21/07/2026
ফার্মাসিস্ট কোর্স সম্পর্কে প্রশ্নোত্তর-
প্রশ্ন: ৬৫ তম ব্যাচ কবে শুরু হবে?
উত্তর: আগস্ট মাসে শুরু হতে পারে। কাউন্সিলের ওয়েবসাইট (pcb. gov. bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে । বিজ্ঞপ্তি ছাড়া কোন তথ্যে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।
প্রশ্ন: কাগজপত্র কি কি লাগবে?
উত্তর: এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র স্ক্যানকপি।
প্রশ্ন: ড্রাগ লাইসেন্স ও প্রত্যয়নপত্র লাগবে?
উত্তর: না
প্রশ্ন: কাগজপত্র সত্যায়িত করতে হবে?
উত্তর: না
প্রশ্ন: কত বছর বয়সে করা যাবে?
উত্তর: ১৮-৫৫ বছর পর্যন্ত।
প্রশ্ন: কোন গ্রপ বা জিপিএ নির্দিষ্ট আছে?
উত্তর: যেকোন গ্রুপ ও জিপিএ দিয়ে এই কোর্সে ভর্তি হওয়া যাবে।
প্রশ্ন: আসন সংখ্যা কি নির্দিষ্ট করা আছে নাকি যতজন আবেদন করবে সবাই ভর্তি হতে পারবে?
উত্তর: প্রতিটা সেন্টারের জন্য আসন সংখ্যা নিদিষ্ট করা থাকে, আবেদনের সময় সেন্টার নির্বাচন করলে খালি আসন সংখ্যা দেখা যাবে।
প্রশ্ন: আমি ভর্তি শতভাগ নিশ্চিত হতে কি করতে হবে?
উত্তর: কাউন্সিল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হলে নির্দিষ্ট সময়ে যথাযথভাবে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে।
আর কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন, আমরা যথাযথ উত্তর প্রদানের চেষ্টা করবো। ধন্যবাদ