03/03/2026
শত্রুকে ঘৃণা নয়— এই ভাবেই ঘায়েল করতে হয় -শোনো—
শত্রুকে ধ্বংস করতে গিয়ে যদি তুমি নিজের শান্তি - হারাও
তাহলে আসলে জয়টা তারই হয়।ঘৃণা করে কেউ বড় হয় না
কিন্তু কিছু মানুষ আছে—যাদের নীরবভাবে ঘায়েল করলেই তারা নিজেই হার মেনে নেয়। হ্যাঁ এই লেখাটা তাদের জন্য—
যারা চিৎকার নয়, চরিত্র দিয়ে জিততে চায়।শত্রুকে ঘায়েল করতে ঘৃণার দরকার হয় না। দরকার হয়—নীরবতা, উন্নতি
চরিত্র আর সীমারেখার।সবচেয়ে বড় জয় হলো —শত্রু এই
তোমাকে হারাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে অন্ধকারে
১️
⃣ ঘৃণা নয়, উদাসীনতাই শত্রুর সবচেয়ে বড় শাস্তি। ঘৃণা করলে তুমি তাকে গুরুত্ব দাও।। আর গুরুত্ব পাওয়া টাই অনেক শত্রুর আসল জয়। কিন্তু যখন তুমি তাকে একদমই গুরুত্ব দাও না— তখন সে নিজেই ভেঙে পড়ে।উপেক্ষা হলো এমন এক আগুন, যেটা শব্দ ছাড়াই জ্বলে অবশ্যই জ্বলবে।
২️
⃣ তোমার প্রতিক্রিয়া বন্ধ করলেই সে দুর্বল হয়। শত্রু চায়-
তোমার রাগ, তোমার ব্যাখ্যা, তোমার কষ্ট। কারণ এগুলো থেকেই সে শক্তি পায়। তুমি যেদিন চুপ থাকো, সেদিনই তার খেলাটা শেষ হতে শুরু করে।
৩️
⃣ নিজের উন্নতিটাই বানাও তোমার সবচেয়ে বড় অস্ত্র শত্রু
এর বিরুদ্ধে লড়াই করে সময় নষ্ট করো না। ওই সময়টা কেই
নিজের উন্নতিতে লাগাও। তোমার বদলে যাওয়া জীবন, - ও
তোমার স্থিরতা, তোমার সফলতা— এই তিনটাই এমন উত্তর
যার কোনো পাল্টা জবাব থাকে না।
৪️
⃣ তার সামনে নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করো না
শত্রু সবচেয়ে খুশি হয়। তোমার ভাঙন দেখলে। তুমি কষ্ট পেলেও শান্ত থাকো, ভেতরে যুদ্ধ চললেও বাইরে স্থির থাকো
স্থির মানুষকে গায়েল করা যায় না, কখনোই কখনোই না।
৫️
⃣ সীমা টেনে দাও,শব্দে নয়, আচরণে, তর্ক করে, বোঝা
নোর দরকার নেই। একটা স্পষ্ট দূরত্বই যথেষ্ট। যেদিন তুমি আর ফোন ধরো না, আর মেসেজের জবাব টাও, দাও না, সেদিনই সে বুঝে যায়—এই মানুষটা আর আগের মতো নাই
৬️
⃣ নিজের নৈতিকতা ধরে রাখাই সবচেয়ে বড় জয়। শত্রুর মতো হতে গেলে। তুমি নিজের কাছেই হেরে যাবে। তাকে ঘায়েল করতে গিয়ে। নিজের চরিত্র নষ্ট করো না। কারণ চরিত্রই এমন শক্তি যেটার কাছে নোংরামি টিকে না।
৭️
⃣ তোমার নীরব সাফল্য তার ভিতরে আগুন লাগাবে এই তো কিছু সময়ের ভিতরেই ইনশাআল্লাহ। কিছু শত্রু আছে
যারা মুখে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরবে। তোমার হাসি, তোমার আত্মবিশ্বাস, তোমার শান্ত জীবন— এসবই তার জন্য নীরব শাস্তি।
৮️
⃣ সময়ই শত্রুকে সবচেয়ে ভালোভাবে হারায়। তোমাকে কিছুই করতে হবে না। শুধু নিজের পথে থাকো। সময় এক
দিন নিজেই তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সে বুঝবে— আসলে ভুল টা তার নিজেরই, আর সখের মানুষ
টার সাথে যুদ্ধ করে। সে নিজেই হেরে গেছে🌼