BoltPress

BoltPress Managed WordPress Hosting — built for businesses that can't afford slow sites, security breaches, or bad support.

Speed optimization & security fixes, always free.

16/01/2024

জীবনে দুর্ভাগ্য আর ব্যর্থতা ঘিরে ধরলে— দেখতে হবে, মা-বাবার সাথে সম্পর্ক ঠিকঠাক আছে কীনা। তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে কীনা। নবি ঈসা (আ.) বলেছিলেন—
وَّ بَرًّۢا بِوَالِدَتِیۡ ۫ وَ لَمۡ یَجۡعَلۡنِیۡ جَبَّارًا شَقِیًّا
‘‘তিনি (আল্লাহ) আমাকে আমার মায়ের প্রতি অনুগত-সদয় করেছেন এবং আমাকে করেননি উদ্ধত হতভাগ্য (ব্যর্থমনোরথ)।’’ [সুরা মারইয়াম, আয়াত: ৩২]
আয়াতের মর্মার্থ এই যে, যে ব্যক্তি মাতা-পিতার সেবাকারী ও অনুগত হয় না, তার স্বভাব-চরিত্রে ঔদ্ধত্য এবং ভাগ্যে দুর্ভাগ্যই নির্ধারিত থাকে। [তাফসিরে আহসানুল বায়ান]
আয়াতে শুধু মায়ের কথা বলা আছে, কারণ ঈসা (আ.)-এর বাবা ছিলো না। তাঁর মা মারইয়ামের গর্ভ থেকে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। মারইয়ামই একমাত্র নারী, যিনি কুমারী হয়েও সন্তান জন্ম দিয়েছেন আল্লাহর বিশেষ কুদরত ও ইচ্ছায়।


🍀ফি লি স্তি ন এর জন্য দুআ করি নিয়মিত? আর আমাদের যাদের মা বাবা জীবিত নেই তার তাদের জন্য দুআ করতে পারি, এতে করে ও কিছুটা হক আদায় হবে ইন শা আল্লাহ

14/01/2024

নিউক্লিয়ার ফ্যামিলি বা স্বামী-স্ত্রীসর্বস্ব পরিবারের যে-জয়গান চারদিকে শুরু হয়েছে তা সমাজের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। তথাকথিত দ্বীনদার লোকেরাও নিউক্লিয়ার ফ্যামিলির প্রবক্তা হয়ে দাঁড়িয়েছেন।

নিউক্লিয়ার ফ্যামিলির প্রধান বৈশিষ্ট্য এই যে, এতে বৃদ্ধ ও বৃদ্ধার কোনো স্থান নেই। আত্মীয়-স্বজনেরা এখানে অপাঙক্তেয়; দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা ইত্যাদি নিকটাত্মীয় এখানে অবান্তর।

নিউক্লিয়ার ফ্যামিলিতে শিশু বড় হয় এমন এক নিঃসঙ্গতার মধ্যে যা তার মানসিক বিকাশে ও মানবিক গুণাবলির প্রকাশে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

পুরুষদের চেয়ে নারীরাই নিউক্লিয়ার ফ্যামিলিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আধুনিকতার অভিঘাতে তাদের মন-মানস এমন হয়ে পড়েছে যে স্বামী ও সন্তান ব্যতীত অন্যকে পরিবারে স্থান দিতে তারা নারাজ।

নিউক্লিয়ার ফ্যামিলির একটি বড় কুফল আছে, যা যৌবকালে উপলব্ধ না হলেও বার্ধক্যকালে হাড়ে হাড়ে উপলব্ধ হবে।

যাঁরা তাদের পরিবারে বৃদ্ধ বা বৃদ্ধাকে স্থান দিচ্ছেন না, স্থান দিলেও তাদেরকে উটকো ঝামেলা মনে করছেন, তাদের সন্তানেরাও বড় হয়ে তাদেরকে ঘরে স্থান দেবে না এবং স্থান দিলেও উটকো ঝামেলা মনে করবে। কারণ সন্তানেরা তাদের মা-বাবা থেকে এই শিক্ষাই পেয়েছে। তারা এটা দেখেই বড় হয়েছে যে, বৃদ্ধ মা-বাবাকে পরিবারের বাইরে রাখতে হয়।

নিউক্লিয়ার ফ্যামিলির জয়গান গাওয়ার আগে নিজেদের এই অশুভ পরিণামের কথা চিন্তা করা উচিত।

©আবদুস সাত্তার আইনী

05/01/2024

ভাইদের সমীপে,
এখন থেকেই মোহরানার জন্য টাকা জমাতে থাকুন। পুরুষ হয়েছেন, সুতরাং দায়িত্ব আর চ্যালেঞ্জের বোঝা আপনাকে বহন করতেই হবে। প্রিয় জীবনসঙ্গীনীকে সম্মানজনক মোহরানার মাধ্যমে ঘরে তুলুন। বাসর রাতে কাপুরুষের মতো মিউ মিউ করে মাফ চাইতে যাবেন না। প্রয়োজনে সময় চেয়ে নিন। বিয়ের বৈঠকে ফর্মালিটিজ আর আত্মসম্মানের ভয়ে বিশাল অংকের মোহরানা মেনে নেবেন না। বরং যেটুকু আপনার সাধ্যে হবে, সেটুকু নির্ধারিত করুন। আল্লাহ সাহায্য করবেন।

04/01/2024

গুনাহ সম্পর্কে ইসলামি আকিদাঃ
১. কোন গুনাহকে গুনাহ মনে না করা কুফরি
২. গুনাহ দুই প্রকারঃ কবিরা বা বড় গুনাহ, সগিরা বা ছোট গুনাহ
৩. কবিরা গুনাহ করলে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে বা কা ফি র হয়ে যায় না
৪. কবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামি হবে না (শির্ক, কুফরে লিপ্ত অবস্থায় মৃত্যুবরণকারী ছাড়া)
৫. সগিরা গুনাহ বিভিন্ন নেক আমলের দ্বারাও মাফ হয়ে যায়।
৬. তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয়না
৭. সগিরা গুনাহ এর উপর হঠকারিতার কারণে তা কবিরা গুনাহতে পরিণত হয়।
৮. এক হিসাবে কোন গুনাহকেই সগিরা বা ছোট মনে করতে নেই। সগিরা বা ছোট বলা হয়, কোনটা থেকে কোনটা ছোট সে হিসেবে। যেমনঃ ছোট সাপও ছোট নয়। জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট।

সূত্রঃ ইসলামি আকিদা ও ভ্রান্ত মতবাদ

Address

Near Aloron School, Ahmednagar, Mirpur/1
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BoltPress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share