Healthequipbd.com

Healthequipbd.com one stop platform to find any kind of health equipment's. (home care, health organization, B2B)

আমরা হেলথ-ই-কুইপ-বিডি, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ইকুইপমেন্ট এর জন্য বাংলাদেশ এর সব চেয়ে বড় এবং ডেডিকেটেড অনলাইন স্টোর।

আমরা আমাদের অনলাইন স্টোর এ বিশ্বের সবচেয়ে ভালো ব্র্যান্ড এর সকল ধরণের স্বাস্থ্য পণ্য এর সমারোহ সবসময় ডিসকাউন্ট এ আপনাদের প্রয়োজনে আয়োজন করেছি , যেন আপনি আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে ঘরে বসে আমাদের অনলাইন স্টোরে অনেক প্রোডাক্ট এর মদ্ধে থেকে মান ,দা

ম এবং ডিজাইন দেখে আপনার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারেন।

আমরা ২০১২ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের ব্যবসার সাথে জড়িত, স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের পাইকারি মার্কেট মিটফোর্ডে আমাদের শোরুম রয়েছে। আপনাদের জন্য অনলাইন কেনা কাটার আয়োজন কে সহজ এবং নির্ভরযোগ্য করার ক্ষেত্রে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতাকে ব্যবহার করছি। আশা করছি এই আয়োজন এর মাধ্যমে আপনার উপকারে আসতে পারবো।

আপনার জন্য শুভ কামনা রইলো।

কেন ওজন কমাবেন!✓স্থূল ব্যক্তিদের ডায়াবেটিস বা বহুমূত্র সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। আবার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গ...
02/06/2026

কেন ওজন কমাবেন!

✓স্থূল ব্যক্তিদের ডায়াবেটিস বা বহুমূত্র সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। আবার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেলে তার সঙ্গে ডায়াবেটিসজনিত জটিলতাগুলোও বেশি মাত্রায় দেখা দেয়।
✓ শরীরে অতিরিক্ত চর্বি বা ডিজলিপিডিমিয়া প্রায়ই দেখা দেয়। রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি বৃদ্ধি পায়। রক্তনালির দেয়ালে অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে হৃদ্যন্ত্রের সমস্যা ও উচ্চ রক্তচাপ সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি থাকে। রক্তনালিতে থ্রম্বোসিস হয়ে তা বন্ধ হয় এবং বিভিন্ন জটিল রোগ হতে পারে। যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, মাথার রক্তনালি বন্ধ হয়ে মৃত্যুও ঘটতে পারে।
✓অতিরিক্ত ওজন বহন করার জন্য অস্থিসন্ধিতে পরিবর্তন দেখা দেয়। অস্থির সংযোগ স্থলে বা জয়েন্টে বেশি ওজনের ফলে নতুন অস্থি তৈরি হয়। আকারে পরিবর্তন হয়ে ‘অস্টিওআর্থ্রাইটিস’ নামক রোগটি দেখা দেয়। জয়েন্টে ফ্লুয়িড জমে যেতে পারে, পরবর্তী সময়ে অস্থিসন্ধি শক্ত (স্টিফ) হয়ে যায়। মেরুদণ্ড, কোমর ও হাঁটুতে ব্যথা বা প্রদাহ বেশি মাত্রায় দেখা দেয়।
✓ বেশি চর্বি জমা হওয়ার কারণে পেটের এবং পায়ের মাংসপেশির সংকোচন ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়। ফলে হার্নিয়া হতে পারে
এবং পায়ের শিরায় ভেরোকোসিটি দেখা দেয়।
✓সাধারণ লোকদের তুলনায়, বিশেষত চল্লিশোর্ধ নারীদের পিত্তথলির পাথর বেশি মাত্রায় হয়ে থাকে।
✓ লিভারের কোষে চর্বি জমা হওয়ার কারণে ফ্যাটি চেঞ্জ হয়। ফলে লিভারের বিভিন্ন জটিলতা, এমনকি সিরোসিস-জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
খাদ্যনালি, কোলন, লিভারের ক্যানসার এবং লিস্ফনোডের ক্যানসার থেকে মৃত্যুঝুঁকি স্থূল লোকদের বেশি।
✓নাক ডাকা, স্লিপঅ্যাপনিয়া জাতীয় রোগ বেশি হয়। শ্বাসপ্রশ্বাসের অসুবিধা, দিন ও রাত উভয় সময়েই বেশি ঘুম, ঘুমের মধ্যে নাক ডাকা, মুখ হা করে শ্বাস-প্রশ্বাস ও পলিসাইথিমিয়া হতে পারে।
#
#
#
#

অতিরিক্ত মাংস খাওয়া স্বল্পমেয়াদে তেমন সমস্যা না করলেও, দীর্ঘদিন     ধরে অতিরিক্ত পরিমাণে বিশেষ করে লাল মাংস (গরু, খাসি) ...
29/05/2026

অতিরিক্ত মাংস
খাওয়া স্বল্পমেয়াদে তেমন সমস্যা না করলেও, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে বিশেষ করে লাল মাংস (গরু, খাসি) খাওয়ার অভ্যাস বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস (সসেজ, বেকন, সালামি ইত্যাদি) খেলে শরীরে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এর ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

এছাড়া অতিরিক্ত মাংস খাওয়ার ফলে ওজন বৃদ্ধি, স্থূলতা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যেতে পারে। কিছু গবেষণায় দীর্ঘমেয়াদে অতিরিক্ত প্রক্রিয়াজাত ও লাল মাংস খাওয়ার সঙ্গে কোলন ক্যান্সারসহ কিছু ক্যান্সারের ঝুঁকির সম্পর্কও পাওয়া গেছে।

মাংসে থাকা অতিরিক্ত প্রোটিন ও কিছু উপাদান কিডনির ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই কিডনি সমস্যা রয়েছে। পাশাপাশি অতিরিক্ত চর্বিযুক্ত মাংস লিভারে চর্বি জমার ঝুঁকিও বাড়াতে পারে।

তবে এর অর্থ এই নয় যে মাংস খাওয়া খারাপ। গরু, খাসি বা মুরগির মাংস পরিমিত পরিমাণে খেলে তা শরীরের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন, আয়রন, জিঙ্ক ও ভিটামিন B12-এর ভালো উৎস হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য পরিমিত পরিমাণে মাংস খাওয়া, প্রচুর শাকসবজি ও ফল রাখা, নিয়মিত ব্যায়াম করা এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন:
সমস্যা মাংসে নয়, সমস্যা অতিরিক্ততায়। পরিমিত খাবারই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি।

উচ্চ রক্তচাপ!উচ্চ রক্তচাপকে অনেক সময়েই Silent Killer বলা হয়ে থাকে। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে বদলে যাবে আপনার সম্পর্...
24/05/2026

উচ্চ রক্তচাপ!

উচ্চ রক্তচাপকে অনেক সময়েই Silent Killer বলা হয়ে থাকে। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে বদলে যাবে আপনার সম্পর্ণ জীবন। গুটি গুটি পায়ে হাইপারটেনশন কখনও আপনার শরীরে প্রবেশ করেছে তা বোঝার আগেই হয়ে যায় অনেক ক্ষতি!

***তাই নিয়মিত আপনার ব্লাড প্রেসার চেক করুন।***

হাইলাইটস
স্ট্রোক, ব্লাড ক্লট, কিডনির অসুখ এবং হৃদরোগের পিছনে প্রধান কারণ কিন্তু এই উচ্চরক্তচাপ।

অন্য কোনও এক্সারসাইজ করতে না পারলেও, নিয়ম করে প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন। হেলতে দুলতে নয়। সামান্য স্পিডে।
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র বয়সজনিত কারণেই নয়, সেডেন্টারি লাইফস্টাইল, অত্যধিক মদ্যপান বা ধূমপানের জন্যেও আপনি অজান্তেই আক্রান্ত হতে পারেন উচ্চরক্তচাপে। স্ট্রোক, ব্লাড ক্লট, কিডনির অসুখ এবং হৃদরোগের পিছনে প্রধান কারণ কিন্তু এই উচ্চরক্তচাপ।
জীবন যাপনে সামান্য কিছু রদবদল আপনাকে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে। প্রতিদিন মাত্র আধ ঘন্টার ওয়র্কআউট। ব্যাস, তাতেই বাগে আসবে অবাধ্য হাইপারটেনশন।

হাঁটা অন্য কোনও এক্সারসাইজ করতে না পারলেও, নিয়ম করে প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন। হেলতে দুলতে নয়। সামান্য স্পিডে। যাকে বলে ব্রিস্ক ওয়াকিং। সিঁড়ি দিয়ে ওঠা নামাও করতে পারেন।

ব্লাড প্রেসার মনিটর নিতে চাচ্ছেন ??? কিন্তু বুজতে পারছেন না কোনটা নিবেন !!!!০১৮৪৪৬৯২২২১ এই নাম্বার এ কল করুন সঠিক সমাধান পাবেন 'ইনশাআল্লাহ '

ALPK2 Blood Pressure Monitor Original Japan with stethoscope
22/05/2026

ALPK2 Blood Pressure Monitor Original Japan with stethoscope



Beurer BM 40-Blood Pressure Monitor (ARM) Made in GermanyWarranty 3 years.....
21/05/2026

Beurer BM 40-Blood Pressure Monitor (ARM) Made in Germany
Warranty 3 years.....



eBwell eB-W01 Blood Glucose Monitor with 25 stripseBwell brand meter and blood glucose test strips are included in this ...
19/05/2026

eBwell eB-W01 Blood Glucose Monitor with 25 strips

eBwell brand meter and blood glucose test strips are included in this complete blood glucose measurement starter set. Everything you’ll need to get started is included. Low-cost test strip refill packs are available to purchase. To use this meter system, you must purchase eBwell brand strips.

Product Name: Blood Glucose Meter
Brand: Visgeneer
Model: eBwell eB- w01
Origin: Tiwan
Test Time: 5 sec
Warranty: Lifetime



Hair styling With the best brand! if it's budget friendly?
17/05/2026

Hair styling
With the best brand! if it's budget friendly?



‎১. তাওবা: তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা।‎‎আল্লাহ তা‘আলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুমের পাবন্দি করার...
16/05/2026

‎১. তাওবা: তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা।

‎আল্লাহ তা‘আলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুমের পাবন্দি করার উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা এবং অতীতের কৃত কর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো আল্লাহর নাফরমানি না করা ও তার হুকুমের অবাধ্য না হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। এ দিন গুলোতে তাওবা করে আল্লাহর নৈকট্য লাভ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ তা‘আলা বলেন,

‎‘হে মোমিনগণ! তোমরা আল্লাহর নিকট তওবা কর—বিশুদ্ধ তওবা; সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত। সে দিন আল্লাহ লজ্জা দেবেন না নবীকে এবং তার মোমিন সঙ্গীদেরকে, তাদের জ্যোতি তাদের সম্মুখে ও দক্ষিণ পার্শ্বে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আমাদের জ্যোতিকে পূর্ণতা দান কর এবং আমাদেরকে ক্ষমা কর, নিশ্চয় তুমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’

‎• সূরা তাহরীম, আয়াত : ৮

‎২. ফরয ও নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা: অর্থাৎ ফরয ও ওয়াজিবসমূহ সময়-মত সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা, যেভাবে আদায় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইবাদতসমূহ তার সুন্নত, মুস্তাহাব ও আদব সহকারে আদায় করা। ফরয সালাতগুলো সময় মত সম্পাদন করা, বেশি বেশি করে নফল সালাত আদায় করা। যেহেতু এগুলোই আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বোত্তম মাধ্যম। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: তুমি বেশি বেশি সেজদা কর, কারণ তুমি এমন যে কোনো সেজদাই কর না কেন তার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুনাহ ক্ষমা করবেন। [মুসলিম] এটা সব সময়রে জন্য প্রযোজ্য। নিয়মিত ফরয ও ওয়াজিবসমূহ আদায়ে যত্নবান হওয়া- অর্থাৎ, ফরয ও ওয়াজিবসমূহ সময়-মত সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা। যেভাবে আদায় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইবাদতসমূহ তার সুন্নত, মোস্তাহাব ও আদব সহকারে আদায় করা। হাদিসে এসেছে—

‎আবু হুরাইরা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তা‘আলা বলেন, ‘যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা রাখে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরয ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারাই সর্বদা আমার নৈকট্য অর্জন করতে থাকে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয়পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আর আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। আমি যে কোনো কাজ করতে চাইলে তাতে কোনো রকম দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ হরণে। সে মৃত্যুকে অপছন্দ করে থাকে অথচ আমি তার প্রতি কষ্টদায়ক বস্তু দিতে অপছন্দ করি।’

‎• সহীহ্ বুখারি, হাদিস : ৬৫০২

‎৩. সিয়াম পালন-রোজা রাখা: যিলহজ মাসরে প্রথম দশ দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। যেহেতু অন্যান্য নেক আমলরে মধ্যে সিয়ামও অন্যতম, তাই এ দিনগুলোতে খুব যত্নসহকারে সিয়াম পালন করা।

‎হাফসা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চারটি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হল: আশুরার সওম, যিল হজের দশ দিনের সওম, প্রত্যেক মাসে তিন দিনের সওম, ও ফযরের পূর্বের দুই রাকাত সালাত।

‎• আহমদ: ৬/২৮৭, আবু দাউদ: ২১০৬, নাসায়ী: ২২৩৬

‎রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,

‎“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিনের রোজার বিনিময় তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর খারিফ দূরে রাখবে।”

‎• সহীহ্ বুখারী, হাদিস : ২৮৪০, সহীহ্ মুসলিম, হাদিস : ১১৫৩

‎৪. হজ ও ওমরা করা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। এ দুটি ইবাদতে রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও সম্মানিত হতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

‎‘যে ব্যক্তি হজ করেছে, তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি সে সে দিনের মত নিষ্পাপ হয়ে গেল, যে দিন তার মাতা তাকে প্রসব করেছে।’

‎• সহীহ্ বুখারি, হাদিস : ১৪৪৯, সহীহ্ মুসলিম, হাদিস : ১৩৫০
‎হাদিসে আরও এসেছে—

‎‘আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘এক ওমরাহ থেকে অন্য ওমরাহকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়। আর কলুষযুক্ত হজের পুরস্কার হল জান্নাত।’

‎• সহীহ্ বুখারি, হাদিস : ১৬৮৩, সহীহ মুসলিম হাদিস : ১৩৪৯

‎৫. আল্লাহর যিকির করা:

‎এ দিনসমূহে অন্যান্য আমলের মাঝে যিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে, যেমন হাদিসে এসেছে:—

‎আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: এ দশ দিনে [নেক] আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এ সময়ে তাহলীল [লা-ইলাহা ইল্লাল্লাহ] তাকবীর [আল্লাহু আকবার] তাহমীদ [আল-হামদুলিল্লাহ] বেশি করে আদায় কর।

‎• সুনানে আহমদ, হাদিস : ১৩২

‎আল্লাহ রাব্বুল আলামিন বলেন:—

‎‘যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে।’

‎• সূরা আল-হজ, আয়াত : ২৮

অধিকাংশ আলেম বলেছেন: এ আয়াতে নির্দিষ্ট দিন বলতে যিলহজের প্রথম দশ দিনকে নির্দেশ করা হয়েছে। এ সময়ে আল্লাহর বান্দাগণ বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন, তার পবিত্রতা বর্ণনা করেন, তার নেয়ামতের শুকরিয়া আদায় করেন, কুরবানির পশু যবেহ করার সময় আল্লাহর নাম ও তাকবীর উচ্চারণ করে থাকেন।
হাদিসে আছে চারটি বাক্য আল্লাহর নিকট অধিক প্রিয়।

১-সুবহানাল্লাহ,
২-আলহামদুলিল্লাহ,
৩-লা-ইলাহা ইল্লাল্লাহু,
৪-আল্লাহু আকবর।
এ দিনগুলোতে এ যিকিরগুলো করা যেতে পারে।

৬. তাকবীর, তাহলীল ও তাহমীদ:

এ দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবীর পাঠ করা সুন্নত। এ তাকবীর প্রকাশ্যে ও উচ্চস্বরে মসজিদ, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, বাজার সহ সর্বত্র উচ্চ আওয়াজে পাঠ করা হবে। তবে মেয়েরা নিম্ন-স্বরে তাকবীর পাঠ করবে। তাকবীর হল:-

সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রা. ও আবু হুরাইরা রা. যিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন ও তাকবীর পাঠ করতেন, লোকজনও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন। অর্থাৎ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই দুই প্রিয় সাহাবি লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন।

• সহীহ্ বুখারি, ঈদ অধ্যায়!

ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে ওমর ও আবূহুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এ দশ দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন, মানুষরাও তাদের দেখে দেখে তাকবীর বলত। তিনি আরও বলেছেন, ইবনে ওমর মিনায় তার তাবুতে তাকবীর বলতেন, মসজিদের লোকেরা শুনত, অতঃপর তারা তাকবীর বলত এবং বাজারের লোকেরাও তাদের সাথে তাকবীর বলত। এক পর্যায়ে পুরো মিনা তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠত।

ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এ দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন, প্রত্যেক সালাতের পর, বিছানায়, তাঁবুতে মজলিসে ও চলার পথে সশব্দে তাকবীর বলা মোস্তাহাব। যেহেতু ওমর, ইবনে ওমর ও আবূ হুরায়রা সশব্দে তাকবীর বলেছেন।

৭. আরাফার দিন রোজা রাখা: হজ পালনকারী ছাড়া অন্যদের জন্য আরাফার দিন রোজা রাখা। আবু কাতাদাহ রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

''আমি আল্লাহর কাছে আশাবাদী, ইহা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছররে গুনাহর কাফফারা হবে।''

• সহীহ্ মুসলিম, হাদিস : ১১৬৩

৮. কুরবানির দিন তথা দশ তারিখের আমল:

কুরবানির দিনের ফযিলত....
এ দিনের একটি নাম হল ইয়াওমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন। যে দিনে হাজীগণ তাদের পশু যবেহ করে হজকে পূর্ণ করেন। হাদিসে এসেছে:—

ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন জিজ্ঞেস করলেন এটা কোনো দিন? সাহাবিগণ উত্তর দিলেন এটা ইয়াওমুন্নাহার বা কুরবানির দিন। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: এটা হল ইয়াওমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন।

• আবু দাউদ, হাদিস : ১৯৪৫, আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন।

কুরবানির দিনটি হল বছরের শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে—

আব্দুল্লাহ ইবনে কুরত রা. থেকে বর্ণিত, রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহর নিকট দিবস সমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল কুরবানির দিন, তারপর পরবর্তী তিনদিন।

• আবু দাউদ, হাদিস : ১৭৬৫

এ দিনগুলোর ব্যাপারে অনেক মুসলিমই গাফেল, অথচ অনেক আলেমের মতে নিঃর্শতভাবে এ দিনগুলো উত্তম, এমনকি আরাফার দিন থেকেও। ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ বলেছেন: আল্লাহর নিকট সর্বোত্তম দিন, নহরের দিন। আর তাই হল হজ্জে আকবারের দিন। যেমন সুনানে আবূ দাউদে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহর নিকট সবচেয়ে বড় দিন হল নহরের দিন, অতঃপর মিনায় অবস্থানের দিন। অর্থাৎ এগারতম দিন। কেউ কেউ বলেছেন: আরাফার দিন তার থেকে উত্তম। কারণ, সে দিনের সিয়াম দুই বছরের গুনাহের কাফফারা। আল্লাহ আরাফার দিন যে পরিমাণ লোক জাহান্নাম থেকে মুক্ত করেন, তা অন্য কোনো দিন করেন না। আরও এ জন্যও যে, আল্লাহ তা‘আলা সে দিন বান্দার নিকটবর্তী হন এবং আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। তবে প্রথম বক্তব্যই সঠিক: কারণ, হাদিস তারই প্রমাণ বহন করে, এর বিরোধী কিছু নেই। যাই হোক, উত্তম হয় আরাফার দিন নতুবা মিনার দিন, হাজী বা বাড়িতে অবস্থানকারী সবার উচিৎ সে দিনের ফযিলত অর্জন করা এবং তার মুহুর্তগুলো থেকে উপকৃত হওয়া।

৯. কুরবানি করা:

কুরবানি কাকে বলে??
কুরবানি বলা হয় ঈদুল আজহার দিনগুলোতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষে যবেহ করা।

ইসলামি শরিয়তে এটি ইবাদত হিসেবে সিদ্ধ, যা কোরআন, হাদিস ও মুসলিম উম্মাহর ঐক্যমত্য দ্বারা প্রমাণিত। কোরআন মজীদে যেমন এসেছে:—

‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও (পশু) নাহর (কুরবানি) কর।’

• সূরা কাউছার, আয়াত : ২

‘বল, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে। তার কোনো শরিক নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলিম।’

• সূরা আন‘আম, আয়াত : ১৬২/১৬৩
হাদিস এসেছে.....

বারা ইবনে আযিব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ঈদের সালাতের পর কুরবানির পশু যবেহ করল তার কুরবানি পরিপূর্ণ হল ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল।

• সহীহ্ বুখারি, হাদিস : ৫৫৪৫, সহীহ্ মুসলিম, হাদিস : ১৯১৬

আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুটি সাদা কালো বর্ণের দুম্বা কুরবানি করেছেন। তিনি বিসমিল্লাহ ও আল্লাহু আকবর বলেছেন। তিনি পা দিয়ে দুটো কাঁধের পাশ চেপে রাখেন।

• সহীহ্ বুখারি, হাদিস : ৫৫৬৫, সহীহ মুসলিম, হাদিস : ১৯৬৬

তবে বুখারিতে ‘সাদা-কালো’ শব্দের পূর্বে ‘শিং ওয়ালা’ কথাটি উল্লেখ আছে।

Tanita weight scale
14/05/2026

Tanita weight scale

27/01/2026

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Healthequipbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Healthequipbd.com:

Share