26/05/2026
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক,
লা শারীকালাক।
আজ পবিত্র আরাফার দিন
ক্ষমা, রহমত ও কবুলিয়াতের এক মহিমান্বিত দিন।
চারদিকে ধ্বনিত হচ্ছে “লাব্বাইক” —
বান্দার ভালোবাসাময় সেই ডাকে সাড়া দিবেন আল্লাহ রাব্বুল আলামীন,সেই আশা এবং বিশ্বাসে বান্দা হাজির হয়েছে আরাফার ময়দানে।
ইয়া আল্লাহ!
আজকের এই বরকতময় দিনে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন,
গুনাহসমূহ মাফ করে দিন,
মনের অশান্তি দূর করুন
এবং আমাদের জীবনকে শান্তি, রহমত ও বরকতে ভরে দিন।
যারা অসুস্থ তাদের শিফা দিন,
যারা দুশ্চিন্তায় আছেন তাদের মনে প্রশান্তি দিন,যারা ঋণ গ্রস্থ আছে তাদের ঋণের বোঝা থেকে পরিত্রাণ দিন,
অবিবাহিত ভাই-বোন দের সঠিক জীবনসঙ্গী মিলিয়ে নিন,
নিঃসন্তান দম্পতিরদের সন্তান দান করুন ,
এবং আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমীন।
পবিত্র আরাফার দিনের উসিলায়
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেক হায়াত, ঈমানের দৃঢ়তা, সুন্দর মৃত্যু ও জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন ইয়্যা রব্বাল আলামীন