11/08/2026
জ্বীন জবাই হয় না, জ্বীন হত্যা করা সম্ভব নয়—এমন মতবাদ পোষণ কারী রাক্বী ভাইদের কাছে আমি নগণ্য মোদাব্বির রাকিবুল ইসলাম বলছি আজকে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই।
পারলে শালীন ভাষায় যুক্তি দিয়ে খণ্ডন করুন।
আপনাদের কথা ফরজান মেনে নিলাম—মানুষের পক্ষে জ্বীন জবাই বা হত্যা করা সম্ভব নয়।
আর আমরা যে জ্বীন জবাইয়ের আমল করি, সেটাও নাটক!
আর জ্বীনগ্রস্ত রোগী যে reaction দেয়, যে পরিবর্তনগুলো দেখা যায় —সেটাও জ্বীনের নাটক!
অর্থাৎ আপনাদের মতবাদ অনুযায়ী, জ্বীন মরে না, জবাই হয় না; বরং রোগীর body-তেই লুকিয়ে থাকে!
আর মোয়াক্কেল? সেটাত ভুয়া! বা জ্বীন শয়তান, এই সেই, bla bla bla...
কিন্তু একটু বাস্তবতার দিকে আসুন।
আমাদের কাছে সূচনালগ্ন থেকেই এমন অসংখ্য রোগী এসেছেন, যাদের শরীরে থাকা জ্বীনকে আল্লাহর নামে, তাঁর পবিত্র কালামের মাধ্যমে জবাই করার চেষ্টা করেছি। পরবর্তীতে রোগী নিজেই দেখেছেন—কয়টি জ্বীন জবাই হয়েছে।
তারপর কী হয়েছে?
আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে গেছেন। শুধু সেদিনের জন্য না— বরং যে সমস্যাগুলো নিয়ে তিনি বছরের পর বছর ভুগেছেন, সেগুলো আর ফিরে আসেনি। Alhamdulillah, ইভেন এখনো তারা সুস্থ আছেন।
এমন শত শত রোগী আপনাদের সামনে হাজির করতে পারব, ইনশাআল্লাহ।
তাহলে এই রোগীদের সুস্থতার ব্যাখ্যা কী?
বলবেন, তারা আমাদের “জ্বীন জবাইয়ের নাটক এর মাধ্যমেই সুস্থ হয়ে গেছেন?
নাকি সত্যিই জ্বীন জবাই হয়েছে?
আর যদি জ্বীন জবাই না হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ধোঁকাবাজি বা নাটক করে একজন মানুষ কীভাবে তার দীর্ঘদিনের সমস্যা থেকে সুস্থ হয়ে গেলেন?
আর যদি জ্বীন জবাই না হয়, তাহলে সেই জ্বীন গেল কোথায়?
আর রোগী এখনো সুস্থ আছেন কীভাবে?
একটু Logic দিয়ে উত্তর দিন।
শুধু “জ্বীন জবাই হয় না”—এই কথাটা বারবার বললেই তো প্রমাণ হয়ে যায় না যে জ্বীন জবাই হয় না। Evidence দিয়ে খণ্ডন করুন।
আর আপনাদের আরেকটা baby-type প্রশ্ন যে জ্বীন“মরলে আবার আসে কীভাবে?”
এই প্রশ্নটাও আমরা শুনেছি।
কীভাবে আসে? কোথা থেকে আসে? কেন আসে?
সেটাও জানাব ইনশাআল্লাহ।
তবে সবকিছু এক পোস্টে বলে দিলে তো আর মজা থাকে না!😎
Comment-এ প্রশ্ন করে যান, Page Follow করে রাখুন।
If you’re really interested, ইনশাআল্লাহ পরের পর্বে এই প্রশ্নেরও খোলাসা করব।
তারপর দেখা যাবে—কার বক্তব্য কতটা শক্ত, আর কারটা শুধু bla bla bla...