04/06/2026
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক!
Incepta Pharmaceuticals Ltd. বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) — যা বাংলাদেশি জনগণের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করে বাজারজাত করা হয়েছে।
🦠 টাইফয়েড কী?
টাইফয়েড হলো Salmonella Typhi ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। প্রতি বছর অসংখ্য শিশু ও মানুষ এই রোগে আক্রান্ত হয়।
⚠️ টাইফয়েডের লক্ষণসমূহঃ
🔸 দীর্ঘদিন উচ্চ জ্বর
🔸 মাথাব্যথা ও দুর্বলতা
🔸 পেট ব্যথা
🔸 ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য
🔸 বমি ও ক্ষুধামন্দা
🔸 গুরুতর অবস্থায় অন্ত্র ফেটে যাওয়া বা জীবনহানির ঝুঁকি
বিশেষ করে শিশুদের জন্য টাইফয়েড অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই প্রতিরোধই সবচেয়ে কার্যকর সমাধান।
✅ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের উপকারিতাঃ
✔️ টাইফয়েড জ্বর প্রতিরোধে উচ্চ কার্যকারিতা
✔️ দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা
✔️ গুরুতর জটিলতা ও হাসপাতালে ভর্তি কমাতে সহায়ক
✔️ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমাতে ভূমিকা রাখে
✔️ শিশুদের নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করে
“সচেতনতা, প্রতিরোধ ও টিকাদান” — এই তিন শক্তিতেই গড়ে উঠবে সুস্থ বাংলাদেশ।
আজকের এই উদ্যোগ শুধু একটি টিকা উন্মোচন নয়, বরং দেশের জনস্বাস্থ্যের নিরাপদ ভবিষ্যতের দিকে এক সাহসী পদক্ষেপ।