Health

Health Medicine and medical equipments

25/09/2020

কি রোগিকে কি স্যলাইন দিতে হবে, সহজ আলোচনা।
চিকিৎসক কে অবশ্যই জানতে হবে..........

🌱 অসংখ্য রোগী তারল্য সংকট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সেই সংকট সমাধানে তাদের শরীরে দিতে হয় বিভিন্ন প্রকার তরল! যেসব তরলের সাথে আমরা খুব বেশি পরিচিত সেগুলো হল - Hartsol, 5%DNS, 5%DA, 0.9%NS. দেখি একটু চিন্তা করে কোনটা কোথায় দেওয়া যায়! 🤔

🌹 মাত্র একটা লাইন যদি মনে রাখি তাহলেই পুরো টপিকসের অনেকটা পড়া হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে রোগীর যে ফ্লুইড প্রয়োজন হয় সেটা isotonic fluid. আর Hartsol, 5%DNS, 0.9%NS যা সবই isotonic fluid. এদের মধ্যে plasma'র কাছাকাছি কোয়ালিটির ফ্লুইড হল Hartsol. কিন্তু 5%DA হল hypotonic, অন্য কিছু হাতের কাছে না থাকলে এটাই তখন শেষ ভরসা।
(একটা বিষয় নিয়ে কনফিউশন হতে পারে, আর সেটা হল 5%DNS শরীরে ঢোকার আগে hypertonic, আর ঢোকার পর isotonic. আর 5%DA ঢোকার আগে isotonic, আর ঢোকার পর hypotonic. এখানে পরবর্তী অবস্থা বুঝানো হইছে!)

🌴 এবার দেখবো বিভিন্ন প্রকার সমস্যা ও তার সম্ভাব্য সমাধান !

🍂 More than 15% Deep burn
🍃 burn এ plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির isotonic fluid হল Hartsol. না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA

🍂 Fracture femur with severe anaemia
🍃 এখানেও সহজ চিন্তা। blood দরকার, কিন্তু নাই। এর কাছাকাছি ফ্লুইড Hartsol, তাই এটাই দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে NS > না থাকলে 5%DA

🍂 Head injury
🍃 এখানেও blood লস। দু রকম লস হতে পারে, এক- from body to outside, দুই- blood blood vessel to extravascular space. অর্থাৎ এ অবস্থায় blood খুব বেশি লস হয়ে রোগী শকে গেলে blood ই দিতে হবে। আর সেটা না পেলে blood এর মত যেকোন ফ্লুইড, অর্থাৎ কোন isotonic fluid. এখানে 5% DA বাদে বাকি সবই isotonic, তাই এটা বাদে বাকি যে কোনটাই দেওয়া যাবে। 5%DA হল hypotonic কারণ tone বাড়ানোর 0.9%NaCl এখানে নাই। আর এ কারণে 5%DA দিলে সেটা শুধু blood vessel এই থাকবে না, vessel থেকে বের হয়ে brain cell এ ঢুকবে, ফলে হবে cerebral oedema যা head injury হওয়ার ফলে সৃষ্টি হওয়া ICP কে আরো বাড়াবে, আর injured brain cell এ perfusion বাধাগ্রস্ত করবে। তাই head injury তে shock এর ট্রিটমেন্ট এর জন্য যেকোন isotonic fluid যেমন Hartsol, 5%DNS, 0.9%NS যে কোনটাই দেওয়া যাবে; পাশাপাশি বেড়ে যাওয়া ICP কমাতে দিতে হতে পারে hypertonic fluid যেমন mannitol যা brain cell ও extravascular space থেকে পানি টেনে vessel এ নিয়ে আসবে। অর্থাৎ no hypotonic fluid (5%DA)

🍂 Intestinal obstruction
🍃 এখানে plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির fluid হল Hartsol, তাই এটা দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS ও 5%DA দুটোই একটার পর একটা (কারণ এখানে রোগী NPO থাকে, তাই glucose দরকার) > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA

🍂 Cholera
🍃 Isotonic fluid লস হয়, তাই isotonic fluid দিবো। উপরে কয়েকবার পড়ছি Hartsol, 5%DNS, 0.9%NS সবগুলোই isotonic। তাই এদের যেকোনটা দেওয়া যায়, তবে হাতের কাছে এই তিনটাই থাকলে Hartsol ই বেস্ট! কারণ cholera তে প্রচুর K লস হয় stool এর সাথে ও renal flow কমে গিয়ে renin angiotensin system activate হয়ে। এর সমাধান আছে একমাত্র Hartsol এ, কারণ এতে K আছে ও তুলনামূলক কম sodium chloride থাকে, যার পরিবরর্তে আছে sodium lactate (তাই একে Ringer's lactate ও বলে)। কিন্তু chloride কম থেকে সুবিধা কি? hyperchloraemic metabolic acidosis হওয়ার সম্ভাবনা কম। এত কিছুর পরেও cholera তে আমাদের Hartsol এর চেয়েও বেশি পছন্দের হল অন্য আর একটা isotonic fluid - cholera saline! কারণ Hartsol এ sodium lactate থাকলেও, cholera saline এ আছে sodium acetate. acetate থাকলে সুবিধা কি? আমরা জানি Cholera তে প্রচুর HCO3 লস হয়ে metabolic acidosis হয়। cholera saline থাকা acetate মাংসপেশী তে ঢুকে মেটাবলিজম হয়ে acetyl-CoA তৈরি করে, এই acetyl-CoA থেকে TCA cycle শেষে তৈরি হয় bicarbonate যা acidosis কারেক্ট করবে। তাই তুলনামূলক কম chloride, সাথে acetate ও K আছে এমন fluid হিসেবে cholera saline ই আমাদের প্রথম পছন্দ > না থাকলে Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে কি আর করা 5%DA

🍂 Diarrhoea /Vomiting (moderate to severe dehydration)
isotonic fluid লস হয়। তাই Hartsol, 5%DNS, 0.9%NS যেকোনটা দেওয়া যাবে > না থাকলে কি আর করা 5%DA ই দিবেন।

🍂 Diabetes Mellitus with any upper condition
🍃 রক্তে গ্লুকোজ বেশি। তাই গ্লুকোজ আছে এমন saline যেমন 5% DNS বা 5%DA না দেওয়াই ভাল। আর দিলেও careful glucose monitoring.

🍂 Hypoglycaemia (unconscious patient)
🍃 গ্লুকোজ কম তাই গ্লুকোজ আছে এমন কিছু দিতে হবে যেমন 5%DA > না থাকলে 5%DNS. কেন 5%DNS সেকেন্ড অপশন? কারণ NS প্রেশার বাড়াতে পারে। তবে এই অবস্থায় গ্লুকোজ এত বেশি কমে যায় যে শুধু 5% এ লাভ হয়না। তাই বেশি ভাল হয় নির্দিষ্ট পরিমাণ 20-25%DA দিলে। তারপর দীর্ঘ সময় saline দেওয়ার প্রয়োজন হলে 10%DA

🍂 Oedema with circulatory shock
🍃 hypotonic fluid ইডিমা বাড়ায় colloidal osmotic pressure কমিয়ে, তাই 5%DA বাদ। বাকিগুলো- যেমন Hartsol, 5%DNS, 0.9%NS দেওয়া যাবে। তবে সাথে কেয়ারফুল মনিটরিং, কারণ এদেরকেও মাত্রাতিরিক্ত দিলে hydrostatic pressure বেড়ে গিয়ে ইডিমা হতে পারে।

🍂 IV channel মেইনটেইন করতে isotonic 0.9% NS > না থাকলে 5%DNS > না থাকলে 5%DA

🍂 রোগী NPO আছে, 5%DA ও 0.9%NS একটার পর একটা > না থাকলে 5%DNS

🍂 Bleeding হইছে বা সামনে হওয়ার চান্স আছে, Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA

🍂 রক্তে sodium অনেক কম, বা cerebral oedema কমাতে হবে এমন অবস্থায় isotonic 0.9% NS এর পরিবর্তে বিভিন্ন প্রকার hypertonic saline যেমন 2% 3% 5% 7% 23% NS ব্যবহার করা হয়! কিন্তু খুব কেয়ারফুল!

🍂 যেসব শিশুদের বয়স ০-১ বছর, তাদেরকে দেওয়া হয় 10% Baby saline (10% Dextrose + 0.225% NaCl)

🍂 যেসব শিশুদের বয়স ১-৬ বছর, তাদেরকে দেওয়া হয় 5% Baby saline (5% Dextrose + 0.225% NaCl)

🍂 যেসব শিশুদের বয়স ৬-১৪ বছর, তাদেরকে দেওয়া হয় Junior saline (5% Dextrose + 0.45% NaCl)

🌿 রোগীর যে কোন অবস্থায় যে fluid ই দিই না কেন, দিয়ে বসে থাকলে হবে না। fluid overload হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে হবে। দেখতে হবে central venous pressure, urine output. তা না হলে hydrostatic pressure বেড়ে গিয়ে pulmonary oedema, cerebral oedema, generalized oedema হতে পারে। cardiac workload বেড়ে হতে পারে heart failure.
অন্যদিকে যতটুকু প্রয়োজন ততটুকু fluid যদি ঠিকঠাক সময়ে না দিই, তবে renal perfusion কমে renal failure হতে পারে। severe dehydration এ circulatory failure, shock হয়ে রোগী অক্কা পেতে পারে। তাই সর্বদা check & balance!

ধন্যবাদ। 🙂

Collected

13/01/2017
13/01/2017
Cephalosporins #Ist Gen: mostly Gram Positive2nd Gen: Gram Positive and gram negative.3rd Gen: Mainly gram negative.4th ...
13/01/2017

Cephalosporins #

Ist Gen: mostly Gram Positive
2nd Gen: Gram Positive and gram negative.
3rd Gen: Mainly gram negative.
4th Gen: Extended spectrum and increased resistance hydrolysis and beta-lactamase bacteria

মোবাইল ফোনের গাড়ি। তাইওয়ানের তাইপে সিটি হলে এক শিল্পকর্ম প্রদর্শনীতে পুরোনো ২৫ হাজার মোবাইল ফোন দিয়ে তৈরি করা এই গ...
09/11/2015

মোবাইল ফোনের গাড়ি। তাইওয়ানের তাইপে সিটি হলে এক শিল্পকর্ম প্রদর্শনীতে পুরোনো ২৫ হাজার মোবাইল ফোন দিয়ে তৈরি করা এই গাড়িটি প্রদর্শন করা হয়। শিল্পী লিন শিহ-পাও এই গাড়িটি তৈরি করেছেন।

Courtesy _Prothom Alo

What a adventurous .... competition !!Flying in the sky.....!!
08/11/2015

What a adventurous .... competition !!
Flying in the sky.....!!

Armed with unguarded ambition and the vision to push boundaries beyond the unthinkable, Jetman Dubai and Emirates A380 take to the skies of Dubai for an exce...

বয়স বাড়বেই, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু বয়সের ছাপ শরীরে বা চেহারায় পড়তে দেবেন কেন? বেড়ে চলা বয়স কেবল যে আপনা...
03/11/2015

বয়স বাড়বেই, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু বয়সের ছাপ শরীরে বা চেহারায় পড়তে দেবেন কেন? বেড়ে চলা বয়স কেবল যে আপনার সৌন্দর্যকেই প্রভাবিত করে, তা কিন্তু নয়। প্রভাব ফেলে আপনার শরীরে, মনে, আপনার দাম্পত্য জীবন সহ কমবেশি সকল সম্পর্কেই। বয়স বাড়ছে বাড়ুক, কিন্তু নিজের শরীর ও চেহারাকে রাখুন চিরতরুণ।

ধরে রাখুন নিজের যৌবন খুব সহজ এই ১৫টি নিয়মে:
১) নিজের খাদ্য তালিকাকে বদলে ফেলুন। খাদ্য তালিকায় যোগ করুন অধিক আঁশ যুক্ত খাবার। কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত খাবেন না। পরিমিত প্রোটিন ও প্রচুর সবজি ও ফল যোগ করুন খাদ্য তালিকায়।
২) দৈনিক অন্তত আধা ঘণ্টা ব্যায়াম করুন। সকালের পরিষ্কার বাতাসে করতে পারল আরও ভালো।
৩) উপুড় হয়ে বা কাত হয়ে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। এতে মুখে খুব সহজে বলিরেখা পড়ে যায়।
৪) দৈনিক অন্তত ৮ গ্লাস পানি বা পানি জাতীয় খাবার পান করুন।
৫) অতি অবশ্যই কোমল পানীয় পান ত্যাগ করুন। একই সাথে অতিরিক্ত মিষ্টি খাবারও পরিহার করুন।
৬) ভুলেও ধূমপান করবেন না বা মদ্যপান করবেন না।
৭) সানস্ক্রিন ব্যভারকে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু এই চমৎকার জিনিসটি আসলে আপনার যৌবন ধরে রাখতে অত্যন্ত সহায়ক।
৮) নিজের স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন। স্ট্রেস নিয়ন্ত্রণ করতে যোগ ব্যায়াম সহ আরও যা যা করা সম্ভব করুন।
৯) মুখে কখনো সাবান মাখবেন না। এতে চেহারা অকালেই বুড়িয়ে যায়।
১০) মুখের যত্ন করার পাশাপাশি হাত ও পায়ের যত্ন করতেও ভুলবেন না। নিয়মিত পেডিকিউর ও মেনিকিউর করুন।
১১) চোখ ও এর চারপাশের এলাকার বেশী যত্ন করুন। ভালো করে ঘুমাবেন, কোন বাজে মেকআপ বা পণ্য ব্যবহার করবেন না। চোখের পাশের তোকে হাতের আঙ্গুল বা তোয়ালে দিয়ে ঘষবেন না। এই এলাকাগুল খুবই নরম বিধায় সহজেই ক্ষতিগ্রস্থ হিয় ও চেহারায় বলি রেখা পড়ে।
১২) প্রচুর ঘুমাবেন। শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দেবেন। এবং ঘুম যেন আরামের হয় সেটা লক্ষ্য রাখবেন।
১৩) গরম পানি দিয়ে বেশী সময় ধরে এবং নিয়মিত গোসল করবেন না। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েই গোসল সারুন।
১৪) মুখ বা হাত পায়ের ত্বকে খুব বেশী স্ক্রাবিং করবেন না।
১৫) বাইরে থেকে ফিরে মুখ ও দেহ পরিষ্কার না করে ঘুমাবেন না। মুখে মেকআপ সহ তো মোটেও না।

Address

Dhaka

Telephone

01953951649

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health:

Share