21/04/2026
সুস্থতা আল্লাহ তায়ালার পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। মানুষের জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা অত্যন্ত আবশ্যক।
আল্লাহ তায়ালা কুরআনে কারীমে সুস্থ থাকার উপায় আমাদের শিখিয়েছেন।কুরআনকে সুস্থতার মাধ্যম বানিয়েছেন ।
আমাদের আম্বিয়া আ: সহ সালাফদের জীবনীতেও আমরা কঠিন রোগ থেকে দোয়ার মাধ্যমে মুক্তির শিক্ষা লাভ করি।
হযরত আইয়ুব আ: সহ অনেকের দোয়ার মাধ্যমে মুক্তি লাভের কথা বর্ণিত আছে।
ধৈর্য ধারণ করে চিকিৎসা ও আমলের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সুস্থতার দোয়া করতে হবে । নফল ইবাদাহ আর সাদাকাহ এর মাধ্যমে দোয়া করতে হবে।
যাবতীয় প্যরানরমাল বিষয় থেকে হেফাজতের জন্য নিয়মিত মাসনুন আমল করতে হবে।
হালাল হারাম মেনে চলা সুস্থ ও বরকতময় জীবনের জন্য অনেক জরুরী।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন আমীন।