29/10/2025
🧠বিশ্ব স্ট্রোক দিবস ২০২৫
“সময় নষ্ট নয়, সচেতনতাই বাঁচাবে জীবন”
🧑🦼কোনো কারণে মস্তিষ্কের নিজস্ব রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে স্নায়ুকোষ নষ্ট হয়ে যাওয়াকে স্ট্রোক বলে। মস্তিষ্কের বিভিন্ন জায়গা শরীরের বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট থাকে। তাই মস্তিষ্কের কোথায়, কতটুকু আক্রান্ত হয়েছে, সেটির ওপর নির্ভর করে স্ট্রোকের তীব্রতা ও লক্ষণ।
👩🦼সাধারণত দুটি কারণে স্ট্রোক হয়ে থাকে--
🩸মস্তিষ্কের রক্তনালিতে বাধা বা ব্লক সৃষ্টি হলে আক্রান্ত অংশের স্নায়ুকোষগুলো অক্সিজেনের অভাবে মারা যায়।
🩸মস্তিষ্কে ছোট ছোট রক্তনালি ছিঁড়ে রক্তক্ষরণ ঘটলে আক্রান্ত অংশটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে মস্তিষ্কের মধ্যে চাপ বাড়ে।
♿স্ট্রোকে আক্রান্ত হলে যে প্রাথমিক উপসর্গগুলো দেখা যায়--
⭕হঠাৎ অতিরিক্ত মাথাব্যথা।
⭕হঠাৎ মুখ, হাত ও পা অবশ হয়ে যাওয়া (সাধারণত শরীরের যেকোনো এক পাশ)।
⭕হঠাৎ কথা বলতে ও বুঝতে সমস্যা।
⭕হঠাৎ এক বা দুই চোখে দেখতে সমস্যা।
⭕হঠাৎ ভারসাম্য নষ্ট হওয়া; সোজা হয়ে বসা ও দাঁড়াতে সমস্যা।
⭕হঠাৎ মাথা ঘোরা ও হাঁটতে সমস্যা।
♿স্ট্রোকের ঝুঁকিগুলো হলো--
🟡উচ্চ রক্তচাপ
🟡রক্তে বেশি কোলেস্টেরল বা চর্বি
🟡ডায়াবেটিস বা বহুমূত্র
🟡ধূমপান, মদ্যপান ও তামাকজাতীয় দ্রব্য সেবন
🟡স্থূলতা
🟡পারিবারিক ইতিহাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
🟡স্ট্রোক সাধারণত ৫৫ বছর বা তার চেয়ে বয়স্ক পুরুষদের হওয়ার আশঙ্কা বেশি থাকে
♿স্ট্রোক প্রতিরোধের উপায়গুলো হলো--
🟢উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্তনালির কোনো ধরনের সমস্যা থাকলে তার চিকিৎসা করা।
🟢ধূমপান, মদ্যপান ও তামাকজাতীয় দ্রব্য সেবন বন্ধ করা।
🟢কোলেস্টেরল, সোডিয়াম এবং ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা।
🟢বেশি পরিমাণে শাকসবজি বা ফলমূল খাওয়া।
🟢চর্বি ও শর্করাজাতীয় খাবার (যেমন: ফাস্টফুড, মাখন, ঘি, মিষ্টি, পোলাও, গরু-খাসির গোশত, চিংড়ি, ডিমের কুসুম ইত্যাদি) কম খাওয়া।
🟢ডায়াবেটিসের সঠিক চিকিৎসা করা
নিয়মিত ৪৫ মিনিট হাঁটা বা ব্যায়াম করা
🟢অতিরিক্ত ওষুধ সেবন না করা
শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা
🟢দুশ্চিন্তা না করা
🎈সর্বোপরি, স্বাস্থ্যসম্মত জীবন স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমায় এবং সব সময় নির্মল পরিবেশে বসবাস করলে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।
🧠 স্ট্রোকের প্রাথমিক লক্ষণ মনে রাখুন – FAST:
F– মুখ বেঁকে যাওয়া
A– হাত অবশ হয়ে যাওয়া
S– কথা জড়িয়ে যাওয়া বা অস্পষ্ট উচ্চারণ
T– সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নিন
👩⚕️স্ট্রোকে আক্রান্ত হলে মাল্টিডিসিপ্লিনারি টিমের চিকিৎসা প্রয়োজন। ওষুধ পুরোপুরি শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে পারে না। মনে রাখবেন, স্ট্রোকের পর যত দ্রুত থেরাপি সেবা শুরু করা যাবে, রোগীর কার্যক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তত বেশি থাকবে।
👏সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা:
অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র'' ঢাকা উওর
☎️যোগাযোগ
০১৩৩৬৩২১৪২০
🏥বাসা-৮৩৪, ইব্রাহীমপুর বাজার রোড, কাফরুল, ঢাকা-১২০৬।
👉বিনামূল্যে সেবা পেতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের জন্য চিকিৎসা সেবায় আগত সেবা গ্রহিতাদের নিম্নক্ত কাগজ নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো---
📌০২(দুই) কপি পাসর্পোট সাইজের ছবি এবং ২(দুই) কপি পূর্ণাঙ্গ ছবি।
📌জন্মনিবন্ধন বা আইডি কার্ড, সুবর্ণ নাগরিক (যদি থাকে) কার্ডের ফটোকপি ০১(এক) টি।
📌মোবাইল নম্বর