HelloDoctor.Asia

HelloDoctor.Asia অনলাইন স্বাস্থ্যসেবায় বৃহত্তম

স্বাস্থ্য বিষয়ক তথ্য ও আধুনিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে “অনলাইন স্বাস্থ্যসেবায় বৃহত্তম” স্লোগানকে সামনে রেখে- হ্যালো ডাক্তার তাদের যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে একঝাঁক উদ্যমী ও অভিজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য কর্মী। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের স্বল্প সময়ে ও স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবাদানের লক্ষ্যে কাজ করছে হ্যালো ডাক্তার ।
হ্যালো ডাক্তার অনলাইনের ম

াধ্যমে যথাসময়ে সঠিক স্বাস্থ্য বিষয়ক তথ্য সরবরাহ, পরামর্শ এবং বিদেশে চিকিৎসাসেবা প্রাপ্তি সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকে।
বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতে অনলাইনে স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে সমাদৃত। মানুষ ঘরে বসে তার স্বাস্থ্য সম্পর্কিত যেকোন জিজ্ঞাসা বা চিকিৎসাসেবার কাংখিত তথ্য পাচ্ছেন। ঘরে বসেই পরামর্শসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ডাক্তার সম্পর্কে জানতে পারছেন। বাংলদেশেও অনলাইনে স্বাস্থ্যসেবা শুরু হয়েছে এবং ক্রমশই জনপ্রিয় হচ্ছে। হ্যালো ডাক্তার তেমন একটি ই-স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান যারা ডায়াবেটিস, হার্ট, কিডনি, ক্যান্সার, স্ত্রী রোগ, শিশু রোগ, চর্ম রোগ, যৌন রোগ ও বার্ধক্যজনিত রোগ বিষয়ে পরামর্শসহ বিদেশে চিকিৎসা, হাসপাতাল, বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার প্রোফাইল, অ্যাপয়েন্টমেন্টে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে থাকে।
হ্যালো ডাক্তার আধুনিকমানের টেলিমেডিসিন পদ্ধতিতে ভিডিও কনফারেন্স সহ অন্যান্য আধুনিক টেকনোলজির মাধ্যমে দেশের ও বিশ্বের বিভিন্ন উচ্চপর্যায়ের বিশেষায়িত হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগসূত্র স্থাপনে সহায়তা করে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় স্থানীয় ক্লিনিক / হাসপাতাল এর সহযোগিতায় অনলাইন স্বাস্থ্য সেবা প্রদান নেটওয়ার্ক গড়ে তুলতে হ্যালো ডাক্তার কাজ করছে।
খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং জলবায়ু পরিবর্তনের কারনে ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার সহ নানাবিধ অসংক্রামক ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মোবাইল অ্যাপস নির্ভর ডিজিজ মনিটরিং ডিভাইস এর মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপ, হৃদরোগ ও কিডনি রোগীর অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যাবস্থাপনা করার সুবিধা প্রদান করছে। এছাড়াও স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য, স্বাস্থ্য সম্মত জীবনযাপন, পুষ্টি ইত্যাদি সকল বিষয়ে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন তথ্য হ্যালো ডাক্তার প্রদান করছে।

07/06/2025
Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/03/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।💐💐
21/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।💐💐

"Happy Independence Day 2022" Best wishes to YOU.
26/03/2022

"Happy Independence Day 2022" Best wishes to YOU.

বাংলাদেশের গ্রামীণ জনপদে করোনা চিকিৎসায় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। কমিউনিটি সম্পৃক্ত করণে বাং...
25/07/2021

বাংলাদেশের গ্রামীণ জনপদে করোনা চিকিৎসায় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। কমিউনিটি সম্পৃক্ত করণে বাংলাদেশের এনজিও সমূহের রয়েছে প্রয়োজনীয় সক্ষমতা । আশাকরি সবাই মিলে এ সমস্যার সমাধানে নিজস্ব দক্ষতা তৈরী হবে।

বাংলাদেশে গ্রাম পর্যায়ে করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকে৷ মৃতের সংখ্যা বাড়লেও পরীক্ষা না হওয়াতে করোনার সর.....

অস্ট্রেলিয়ায় ১৬ বছর ও তার বেশি বয়সিদের আগেই ফাইজারের টিকা দেয়া হচ্ছিল। এবার ১২ থেকে ১৫ বছর বয়সিদেরও তা দেয়ার সিদ্ধান্ত ন...
23/07/2021

অস্ট্রেলিয়ায় ১৬ বছর ও তার বেশি বয়সিদের আগেই ফাইজারের টিকা দেয়া হচ্ছিল। এবার ১২ থেকে ১৫ বছর বয়সিদেরও তা দেয়ার সিদ্ধান্ত নিল সরকার। সেদেশের ড্রাগ রেগুলেটর জানিয়েছে, ফাইজারের টিকা বাচ্চাদের দেয়া যেতে পারে।

অস্ট্রেলিয়ায় ১২ থেকে ১৫ বছর বয়সিদেরও ফাইজারের টিকা দেয়ার সিদ্ধান্ত নিল সরকার।

সবাই মিলে চেষ্টা করলে পৃথিবী আবার প্রায় স্বাভাবিক হবে।  আসুন সবাই টিকা নেই, মাস্ক পরি, ও স্বাস্থ্যবিধি অনুসরণ করি।  নিজে...
15/07/2021

সবাই মিলে চেষ্টা করলে পৃথিবী আবার প্রায় স্বাভাবিক হবে। আসুন সবাই টিকা নেই, মাস্ক পরি, ও স্বাস্থ্যবিধি অনুসরণ করি। নিজে সুস্থ্য থাকি ও দেশটাকে ভালো রাখি।

করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।  ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনেচলা এ যুদ্ধ জয়ে  খুবেই গুরুত্বপূর...
08/07/2021

করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনেচলা এ যুদ্ধ জয়ে খুবেই গুরুত্বপূর্ণ। সামর্থবানদের এগিয়ে আসতে হবে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তায়। আবুল খায়ের গ্রূপকে ধন্যবাদ তাদের মহতী উদ্যোগের জন্য।

Address

Mukto Bangla Complex (Level/8)
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801708500125

Alerts

Be the first to know and let us send you an email when HelloDoctor.Asia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HelloDoctor.Asia:

Share