05/08/2026
৮ মাসের শিশু ফ্লোরে পড়ে মাথার হাড় ফেটে গিয়েছিল!"—১০ টাকার টিকেটে কীভাবে সুস্থ হলো বাচ্চার মাথা? জানুন নিউরোসায়েন্সেস হাসপাতালের বিস্তারিত 🏥❤️
সন্তানের ওপর কোনো বিপদ আসলে একজন মা-বাবার বুকের ভেতরটা কীভাবে কেঁপে ওঠে, তা কেবল ভুক্তভোগীরাই ভালো বোঝেন।
আমার আগের পোস্টের কমেন্টে এক আপু উনার বাচ্চার জীবনের এই সত্যি ও আবেগঘন ঘটনাটি শেয়ার করেছেন:
"আমার মেয়ের বয়স যখন মাত্র ৮ মাস, তখন হঠাৎ ফ্লোরে পড়ে গিয়ে মাথার হাড় ফেটে যায়। চাঁদপুরে দুই জায়গায় ডাক্তার দেখিয়ে কোনো কাজ না হওয়ায় নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, এখানকার ডাক্তার ও স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল।
২ মাসে প্রায় ৬-৭ বার গিয়েছি, ১০ টাকার টিকিট ছাড়া আর অতিরিক্ত ১ টাকাও খরচ লাগেনি! তবে প্রচুর ধৈর্য ধরে সিরিয়ালে থাকতে হয়।
চিকিৎসা এত ভালো বলেই এখানে কোনো বেড খালি থাকে না।"
অন্যান্য হাসপাতালে যেখানে জটিল পরীক্ষার জন্য দিনের পর দিন ঘুরতে হয়, অথবা প্রাইভেট হাসপাতালে যেখানে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়—সেখানে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত "ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (NINS)" আমাদের মতো সাধারণ মানুষের জন্য এক বিরাট আশার আলো! 🧠✨
আমার নিজের অভিজ্ঞতা ও রোগীর চিকিৎসা রূপান্তর:
আমার স্ত্রীর চিকিৎসাও এখানেই করানো হয়। অপারেশনের আগে সে দাঁড়াতে পর্যন্ত পারত না, বিছানায় একদম নিস্তেজ হয়ে পড়ে থাকত। এখানকার ডাক্তাররা ৯টি স্ক্রু এবং ২টি স্টিলের পাত বসিয়ে তার মেরুদণ্ডের জটিল সার্জারি সম্পন্ন করেন। পরে বায়োপসিতে ক্যান্সার ধরা পড়লে এখানেই তার চিকিৎসা শুরু হয়। আলহামদুলিল্লাহ, যে মানুষটা সোজা হতে পারত না, এই চিকিৎসার পর সে এখন কিছুটা দাঁড়াতে পারছে! প্রাইভেট হাসপাতালে এই ধরনের অপারেশনে ১৭-১৮ লাখ টাকা লাগে, যা এখানে সরকারি খরচে বা নামমাত্র ফি-তে সম্ভব হয়েছে।
ঘটনাটি সংগৃহীত | এমন ঘটনা অহরহ ঘটে ঘরে ঘরে | সোনামনির সুরক্ষায় ব্যবহার করুন সোনামণি সুরক্ষা ক্যাপ |