10/06/2026
"চায়ে চিনি ছাড়লেন, কিন্তু গোপন চিনিকে কি বিদায় জানাতে পেরেছেন?"
আমরা অনেকেই ভাবি, চায়ে চিনি খাওয়া বন্ধ করলেই চিন্তার শেষ।💁♀️
কিন্তু বাস্তবে আমরা অনেক সময় 'গোপন চিনি' (Hidden Sugar) খেয়ে ফেলি, যা চোখে পড়ে না, কিন্তু শরীরে ক্যালোরি ও রক্তে শর্করা দুটোই বাড়াতে পারে 🤦♀️
গোপন চিনি বুঝবো কিভাবে? উফ্ ডায়েট মানেই জ্বালা
" স্বাস্থ্য কর খাবার খাওয়া জ্বালা নয়, আমরাই শর্টকাট খুঁজি, জ্বিভের স্বাদ খুঁজি "
🍦 গোপন চিনি পাওয়া যেতে পারে—
🥫প্যাকেটজাত ফলের জুস
🍷সফট ড্রিংক ও এনার্জি ড্রিংক
🍰 বিস্কুট ও কেক
🍨 ফ্লেভারড দই
🧉 টমেটো সস, চিলি সস ও বিভিন্ন ড্রেসিং
🍵 প্যাকেটজাত আইসড টি ও কফি ড্রিংক
শুধু চিনি বন্ধ করাই যথেষ্ট নয়, খাবারের লেবেল পড়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ অনেক সময় "মিষ্টি না লাগলেও" খাবারে উল্লেখযোগ্য পরিমাণ চিনি থাকতে পারে।
"চামচের চিনি বন্ধ করা সহজ, প্যাকেটের চিনি চেনা কঠিন।"
"সচেতনতা শুরু হয় তখনই, যখন আমরা শুধু খাবার নয়—লেবেলও পড়তে শিখি।"
মায়িশা ফারজানা অন্তরা
নিউট্রেশন এবং ডায়েট কনসালটেন্ট
বি.এস.সি (অনার্স), এম.এস.সি ( খাদ্য ও পুষ্টিবিজ্ঞান) ঢাবি
সিএনডি (বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হাসপাতাল)
লাইফ মেম্বার (আইএপিইএন) ইন্ডিয়া এসোসিয়েশন ফর পেরেন্টাল এবং ইন্টারনাল নিউট্রেশন, ইন্ডিয়া
সিসিডিই (ভারত)
গুলশান ক্লিনিক লি.
তালহা হেল্থ কেয়ার লি.
বেটার লাইফ হাসপাতাল এবং ডায়াগনস্টিক (পিভিটি)লি.