11/04/2026
এই গরমে বাচ্চাদের শরীরে ছোট ছোট লাল দানা উঠলেই অনেকেই ভয় পান। বেশিরভাগ ক্ষেত্রেই এটা ঘামাচি (Miliaria)—যা গরমে অতিরিক্ত ঘামের কারণে হয়, কোনো ভয়ংকর রোগ না 😊
⁉️কেন হয়?
অতিরিক্ত গরম ও ঘাম
বেশি কাপড় পরানো
ঘাম জমে skin pore বন্ধ হয়ে যাওয়া
🚫 লক্ষণ-
ছোট লাল/সাদা দানা
ঘাড়, বুক, পিঠ, বগল, ডায়াপার এরিয়ায় বেশি
চুলকানি বা জ্বালাপোড়া
বাচ্চা অস্থির হয়ে যায়
✅ কী করবেন
✔️ ঠান্ডা ও বাতাস চলাচল হয় এমন জায়গায় রাখুন
✔️ ঢিলেঢালা সুতি কাপড় পরান
✔️ ঘাম হলে বারবার মুছে দিন
✔️ প্রতিদিন কুসুম গরম পানিতে গোসল
✔️ প্রয়োজনে calamine lotion ব্যবহার করা যায়
✔️ পাউডার/সাবান নিয়ে গুরুত্বপূর্ণ কথা
❌ পাউডার:
নিয়মিত ব্যবহার না করাই ভালো
pore বন্ধ করে ঘামাচি বাড়াতে পারে
✔️ সাবান:
mild / baby soap ব্যবহার করা যাবে
দিনে ১ বার যথেষ্ট, বেশি ঘষাঘষি নয়
🚨 কখন ডাক্তার দেখাবেন?
দানা পুঁজযুক্ত হলে
জ্বর থাকলে
৭–৮ দিনে ও না কমলে
এই গরমে বাচ্চার ঘামাচি খুবই কমন 🌞
পাউডার নয়—ঠান্ডা বাতাস, পরিষ্কার আর হালকা কাপড়ই সবচেয়ে ভালো সুরক্ষা।