জিন-যাদুর চিকিৎসা

Directions

জিন-যাদুর চিকিৎসা জিন, যাদু, বদনজর ও ওয়াস‌ওয়াসার সুন্নাহসম্মত চিকিৎসাকেন্দ্র।

28/04/2025

আপনার জিন, যাদু, বদনজর ও বিয়ে না হওয়া ইত্যাদি সমস্যার জন্য আমাদের কাছে রুক‌ইয়া করাতে পারেন।

27/04/2025

শরীরে প্রবেশকৃত জ্বীন ও মূল যাদুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাস্তবতা

যতক্ষণ না মূল যাদু ধ্বংস করা হবে, ততক্ষণ পর্যন্ত যাদুর খাদিম জ্বীন শরীর থেকে স্থায়ীভাবে বের হয়ে যাওয়ার কোনো বাস্তবতা নেই। এটি একটি কঠিন সত্য।

এছাড়া, মূল যাদু ধ্বংস করার পূর্বে জ্বীন ভিকটিমের শরীরে যেসব আইন হাসাদ (বদ নজর, হিংসা) ও হুসুন (রক্ষাকবচ বা আত্মরক্ষামূলক সুরক্ষা বলয়) স্থাপন করে, সেগুলোর ধ্বংস করাও অপরিহার্য। কেননা—

আইন হাসাদ: ভিকটিমকে মানসিক, শারীরিক ও আত্মিকভাবে দুর্বল করে ফেলে।

হুসুন: মূল যাদু ও খাদিম জ্বীনের অবস্থানকে আরও মজবুত করে তোলে, যাতে তারা শরীরে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে।

সুতরাং করণীয় কী?
ডায়াগনোসিস রুকইয়াহ সেশনের পর, প্রতিটি ভিকটিমের উচিত—

নিজ উদ্যোগে বিপুল পরিমাণে আইন হাসাদের
(বদ নজরের) রুকইয়াহ করা,

এবং আল্লাহর কাছে দুআ করা যেন তিনি নিজের হুকুমে মূল যাদু ধ্বংস করে দেন,

এবং খাদিম জ্বীনকে তার সকল উদ্দেশ্যসহ শরীর থেকে চিরতরে বের করে দেন।

আল্লাহুম্মা আমীন।
জ্বীন দ্বারা যাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করে রাখা হয়, স্বামি স্ত্রীর সম্পর্ক নষ্ট করা হয়, এবং ব্যবসা বানিজ্য নষ্ট করা হয়।

তাই যারা এসবে আক্রান্ত আছেন আপনাদের উচিৎ একজন রাক্কির মাধ্যমে রুকাইয়াহ করা!

27/04/2025

তাড়াতাড়ি_বিয়ে হওয়ার পরিক্ষিত আমল-

🟫 প্রতিদিন দুই রাকা'ত সালাতুল হাজত পড়বে (প্রথম রাকা'তে সূরা ফাতেহার পরে আয়াতুল কুরছি আর দ্বিতীয় রাকা'তে সূরা ফাতেহার পরে সূরা এখলাস তথা ক্বুলহুয়াল্লাহ) প্রতিদিন নির্দিষ্ট একই সময়ে হলে ভালো হয়। সালাম ফেরানোর পর পুন:রায় সেজদায় গিয়ে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত
‎ * ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺍَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَ ﺫُﺭِّﯾّٰﺘِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺍَﻋْﯿُﻦٍ ﻭَّ
‎ﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﯿْﻦَ ﺍِﻣَﺎﻣًﺎ *
"রব্বানা হাবলানা মিন আঝওয়া জিনা ওয়া যুররিয়্যা তিনা ক্বুর-রতা আ'য়ইউনিউ হবে নইলে উচ্চারণ ঠিক হবেনা) ৪০ বার পড়বে।
এই আমল কমপক্ষে ৪০ দিন করবে। আন্তরিকতার সাথে করলে ইনশা'আল্লাহ এই আমল চলাকালীনই বিয়ে হয়ে যাবে।
অনেকে বলেন ফরজ নামাজের পর সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে। কারণ হাদিসের ভাষ্যমতে, ফরজ নামাজের পর দুয়া কবুল হয়। আর এটাও একটা দুয়া!! (তিরমিযি -৩৪৯৯ হাসান)

🟫 বিয়ের নিয়ত এ সুন্দরভাবে দুই রাকআত নফল
নামাজ পড়ে ১০০০ বার "ইয়া লাত্বিফু"
পড়ে বিয়ের জন্য দোয়া করবেন।

🟫 বেশি বেশি করে ইস্তেগফার, দুরুদ শরীফ পড়বেন। নিয়মিত সালাতুল হাজত ও তাহাজ্জুদ নামাজ পড়বেন। বিয়ের নিয়ত করে সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন। বেশি বেশি কুরআন তেলাওয়াত করবেন। সম্ভব হলে সোমবার ও বৃহস্পতিবার বিয়ের নিয়ত করে রোজা রাখবেন।

🟫 প্রতি ফরজ নামাজের পর দোয়া করবেন,
আর এই দোয়াটা মুখস্থ করে পড়বেন বেশি বেশি করে...

اللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً
(হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন)
উচ্চারণঃ আল্লা-হুম্মা লা সাহ্‌লা ইল্লা মা জা আ'লতাহু সাহ্‌লান ওয়া আংতা তাজ্ আ'লুল হা'ঝনা ইযা শি তা সাহ্‌লান।
(সহীহ ইবন হিব্বান ২৪২৭, (মাওয়ারিদ); ইবনুস সুন্নী, নং ৩৫১)

🟫প্রতিদিন অন্তত ১০০ বার পড়বেন
"লা হা'ওলা ওয়ালা ক্বু-ওয়াতা ইল্লা বিল্লাহ্।"

🟫 এই দোয়ার বরকতে মুসা আলাইহিমুস সালাম এর "বিয়ের বন্দোবস্ত" হয় যুগের শ্রেষ্ঠ মানুষ শুয়াইব আলাইহিমুস সালাম এর কন্যার সঙ্গে।

12/11/2024

🔴নজরের লক্ষন:-

১.চোখে সর্বদায় তন্দ্রাচ্ছন থাকা।
২.শরীরের বিভিন্ন স্থানে মাংস লাফানো।(এটা গিটের কারনেও হয়)
৩.চোখ গরম হয়ে যাওয়া।
৪.অতিরিক্ত ভয় কাজ করা।
৫.স্বলাত পড়তে গেলে চোখ সিজদার স্থানে বেশিক্ষন স্থির না রাখা এবং চোখে বেশি ঘুমঘুম ভাব পাওয়া।

৬.কুরআন পড়তে গেলে চোখে ঘুম চলে আসা।
৭.হার্টের স্পন্দন বেশি হওয়া।
৮.হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল মাঝে মাঝে অটোমেটিক নড়াচড়া করা।
৯.রুকইয়াহ এর অডিও শুনা কালীন সময়ে প্রচুর হাই আসা ও সালাতে দাড়ালে বেশি হাই আসা,কুরআন পড়তে গেলে বেশি হাই হওয়া।
১০.কাধ ভারি ভারি লাগা।
১১.কোনো কাজ করতে গেলেই বাধা পাওয়া।
১২.চোখে সবসময় পানি টলমল করা।
১৩.চোখ দিয়ে প্রায়ই কোনো কারন ছাড়া পানি বের হওয়া।
১৪.চোখ হলুদ হয়ে থাকা(শত ট্রিটমেন্ট করলেও সুস্থ না হওয়া)
১৫.কাজ করতে গেলেই প্রচুর অলস লাগা।
১৬.ঘুম থেকে উঠার পর শরীর প্রচুর ভার ভার লাগে এমন অনুভব হওয়া।
১৭.সারাদিনে একটু পর পর ঘুম চলে আসা (অথচ সুস্থ অবস্থা এমনটা ছিল না)।
১৮.শরীর প্রচুর দুর্বল লাগা।
১৯.সকালে ঘুম থেকে উঠতে না পারা।(মনে হয় চোখে প্রচুর ঘুম জমে আছে..ঘুমের তীব্রতায় উঠতে না পারা)
২০.সকালে ঘুম থেকে উঠে মনে হয় অনেক শক্ত কাজ করে ফেলেছি, মনে হয় যেনো অনেক পরিশ্রম করেছি।
২১.ঘুমিয়েও তৃপ্তি পায় না।

❤️লক্ষনগুলো মিললে ধরে নিবেন আপনার উপর প্রচন্ড বদনজর থাকার সম্ভাবনা আছে।

সবচেয়ে উত্তম চিকিৎসা হলো নজরের রুক‌ইয়া করা

04/11/2024

এক মেয়ে এক সপ্তাহ আগে রুক‌ইয়া করে গিয়েছিল। আজকে আবার এসেছে। আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন অনেক সুস্থ

01/11/2024

গতকালকে মা ও দুই মেয়ে- তিনজনের রুক‌ইয়া করলাম। আলহামদুলিল্লাহ তিনজন‌ই এখন সুস্থ

রুকিয়া করা অলিভ অয়েল। জিন, জাদু, মাথাব্যথা এবং শারীরিক বিভিন্ন ব্যথায় অনেক উপকারী
30/10/2024

রুকিয়া করা অলিভ অয়েল। জিন, জাদু, মাথাব্যথা এবং শারীরিক বিভিন্ন ব্যথায় অনেক উপকারী

21/10/2024

আলহামদুলিল্লাহ!
দুইজনের রুক‌ইয়া করলাম

18/10/2024

এক বোন আসলেন আমাদের কাছে। তার পুরো শরীরে ব্যথা। বিভিন্ন রোগে আক্রান্ত। নামাজ-জিকির কিছুই ভালো লাগেনা। ঘুম হয় না। নানান ধরনের সমস্যা। তার সম্পূর্ণ হিস্ট্রি শোনে এরপর রুক‌ইয়া করে দেখা গেল তিনি অনেক বছর যাবত আশেক জীনে আক্রান্ত। প্রায় চার সেশন রুক‌ইয়া করলাম। আলহামদুলিল্লাহ তিনি এখন অনেকটাই সুস্থ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিন-যাদুর চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share