million Prevalent and 3. 3
million incident cases of tuberculosis annually.
WHO declared TB a global emergency in1993 and
recommended the Directly Observed treatment,
Short course (DOTS) strategy. WHO ranks
Bangladesh 6th among the world’s 22high burden
TB countries.

16/05/2014

During December, 2013,a total number
of 1320 TB patients
from different garment factories have been
detected and treated.

14/05/2014

BGMEA established TB laboratories in 11
BGMEA Health
centers in December, 2010. These centers provide
TB diagnosis,
treatment services and drugs at free of cost to
garment factory
employees.

14/05/2014

BGMEA has been working
jointly with National TB
control program(NTP)of the Ministry of Health
&Family
Welfare,Government of Bangladesh to eliminate TB
from garment sector
since 2009.

Address

38/B, Malibagh Chowdhury Para
Dhaka
1219

Telephone

+8801835057044

Website

Alerts

Be the first to know and let us send you an email when TB Control posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TB Control:

Shortcuts

Share