টিপস অ্যান্ড ট্রিকস

টিপস অ্যান্ড ট্রিকস Bangla language magazine about the health tips of baby and mother's RELATIONSHIP (সম্পর্ক)

18/07/2026

টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হবার পর আমরা অনেকেই মনে করি, আমার বাবার ডায়বেটিস, আমার চাচার ডায়বেটিস, মায়ের ডায়বেটিস, আত্মীয় স্বজন সবারই ডায়বেটিস।

তার মানে, সম্ভবত আমি বংশগতভাবে ডায়বেটিসটা পেয়েছি।

খেয়াল করলে দেখবেন, আপনার আগের জেনারেশনে ডায়বেটিস শুরু হয়েছিল চল্লিশ-পয়তাল্লিশের পর। তার আগের জেনারেশন, অর্থাৎ নানা-দাদাদের জেনারেশনে ডায়বেটিস শুরু হয়েছিল দেখবেন ৫৫-৬৫ বছর বয়সের দিকে।

এর আগের জেনারেশনে একটু খোজ খবর নিলে দেখবেন ডায়বেটিস ছিল কিনা মানুষ বুঝতো না বা জানতো না। কিন্তু আমেরিকান-ব্রিটিশ হেলথ সিস্টেমের ডেটা থেকে আমরা বুঝতে পারি, টাইপ টু ডায়বেটিস ১৯৬০ সালের আগে খুব অল্প মানুষেরই হত।

তাই আমার কাছে মনে হয়, ডায়বেটিসের জিনেটিক রুট খোজাটা আসলে বৃথা চিন্তা। একশো বছর না, মাত্র ৫০ বছর আগে গেলেও ডায়বেটিস ১% মানুষের মধ্যেও পাওয়া যাবে না।

এবার আসুন একটু মাথা খাটাই।

আপনার দাদা কোন চাল খেতেন?? বাদামী চাল, মোস্টলি, ফুল ফাইবার। গাড়ি, রিকশা, টেম্পু খুব একটা এভেইলেবল ছিল না। তারা হাটতেন বা সাইকেলে চড়তেন।

আপনার বাবা-চাচাদের ছেলেবেলাও এভাবেই কেটেছে। আমরা একটু খোজ করলে দেখবো, বয়স ৩০ হবার আগে মিলে ভাঙ্গানো চাল তারা খেতে পান নি। দিনে ১০-১২ কিলো এমনিতেই হাটা পড়তো সবার।

১৯৯০ সালের আগে গ্রামগুলতে বিদ্যুৎ পৌছায় নি। সবাই ঘুমাতো ৭-৮ টার মধ্যেই। শহরেও রাত ৯টার পর ঘুমিয়ে পড়তো অনেক মানুষ।

তখন অধিকাংশ পরিবারের রান্না হত মূলত দুবেলার জন্য, সকাল আর দুপুর। দুপুরের খাবার পর যা বেচে যেত, তা দিয়ে সাধারনত রাতের খাবার সেরে ফেলা হত, এশার নামাযের পরপর।

সব মিলিয়ে, দিনে ১২ ঘন্টা চলতো ইটিং পিরিয়ড, আর ১২ ঘন্টা ফাস্টিং।

২০০০ সালের পর হিসাবটা বদলে গেল। মানুষ রাত জাগতে শুরু করলো, হাটতে ভুলে গেল।

২০১০ সালের পর আমরা চলে এলাম নতুন বাস্তবতায়, ওয়াইফাই-মোবাইল ডাটার সুবাদে আমরা অনেকেই এখন ঘুমাই রাত ৩টায়, দিনের প্রথম মিল হয় সকাল ৯টায়, শেষ মিল হয় রাত ১টায়।

খেয়াল করবেন, এই যে আনন্যাচারাল লাইফস্টাইল, এটা আপনার দাদার চেয়ে আপনার বাবার বেশি ছিল, তারচেয়ে আপনার ছিল আরো বেশি, আপনার সন্তানের হচ্ছে আরো বেশি।

এবার মিলান।

দেখা যাবে, আপনার দাদার জেনারেশনে ডায়বেটিস ছিল ষাটের পর, বাবার জেনারেশনে পয়তাল্লিশের পর, আপনার জেনারেশনে ৩০ এর পর এবং এখন আমরা পাচ্ছি আমাদের পরের জেনারেশনে ১৫ থেকেই অনেকের ডায়বেটিস।

আমাদের চাল বদলাতে হবে।
রেস্টুরেন্ট-ফুড পান্ডা-উবার ইটস ব্যবহার সীমিত করতে হবে।
রাত জাগা কমাতে হবে।
অল্প দুরত্বগুলোতে হাটার অভ্যাস করতে হবে এবং সপ্তাহে অন্তত দুদিন লম্বা দুরত্ব হাটতে হবে।

টাইপ টু ডায়বেটিস একটা লাইফস্টাইল ডিজিজ। কিন্তু আমাদের অসচেতনতা এটাকে হয়তো কোন একসময় নির্মুল না করতে পারলেও বিলিন হয়ে যাবে।।

তার জন্য আমাদের নিজেকে ভালোভাবে যত্ন নিতে হবে।

07/07/2026

বলেন তো, মানবদেহের কোন অস্থায়ী অঙ্গটি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের জন্য গঠিত হয়, এবং সেই কাজ শেষ হলে খসে পড়ে যায়? এবং এর ওজন কিন্তু প্রায় ১ কেজির মত।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা হচ্ছে ‘গর্ভফুল’ বা ‘প্লাসেন্টা’। মানবদেহে থাকা আল্লাহর বিস্ময়কর সৃষ্টিগুলো একটি এটি। প্লাসেন্টা গর্ভাবস্থায় তৈরি হওয়া একটি অস্থায়ী অঙ্গ, যা মা ও শিশুর মধ্যে সংযোগ স্থাপন করে। এটি শুধু একটি অঙ্গই নয়, এর কিছু অসাধারণ ক্ষমতা আছে।

প্লাসেন্টা হলো মানবদেহের একমাত্র অঙ্গ যা শুধুমাত্র গর্ভাবস্থায় তৈরি হয় এবং শিশুর জন্মের পর এর কাজ শেষ হয়ে গেলে শরীর থেকে বেরিয়ে আসে। এটি অনেকটা একটি ছোট, স্বাধীন লাইফ-সাপোর্ট সিস্টেমের মতো।

প্লাসেন্টা কিন্তু শুধু মায়ের শরীর থেকে তৈরি হয় না। এর কিছু অংশ মায়ের জরায়ুর দেয়াল থেকে আসে, আর বাকি অংশ ভ্রূণ থেকে তৈরি হয়। অর্থাৎ, এটি মা এবং শিশু উভয়ের কোষ দিয়ে গঠিত একটি মিউচুয়াল অর্গান।

প্লাসেন্টার সবচেয়ে বিস্ময়কর কাজগুলোর মধ্যে একটি হলো, এটি মা ও শিশুর রক্তকে আলাদা রেখে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। মায়ের রক্ত প্লাসেন্টার একদিকে প্রবাহিত হয় এবং শিশুর রক্ত অন্য দিকে। এই দুই রক্তের মধ্যে একটি পাতলা পর্দার মাধ্যমে অক্সিজেন, পুষ্টি এবং অ্যান্টিবডি আদান-প্রদান হয়, কিন্তু রক্ত কখনো সরাসরি মিশে যায় না। যার কারণে মা ও শিশুর রক্তের গ্রুপ ভিন্ন হয়।

যদি একই সময়ে দুটি ভ্রূণ বা যমজ শিশুর জন্ম হয়, তাহলে সাধারণত দুটি আলাদা প্লাসেন্টা তৈরি হয় এবং যার কারণে দুই বাচ্চার ভিন্ন ভিন্ন রক্তের গ্রুপ হয়।

এটি মায়ের রক্ত থেকে প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি উপাদান ভ্রূণকে সরবরাহ করে। ঠিক একইভাবে ভ্রূনের দেহে উৎপাদিত কার্বন-ডাই-অক্সাইড এবং বর্জ্যপদার্থ আম্বেলিকাল কর্ড হয়ে এই প্লাসেন্টার মাধ্যমেই মায়ের রক্তে এসে মেশে, যা পরবর্তীতে মায়ের নিঃশ্বাস-প্রশ্বাসের ও বর্জ্যের মাধ্যমে বেরিয়ে আসে। এভাবেই গর্ভকালীন পুরো নয় মাস জুড়ে প্লাসেন্টা নিরবিচ্ছিন্ন ভাবে তার দায়িত্ব পালন করে যায়।

প্লাসেন্টা শুধু পুষ্টি সরবরাহ বা বর্জ্য অপসারণের কাজই করে না, এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনও তৈরি করে। এসব হরমোন গর্ভাবস্থাকে সচল রাখতে, শিশুর বৃদ্ধিকে উদ্দীপিত করতে এবং মায়ের শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। যেমন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন (HCG) হরমোন, যা গর্ভাবস্থা পরীক্ষায় ধরা পড়ে।

প্রসবের পর যদি প্লাসেন্টাকে ভালোভাবে পরীক্ষা করা হয়, তাহলে দেখা যাবে যে এর একদিকে অনেকটা গাছের শাখার মতো শিরা-উপশিরা বিস্তৃত হয়েছে। এটি দেখতে অনেকটা জীবনের গাছের (Tree of Life) মতো, কারণ এটিই গর্ভাবস্থায় শিশুর জীবনকে টিকিয়ে রাখে।

প্রসবের পরও প্লাসেন্টা শিশুকে রক্ত এবং অক্সিজেন সাপ্লাই দেয়। এটি জরায়ুর দেয়াল থেকে খসে বেরিয়ে আসার পরও বেশ কিছু সময় শিশুকে রক্ত এবং অক্সিজেন সরবরাহ করতে থাকে। তাই প্রসবের সাথে সাথে কর্ড বা নাড়ি কাটা উচিত নয়। এতে শিশু তার প্রাপ্য হক থেকে বঞ্চিত হয়। এই একটু দেরি করে কর্ড কাটাকে বলা হয় “ডিলেইড কর্ড ক্ল্যাম্পিং”। এর উপকারিতা ব্যাপক, যা নিয়ে আমরা অন্য কোনদিন কথা বলবো, ইনশাআল্লাহ।

সবথেকে অবাক করা তথ্য হচ্ছে, বিউটি এবং ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাসটিতে এই প্লাসেন্টার চাহিদা ব্যাপক। প্লাসেন্টার স্টেম সেল, গ্রোথ ফ্যাক্টর এবং অন্যান্য জৈব উপাদানগুলো ত্বক এবং ওষুধ শিল্পে মূল্যবান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এর বাজার প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি।

প্লাসেন্টাতে আছে বিভিন্ন ধরনের বৃদ্ধির উপাদান (Growth factors), ভিটামিন, অ্যামিনো অ্যাসিড এবং হরমোন, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে। তাছাড়া এগুলো ত্বকের বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং বয়সের ছাপ কমাতেও সাহায্য করে থাকে।

তাই এর নির্যাস এন্টি এজিং প্রসাধনী সহ বিভিন্ন ধরনের সিরাম, ফেস ক্রিম, মশ্চারাইজার, ফেস মাস্ক, হেয়ার কেয়ার এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির প্রসাধনীতে ব্যবহৃত হয়। বিশেষ করে এশিয়ার কিছু দেশে (যেমন: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া) এর ব্যবহার বেশ প্রচলিত।

ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাসটিতে ক্ষত নিরাময়ের ঔষধ এবং inflammatory (প্রদাহজনিত) রোগের চিকিৎসায় এর নির্যাস, সেল ব্যবহৃত হয়।

সিজারিয়ান ডেলিভারির প্লাসেন্টার মূল্য তুলনামূলক একটু বেশি হয়ে থাকে, কারণ সিজারিয়ান ডেলিভারির প্লাসেন্টা তুলনামূলক কম চাপের মধ্য দিয়ে বেরিয়ে আসার কারণে প্রায় পুরোপুরি অক্ষত থাকে এবং দ্রুত প্রক্রিয়াজাত করা যায়।

07/07/2026

নিজের জীবনকে শান্তিময় রাখতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে কিছু বিষয়ে অন্য কাউকে জবাবদিহি বা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হলো:

​ব্যক্তিগত পছন্দ ও জীবনধারা: আপনি কী পোশাক পরবেন, কী খাবেন, বা আপনার জীবনযাপনের ধরন কেমন হবে—সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।

​বিয়ে বা সন্তান নেওয়ার সিদ্ধান্ত: আপনি কখন বিয়ে করবেন, আদৌ বিয়ে করবেন কি না, কিংবা কখন সন্তান নেবেন (বা নেবেন না)—এই সিদ্ধান্তগুলো একান্তই আপনার এবং আপনার সঙ্গীর। এতে অন্যদের কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই।

​ক্যারিয়ার ও শিক্ষার পথ: আপনি কোন পেশা বেছে নেবেন, চাকরি পরিবর্তন করবেন কি না, কিংবা কোন বিষয়ে পড়াশোনা করবেন—তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই এ নিয়ে অন্য কারো কাছে জবাবদিহি করার মানে হয় না।

​সম্পর্ক এবং একা থাকার সিদ্ধান্ত: আপনি কার সাথে বন্ধুত্ব রাখবেন, কার সাথে প্রেম বা বিয়ে করবেন, কিংবা কেন একা (সিঙ্গেল) থাকার সিদ্ধান্ত নিয়েছেন—তা সমাজ বা পরিচিতদের ব্যাখ্যা করার কোনো বাধ্যবাধকতা নেই।

​আর্থিক বিষয় ও খরচ: আপনি কত টাকা আয় করেন এবং তা কীভাবে খরচ বা সঞ্চয় করেন, তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এখতিয়ার।

​কাউকে 'না' বলা: কোনো প্রস্তাবে বা আমন্ত্রণে স্রেফ 'না' বলার অধিকার আপনার আছে। প্রতিবার 'না' বলার পেছনে দীর্ঘ অজুহাত বা ব্যাখ্যা দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই।

​ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস: আপনার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা বা না করা এবং আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী—তা কাউকে বুঝিয়ে বলার বা প্রমাণ করার কিছু নেই।

​মানসিক বিরতি বা নিজের জন্য সময়: আপনি যখন ক্লান্ত এবং সবার থেকে আলাদা হয়ে নিজের মতো কিছুটা সময় কাটাতে চান, তখন সামাজিক যোগাযোগ বা আড্ডায় অংশ না নেওয়ার জন্য কাউকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

​অতীতের ভুল: মানুষ মাত্রই ভুল করে। আপনি যদি আপনার অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেন, তবে সেই পুরনো ভুলগুলো নিয়ে বারবার অন্য কারো কাছে জবাবদিহি করার কোনো দরকার নেই।

​যতক্ষণ না আপনার কোনো কাজ অন্য কারো ক্ষতি করছে, ততক্ষণ আপনার জীবনের প্রতিটি ব্যক্তিগত সিদ্ধান্তের একমাত্র মালিক আপনি নিজেই।
___________________

07/07/2026
05/07/2026

বাংলাদেশে বর্তমানে ক্লিনিক ও হাসপাতালগুলোতে গেলে একটি অত্যন্ত উদ্বেগজনক চিত্র চোখে পড়ে—২০ থেকে ৩৫ বছর বয়সী তরুণ এবং কম বয়সীদের মধ্যে উচ্চ কোলেস্টেরল (Dyslipidemia) এবং ফ্যাটি লিভারের (Fatty Liver) সমস্যা জ্যামিতিক হারে বাড়ছে। একসময় এই রোগগুলোকে শুধুমাত্র বয়স্কদের রোগ মনে করা হলেও, এটি এখন তরুণদের জন্য একটি "নীরব মহামারী" (Silent Epidemic)।

সাম্প্রতিক মেডিকেল গবেষণা (যেমন- BMJ Open Gastroenterology এবং BIRDEM-এর তথ্য) অনুযায়ী, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ১৮% থেকে ৩৩% মানুষ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে (NAFLD) আক্রান্ত, যার একটি বড় অংশই কম বয়সী। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে একে MASLD (Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease) বলা হয়।

একজন চিকিৎসক হিসেবে কম বয়সীদের মধ্যে এই মেটাবলিক বিপর্যয়ের (Metabolic Disaster) মূল কারণগুলো নিচে বৈজ্ঞানিক বিশ্লেষণসহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো:

১. ইনসুলিন রেজিস্ট্যান্স (Insulin Resistance)
ফ্যাটি লিভার এবং উচ্চ কোলেস্টেরলের সবচেয়ে বড় কালপ্রিট হলো "ইনসুলিন রেজিস্ট্যান্স"। যখন আমরা অতিরিক্ত শর্করা বা কার্বোহাইড্রেট খাই, তখন আমাদের অগ্ন্যাশয় (Pancreas) থেকে প্রচুর ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। এক পর্যায়ে কোষগুলো এই ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে।

⚠️ কীভাবে ক্ষতি করে: কোষ যখন গ্লুকোজ গ্রহণ করতে পারে না, তখন রক্তে ভাসমান এই অতিরিক্ত গ্লুকোজ লিভারে চলে যায়। লিভার তখন বাধ্য হয়ে এই গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড (Triglycerides - এক ধরনের ক্ষতিকর কোলেস্টেরল) হিসেবে রূপান্তর করে লিভারের কোষে জমিয়ে রাখে। মেডিকেল ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় De novo lipogenesis (নতুন করে চর্বি তৈরি হওয়া)।

২. খাদ্যাভ্যাসে পরিবর্তন ও আল্ট্রা-প্রসেসড ফুড (Dietary Shift)
তরুণদের মধ্যে বর্তমানে পশ্চিমা খাদ্যাভ্যাস বা ফাস্ট ফুডের প্রতি প্রবল ঝোঁক দেখা যাচ্ছে।

✅ ফ্রুক্টোজের আধিক্য (High Fructose Corn Syrup): প্যাকেটজাত ফলের রস, কোল্ড ড্রিংকস, এনার্জি ড্রিংকস এবং বেকারির খাবারে প্রচুর পরিমাণ কৃত্রিম ফ্রুক্টোজ থাকে। আমাদের শরীরের অন্য কোনো অঙ্গ ফ্রুক্টোজ হজম করতে পারে না, এটি সরাসরি লিভারে মেটাবোলাইজ হয় এবং খুব দ্রুত চর্বিতে পরিণত হয়।

✅ ট্রান্স ফ্যাট ও রিফাইন্ড অয়েল: অতিরিক্ত ভাজাপোড়া খাবার এবং রিফাইন্ড বা প্রক্রিয়াজাত তেলে থাকে ট্রান্স ফ্যাট। এটি রক্তে ভালো কোলেস্টেরল বা HDL (High-Density Lipoprotein) কমিয়ে দেয় এবং ক্ষতিকর কোলেস্টেরল LDL (Low-Density Lipoprotein) মারাত্মকভাবে বাড়িয়ে দেয়।

৩. কায়িক শ্রমের অভাব বা সেডেন্টারি লাইফস্টাইল (Sedentary Lifestyle)
প্রযুক্তির প্রসারের কারণে কম বয়সীদের শারীরিক পরিশ্রম একেবারে কমে গেছে। সারাদিন ডেস্কে বসে কাজ করা বা স্ক্রিনের সামনে সময় কাটানোর ফলে শরীরে ক্যালরি বার্ন হচ্ছে না।

✅ ফলাফল: শারীরিক নিষ্ক্রিয়তার কারণে মেটাবলিক রেট (BMR) কমে যায়। পেশিগুলো গ্লুকোজ ব্যবহার না করায় অতিরিক্ত ক্যালরি সরাসরি চর্বি (Adipose tissue) হিসেবে পেটে এবং লিভারে জমতে শুরু করে।

৪. লিন ফ্যাটি লিভার (Lean NAFLD) এবং জেনেটিক প্রবণতা
অনেকের ধারণা, শুধু মোটা মানুষেরই ফ্যাটি লিভার বা কোলেস্টেরল হয়। কিন্তু বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানুষের জেনেটিক বৈশিষ্ট্য হলো "থিন ফ্যাট" (Thin-fat phenotype)। অর্থাৎ, একজন মানুষের ওজন বা BMI স্বাভাবিক থাকলেও তার পেটের চারপাশে এবং ভেতরের অঙ্গগুলোতে (Visceral Fat) চর্বি জমতে পারে।

সেন্ট্রাল এডিপোসিটি (Central Adiposity): হাত-পা চিকন কিন্তু পেট বড়—এমন কম বয়সীদের মধ্যে ফ্যাটি লিভারের হার সবচেয়ে বেশি। ওজন স্বাভাবিক থাকলেও পেটের এই চর্বি অত্যন্ত প্রদাহজনক (Inflammatory) এবং এটি সরাসরি লিভার ফাংশনকে বাধাগ্রস্ত করে।

৫. মেটাবলিক সিনড্রোম (Metabolic Syndrome)
কম বয়সীদের মধ্যে কোলেস্টেরল এবং ফ্যাটি লিভার প্রায়শই একা আসে না, এটি একটি প্যাকেজ হিসেবে আসে যাকে 'মেটাবলিক সিনড্রোম' বলে। এর মধ্যে থাকে:
১. পেটে মেদ জমা (High Waist-to-Hip Ratio)
২. রক্তে উচ্চ ট্রাইগ্লিসারাইড
৩. ভালো কোলেস্টেরল (HDL) কমে যাওয়া
৪. বর্ডারলাইন উচ্চ রক্তচাপ
৫. খালি পেটে ব্লাড সুগার বেশি থাকা।
এই ৫টির যেকোনো ৩টি লক্ষণ থাকলে লিভারে চর্বি জমার প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

৬. ক্রনিক স্ট্রেস ও সার্কাডিয়ান রিদম ডিসরাপশন (Sleep Deprivation)
তরুণদের মধ্যে রাত জাগার প্রবণতা এবং মানসিক চাপ ফ্যাটি লিভারের অন্যতম নীরব কারণ।

✅ কর্টিসল হরমোন (Cortisol Level): রাত জাগলে এবং স্ট্রেস বেশি থাকলে শরীরে 'কর্টিসল' নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। উচ্চ কর্টিসল লেভেল ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং শরীরকে নির্দেশ দেয় চর্বি জমিয়ে রাখার জন্য। নিয়মিত ৭-৮ ঘণ্টা না ঘুমালে শরীরের নিজস্ব হিলিং বা মেরামত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

🔰 পরামর্শ ও সমাধান (Lifestyle Modification)
ফ্যাটি লিভার বা উচ্চ কোলেস্টেরল কোনো সাধারণ ঔষধ দিয়ে রাতারাতি সারিয়ে তোলার বিষয় নয়। এটি মূলত একটি "লাইফস্টাইল ডিজিজ"। এর সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো জীবনযাত্রার পরিবর্তন (Lifestyle Modification) এবং মেটাবলিক স্বাস্থ্য পুনরুদ্ধার করা।

✅ অর্গানিক ও প্রাকৃতিক খাবার: রিফাইন্ড কার্বোহাইড্রেট ও প্রসেসড ফুড বাদ দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক, রাসায়নিকমুক্ত এবং ফাইবারযুক্ত (আঁশজাতীয়) খাবার খাদ্যতালিকায় প্রাধান্য দিতে হবে।

✅ মেটাবলিক ফাস্টিং: নির্দিষ্ট সময় না খেয়ে থাকা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে এবং লিভারের জমে থাকা চর্বি (Lipolysis প্রক্রিয়ায়) গলাতে জাদুর মতো কাজ করে।

✅ ওজন নিয়ন্ত্রণ: শরীরের বর্তমান ওজনের মাত্র ৭-১০% ওজন কমালে ফ্যাটি লিভারের গ্রেড উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং লিভার সেলগুলো পুনরায় সুস্থ হয়ে ওঠে।

আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি সবাই শেয়ার করে দিবেন যেন অন্যরা উপকৃত হতে পারে।
Abdur Rahman
Bachelor of Unani Medicine and Surgery (DU)
DGHS Reg No: U-495
Integrative Physician-
USA Healthcare Center, Sylhet
Ex. Consultant-
American Wellness Center, Sylhet

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when টিপস অ্যান্ড ট্রিকস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টিপস অ্যান্ড ট্রিকস:

Shortcuts

Share