11/08/2026
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের চার দিনব্যাপি তারুণ্যের উৎসব-২০২৬ এর ক্রীড়া ,বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ সমাপনী দিনে পুরষ্কার বিতরনী ও শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকী, উপাচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ এ, এস, এম মনিরুল আলম, অধ্যক্ষ, ডিসিএমসি। আরো উপস্থিত ছিলেন কাজী হাবিবুর রহমান , ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ট্রাস্টি , ডিসিএইচ ট্রাস্ট , অধ্যাপক ডাঃ ওমর শরীফ ইবনে হাসান, পরিচালক , ডিসিএইচ , অধ্যাপক ডাঃ এ, এম আশরাফুল আনাম, উপাধ্যক্ষ , ডিসিএমসি ও ডাঃ গাজী জাসেদ আহমেদ, ইউনিট প্রধান , ডিসিএমসি ডেন্টাল ইউনিট। এছাড়াও ডিসিএমসির সকল শিক্ষার্থী, শিক্ষক ও অফিস স্টাফ গণ অনুষ্টানে উপস্থিত ছিল।