Health Talk - স্বাস্থ্য কথা

Health Talk - স্বাস্থ্য কথা "Health Talk - স্বাস্থ্য কথা" is an Online Health News Portal (health-talk-bd.blogspot.com)

► আমাদের পেজটি আসলে একটি শিক্ষা মূলক পেইজ। এখানে প্রায় সব পোষ্টই শিক্ষা মূলক দেওয়া হয়।

► কোন পোষ্ট এ কমেন্ট করার সময় অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন। কেননা ব্যবহার বংশের পরিচয়।

14/09/2026
প্রতিদিন সুস্থ থাকতে সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান (৮-১০ গ্লাস), নিয়মিত ৩০ মিূৃনিট হাঁটা, এবং ৭-৮ ঘণ্টা ভালো ঘুম অ...
26/04/2026

প্রতিদিন সুস্থ থাকতে সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান (৮-১০ গ্লাস), নিয়মিত ৩০ মিূৃনিট হাঁটা, এবং ৭-৮ ঘণ্টা ভালো ঘুম অপরিহার্য। এছাড়া চিনি ও ফাস্টফুড বর্জন, মানসিক চাপ নিয়ন্ত্রণ, এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

দৈনিক স্বাস্থ্য টিপস:

সকাল শুরু করুন: ঘুম থেকে উঠে খালি পেটে ১-২ গ্লাস কুসুম গরম পানি পান করুন।

পুষ্টিকর খাবার:
প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল এবং প্রোটিন রাখুন।

ব্যায়াম: প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করুন।

পানি পান: শরীর সতেজ রাখতে সারা দিনে অন্তত ৮-১০ গ্লাস বা ২.৫-৩ লিটার পানি পান করুন ।
সতর্কতা: ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন ।

মানসিক স্বাস্থ্য: মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা মেডিটেশন করুন ।

সুষম খাবার: ফাস্টফুড, প্রসেসড ফুড এবং অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন ।

ঘুম: প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে ৭-৮ ঘণ্টা শান্তির ঘুম নিশ্চিত করুন ।

সতর্কতা: নিয়মিত কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

✅ ছারপোকার কামড়ে যেসব রোগ হতে পারে, জেনে নিন ! ছারপোকা সিমিসিডে গোত্রের একটি ছোট্ট পতঙ্গ বিশেষ। এ পোকাটি বিছানা, মশারি, ...
16/07/2025

✅ ছারপোকার কামড়ে যেসব রোগ হতে পারে, জেনে নিন ! ছারপোকা সিমিসিডে গোত্রের একটি ছোট্ট পতঙ্গ বিশেষ। এ পোকাটি বিছানা, মশারি, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনে ও এদের দেখা মেলে।

বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে – ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসাবাবপত্র।পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়।এমনি ছারপোকার কামড়ে অনেককে অতিষ্ট থাকতে হয়।

তবে অনেকেই জানেন না ছারপোকার কামড়ে রোগও ছড়ায়।দীর্ঘদিন যদি কেউ ছারপোকার কামড় খেতে থাকেন।তাহলে একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সম্প্রতি একটি আন্তর্জাতিক জার্নালের গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন যদি কেউ ছাড় পোকার কামড় খেতে থাকে, তাহলে একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শারীরের কর্মক্ষমতা এবং আয়ুও কমে।

ছারপোকার কামড়ে যেসব রোগ হতে পারে:-শ্বাসকষ্টঃঘরের যে জায়গায় ছারপোকারা বাসা বাঁধে, সেখানকার হাওয়া-বাতাসে এত জীবাণু ছড়িয়ে যায় যে তা যদি একবার শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে যায় তাহলেই বিপদ! এক্ষেত্রে মারাত্মকভাবে শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

সংক্রমণঃছারপোকা কামড়ানোর পর ক্ষত স্থানে মারাত্মক চুলকাতে শুরু করে। ফলে চুলকাতে চুলকাতে যদি একবার কেটে যায়, তাহলে সে জায়গা দিয়ে একাধিক ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। আর এমনটা হওয়া মাত্র শরীরের অন্দরে সংক্রমণ মাথা চাড়া দিয়ে ওঠে।এলার্জিঃগবেষণায় দেখা গেছে, ছারপোকা কামড়ালে কারও কারও মারাত্মক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়।

সেক্ষেত্রে ব্লাড প্রেসার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাস কষ্টও বাড়তে শুরু করে। এই ধরনের পরিস্থিতিতে ঠিক সময়ে যদি চিকিৎসা শুরু করা না হয়, তাহলে কষ্টটা মারাত্মক আকার ধারণ করে। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত সাবধান থাকুন।মানসিক চাপ ও উদ্বেগ বাড়েঃবেশ কিছু কেস স্টাডি অনুসারে, ছারপোকার প্রতিনিয়ত আক্রমণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। সেই সঙ্গে শরীরের ভেতরে বেশ কিছু পরিবর্তন হওয়ার কারণে মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা বাড়ে।

একাকিত্বঃসবারই মনে ছারপোকাদের নিয়ে একটা ভয় রয়েছে। কেউই এমন বাড়িতে যেতে চান না যেখানে ছারপোকার রাজত্ব রয়েছে। এজন্য এসব বাড়ির বাসিন্দারা একাকিত্বে ভোগেন, যা ধীরে ধীরে তাদের শরীর এবং মনের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

অ্যানিমিয়াঃএকাধিক গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘদিন ধরে ছারপোকার কামড় খেয়ে আসছেন তাদের শরীরে লহিত রক্ত কণিকার মাত্রা কমতে শুরু করে। ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। আসলে বেড বাগের মূল খাবারই হল রক্ত।

ছারপোকা দূর করার কার্যকর কিছু উপায়:-১. তোষক, বিছানা, বালিশ এবং আলমারিতে থাকা সবকিছু পর পর কয়েকদিন কড়া রোদে দিন।২. প্রতিটি বিছানার নিচে শুকনা নিমপাতা রেখে দিলে ছারপোকা বাড়ার সম্ভাবনা কমে যায়।৩. চাদর কাঁথা বালিশের কাভার গরম পানি ও সোডা দিয়ে ধুয়ে নিন।৪. বিছানার নিচে পুটুলিতে করে কালোজিরাও রাখতে পারেন।

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
12/07/2025

খনার চিকিৎসা বচন (১)

“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”

অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।

খনার চিকিৎসা বচন (২)

“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”

অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।

খনার চিকিৎসা বচন (৩)

“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”

অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৪)

“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”

অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৫)

“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”

অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।

খনার চিকিৎসা বচন (৬)

“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”

অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।

খনার চিকিৎসা বচন (৭)

“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”

অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।

খনার চিকিৎসা বচন (৮)

“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”

অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

বিয়ের পরে একটা সংসার ডান দিকে যাবে না বাম দিকে — এর মূল চালক হলো স্বামী।সংসার অবশ্যই স্ত্রী গুছিয়ে রাখে, কিন্তু সংসার ...
08/07/2025

বিয়ের পরে একটা সংসার ডান দিকে যাবে না বাম দিকে — এর মূল চালক হলো স্বামী।
সংসার অবশ্যই স্ত্রী গুছিয়ে রাখে, কিন্তু সংসার গুছিয়ে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের।

তাই একজন ভালো পুরুষকে বিয়ে করা অনেক জরুরি।
ভালোবাসা আর সংসার করা — দুইটা এক জিনিস না।
সময়ের সাথে সাথে কিন্তু মানুষ বদলায়।
আপনি নিজের বদলানো নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আরেকজন ভালো হবে নাকি খারাপ — এটা আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না।

তাই ভালোবাসার পরেও বিয়ের অনেক বছর পর অনেক সমস্যা দেখা যায়।

একজন পুরুষ যদি সঠিক হয়, তাহলে সংসার এমনি নিজে থেকেই সুন্দরভাবে চলে।

চারিত্রিক বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ। একজন সংসারিক পুরুষ কেমন হওয়া উচিত এবং তার মধ্যে কি কি থাকা উচিত বা থাকা উচিত নয়, তাই লিখব।

🌸দায়িত্বহীন পুরুষ🌸

সবার আগে গুরুত্বপূর্ণ হলো দায়িত্বশীল হওয়া।
যে পুরুষ কানে শুনেও শোনে না, প্রয়োজন দেখার পরেও অন্ধের মতো ভান করে বসে থাকে,যে সংসারে থেকেও থাকে না — উড়ে ঘুরে বেড়ায়, সংসারের সমস্যাকে নিজের সমস্যা মনে করে না,
দায়িত্ব দেখলেই অজুহাত করে পালিয়ে যায় —
সেই পুরুষ কোনোদিন আপনাকে শান্তি দেবে না।

🌸বেকার, ধান্ধাবাজ পুরুষ🌸

এখন অনেকে এসে বলবে —
“Taka dekhe biye kore meyera”, “Takai shob”, bla bla.
ভাই, আপনি একজন স্ত্রীকে বিয়ে করে তার ৫টা মৌলিক চাহিদা পূরণ করতে না পারেন?
তাহলে আপনি কেন বিয়ে করবেন??

আপনি যখন একজন মেয়েকে বিয়ে করেন, you are the guardian of that girl!!
বাংলাদেশের আইন, ইসলাম — সব বলে, একজন মেয়েকে বিয়ে করলেyou must have to provide her a good house, food, clothes and all basic needs!
ভালোবাসা ঠিক আছে।আপনি যখন ভালোবাসেন, তখন আপনারা দুজন থাকেন ওই ভালোবাসায়, কিন্তু আপনারা যখন বিয়ে করেন, তখন একটা পুরো সমাজ আর আপনার সন্তান সেই বিয়েতে চলে আসে।যদি পুরুষ স্বনির্ভর না হয়, তাহলে এর খারাপ প্রভাব আপনার সন্তানদের ওপরেও পড়ে।আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে।
আপনি আত্মীয়স্বজনকেও ঠিকভাবে মেইনটেইন করতে পারবেন না।মৌলিক চাহিদা চাওয়া কোনো অপরাধ না — এটা অধিকার!
যদি আপনি স্বামী হিসেবে তা পূরণ করতে না পারেন, তাহলে সেটা আপনার দোষ!

🌸চরিত্রহীনতা🌸

একটা বড় সংখ্যক পুরুষ আছে বাংলাদেশে, যাদের চরিত্রে সমস্যা আছে।এবং তারা এটা জীবনে কোনোদিনও স্বীকার করবে না!
তারা ছেসরামি করবে, কিন্তু যুক্তি দেখাবে।
তারা ৪টা বিয়ে করবে, কারণ ইসলাম না — reason tader character e problem!কিন্তু বিয়ের সময় ব্যবহার করবে ইসলামকে।
একটা বিয়েতে যখন আপনার সঙ্গী চরিত্রহীন হয় — এর চেয়ে পেইনফুল আর কিছু হতে পারে না।And trust me!
আপনি সব বদলাতে পারবেন, কিন্তু এই চরিত্রের সমস্যা বদলাতে পারবেন না।কারণ এটা একটা রোগ!!!! চরিত্রবান পুরুষ আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার। যার চরিত্র ভালো, সে এক নারী নিয়েই ১০০ বছর কাটিয়ে দিতে পারবে। যে পুরুষের চরিত্র ভালো, তার নিজের স্ত্রী ছাড়া অন্য নারীকে নিয়ে এসব ভাবতেই ঘৃণা আসার কথা।

🌸গ্রহণযোগ্যতা না থাকা (Acceptance)🌸

সংসার জীবনে দুজন মানুষ একসাথে থাকে, উঠে-বসে।
অনেক কিছু মিলবে, অনেক কিছু মিলবে না — এটা স্বাভাবিক।
একজন পুরুষ যেহেতু একজন নারীর অভিভাবক, তাকে সেইভাবেই অনেক কিছু গ্রহণ করতে হয়।
স্ত্রীর ছোট ছোট ভুল থেকে শুরু করে তার উদ্বেগ, হতাশা, সমস্যা, বয়সের ছাপ, বিশৃঙ্খলতা — সব কিছুই গ্রহণ করতে হবে।
কেউ ১০০% পারফেক্ট না, কেউ ১০০% সার্ভ করে না।
যে পুরুষ যত বেশি গ্রহণ করতে পারে, সংসারে তত বেশি শান্তি।

🌸বোঝাপড়া (Understanding)🌸

একজন understanding husband পাওয়া একজন মেয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
না হলে সংসারজীবন খুব কঠিন হয়ে যায়।
স্ত্রীর সমস্যা বুঝে সেই অনুযায়ী ইতিবাচকভাবে আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ।
স্ত্রীর শরীর খারাপ হলে তার যত্ন নেওয়া, কাজে সাহায্য করা —
যে কোনো সমস্যা হলে বা স্ত্রী বিপদে পড়লে তাকে পজিটিভভাবে সাহায্য করা — এটা একজন understanding স্বামীর লক্ষণ।

🌸ঠান্ডা মাথা🌸

রাগ আসলে কম-বেশি সবার থাকে, কিন্তু বিয়ের পরে সেটা কন্ট্রোল করতে হয়।
ইসলামেও রাগ থাকা কোনো ভালো বা কুল জিনিস না।
এটা একটা খারাপ গুণ — রাগ শয়তানের চরিত্র, মানুষের হতে পারে না।দু’জন একসাথে থাকলে অনেক কিছু মিলবে না।
না মিললে রাগ উঠবে, কথা কাটাকাটি হবে —
তাই বলে স্ত্রীর গায়ে হাত তোলা উচিত না, গালাগালি করাও উচিত না।
এই জিনিসগুলো কোনো সুস্থ বা স্বাভাবিক মানুষ করে না!
একমাত্র পশুদের দ্বারাই এমন আচরণ সম্ভব।

আপনি জীবনের শেষ সময় শান্তিতে থাকবেন না অশান্তিতে — এটা নির্ভর করে আপনার জীবনসঙ্গীর ওপর।
তাই আবেগ না, বিবেক দিয়ে জীবনসঙ্গী বেছে নেবেন।

Collected

একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না।এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য স...
07/07/2025

একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না।

এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন।

কী করবেন এই সময়ে? নিজের স্বপ্ন পূরণ করবেন, নিজেকে নতুন করে গড়ে তুলবেন।

আমরা প্রায়ই বলি, “সময় পাই না।” কিন্তু সত্যি কি পাই না, নাকি সময়টা এমন কাজে নষ্ট করি, যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না?

ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা—এসব বাদ দিলে দেখবেন, আপনার হাতে কত সময় পড়ে থাকে।

চলুন, ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন, ছয় মাস পরে আপনার জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে।

১. ফালতু আড্ডাকে ‘না’ বলুন।

বন্ধু ফোন দিয়ে বলল, “চল, টো টো করে ঘুরি, আড্ডা দিই।” আপনি জানেন, সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না, শুধু সময় নষ্ট। এখন কী করবেন?

বিনয়ের সঙ্গে বলুন, “না রে ভাই, আজ পারব না।” প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার চেষ্টা করে দেখুন। প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে, তখন গর্ব অনুভব করবেন।

২. নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন।

আপনার কোনো স্বপ্ন আছে, তাই না? হয়তো একটা বই লেখা, নতুন কোনো স্কিল শেখা, বা একটা ব্যবসা শুরু করা। কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন। এবার সেই স্বপ্নের দিকে সময় দিন।

ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন। ছয় মাস পরে যখন দেখবেন, আপনার কাজ এগিয়ে গেছে, তখন নিজেকে ধন্যবাদ দিবেন।

৩. যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন।

আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা সবসময় শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে হতাশ করে? কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয়?

এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন, যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে।

৪. দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন।

দিনের কাজগুলোর একটা তালিকা করুন। সকালে উঠে ভাবুন, “আজ কী কী করব?” আর সেটা সময়মতো শেষ করুন।

রাতের শেষে যখন দেখবেন, আপনার সব কাজ শেষ হয়েছে, তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে। আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।

৫. নিজের শরীরের যত্ন নিন।

এটা খুব জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই এগোবে না। প্রতিদিন অন্তত আধঘণ্টা হাঁটুন বা ব্যায়াম করুন।

আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে ১০ মিনিট ধ্যান করুন। দেখবেন, আপনার মন শান্ত থাকবে, আর কাজে মনোযোগ আরও বাড়বে।

৬. সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিন।

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম—এগুলো যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন। এই ছয় মাসে ঠিক করুন, দিনে এক ঘণ্টার বেশি এদের পেছনে সময় দেবেন না।

এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন। একটা অনলাইন কোর্স করতে পারেন, বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন।

৭. প্রতিদিন নতুন কিছু শিখুন।

নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা। ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করুন। প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন। হয়তো এটা কুকিং, হয়তো ডিজিটাল মার্কেটিং, কিংবা কোনো নতুন ভাষা।

ছয় মাস পরে দেখবেন, আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন।

ভাবুন তো, ছয় মাস পরে আপনি কোথায় দাঁড়াবেন?

ছয় মাস খুব বেশি সময় নয়। কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন, ছয় মাস পরে আপনার জীবন একদম নতুন মোড় নেবে। আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন।

জীবনটা ছোট।

কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে।

ছয় মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন।

নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন।

ছয় মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন, তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন—আর সেই মানুষটি হবে আপনারই আপডেটেড ভার্সন।

তো? এই ছয় মাসের যাত্রা শুরু করবেন কবে?

আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকেই শুরু হতে পারে।

পেয়ারা পাতাআমাদের দেশে এই পাতার তেমন একটা কদর নেই; কিন্তু পৃথিবীর অনেক দেশেই এই পাতা মূল্য দিয়ে কিনতে হয়।কেন মূল্য দি...
17/06/2025

পেয়ারা পাতা

আমাদের দেশে এই পাতার তেমন একটা কদর নেই; কিন্তু পৃথিবীর অনেক দেশেই এই পাতা মূল্য দিয়ে কিনতে হয়।
কেন মূল্য দিয়ে কিনে? কারন এর বহুবিধ ব্যবহার রয়েছে,যা উপকারী।
এই পাতায় রয়েছে ভিটামিন সি ও এন্টি অক্সিডেন্ট এর প্রাচুর্যতা। যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
এতে বিদ্যমান ভিটামিন বি-৩, যা নিয়াসিন নামে পরিচিত তা আমাদের দেহের জন্য অপরিহার্য একটা ভিটামিন। শক্তি উৎপাদন এবং চুলের স্বাস্থ্য রক্ষায় এই ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ! ক্রমাগত নিয়াসিন এর অভাবে দেহে ক্লান্তি ভাব, ত্বকের সমস্যা, মাথাব্যথা, মুখে ঘা এই উপসর্গগুলো সাধারণত দেখা যায়। সেক্ষেত্রে হাতের নাগালে থাকা পেয়ারা পাতার চা কিছু টা সমাধান দিতে পারে বৈকি!
এক লিটার পানিতে এক মুঠো পরিস্কার পেয়ারা পাতা ২০ মিনিট অল্প আঁচে ফুটিয়ে পান করতে হবে।
আর হ্যাঁ, পেয়ারা পাতায় পটাশিয়াম এর পর্যাপ্ত উপস্থিতি থাকায় আমাদের হৃদয় এর দেখভালের জন্য আশীর্বাদ হতে পারে।

চেষ্টা করি দেশীয় জাতের পেয়ারা পাতা ব্যবহার করতে।

পরিবার নষ্ট করে এমন ১০ টি ভুল অভ্যাস!১.কথা না বলাচুপ থাকলে দূরত্ব বাড়ে, সম্পর্ক নয়!২) সবসময় দোষ ধরা-সাহস না দিয়ে মন ভেঙে...
02/06/2025

পরিবার নষ্ট করে এমন ১০ টি ভুল অভ্যাস!
১.কথা না বলা
চুপ থাকলে দূরত্ব বাড়ে, সম্পর্ক নয়!

২) সবসময় দোষ ধরা-
সাহস না দিয়ে মন ভেঙে দেওয়া!

৩) একসাথে সময় না কাটানো
কাছাকাছি থেকেও মন থেকে দূরে থাকা!

৪) রাগ ধরে রাখা-
ছোট ছোট অভিমান সম্পর্ক নষ্ট করে!

৫) অর্থের ভুল ব্যবস্থাপনা-
টাকার সমস্যা পরিবারের চাপ বাড়ায়!

৬) ব্যক্তিগত সীমা না মানা-
একে ওপরের স্পেস ও অনুভূতিকে সন্মান না করা!

৭) পরিবারের সদস্যদের তুলনা করা!
বাবা-মা হিসেবে সন্তানের মধ্যে তুলনা করা, বাবা মা'র মধ্যে তুলনা করা!

৮) সমস্যা থেকে পালানো
সমস্যা মিটিয়ে না নিয়ে ফেলে রাখা!

৯) মোবাইল বা স্ক্রিনে আসক্তি!
সবার জন্য একটা বিরাট সমস্যা, প্রয়োজনীয় ব্যবহার করেন!

১০) কৃতজ্ঞতা না দেখানো
ভালোবাসা ও যত্নকে স্বাভাবিক ধরে নেওয়া!

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Health Talk - স্বাস্থ্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Talk - স্বাস্থ্য কথা:

Shortcuts

Share