05/08/2026
"আমি কি খুব অলস?"
হয়তো এই প্রশ্নটা আপনি নিজেকেই অনেকবার করেছেন।
কাজ শুরু করতে গিয়েও বারবার অন্যদিকে মন চলে যায়।
একটা কাজ শেষ করার আগেই আরেকটা শুরু করেন।
চাবি, মানিব্যাগ, ফোন প্রায়ই কোথায় রেখেছেন ভুলে যান।
ডেডলাইন যত কাছে আসে, তত বেশি চাপ অনুভব করেন।
তারপর নিজের ওপরই রাগ হয়।
"আমি কেন অন্যদের মতো হতে পারি না?"
অনেকেই এসব লক্ষণকে শুধু অলসতা, অমনোযোগ বা খারাপ অভ্যাস বলে মনে করেন।
কিন্তু সব সময় বিষয়টা এত সহজ নয়।
কিছু মানুষের ক্ষেত্রে এগুলো ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder)-এর লক্ষণও হতে পারে।
বিশেষ করে যদি ছোটবেলা থেকেই এসব সমস্যা থেকে থাকে এবং পড়াশোনা, চাকরি, সম্পর্ক বা দৈনন্দিন জীবনে বারবার প্রভাব ফেলে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ADHD মানেই কেউ কম বুদ্ধিমান বা অক্ষম এটা সত্য নয়।
অনেক মেধাবী, সৃজনশীল এবং সফল মানুষেরও ADHD রয়েছে।
তারা ব্যর্থ ছিল না, তাদের মস্তিষ্ক শুধু একটু ভিন্নভাবে কাজ করে।
আর সেই কারণেই, এটি "অলসতা" নাকি সত্যিই ADHD-এর লক্ষণ,
সেটা অনুমান নয়, মূল্যায়নের মাধ্যমে জানা জরুরি।
আপনি যদি মনে করেন এই লক্ষণগুলো আপনার সঙ্গেও মিলে যায়,
তাহলে শুরুটা হতে পারে কমেন্টে দেওয়া একটি একটি কম্বর মাধ্যমে।
এটি কোনো চূড়ান্ত রোগ নির্ণয় নয়,
তবে এটি আপনাকে বুঝতে সাহায্য করবে পরবর্তী ধাপে একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা প্রয়োজন কি না।
নিজেকে দোষারোপ করার আগে, নিজেকে জানার সুযোগ দিন।