Dr. Erfan Colorectal Center

Dr. Erfan Colorectal Center Dr. Erfan Colorectal Center
Specialized care for Piles, Fissure, Fistula, and Colon Diseases. Led by Prof. Dr. S.M.A.

Erfan, renowned Colorectal Surgeon dedicated to modern, painless, and effective laser treatment.

29/07/2026

এবার সরাসরি দেখুন অপারেশন !!!
ড. এরফান কোলোরেকটাল সেন্টার
সিটি টাওয়ার ৪৪/৭, পান্থপথ, ঢাকা – ১২০৫ (বি আর বি হাসপাতালের বিপরীতে)
📞 যোগাযোগ:
01865-555511
+8801865-555500
+8801626-555511
**lfissure #পাইলস #ফিস্টুলা #এনালফিসার #লেজার
#লেজার_অপারেশন #ক্যান্সার #কোলন_ক্যান্সার

 েশী_খরচ_কম_আব্দুর রহমান (ছদ্মনাম), এসেছেন চট্টগ্রাম থেকে। চেম্বারের চেয়ারে বসেই বললেন,“আমি আপনাকে দীর্ঘদিন ফলো করি।”আম...
28/07/2026

েশী_খরচ_কম_
আব্দুর রহমান (ছদ্মনাম), এসেছেন চট্টগ্রাম থেকে। চেম্বারের চেয়ারে বসেই বললেন,
“আমি আপনাকে দীর্ঘদিন ফলো করি।”
আমি ধন্যবাদ দিয়ে বললাম,
“আপনার অসুবিধা কি?”
বেদনার্ত চেহারায় বললেন,
“স্যার, ফিস্টুলা দুইবার অপারেশন করিয়েছি। ভালো হয় নাই। কষ্টে আর জীবন বাঁচে না। আপনি আমাকে বাঁচান।”
তখন আমি বললাম,
“আচ্ছা, আগে আপনাকে দেখি।”
তারপর রোগের ইতিহাস নিলাম। তিনি প্রায় দুই বছর ধরে এই রোগে ভুগেন।
দুই বছর পর প্রথম ফিস্টুলা হওয়ার পর একজন কোলোরেক্টাল সার্জন এর কাছে যান। তিনি জানান এটি ফিস্টুলা, অপারেশন করতে হবে। তিনি অপারেশন করালেন, দীর্ঘদিন গরম পানিতে বসলেন, ড্রেসিং করলেন, কয়েকদিন ভালো ছিলেন। তারপর সেই স্থান দিয়ে আবার রস বের হওয়া শুরু হলো। ব্যথা-বেদনা তো আছেই। তিনি আবার ডাক্তারের কাছে গেলেন এবং প্রথম অপারেশনের ৬ মাস পর আবার অপারেশন করালেন। কিন্তু ফল একই। কিছু দিন পর আবার রস, পুঁজ বের হওয়া শুরু হলো। আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন, আবার অপারেশন করতে হবে, তবে আপনি ঢাকায় যান।
আমি রোগীকে পরীক্ষা করলাম। দেখলাম জটিল ফিস্টুলা। দুইবার কাঁটাছেড়ার ফলে অনেক বড় Scar (অর্থাৎ ক্ষত স্থান শুকালে যেই দাগ রয়ে যায়) সেটি রয়েছে।
রোগীর ডাক্তারের বিরুদ্ধে অনেক অভিমান। আমি বললাম,
“এখানে ডাক্তারের কোনো ভুল নেই। আপনি আমেরিকাতে করালেও এমনই হতো। পার্থক্য হচ্ছে, আমেরিকার ডাক্তার আগেই বলে দেয় আপনার ৩/৪ বার অপারেশন লাগবে—আইনি বাধ্যবাধকতার জন্য। আর আমাদের এখানে বলে না রোগী চলে যাবে এই ভয়ে।”
যাই হোক, আমি তাকে বললাম,
“আপনি আমাকে অনেক আগে থেকে ফলো করেন বলছেন, তবে আগে আসেননি কেন?”
রোগী বলল,
“আমি শুনেছি আপনার এখানে অনেক খরচ, তাই আসিনি।”
আমি বললাম,
“তাই!”
এরপর আমি আমার অপারেশনের ব্যাপারে বললাম। বললাম,
“আপনি একবারেই ভালো হবেন। এবং কাটাছেড়া, কোনো ড্রেসিং বা গরম পানিতে বসা ছাড়াই। একদিন হাসপাতালে থাকবেন এবং দুইদিন পর চট্টগ্রামে চলে যাবেন। চট্টগ্রামে গিয়েই আপনি আপনার দোকান চালাতে পারবেন (উল্লেখ্য তিনি একটি দোকানের মালিক)। আপনার মোট খরচ এত।”
তারপর আমি বললাম,
“আচ্ছা, আপনার আগের অপারেশনে মোট কত খরচ হয়েছে (অপারেশন, অপারেশন পরবর্তী ওষুধ, ড্রেসিং ইত্যাদি)?”
তিনি বললেন,
“আপনি এখন যা বলছেন তার থেকে অনেক বেশী খরচ হয়েছে।”
আমি বললাম,
“আপনি এর সাথে যোগ করুন আপনার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি; শারীরিক কষ্টের কথা তো বাদই দিলাম।”
তিনি হাহাকার করে বললেন,
“স্যার, এই রোগে আমি শেষ হয়ে গিয়েছি! দোকান বন্ধের পথে।”
আসলেই তাই। আমার এখানকার সম্পর্কে অপপ্রচার জোরেসোরেই চালানো হয়—এখানে খরচ বেশী। এটি মানুষের হিসাবের ভুল।
চিকিৎসা খরচ মানে শুধু অপারেশন খরচ নয়। অপারেশন পরবর্তী ওষুধ, রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, অসুস্থতার কারণে তার পেশা বা ব্যবসার ক্ষতি—এসব হিসাব করতে হবে। আগের দিনের একটি অপারেশন করার পর দীর্ঘদিন হাসপাতালে থাকা বা বাসায় অসুস্থ হয়ে পড়ে থাকা বর্তমান যুগে সম্ভব নয়। তাই চিকিৎসা খরচের স্মার্ট হিসাব করতে হবে।
আর এই স্মার্ট হিসাব করলে আমাদের এখানে খরচ আসলেই কম। বাংলাদেশের সবচাইতে দামী কর্পোরেট হাসপাতালে অপারেশন করলে অনেকদিন রেস্টে থাকতে হয়, কিন্তু আমাদের এখানে ৩ দিনে কাজে ফেরা যায়। কষ্টের হিসাব রোগী না হয় করলেন।
তাই বলা যায়, আমাদের এখানে খরচ বেশী নয়, বরং কম।
— প্রফেসর ড. এসএমএ এরফান
!_
Abdur Rahman (pseudonym) came from Chattogram. As soon as he sat down in the consultation chair, he said, “Doctor, I have been following you for a long time.”
I thanked him and asked, “What seems to be the problem?”
With a distressed expression, he replied, “Sir, I have already undergone fistula surgery twice. Neither operation cured me. I can hardly live with this suffering anymore. Please save me.”
I said, “All right, let me examine you first.”
After examining him, I took a detailed medical history. He had been suffering from this condition for nearly two years. When the fistula first appeared, he consulted a colorectal surgeon, who diagnosed it as an a**l fistula and advised surgery.
He underwent the operation. Afterwards, he followed all the recommended postoperative care, including sitz baths with warm water and regular wound dressings. He remained well for a few days, but then the same site started discharging fluid again. The pain also returned.
He went back to the surgeon, and six months after the first operation, he underwent a second surgery. Unfortunately, the outcome was exactly the same. After some time, fluid and pus started draining again. When he returned to his doctor, he was told that he would need another operation, but this time he should go to Dhaka.
I examined him thoroughly and found that he had a complex a**l fistula. Because he had already undergone two conventional surgeries, there was a large scar—the permanent mark left after the surgical wound had healed.
The patient was deeply frustrated with his previous doctor.
I told him, “There was no mistake on your doctor's part. Even if you had undergone the same operations in the United States, the result could have been similar. The difference is that doctors in the United States usually inform patients beforehand that they may require three or four surgeries, largely because of legal obligations. In our country, many doctors hesitate to say this because they fear patients may seek treatment elsewhere.”
Then I asked him, “You said you've been following me for a long time. Why didn't you come to me earlier?”
He replied, “I had heard that treatment at your center is very expensive, so I didn't come.”
I smiled and said, “Is that so?”
I then explained my treatment approach.
I told him, “You will recover with just one procedure. There will be no cutting, no wound dressing, and no need for prolonged warm sitz baths. You will stay in the hospital for only one day, and within two days you can return to Chattogram. Once you're back, you can immediately reopen and manage your shop.”
(He owned a retail business.)
I then explained the total treatment cost.
After that, I asked him, “How much have you already spent on your previous treatments—including surgery, medicines, dressings, and postoperative care?”
He replied, “Much more than what you are quoting now.”
I said, “Now add to that the financial losses from keeping your business closed—not to mention the physical pain and emotional suffering.”
With a deep sigh, he said, “Sir, this disease has ruined me. My business is on the verge of shutting down.”
His words reflect the reality faced by many patients.
There is widespread misinformation that treatment at our center is expensive. In reality, this conclusion comes from an incomplete calculation.
The cost of medical treatment is not limited to the price of surgery alone. A proper calculation should include:
Postoperative medications
Rehabilitation and recovery costs
Time away from work or business
Loss of income
Physical pain and inconvenience
The possibility of repeated operations
In the past, patients often stayed in hospitals for long periods or remained bedridden at home for weeks after surgery. That approach is no longer practical in today's fast-paced world.
Healthcare costs should therefore be calculated intelligently.
When all these factors are taken into account, treatment at our center is actually more economical.
Even in the most expensive corporate hospitals in Bangladesh, conventional fistula surgery often requires an extended recovery period before patients can return to work. At our center, however, most patients can resume their normal activities within just three days.
The patient can judge the difference in suffering for themselves.
Therefore, it is fair to say that treatment at our center is not more expensive—in fact, when the complete cost is considered, it is actually less expensive.
-Prof. Dr. SMA Erfan

27/07/2026

আমাদের রোগীদের একটি কমন প্রশ্নঃ াল_ফিসার_কি_অপারেশন_ছাড়া_ভালো_হয়???_

ড. এরফান কোলোরেকটাল সেন্টার
সিটি টাওয়ার ৪৪/৭, পান্থপথ, ঢাকা – ১২০৫ (বি আর বি হাসপাতালের বিপরীতে)
📞 যোগাযোগ:
01865-555511
+8801865-555500
+8801626-555511
**lfissure #পাইলস #ফিস্টুলা #এনালফিসার #লেজার
#লেজার_অপারেশন #ক্যান্সার #কোলন_ক্যান্সার

 #অধিকার_বঞ্চিত_রাখবেন_না!জনাব রায়হান (ছদ্মনাম), বয়স ৩০ এর কোঠায়, চেম্বারে এসে আমার সামনে বসলেন। আমি সাধারণত নাম জিজ্ঞেস...
26/07/2026

#অধিকার_বঞ্চিত_রাখবেন_না!
জনাব রায়হান (ছদ্মনাম), বয়স ৩০ এর কোঠায়, চেম্বারে এসে আমার সামনে বসলেন। আমি সাধারণত নাম জিজ্ঞেস করার পর বাড়ি কোথায়, কি করেন ইত্যাদি জিজ্ঞেস করি। তিনি নাম বলেই সাথে সাথে বললেন, আমার ফিস্টুলা দুইবার অপারেশন করেছি। কষ্টে থাকতে পারছি না। আপনি কি কিছু করতে পারেন? আমি একটু হাসলাম
ওনাকে সহজ করার জন্য, কারণ তিনি প্রচন্ড উদ্বিগ্ন হয়ে আছেন। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার খবর কিভাবে পেয়েছেন? তিনি উত্তর দিলেন- আমার ঘনিষ্ঠ এক বন্ধুর মাধ্যমে, যে দুই বছর আগে আপনার এখানে লেজারের মাধ্যমে ফিস্টুলা অপারেশন করিয়ে এখন ভালো আছে।
তখন আমি বললাম আপনার বন্ধু অপারেশন করেছে আমার এখানে এবং ভালো আছে। তাহলে আপনি আগে এখানে আসলেন না কেন? তাহলে তো এত কষ্ট পেতে হতো না। তিনি বললেন, সে যে অপারেশন করেছে তা আমাদের কাউকে বলেনি। তার অপারেশনের পর কয়েকবার দেখা হয়েছে ,আমারও বুঝতে পারিনি, সেও বলেনি।
তাহলে পরে বললেন কিভাবে? তিনি বললেন, কয়েকদিন আগে সে ফোন করেছিল। স্বাভাবিক জিজ্ঞেস করল কেমন আছিস? আমি বললাম- খুব খারাপ, ফিস্টুলা অপারেশন এর ব্যথায় নড়াচড়া করতে পারছি না। বলিস কি? কবে হয়েছে? কবে অপারেশন করিয়েছিস। বললাম হয়েছে তো ৭-৮ মাস হয়ে গেল। এর মধ্যে দুইজন প্রফেসরের মাধ্যমে অপারেশন করেছি। এখন বড় একজন এর নিকট গিয়েছিলাম তিনি বলেছেন আরো ৩ বার অপারেশন করতে হবে।
বলিস কি! তুই আমাকে আগে আগে বলিসনি কেন? তুই তাড়াতাড়ি এরফান স্যার এর কাছে যা। ম্যাজিক এর মতো ভালো হয়ে যাবি। উনি লেজারে অপারেশন করেন। কাটাকুটি নেই। তিন দিনে অফিস করবি।
এখন আমি রোগীকে বললাম, আপনি তাকে বলেননি ? যে আগে তাকে কেন এটা জানায়নি। রোগী বললেন, বলছিনা ! অনেক রাগারাগী করেছি। সে আর কি বলবে, বলেছে তাড়াতাড়ি যা।
এই কাহিনী এখানে বলার কারণ হচ্ছে, এটি আমার এখানে “প্রতিদিনেরই গল্প”। আমার এখানে হাজার হাজার রোগী অপারেশন করেছে। পাইলস, এনাল ফিসার, এনাল ফিস্টুলা, পাইলোনাইডাই সাইনাস সবগুলো লেজার অপারেশন। অনেকের আগেও অপারেশন হয়েছিল। এনাল ফিস্টুলার ক্ষেত্রে তো প্রায় ৪০% রোগী আগে ব্যর্থ অপারেশন করা। আমার এখানে অপারেশনের পর প্রায় ৯৯% রোগী সুস্থ হয়েছেন। কোন কাঁটা ছেড়া নেই, রক্ত পাত নেই, ক্ষত নেই, সুতা নেই, ব্যথা দুই একদিন ন্যূনতম। ড্রেসিং নেই, গরম পানিতে বসার ঝামেলা নেই যেহেতু লেজারের মাধ্যমে অপারেশন হয়। অথচ প্রচলিত অপারেশনে (যেমন-ফিস্টুলার) ক্ষত ভালো হতেই ১-২ মাস লাগে। অন্য কষ্টের কথা তো বাদই দিলাম। কাঁটাছেড়া ছাড়া রোগী ভালো হলে কাটাছেড়া করবে কেন? স্বাভাবিক প্রশ্ন । কিন্তু বাংলাদেশে ৯০ শতাংশ রোগীর এসব অপারেশন কাটাছেড়াতেই হচ্ছে। কারণ কি?
কারণ হচ্ছে সাধারণ মানুষ জানে না। প্রশ্ন হচ্ছে সাধারন মানুষ জানবে কিভাবে? আমরা ডাক্তাররা তো বিজ্ঞাপন দিতে পারিনা। তবুও ফেসবুকে কিন্তু লিখি, তাতেই কত কথা। তাহলে রোগীরা জানবে আরেক রোগীর মাধ্যমে।
আমার এই যে এত হাজার হাজার রোগী, তারা ঠিক মত তাদের অপারেশনের কথা মানুষকে জানালে সারা বাংলাদেশের মানুষ আজ এই চিকিৎসা সম্পর্কে জানতে পারত। তাহলে তারা হয়তো এই ভোগান্তিতে পরতো না। তাহলে আপনি, আপনারা যারা আমার এখানে অপারেশন করেছেন, ভালো হয়েছেন অথবা আপনি জানেন আমার এখানে লেজারের মাধ্যমে কষ্টবিহীন ভাবে রোগী ভালো হয়। তাহলে আপনার আশেপাশের সবাইকে সেটা জানানো আপনার নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি আসবেন না আসবেন তার ব্যাপার। কিন্তু এই বিষয় সম্পর্কে জানা তার অধিকার। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না।

-Prof. Dr. SMA Erfan

আহা, কী মানবিক দৃশ্য! দেখতে বাচ্চা ছেলের মতো মনে হলেও আসলে বয়স ৩০। নাম রনি, মানসিক প্রতিবন্ধী। তেমন কিছু বলতে পারে না। আ...
05/07/2026

আহা, কী মানবিক দৃশ্য! দেখতে বাচ্চা ছেলের মতো মনে হলেও আসলে বয়স ৩০। নাম রনি, মানসিক প্রতিবন্ধী। তেমন কিছু বলতে পারে না। আমার কাছে তার বাবা-মা তাকে নিয়ে এসেছেন—‘টয়লেট ক্লিয়ার হয় না’ এই সমস্যা নিয়ে। কত দিন টয়লেট হয় না? একটানা ১০-১৫ দিন! প্রতিদিন টয়লেটে যায়, ৪/৫ ঘণ্টা বসে থাকে, কিন্তু টয়লেট হয় না। একটু একটু লিকেজ হয়; কাপড়-চোপড়, সারা ঘর ভেসে যায়। কী ভয়াবহ অবস্থা! “এনেমা” দিয়ে টয়লেট করাতে হয়। টোটালি নন-কোপারেটিভ; ফলে সহজে এনেমাও দেওয়া যায় না। চট্টগ্রাম ও ঢাকার এমন কোনো এ-সম্পর্কিত ডাক্তার নেই, যাকে দেখানো হয়নি। কোলোরেকটাল সার্জনরা বলেছেন, এটি “ODS বা বাধাগ্রস্ত মলত্যাগ”, যার তেমন কোনো চিকিৎসা নেই। তাই ভালো হওয়ার সম্ভাবনা নেই; এনেমা দিয়েই জীবন চালাতে হবে। আমার কাছে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন বাবা। বললেন, “আমার ছেলেকে বাঁচান, আমি শুধু আপনার জন্য হজ্ব করব।” আমি ইতিহাস শুনে বুঝলাম, এটি ODS (Obstructed Defecation Syndrome) বা বাধাগ্রস্ত মলত্যাগ। এর জন্য একটি পরীক্ষা করতে দিয়েছিলাম—MR Defecogram। একদিন পর এসে বললেন, পরীক্ষা সম্পন্ন হয়নি; কারণ, ছেলেকে কোনোভাবেই MRI মেশিনে ঢোকানো যাচ্ছে না।
শেষে আমি বললাম, যেহেতু দৃষ্টিতে এটি Severe ODS এবং ODS-এর অপারেশন আমি করি আমার নিজস্ব উদ্ভাবিত অপারেশনের মাধ্যমে, যার নাম Modified STARR। প্রচলিত STARR অপারেশনে তেমন কোনো ফল পাওয়া যায় না; ফলে এটি এখন প্রায় পরিত্যাজ্য। রোগীর লোকজন দোদুল্যমান—সব ডাক্তার বলছেন ভালো হবে না, আর ইনি বলছেন ভালো হবে! সিদ্ধান্ত নেওয়া কঠিন। শেষ পর্যন্ত ছেলের বাবা নিজে কঠোর সিদ্ধান্ত নিলেন, “আমার ছেলে মারা গেলেও আমি এই অপারেশন করাব। বাদবাকি আল্লাহর হাতে; কারণ, এমনিতেই ছেলে একদিন মারা যাবে।”
যাই হোক, আমি গত মাসের ৪ তারিখে এর অপারেশন করলাম। অপারেশনের ২ দিন পর রোগী আসলো। এই দুই দিন কোনো টয়লেট হয়নি। আমার চেম্বারে এসে চেম্বারেই একটু টয়লেট করে দিল। তারপর তার লোকজন দ্রুত টয়লেটে নিল এবং সেখানে সে প্রচুর মলত্যাগ করল। এরপর এসে খুশিতে আমাকে সে জড়িয়ে ধরল—যা ছবিতে আপনারা দেখছেন। এর পূর্বে তাকে আমার নিকট আনা যায়নি। এ ছাড়াও একটি ভিডিও আছে, যেখানে সে পাগলামি করছে আমার সাথে।
আমার চিকিৎসক জীবনের এরকম অনেক আনন্দময় দিন এসেছে; এই দিনটি নিঃসন্দেহে অন্যতম। আল্লাহ তাকে এবং সকল ODS রোগীকে ভালো রাখুন। যারা ওডিএস রোগী, তারা জানেন তাদের জীবন কেমন কষ্টকর!
এই ফাঁকে বলে রাখি, চিকিৎসকদের তীব্র সমালোচনার মধ্যেও আমি ইতিমধ্যে কয়েক হাজার ODS রোগীর সফল অপারেশন করেছি, যাদের মধ্যে ৯০% ভালো আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই অপারেশন পদ্ধতি আমি পরিবর্তন করেছি; ফলে ফলাফল আরও ভালো হচ্ছে। আমি আশা করছি, আগামী দিনগুলোতে আমি আমার এই অপারেশন পদ্ধতি আন্তর্জাতিকভাবে (আমেরিকা ও অন্যান্য দেশে) patent বা স্বত্ত্ব নিব। অভিজ্ঞরা উপদেশ দিলে উপকৃত হব।

-Prof. Dr. SMA Erfan

05/07/2026

ফিস্টুলা কি? কিভাবে ফিস্টুলার কাটাছেড়া বিহীন লেজার অপারেশন করা হয়? Prof. Dr. SMA Erfan

ড. এরফান কোলোরেকটাল সেন্টার
সিটি টাওয়ার ৪৪/৭, পান্থপথ, ঢাকা – ১২০৫ (বি আর বি হাসপাতালের বিপরীতে)
📞 যোগাযোগ:
01865-555511
+8801865-555500
+8801626-555511

04/07/2026

Address

Dr. Erfan Colorectal Center, Dhanmandi General &kidney Hospital( Lift/5), City Tower 44/7, Panthopath, Dhaka-1205, Opposite BRB Hospital
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Erfan Colorectal Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share