23/05/2026
🚫 শিশু ধর্ষ*ণ ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের সম্মিলিত অবস্থান 🚫
গত বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, শিশু ধর্ষ*ণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফার্মেসির শিক্ষার্থীরা।
ফার্মেসি বিভাগের “Art of Living” কোর্সের শিক্ষক আনোয়ার পারভেজ স্যারের উদ্যোগে এবং Pharmacia Club-DIU এর তত্ত্বাবধানে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। এসময় তারা শিশু ধর্ষ*কদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরীফা সুলতানা এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নিজাম উদ্দিন স্যার। এ সময় ড. শরীফা সুলতানা নারী ও শিশু নির্যা*তন প্রতিরোধে সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং কঠোর আইন প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। ড. নিজাম উদ্দিন স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু আইন নয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চর্চাই পারে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে।”
এই মানববন্ধনে ফার্মেসি ও নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে ধর্ষ*কদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শা*স্তি কার্যকর করা জরুরি। একইসঙ্গে তারা সমাজের সকলকে সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন হওয়ার আহ্বান জানান।
✊ নিরাপদ শৈশব নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
#শিশুনির্যাতনপ্রতিরোধ
#নারীনির্যাতনপ্রতিরোধ
✊🌿