09/06/2026
ডাউন সিনড্রোম এ আক্রান্ত শিশুর জন্যে গাইডলাইন
#খাবার খাওয়ার সময় অবশ্যই নির্দিষ্ট চেয়ার ও টেবিল নির্ধারণ করতে হবে।
#শিশুকে খাবারের স্পর্শ ও ঘ্রাণ নিতে উৎসাহ দিতে হবে।
#তরল বা শক্ত খাবার তাড়াহুড়ো করে না খাইয়ে বিরতি দিয়ে খাওয়াতে হবে যাতে মুখের খাবার শেষ করে তারপর নতুন করে কামড় দেয়।
#খাবার খাওয়ার সময় হাত বা মুখ মাখামাখি বা মেসি প্লে করতে দেওয়া উচিত তাতে করে শিশুরা খাবারের টেক্সচার সম্পর্কে শেখে ও খাবারের প্রতি ভয় দূর হয়।
#পরিবারের প্রতিটি মানুষকে স্বাস্থ্যকর ও হাই ফাইবার জাতীয় খাবার যেমন সবুজ শাকসবজি ও কালারফুল ফলমূল এগুলো খাওয়ার অভ্যাস করতে হবে।
#যেহেতু এই ধরনের বাচ্চারা খাবারের নির্দিষ্ট পরিমাণ ভাত খেয়ে পেট ভরে গেলেও বুঝতে পারে না, তাই নির্দিষ্ট পরিমাণ খাবার একবারে প্লেটে দিতে হবে।
#জাঙ্ক ফুড বা ফাস্টফুড অথবা বাইরের যে কোন খাবার ,জুস বা সফ্ট ড্রিংকসএই জাতীয় খাবার গুলো অবশ্যই এভোয়েড করতে হবে।
#কোন নির্দিষ্ট খাবারে বাচ্চা অস্থির কিংবা hyper হয়ে যাচ্ছে কিনা সে বিষয়ক খেয়াল রাখতে হবে।
#বাচ্চা যদি কোন নতুন খাবার শুরুতেই না খেতে চায় তবে প্রতিদিন না দিয়ে কিছুদিন গ্যাপে গ্যাপে ওই খাবার আবার বারবার চেষ্টা করা উচিত।
#প্রতিটি খাবার অত্যন্ত আকর্ষণীয় ও প্রেজেন্টফুল রূপে বাচ্চার সামনে হাজির করতে হবে যাতে করে বাচ্চার সেই খাবারের প্রতি আগ্রহ জন্মায়।
#বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় যে কোন ডিভাইস যেমন টিভি বা মোবাইল দেখিয়ে খাওয়ানো যাবে না।