Romana Rumu

Romana Rumu Welcome to my page

চুয়াডাঙ্গায় সুবর্ণা নামে এক টিকটকার নারী মারা যাবার পর এলাকাবাসী স্থানীয় করবস্থানে দাফন করতে দেয়নি। তাদের দাবী এই নারী উ...
14/05/2026

চুয়াডাঙ্গায় সুবর্ণা নামে এক টিকটকার নারী মারা যাবার পর এলাকাবাসী স্থানীয় করবস্থানে দাফন করতে দেয়নি। তাদের দাবী এই নারী উশৃঙ্খল ও খোলামেলা ভাবে বিভিন্ন পুরুষের সঙ্গে খারাপ অঙ্গভঙ্গি করে টিকটক করতো। স্থানীয় এই কবরস্থানে অনেকের বাবা মা শায়িত রয়েছেন। তারা চাননা তাদের বাবা মায়ের পাশে এই টিকটকার সমাহিত হোক।
- চুয়াডাঙ্গাবাসী এই কাজটি কি ঠিক করেছে? নাকি লা*/শের সাথে এটা করা ঠিক হয়নি? আপনার মতামত দিন।

14/05/2026

রিজিক মানেই শুধু অর্থ-সম্পদ নয়; বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত প্রতিটি কল্যাণই একেকটি রিজিক। কেউ হয়তো অঢেল সম্পদের মালিক, কিন্তু শান্তি নেই; আবার কেউ সামান্য আয়েও তৃপ্ত হৃদয়, সুস্থ শরীর ও ভালোবাসায় পূর্ণ পরিবার নিয়ে পরম সুখে জীবন কাটাচ্ছে।

প্রকৃতপক্ষে সুস্থতা, মানসিক প্রশান্তি, নেককার জীবনসঙ্গী, আদর্শ সন্তান এবং মানুষের ভালোবাসা—এসবই এমন রিজিক, যা টাকা দিয়ে কখনো কেনা যায় না। আর সবচেয়ে বড় রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

সুতরাং জীবনে যা নেই তা নিয়ে হতাশ না হয়ে, যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ কখন, কাকে, কোন রূপে কল্যাণ দান করবেন তা একমাত্র তিনিই ভালো জানেন। অনেক সময় আমরা যেটাকে অভাব মনে করি, সেটাই হয়তো আমাদের জন্য রহমত; আবার যেটাকে প্রাপ্তি ভাবি, সেটাই হতে পারে পরীক্ষার অংশ।

তাই নিজের রবের উপর ভরসা রাখা উচিত। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে কখনো নিরাশ করেন না। তিনি দেরি করতে পারেন, কিন্তু বঞ্চিত করেন না। 💙🌿

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে,পুরান ঢাকাকে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি ...
14/05/2026

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে,পুরান ঢাকাকে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয় বাস্তবে রোডম্যাপ, হেরিটেজ সংরক্ষণ, জলাবদ্ধতা মুক্ত গলি, নিরাপদ ফুড স্ট্রিট, বুড়িগঙ্গার সৌন্দর্য ফেরানোই হোক আমাদের অগ্রাধিকার।
পুরান ঢাকা বাঁচলে ঢাকার প্রাণ বাঁচবে।"
পুরান ঢাকা শুধু একটা এলাকা না, এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র।
আসুন সকলে মিলে একসাথে পুরান ঢাকাকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলি।

With Abir Chowdhury 01 – I just got recognised as one of their top fans! 🎉
14/05/2026

With Abir Chowdhury 01 – I just got recognised as one of their top fans! 🎉

আলহামদুলিল্লাহ শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে 👌🥀
13/05/2026

আলহামদুলিল্লাহ শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে 👌🥀

ALHAMDULILLAঢাকা ৮ আসনের মির্জা আব্বাস আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেকটা সুস্থ। আপনারা সবাই ওনার পরিপূর্ণ ...
07/05/2026

ALHAMDULILLA
ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেকটা সুস্থ।
আপনারা সবাই ওনার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন। যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন।
আল্লাহ মহান তিনি সকল ক্ষমতার মালিক।

প্রথম স্ত্রীরা সবসময়ই হারে,, আর দ্বিতীয় ব্যাক্তিরা এসে রাজতক্ত করে..!প্রথম গুলো খালি হেরেই যায় 😞
06/05/2026

প্রথম স্ত্রীরা সবসময়ই হারে,, আর দ্বিতীয় ব্যাক্তিরা এসে রাজতক্ত করে..!
প্রথম গুলো খালি হেরেই যায় 😞

ভাবা যায়? যে মেয়েটা সারাক্ষণ হাসি-খুশি থাকতো, সবাইকে মাতিয়ে রাখতো, সেই মিমো আজ দুনিয়া ছেড়ে স্ব-ইচ্ছায় চলে গেলো! ঢাকা বিশ...
27/04/2026

ভাবা যায়? যে মেয়েটা সারাক্ষণ হাসি-খুশি থাকতো, সবাইকে মাতিয়ে রাখতো, সেই মিমো আজ দুনিয়া ছেড়ে স্ব-ইচ্ছায় চলে গেলো!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্রী মুনিরা মাহজাবিন মিমোর ম’রদেহ উদ্ধার করা হয়েছে বাড্ডার বাসা থেকে।

​তবে ঘটনাটা সাধারণ মনে হচ্ছে না। মিমোর রেখে যাওয়া চিরকুট জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের।
সেখানে লেখা, "সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দিও।"

​প্রশ্ন উঠছে, কেন স্যারকে টাকা দিতে হবে? প্রিয় বান্ধবী হানি আর প্রিয় শিক্ষকের সাথে মিমোর সম্পর্কের সমীকরণটা আসলে কী ছিল? আর গিফট-ই বা কেনো ফেরত দিবে?? 🙂

​পুলিশ অলরেডি শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং বান্ধবী উম্মে হানিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

​হাসি-খুশি মেয়েটা কেন এমন চরম পথ বেছে নিল??
আমরা কি তবে আরও একজন মেধাবী প্রাণ হা ‘রালাম ভেতরের কোনো মানসিক য ন্ত্র ণা র কারণে?
​বিচার হোক সঠিক তদন্তের মাধ্যমে। 🙂 সেটাই আমাদের চাওয়া।

বর্তমান যুগে যেখানে কিছু নারী অর্থলিপ্সা, চরিত্রহীনতা,কামবাসনা পূরণের জন্য পরকিয়ায় লিপ্ত হয় এবং সামন্য কিছু কাবিনের টাকা...
27/04/2026

বর্তমান যুগে যেখানে কিছু নারী অর্থলিপ্সা, চরিত্রহীনতা,কামবাসনা পূরণের জন্য পরকিয়ায় লিপ্ত হয় এবং সামন্য কিছু কাবিনের টাকার লোভে স্বামীকে ছেড়ে দিতে চায়।

সেখানে কাস্টমস কর্মকর্তার স্ত্রী তার মৃতদেহের উপর চেপে ধরে আছে এবং একটি ভিডিওতে দেখলাম চিৎকার দিয়ে বলতেছে "আমাকে একটু ছুঁতে দাও। ওরে তো পোড়াই ফেলবে আমি আর ধরতে পারবো না।"ওহ বুলেট ওরে আমার কলিজার টুকরা বুলেট, আমারে কনে রেখে গেছো আমি তোমারে ছাড়া থাকবো কিভাবে? আমি একবার ওরে ছুঁয়ে দেখি" 🥺

এই কথাগুলার ওজন পৃথিবীর কিছু দিয়ে মাপা যাবে? একজন সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া পৃথিবীর সব পুরুষ বিষ।
তার স্বামীই একমাত্র তার পৃথিবী।
আসলে অতি শখের জিনিস অতি দ্রুত হারিয়ে যায় জিবন থেকে। এমম ভালোবাসাগুলা বেঁচে থাকুক।🙁

26/04/2026
সন্তানদের প্রতি এক মমতাময়ী মায়ের নিখাদ ভালোবাসা—এই অনুভূতিটাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে লোকসংগীত শিল্পী মৌসুমি আ...
24/04/2026

সন্তানদের প্রতি এক মমতাময়ী মায়ের নিখাদ ভালোবাসা—এই অনুভূতিটাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে লোকসংগীত শিল্পী মৌসুমি আক্তার সালমা–এর সাম্প্রতিক এক আবেগঘন পোস্টে। 💔➡️❤️

প্রথম সংসারের বড় মেয়ে স্নেহাকে দীর্ঘ বি-চ্ছে-দের পর নিজের কাছে ফিরে পেয়ে আবেগে ভেসে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সালমা লিখেছেন, এখন তার পুরো পৃথিবী জুড়েই শুধু তার সন্তানরা—তাদের নিয়েই তার বেঁচে থাকা, স্বপ্ন দেখা। সন্তানদের ঘিরেই এখন তার পৃথিবী। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬ খ্যাত এই গায়িকা বাকি জীবন সন্তানদের মানুষ করার তরে উৎসর্গ করার অঙ্গীকার করেছেন। ভক্তরা তাকে শ্রদ্ধাভরে ডাকছেন ‘মাটির মা’। 😍

বহু প্রতীক্ষার পর মেয়ের ফিরে আসাকে তিনি তুলনা করেছেন বুকের ওপর জমে থাকা ‘পাহাড়সমান বোঝা নেমে যাওয়া’র অনুভূতির সঙ্গে।

🎶 কুষ্টিয়ার মাটির ঘ্রাণ বুকে নিয়ে ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতজগতে নিজের জায়গা করে নেন সালমা। তার কণ্ঠে লালনগীতি ও পল্লিগীতির মাটির টান শ্রোতাদের হৃদয়ে এক আলাদা আবেগ সৃষ্টি করে।

🌾 বিশেষ করে লালন ফকির–এর দর্শন ও গানের ধারা থেকে অনুপ্রাণিত হয়ে তার গাওয়া গানগুলো যেন আরও গভীর হয়ে ওঠে। সহজ-সরল উপস্থাপনা আর আন্তরিক গায়কী তাকে এনে দিয়েছে ‘ফোক সম্রাজ্ঞী’ খ্যাতি।

জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে আজ তিনি শুধু একজন শিল্পী নন—একজন শক্ত, স্নেহময়ী মা। সন্তানদের নিয়েই তার ছোট্ট সুখের পৃথিবী, যেখানে ভালোবাসাই একমাত্র আশ্রয়। 💖

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Romana Rumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share