Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist

Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist Naznin S.

Moushumi
Senior Dietician & HOD, Pro-Active Hospital
Ex Dietician: Evercare Hospital Dhaka
Online: Message inbox for appointment
Offline: Al-Araf Islami Hospital, Shonirakhra
Visiting Hours: 5:00 PM–7:00 PM (Monday & Wednesday)

এই গরমে সাবধান! হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সিতাপমাত্রা যখন ৪০°C ছাড়িয়ে যায় এবং শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ...
27/04/2026

এই গরমে সাবধান! হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি
তাপমাত্রা যখন ৪০°C ছাড়িয়ে যায় এবং শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হয় — তখনই হয় Heat Stroke। এটি শুধু "বেশি গরম লাগা" নয়, দ্রুত চিকিৎসা না হলে কিডনি, মস্তিষ্ক ও হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
একজন ক্লিনিকাল ডায়েটিশিয়ান হিসেবে জরুরি কিছু তথ্য শেয়ার করছি —

💧 পানি ও ইলেক্ট্রোলাইট
✅ দিনে কমপক্ষে ৮–১০ গ্লাস পানি পান করুন — বাইরে গেলে আরও বেশি
✅ ডাবের পানি বা লেবু–লবণ–চিনির শরবত রাখুন (ঘামে সোডিয়াম-পটাশিয়াম হারিয়ে যায়, ORS-ও উপকারী)
✅ তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন — তৃষ্ণা লাগার মানে ইতিমধ্যে ডিহাইড্রেশন শুরু হয়েছে

🍉 প্রতিদিনের খাবারে রাখুন
✅ তরমুজ (৯২% পানি), শসা, টমেটো, পুদিনা পাতা
✅ টক দই — শরীর ঠান্ডা রাখে ও প্রোবায়োটিক দেয়
✅ কাঁচা আম, লবণ ও জিরার পান্না — প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট ড্রিংক
✅ হালকা সহজপাচ্য খাবার খান — ভারী ও তেলজাতীয় খাবার শরীরে বেশি তাপ উৎপন্ন করে

🚫 যা এড়িয়ে চলবেন
❌ চা, কফি ও সফট ড্রিংক — এগুলো শরীর থেকে পানি বের করে দেয় (diuretic effect)
❌ এনার্জি ড্রিংক — সাময়িক সতেজতা দিলেও ক্ষতিকর
❌ দুপুর ১২টা–৩টার মধ্যে বাইরে যাওয়া
❌ গাড়ি বা বদ্ধ স্থানে শিশু বা বয়স্কদের একা রাখা

⚠️ বিশেষ ঝুঁকিতে যারা
👴 বয়স্ক মানুষ | 👶 ৫ বছরের নিচের শিশু | 🤰 গর্ভবতী মা
💊 ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি রোগীরা | ⚒️ রোদে কাজ করা শ্রমিক

🚨 এই লক্ষণগুলো দেখলে মুহূর্ত দেরি নয়:
➡️ প্রচণ্ড মাথাব্যথা ও মাথা ঘোরা
➡️ শরীর অত্যন্ত গরম কিন্তু ঘাম নেই (এটি হিট স্ট্রোকের বিপদ সংকেত)
➡️ বিভ্রান্তি, কথা জড়িয়ে যাওয়া বা অজ্ঞান ভাব
➡️ দ্রুত শ্বাস ও নাড়ি, বমি বা খিঁচুনি

🆘 তাৎক্ষণিক করণীয়:
১. ঠান্ডা ছায়া বা এসিযুক্ত স্থানে নিয়ে যান
২. গলা, কপাল ও বগলে ঠান্ডা পানি বা বরফ দিন
৩. কাপড় আলগা করুন, পাখা দিন
৪. জ্ঞান থাকলে ORS বা ঠান্ডা পানি ধীরে পান করান
৫. দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান — এটি জীবন বাঁচাতে পারে

💚 মনে রাখবেন: Prevention is better than cure
নিজে সচেতন থাকুন, পরিবার ও প্রতিবেশীদেরও সতর্ক করুন।
এই পোস্ট শেয়ার করুন — একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে। 🙏
#গরমে_সাবধান #স্বাস্থ্য_সচেতনতা

গরমে শরীর ঘামের মাধ্যমে প্রচুর পানি হারায়, আর সেই ঘাটতি পূরণের জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই।⛔কোল্ডড্রিংকসে থাকা চ...
25/04/2026

গরমে শরীর ঘামের মাধ্যমে প্রচুর পানি হারায়, আর সেই ঘাটতি পূরণের জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই।
⛔কোল্ডড্রিংকসে থাকা চিনি ও ক্যাফেইন শরীরকে আরও ডিহাইড্রেট করে।
⛔রঙিন শরবতে কৃত্রিম রং ও প্রিজার্ভেটিভ লিভার ও কিডনির উপর চাপ ফেলে।
⛔ বাজারের প্যাকেটজাত "ফলের জুস" আসলে বেশিরভাগই চিনি-পানি-ফ্লেভার।

বাইরে বের হলে সাথে পানির বোতল রাখা এখন শুধু অভ্যাস না, প্রয়োজন।

আমরা খুব বেশি যে একটা প্রশ্ন শুনি— 👉কোন খাবার খেলে ওজন কমবে?👉 রাতে কি খেলে ওজন কমে যাবে?👉 সকালে কি খেলে ওজন বাড়বে বা কমব...
23/04/2026

আমরা খুব বেশি যে একটা প্রশ্ন শুনি—
👉কোন খাবার খেলে ওজন কমবে?
👉 রাতে কি খেলে ওজন কমে যাবে?
👉 সকালে কি খেলে ওজন বাড়বে বা কমবে?— আসলে এই প্রশ্নগুলোর কোনো সরাসরি উত্তর নেই। কারণ, কোনো একটাই খাবার আপনার ওজন বাড়ায় না, আবার কোনো একটাই খাবার আপনার ওজন কমায়ও না। ওজন বাড়া বা কমা নির্ভর করে পুরো দিনের খাবারের উপর— আপনি সারাদিনে মোট কত ক্যালোরি নিচ্ছেন, কী ধরনের খাবার খাচ্ছেন এবং আপনার activity level কেমন।

এটাকে বলা হয় Calorie Balance— অর্থাৎ আপনি যত ক্যালোরি burn করেন তার চেয়ে বেশি খেলে ওজন বাড়বে, আর কম খেলে ওজন কমবে। তাই “
🙆‍♀️ রাতে ভাত খেলে মোটা হবো?
🙆‍♀️ লেবু পানি খেলেই ওজন কমবে?— এগুলো সবই ভুল ধারণা, এবং কোনো magic food আসলে নেই।

আসল ফোকাস হওয়া উচিত আপনার পুরো দিনের খাদ্যাভ্যাস ও lifestyle-এর উপর— আপনি কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন এবং কতটা active থাকছেন। কারণ, weight loss বা gain কোনো একবেলার খাবারের উপর নির্ভর করে না; এটা আপনার প্রতিদিনের অভ্যাসের ফল।
🎯 তাই যদি সত্যিই ওজন control করতে চান, তাহলে shortcut খোঁজা বন্ধ করে lifestyle ঠিক করার দিকেই মনোযোগ দিন।

13/04/2026
১১৫০ ক্যালোরি খেয়েও আপনি অপুষ্টিতে ভুগতে পারেন! 😳ক্যালোরি শুধু বলে আপনি কতটুকু শক্তি পাচ্ছেন — কিন্তু শরীর আসলে কী পাচ্...
11/04/2026

১১৫০ ক্যালোরি খেয়েও আপনি অপুষ্টিতে ভুগতে পারেন! 😳

ক্যালোরি শুধু বলে আপনি কতটুকু শক্তি পাচ্ছেন — কিন্তু শরীর আসলে কী পাচ্ছে, সেটা বলে না।

মনোযোগ দিন পুষ্টিগুণের দিকে — ভিটামিন ডি, ক্যালসিয়াম, ওমেগা-৩, ম্যাগনেসিয়াম, অ্যামিনো অ্যাসিড এবং স্বাস্থ্যকর ফ্যাট। এগুলোই আপনার শরীরকে সত্যিকার অর্থে সুস্থ রাখে। 💚

#স্বাস্থ্য #পুষ্টিকর_খাবার #সুস্থ_থাকুন

প্রতিটি পরামর্শের পেছনে থাকে বিজ্ঞান, অভিজ্ঞতা এবং আপনার সুস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা। আপনার প্রয়োজন অনুযায়ী সাজানো per...
05/04/2026

প্রতিটি পরামর্শের পেছনে থাকে বিজ্ঞান, অভিজ্ঞতা এবং আপনার সুস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা। আপনার প্রয়োজন অনুযায়ী সাজানো personalized nutrition care নিয়েই - আমি আছি আপনার পাশে।

📩 Appointment-এর জন্য inbox করুন

05/04/2026

প্রতিদিনের খবারে ২৫-৩০ গ্রাম ফাইবার বা আঁশ জাতীয় খাবার রাখছেন তো?

আমাদের প্রতিদিনের ডাল-ভাত-শাকসবজিতে থাকা আয়রন (non-heme iron) শরীর সহজে শোষণ করতে পারে না।কিন্তু Vitamin C থাকলে সেই আয...
04/04/2026

আমাদের প্রতিদিনের ডাল-ভাত-শাকসবজিতে থাকা আয়রন (non-heme iron) শরীর সহজে শোষণ করতে পারে না।
কিন্তু Vitamin C থাকলে সেই আয়রন অনেক বেশি কার্যকরভাবে শরীরে প্রবেশ করে।

কীভাবে খাবেন?

✔️ ডাল বা সবজির সাথে লেবুর রস মিশিয়ে খান
✔️ সালাদের উপর লেবু ছিটিয়ে দিন
✔️ অথবা খাওয়ার পরে ১ গ্লাস লেবুর শরবত

Vitamin C-এর পরিমাণ (প্রতি ১০০ গ্রামে):

🌶️ কাঁচা মরিচ → প্রায় ২৪২ মিগ্রা (অত্যন্ত সমৃদ্ধ!)
🍋 লেবুর রস → প্রায় ৫৩ মিগ্রা

এই দুইটি খাবারই Vitamin C-এর চমৎকার উৎস, যা শরীরে আয়রন শোষণকে অনেকগুণ বাড়িয়ে দেয়।

👉 নিয়মিত এই ছোট অভ্যাসটি আপনাকে Iron deficiency anemia (রক্তশূন্যতা) থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে।

সম্পূর্ণ দেশীয়, সহজলভ্য এবং একদম কম খরচে—স্বাস্থ্য রক্ষার একটি কার্যকর উপায়।

সুস্থ থাকুন, ভালো থাকুন 💚

01/04/2026

সোমবার ও বুধবার (বিকাল ৫.০০ – ৭.০০টা )
Al Araf Islami Hospital, শনিরআখড়া
সিরিয়ালের জন্য: 013325-44240, 013325-44241

💻 অনলাইন পরামর্শের জন্য: পেইজে নক করুন

ঈদের আনন্দে সেমাই থাকবেই—তবে ডায়াবেটিস থাকলে খেতে হবে বুঝে। খালি পেটে সরাসরি মিষ্টি না খেয়ে আগে প্রোটিন (সিদ্ধ ডিম/আটা...
20/03/2026

ঈদের আনন্দে সেমাই থাকবেই—তবে ডায়াবেটিস থাকলে খেতে হবে বুঝে।
খালি পেটে সরাসরি মিষ্টি না খেয়ে আগে প্রোটিন (সিদ্ধ ডিম/আটার রুটি) খান, তারপর অল্প পরিমাণে (২–৩ চামচ) সেমাই নিন।
লো-ফ্যাট দুধ ও বাদাম দিয়ে তৈরি সেমাই বেছে নিন, কিশমিশ কম রাখুন। মিষ্টির জন্য স্টেভিয়া বা সুগার-ফ্রি সুইটনার ব্যবহার করুন।

⛔একই দিনে বারবার মিষ্টি না খেয়ে সময় ভাগ করে খান
🟩 পর্যাপ্ত পানি পান করুন এবং
🟩 খাওয়ার পর ১০–১৫ মিনিট হালকা হাঁটুন।
ইনসুলিন বা ওষুধ সেবনকারীরা ডাক্তারের পরামর্শে ডোজ ঠিক করুন।
💚 নিয়ম মেনে খেলে আনন্দও থাকবে, নিয়ন্ত্রণও থাকবে।

12/03/2026



Diet & Wellness CareCN LR

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category