Zakir Shop

Zakir Shop We provide authentic goods at reasonable price

22/08/2024

কত শত কোটি টাকা পাচার হয় আর আমার বাংলার মানুষ পানিতে ডুবে মড়ে আহ!
পাচার করা টাকা ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্থদের ঘর নির্মান করে দিন।

17/08/2024
17/08/2024

যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের কে সাধারণ মানুষ বিশ্বাস করে আপনারা নিরপেক্ষ কিন্তু মনের মধ্যে কিছু একটা থাকতেই পারে সেটা যেন আপনার পতনের কারণ না হয়ে যায়!

16/08/2024

যাদের কে গ্রেফতার করা হচ্ছে বা হবে তাদের সাথে যদি সঠিক বিচার না করা হয়। তাহলে শহিদ দের রক্তের সাথে গাদ্দারী করা হবে।

Need And Clean parliament
07/08/2024

Need And Clean parliament

10/07/2024

সালাফে সালেহিনদের থেকে জ্বিনের চিকিৎসা বিষয়ক অনেক ঘটনা বর্ণিত আছে।

যেমন: একজন মৃগীরুগীকে আক্রান্ত অবস্থায় দেখে ইবনে মাসউদ রা. তার কানের কাছে গিয়ে افحسبتم انماخلقناكم عبسا আয়াতটা থেকে সুরার শেষ পর্যন্ত পড়েন, আর সে সাথে সাথে সুস্থ হয়ে যায়। তখন রাসুল সা. ইবনে মাসউদ রা.কে ডেকে বললেন- তুমি ওর কানের কাছে গিয়ে পড়লে? ইবনে মাসউদ রা. আয়াতটি বললেন। তখন রাসুল সা. বললেন, কোনো যোগ্য ব্যাক্তি যদি পাহাড়ের ওপরে এটা (সুরা মুমিনুনের এই আয়াত/আয়াতগুলো) পড়ে, তাহলে পাহাড়ও সরে যাবে! (তিরমিযী, হাকেম। এই হাদিসের সনদে একজন যয়ীফ রাবী আছে ইবনে লাহি’আ, অন্যরা সিকাহ)

ইবনে তাইমিয়া রহ. এর অনেকগুলো ঘটনা আছে, যেখানে উনি افحسبتم انما আয়াতটি পড়ে জ্বিন তাড়িয়েছেন। একবার এক ঘাড়ত্যাড়া জ্বিনকে উনি এই আয়াত পড়ছেন আর পিটাইছেন!! এই ঘটনা সামনে আসছে।

ইবনে আবিদ দুনিয়া রহ. এর আল-হাওয়াতিফ গ্রন্থ থেকে খুব সংক্ষেপে দুটি ঘটনা বলি।

এক শিয়া হজ্ব করতে গিয়েছিলো, সে যখনই কোনো গুরুত্বপূর্ণ আমল করতে যাচ্ছিলো তখনই মৃগীরোগে আক্রান্ত হচ্ছিলো। (উলামাদের মতে, মৃগীরোগ জ্বিনের আসরের কারনে হয়) হুসাইন বিন আব্দুর রহমান রহ. মিনায় ওই লোকটাকে পেয়ে জ্বিনকে উদ্দেশ্য করে বললেন, “তুমি যদি ইহুদি হও তবে মুসা আ. এর দোহাই, যদি খৃষ্টান হও তবে ঈসা আ. এর দোহাই, আর মুসলমান হলে তোমাকে মুহাম্মাদ সা. এর দোহাই দিয়ে বলছি তুমি চলে যাও।”
তখন জ্বিন কথা বলে উঠলো, “আমি ইহুদিও না, খ্রিষ্টানও না.. বরং মুসলমান! আমি এই হতভাগাকে দেখেছি সে আবু বাকর রা. এবং ওমর রা.-কে গালিগালাজ করে। এজন্য আমি তাকে হজ্জ করতে দেইনি।”

আরেকটি ঘটনা আছে, এক মুতাযিলাকে জ্বিন ধরেছিলো। সবাই ভিড় করে দেখছিলো, সাঈদ ইবনে ইয়াইয়া রহ. তার কাছে গিয়ে বললেন, “তুমি এর ওপর কেন আক্রমণ করেছ? আল্লাহ কি তোমাকে এই অধিকার দিয়েছে? না তুমিই বাড়াবাড়ি করছো?”
তখন লোকটার মুখ দিয়ে জ্বিন বলে উঠলো, “আপনি আমাকে ছেড়ে দিন, আমি একে খতম করে ফেলবো। সে বলছে কোরআন মাখলুক..!” (এটা মুতাযিলা ফিরকার একটা আকিদা)

ইমাম আহমাদ বিন হাম্বল রহ.এর সময়ে বাদশাহর মেয়েকে জ্বিন ধরেছিলো। তখন ইমাম আহমাদের কাছে এক মন্ত্রী এসে ঘটনা জানালো।
ইমাম আহমাদ রহ. একটি জুতা বের করে অযু করলেন, এরপর বললেন- জ্বিনকে গিয়ে বলো “তুমি কি এই মেয়েকে ছেড়ে যাবে? নাকি ইমাম আহমাদের হাতে জুতার বাড়ি খাবে?”
মন্ত্রী গিয়ে কথাগুলো জ্বিনকে বললো, জ্বিন বললো: “আমি চলে যাবো.. ইমাম আহমাদ যদি বাগদাদ থেকে চলে যেতে বলেন তাও চলে যাবো! ইমাম আহমাদ আল্লাহর অনুগত বান্দা। যে আল্লাহর অনুগত হয়, সব সৃষ্টি তার অনুগত হয়ে যায়।” এরপর জ্বিন চলে গেলো। কিন্তু….
ইমাম আহমাদ রহ. এর ইন্তিকালের পর আবার এসে ভর করলো, এবার বাদশাহ একজনকে ইমাম আহমাদ রহ. এর ছাত্র আবু বাকর মারূযী রহ. এর কাছে পাঠালো, উনি একটা জুতা নিয়ে মেয়েটার কাছে আসলো.. জ্বিনটা বললো, এবার আর আমি যাচ্ছিনা! ইমাম আহমাদ আল্লাহর আনুগত্য করতো, তাই তার কথা শুনে চলে গেছিলাম, তোমাদের কথা তো আমি শুনবো না..!!

ইবনে তাইমিয়া রহ. এর একটি ঘটনা, উনি এক মেয়ে রুগির ওপর সুরা মুমিনুনের ওই (১১৫নং) আয়াতটা পড়েন, তখন জ্বিন কথা বলে ওঠে।
ইবনে তাইমিয়া রহ.- তুমি ওকে ধরছো কেন?
জ্বিন– আমি ওকে পছন্দ করি..
– সেতো তোমাকে পছন্দ করে না!
— আমি ওকে নিয়ে হজ্বে যাবো..
– সেতো তোমার সাথে হজ্বে যেতে চায় না!
জ্বিনটা ঘাড়ত্যাড়া ছিলো, ইবনে তাইমিয়া রহ. আচ্ছাতাকে পিটানি দিলেন,
তখন জ্বিন বললো- আপনি বলছেন তো? আপনার কথা মেনে আমি চলে যাচ্ছি!
ইবনে তাইমিয়া রহ. বললেন- থাম থাম! আমার কথা না বরং আল্লাহর এবং রাসুলের কথা (মুমিনকে কষ্ট দেয়া হারাম) মেনে চলে যা!

এবার জ্বিন চলে গেল, আর কখনো আসেনি।

আজ সবশেষে জেনে নিন মানুষকে কেন জ্বিন ধরে বা অন্যান্য ক্ষতি করে?

এর বেশ কয়েকটি কারণ আছে, যেমন:

১. যদি কোনোভাবে কোনো জ্বিনকে কষ্ট দেয়া হয়, আঘাত করা হয়

২. যদি কোনো জিনের ওপর গরম পানি ফেলা হয়

৩. অথবা কোনো জিনের গায়ে প্রসাব করা হয়

৪. অথবা বিশেষ কোনো কারণ ছাড়াই অহেতুক কষ্ট দেয়ার জন্য আসর করতে পারে, যেমন অনেক মানুষ অহেতুক জিনদের কষ্ট দেয়

৫. কোনো জিন হয়তো কাউকে পছন্দ করে, এজন্য আসর করতে পারে

৬. আগের কোনো শত্রুতার জেরে আসর করতে পারে, বা ক্ষতি করতে পারে

৭. যদি তাদের কাউকে ইচ্ছাকৃত বা ভুলক্রমে মেরে ফেলা হয়, এজন্য বদলা নিতে ক্ষতি করতে পারে।

এখানে জেনে রাখা উচিত, মানুষকে বিনাদোষে কষ্ট দেয়া যেমন হারাম তেমন জিনদের কষ্ট দেয়াও হারাম। ইচ্ছাকৃতভাবে বিনাদোষে জিনকে হত্যা করলেও কিসাস লাযিম হয়। তবে অনিচ্ছাকৃত ভাবে আঘাত করলে বা হত্যা করলে কিসাস (বদলা) নেয়া বৈধ হবে না।

এক্ষেত্রে রাসুল সা. একটা সহজ উসুল (মূলনীতি) বর্ণনা করেছেন, কোনো ক্ষতিকর প্রাণী যেমন যেমনঃ সাপ দেখলে তিনবার বলতে হবে, “তুমি জ্বিন হলে এখান থেকে চলে যাও।” এরপর মারলে কিসাস নেয়া যাবেনা।
একজন মুহাদ্দিসের ঘটনা প্রসিদ্ধ আছে, যিনি একটা সাপকে হত্যা করেছিলেন, সেটি আসলে জ্বিন ছিলো। তখন জ্বিনেরা উনাকে জ্বিনদের আদালতে নিয়ে যায়। উনি হাদিসটি শুনিয়ে বলেন, আমি তো তিনবার চলে যেতে বলেছিলাম। সেখানে একজন জ্বিন সাহাবী ছিলো, তিনি বলেন- এটা আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি।

এরপর জ্বিনেরা উক্ত মুহাদ্দিসকে নিজ বাড়িতে ফেরত দিয়ে যায়।

13/01/2024

মধু চেনার উপায়:

মধু জমে গেলে খাঁটি না এই ধারণাটা ভ্রান্ত। আর মধু পানিতে মেশে কি মেশে না এটা মধুর ঘনত্বের উপর নির্ভর করে।

তবে সুন্দরবনের মধু সাধারণত জমবে না, ফ্রিজে থাকলেও না - বরং ঘনত্ব বাড়বে। তবে বেশি দিন ফ্রিজে রাখলে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই মধু যতোটা সম্ভব টাটকা খাওয়াই ভালো। আর ৩-৪ মাস পর সব মধুই লাল বর্ণ ধারণ করে।

এছাড়া, খাঁটি মধু পরিশোধন ছাড়া রেখে দিলে উপরে অনেকটা ফেনার মতো একটা স্তর পরে, যা ভেজাল মধুতে হয় না।

সূএ: বিবিসি নিউজ বাংলা

পবিত্র কোরআনে মধুর ঔষধি গুণ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘তোমার রব মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চা...
05/01/2024

পবিত্র কোরআনে মধুর ঔষধি গুণ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘তোমার রব মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো। অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে এমন পানীয় বের হয়, যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয়ই এতে নিদর্শন আছে ওই জাতির জন্য, যারা চিন্তা করে।
’ (সুরা : নাহল, আয়াত : ৬৮-৬৯)

19/12/2023

আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাচ্ছেন খাটি পাটালি গুড়,বড়ই ফুলের মধু,চাকের মধু,পাবনার খাটি দানাদার কড়া জালের ঘি। এক সাথে পাচ্ছেন

10/12/2023

শীতের পিঠা সহ বিভিন্ন রকমের খাবার তৈরী করতে ব্যবহার হয় এই পাটালি গুড়। তাই দেরি না করে শীত কে উপভোগ করুন Zakir Shop এর পাটালি গুড়ের সাথে।

কল করুন
01892-707086

সুস্থ থাকার জন্য ভেজাল মুক্ত খাবার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাটি সরিষার তেল চাকের খাটি মধু পাবনার বিখ্যাত গাওয়া ঘি...
09/12/2023

সুস্থ থাকার জন্য ভেজাল মুক্ত খাবার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
খাটি সরিষার তেল
চাকের খাটি মধু
পাবনার বিখ্যাত গাওয়া ঘি
শীতের পিঠা তৈরির জন্য আছে পাটালি গুড়।

কল করুন
01892-707086

শীতের সাথে জরিয়ে আছে শত শত বছরের পুরনো ঐতিহ্য খেজুরের রসের গুড়। পরিবারের সবাই মিলে পিঠা বানিয়ে উপভোগ করুন আমাদের খেজুরে...
05/12/2023

শীতের সাথে জরিয়ে আছে শত শত বছরের পুরনো ঐতিহ্য খেজুরের রসের গুড়। পরিবারের সবাই মিলে পিঠা বানিয়ে উপভোগ করুন আমাদের খেজুরের রসের গুড়/পাটালি দিয়ে।

অগ্রিম টাকা দিতে হবে না। প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করুন

কল করুন
01892-707086

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801892707086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakir Shop:

Share