04/07/2026
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, বাহোপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির একসভা ৩ জুলাই'২০২৬ খ্রি. শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয় ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স,৭৩,কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়।
বাহোপ কেন্দ্রীয় সভাপতি ডা.শেখ ফারুক এলাহীর সভাপতিত্বে ও মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের সকল বিভাগে বাহোপের উদ্যোগে বিভাগীয় চিকিৎসক সন্মেলন ও বিজ্ঞান সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অচিরেই এই বিষয়ে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করে তা প্রকাশ করা হবে।