Eat Smart Daily

Eat Smart Daily সুস্থ দেহ সতেজ মন ,দৈনিক সুষম খাদ্যের প্রয়োজন, তাই এই আয়োজন...
Be smart,Eat smart "Welcome to Eat Smart Daily! Let’s make smart eating a daily habit!"
(8)

As a professional nutritionist, I’m here to guide you toward a healthier lifestyle with expert tips, balanced recipes, and science-backed advice.

সকালবেলার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টির ফোঁটা- সুপ্রভাত সবাইকে। যদিও কাজে বের হবার সময় বৃষ্টি দেখলে মন খারাপ লাগে,ক...
26/08/2026

সকালবেলার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টির ফোঁটা- সুপ্রভাত সবাইকে। যদিও কাজে বের হবার সময় বৃষ্টি দেখলে মন খারাপ লাগে,কেননা বৃষ্টির দিন দেখলেই মনে হয় আরেকটু যদি ঘুমিয়ে নেই! কাজে বের হওয়ার আগে সকালের নাস্তা পরিপূর্ণভাবে করেছেন তো-!
সুষম খাবার খান সুস্থ থাকুন।💚💚💚

এখন শরৎকাল, আর এই ঋতুতে চাই বাড়তি সতর্কতা। আসুন এ সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই- বর্তমান আবহাওয়ায় একদিকে প্রচণ্ড গরম ও...
25/08/2026

এখন শরৎকাল, আর এই ঋতুতে চাই বাড়তি সতর্কতা। আসুন এ সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই-

বর্তমান আবহাওয়ায় একদিকে প্রচণ্ড গরম ও ঘাম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি—এর সঙ্গে বাড়তি আর্দ্রতা ও লোডশেডিংয়ের কারণে ঘর অনেক সময় দীর্ঘক্ষণ বদ্ধ ও স্যাঁতসেঁতে থাকে। এই পরিবেশে ধুলা, ধোঁয়া, ছত্রাক (mold), ডাস্ট মাইট ও অন্যান্য অ্যালার্জেন বেড়ে যেতে পারে। ফলে অ্যালার্জি, নাক বন্ধ, হাঁচি, কাশি এবং যাদের অ্যাজমা আছে তাদের শ্বাসকষ্টের উপসর্গ বাড়তে পারে।

👉 কারা বেশি ঝুঁকিতে?

শিশু, বয়স্ক ব্যক্তি, অ্যাজমা বা অ্যালার্জির ইতিহাস আছে এমন ব্যক্তি এবং যাদের শ্বাসতন্ত্র আগে থেকেই সংবেদনশীল—তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।

💚 প্রতিরোধে কী করবেন?

✅ ঘর বাতাস চলাচলযোগ্য রাখুন
লোডশেডিং হলেও সম্ভব হলে জানালা-দরজা দিয়ে নিরাপদভাবে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। দীর্ঘক্ষণ একেবারে বদ্ধ ঘরে থাকা এড়িয়ে চলুন।

✅ স্যাঁতসেঁতে পরিবেশ নিয়ন্ত্রণ করুন
ভেজা কাপড়, বিছানা বা কার্পেট দীর্ঘক্ষণ ঘরের মধ্যে রাখবেন না। দেয়াল বা কোণে ছত্রাক দেখা দিলে দ্রুত পরিষ্কার করুন।

✅ ধুলাবালি কমান
বিছানার চাদর, বালিশের কভার ও পর্দা নিয়মিত পরিষ্কার করুন। ঝাড়ু দেওয়ার সময় অতিরিক্ত ধুলা উড়ানো এড়িয়ে চলুন।

✅ বাইরের বাতাসের দূষণ থেকে সতর্ক থাকুন
ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলার মধ্যে দীর্ঘক্ষণ থাকলে মাস্ক ব্যবহার করা উপকারী হতে পারে।

✅ ধোঁয়া ও তীব্র গন্ধ এড়িয়ে চলুন
সিগারেটের ধোঁয়া, কয়লার ধোঁয়া, মশার কয়েল, অতিরিক্ত সুগন্ধি বা স্প্রে—সংবেদনশীল ব্যক্তির শ্বাসকষ্টের ট্রিগার হতে পারে।

💧 পানি পান ও শরীর ঠান্ডা রাখুন
গরমে পর্যাপ্ত পানি পান করুন এবং অতিরিক্ত ঘাম হলে শরীরকে আরামদায়ক রাখুন।

⚠️ একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন-

শ্বাসকষ্টকে সবসময় শুধু “গরমের সমস্যা” বা “অ্যালার্জি” মনে করবেন না। হঠাৎ বা তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা/চাপ, কথা বলতে কষ্ট, মাথা ঘোরা বা ঠোঁট নীলচে হয়ে গেলে দ্রুত চিকিৎসা নিন।

আর যাদের আগে থেকেই অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ/ইনহেলার ব্যবহার করা এবং নিজের ট্রিগারগুলো চিহ্নিত করে এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ।

🌦️ আবহাওয়া বদলাবে, কিন্তু সচেতনতা থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

💚 নিজে সচেতন হোন, পরিবারকেও সচেতন করুন।
Eat Smart Daily 💚💚💚

23/08/2026

মধ্য সকালের শুভেচ্ছা সবাইকে, হালকা নাস্তায় কি খেলেন...!

22/08/2026

Good morning everyone

⭐ আজ শুক্রবার, ছুটির দিন ছিল। হয়তো  অনেকের ঘরেই দুপুরে ভারী খাবার খাওয়া হয়েছে। তাই চেষ্টা করুন বিকালে কিছু হালকা ও পু...
21/08/2026

⭐ আজ শুক্রবার, ছুটির দিন ছিল। হয়তো অনেকের ঘরেই দুপুরে ভারী খাবার খাওয়া হয়েছে। তাই চেষ্টা করুন বিকালে কিছু হালকা ও পুষ্টিকর নাস্তা খেতে এবং সেই সাথে গরম গরম আদা ও লেবুর সংমিশ্রণে চা পান করতে।

👉 এটি শরীরের রোগ প্রতিরোধে সহায়ক
👉 হজমে সহায়তা করে
👉 শরীরকে রাখে সতেজ ও চাঙ্গা

সুস্থ থাকুন ভালো থাকুন।💚💚💚

🌼 শুক্রবার ছুটির দিন, তাই বলে কি শুধু ঘুমিয়েই কাটাবেন-!জুম্মার দিনটা হোক একটু অন্যরকম—সকালের সুন্দর আলোয় পরিবারের সবাই...
21/08/2026

🌼 শুক্রবার ছুটির দিন, তাই বলে কি শুধু ঘুমিয়েই কাটাবেন-!

জুম্মার দিনটা হোক একটু অন্যরকম—
সকালের সুন্দর আলোয় পরিবারের সবাইকে নিয়ে একটু হাঁটুন, গল্প করুন, হাসুন। অর্থাৎ পরিবারকে সময় দিন। 💚

শরীরচর্চার পাশাপাশি পরিবারকে সময় দেওয়াও সুস্থ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

👉 ছুটির দিন মোবাইল আর ঘুমের ফাঁকে নয়—
পরিবারের জন্যও রাখুন কিছু সুন্দর সময়।

💚 জুম্মা মোবারক। 🤲🌸

#শুক্রবার #জুম্মামোবারক #সুস্থজীবন

এই ব্যস্ততম জীবনে কিছুটা সময় নিজেকে দিন। আর সেই সময়টুকু হতে পারে হাঁটাচলা করা কিংবা শারীরিক ব্যায়াম, যেটা আপনার শরীরে...
20/08/2026

এই ব্যস্ততম জীবনে কিছুটা সময় নিজেকে দিন। আর সেই সময়টুকু হতে পারে হাঁটাচলা করা কিংবা শারীরিক ব্যায়াম, যেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী। তাই চেষ্টা করুন সকাল কিংবা বিকালে সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে।

বিকাল বেলার শুভেচ্ছা সবাইকে।💚💚💚

#শুভ_বিকাল #শারীরিক_ব্যায়াম

20/08/2026

এই তাল পাকা গরমে সঠিক পরিমাণে পানি পান করতেছেন তো! ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার গ্রহণের চেষ্টা করুন।

🌼 সকালের রোদ আর একটু ব্যায়াম—দিনের সুন্দর শুরু! 💚💚💚সম্ভব হলে প্রতিদিন সকালে কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটান। সকালের ...
19/08/2026

🌼 সকালের রোদ আর একটু ব্যায়াম—দিনের সুন্দর শুরু! 💚💚💚

সম্ভব হলে প্রতিদিন সকালে কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটান। সকালের সূর্যের আলো শরীরে ভিটামিন D তৈরিতে সহায়তা করে, আর নিয়মিত শারীরিক ব্যায়াম শরীরকে সক্রিয় ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।

👉 হাঁটা, হালকা স্ট্রেচিং বা সহজ কিছু ব্যায়াম—যেটা আপনার জন্য আরামদায়ক, সেটাই হতে পারে প্রতিদিনের অভ্যাস।

সুস্থ থাকতে শুধু খাবারের দিকেই নয়, রোদ, ব্যায়াম ও দৈনন্দিন জীবনযাপনের দিকেও নজর দিন। 💚

আজকের সকালটা হোক নিজের যত্নে!💚

#সুস্থজীবন #সকালেররোদ #শারীরিকব্যায়াম #ভিটামিনD #স্বাস্থ্যসচেতনতা

অনেকেই সন্ধ্যার নাস্তা বা আড্ডায় একটু বেশি খেয়ে ফেললে ভাবেন—“পেট তো ভরা, আজ রাতে আর খাব না!”এটা কি ঠিক কিংবা শরীরের কো...
18/08/2026

অনেকেই সন্ধ্যার নাস্তা বা আড্ডায় একটু বেশি খেয়ে ফেললে ভাবেন—
“পেট তো ভরা, আজ রাতে আর খাব না!”
এটা কি ঠিক কিংবা শরীরের কোন ক্ষতি করবে কি-!!!

কখনো কখনো ক্ষুধা না থাকলে হালকা খাবার নেওয়া স্বাভাবিক। কিন্তু নিয়মিত রাতের খাবার বাদ দেওয়ার অভ্যাস শরীরের জন্য ভালো নয়।

👉 এতে হতে পারে—
- রাতে অতিরিক্ত ক্ষুধা বা অস্বস্তি
- পরের বেলায় বেশি খেয়ে ফেলার প্রবণতা
- দৈনিক প্রয়োজনীয় পুষ্টি ও ক্যালরি কম পাওয়া
- দুর্বলতা ও ক্লান্তি
- খাদ্যাভ্যাসে অনিয়ম
- পরবর্তীতে দীর্ঘমেয়াদি সমসসমস্যা

⭐ তাহলে কী করবেন?
পেট ভার লাগলে জোর করে ভারী খাবার খাবেন না। বরং পরিমাণ কমিয়ে হালকা ও পুষ্টিকর রাতের খাবার বেছে নিন—যেমন সবজি, ডাল, মাছ/ডিম ও অল্প ভাত বা রুটি। কিংবা খেতে পারেন পুষ্টিকর কোন সুপ ঘরে তৈরি।

👉 মনে রাখুন, সুষম খাবার মানেই বেশি খাওয়া নয়; প্রয়োজন অনুযায়ী সঠিক খাবার ও পরিমাণ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

🌿 Eat Smart Daily — খাবারে সচেতনতা, সুস্থতায় এক ধাপ এগিয়ে।💚💚💚

#সুষমখাবার #রাতেরখাবার #স্বাস্থ্যকরখাদ্যাভ্যাস #পুষ্টি_সচেতনতা

Address

Kuril Bishshowroad
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eat Smart Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share