05/01/2026
🥚 বাচ্চাকে কোন ডিম দিবেন? কোন মাস থেকে দিবেন??
৬ মাস পূর্ণ হলে (weaning শুরু হলে)
➡️ ডিমের কুসুম (yolk) অল্প করে দেওয়া যায়
➡️ ৮–৯ মাস থেকে পুরো ডিম (সাদা + কুসুম) দেওয়া নিরাপদ
প্রথমবার ডিম দিলে ২–৩ দিন লক্ষ্য করবেন কোনো অ্যালার্জি (র্যাশ, বমি, ডায়রিয়া) হচ্ছে কিনা। অনেক বাচ্চা শুরু থেকে নিতে পারে অনেক বাচ্চা ৮,৯,১০ এমনকি ১ বছর+ ও লেগে যেতে পারে। আমি বলবো- ৮ মাসে শুরু করুন।
🥚 কোন ডিম বাচ্চার জন্য বেশি উপকারী?
✅ ১. দেশী মুরগীর ডিম ⭐⭐⭐⭐⭐ (সবচেয়ে ভালো)
সহজে হজম হয়
প্রোটিন, আয়রন, ভিটামিন A ও D বেশি
হরমোন/কেমিক্যাল কম
👉 ৬ মাস থেকেই সবচেয়ে ভালো অপশন
✅ ২. কোয়েলের ডিম ⭐⭐⭐⭐
আয়রন ও মিনারেল ভালো
অ্যালার্জির ঝুঁকি তুলনামূলক কম
ছোট সাইজ হওয়ায় বাচ্চাদের জন্য সুবিধাজনক
👉 ৬–৭ মাস থেকে দেওয়া যায় (১টা দিয়ে শুরু)
👉বাচ্চা খাওযার আগ্রহ দেখালে আস্তে আস্তে পরিমান বাড়াতে পারেন।
⚠️ ৩. ব্রয়লার মুরগীর ডিম ⭐⭐
পুষ্টি আছে, তবে
হরমোন/ফিডের কারণে কিছুটা সমস্যা। তবে ভালোভাবে সিদ্ধ করে দিবেন।
👉 সম্ভব হলে দেশী ডিম, না পেলে ব্রয়লার ডিম।
❌ ৪. হাঁসের ডিম (১ বছরের আগে নয়)
খুব ভারী
হজমে কষ্ট হয়
অ্যালার্জির ঝুঁকি বেশি
👉 ১ বছরের আগে না দেওয়াই ভালো
✔️ বাচ্চার জন্য ডিম দেওয়ার সেরা নিয়ম
ভালোভাবে সেদ্ধ করে দিন
লবণ/মসলা দেবেন না (১ বছর কম বাচ্চা হলে)
ডিমের সাথে বিভিন্ন ফ্রুট,সবজি,আটা যোগ করে প্যানকেক,চাপটি,মাফিন,কেক,পুডিং বানিয়ে দিতে পারেন।
প্রথমে ১–২ চামচ দিয়ে শুরু করুন
সপ্তাহে ২–৩ দিন যথেষ্ট প্রথম অবস্থায়
১ বছর পর থেকে সপ্তাহে ৫ দিন,পছন্দ করলে প্রতিদিন।
❌জোর করে খাওয়াবেন না,খেতে না চাইলে কিছুদিন বাদ রেখে আবার ভিন্ন ভাবে ট্রাই করবেন।🥰