30/06/2026
৩০.০৬.২০২৬ ইং | মংগল বার
ধানমণ্ডি, ঢাকা
🎤অনেকেই প্রশ্ন করেন, হাড়-হাড্ডি/বোন, জয়েন্ট ও মাংসপেশীর ব্যথার সমস্যায় কি ফিজিওথেরাপি বেশী কার্যকর?
👉হ্যাঁ, বেশিরভাগ দীর্ঘস্থায়ী ও পেশী-সংশ্লিষ্ট ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী। এটি ব্যথার লক্ষণ সাময়িকভাবে না কমিয়ে, বরং ব্যথার মূল কারণ (যেমন—পেশীর দুর্বলতা, ভুল অঙ্গবিন্যাস বা জয়েন্টের শক্তভাব) দূর করে।
👉অধিকাংশ ক্ষেত্রে ফিজিওথেরাপি যেভাবে কাজ করে:
★ম্যানুয়াল থেরাপি: ট্রিগার পয়েন্ট রিলিজ এবং ইন্ডিভিজুয়াল মাসল স্ট্রেচিংয়ের মাধ্যমে পেশীর টান ও জয়েন্টের আড়ষ্টতা কমায়। বিভিন্ন থেরাপিউটিক কাইনেটিক মুভমেন্টের এবং প্রগরেসিভ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করার মাধ্যমে জয়েন্ট এলাইনমেন্ট এবং নির্দিষ্ট মাংসপেশীর শক্তি/ক্ষমতা বৃদ্ধি করানো যায়।
★থেরাপিউটিক ব্যায়াম: পেশী শক্তিশালী করার মাধ্যমে জয়েন্টের ওপর চাপ কমায়।
★ইলেকট্রোথেরাপি: TENS এবং আল্ট্রাসাউন্ডের মতো প্রযুক্তির সাহায্যে রক্ত চলাচল স্বাভাবিক করে ব্যথা কমায়।
👉যাদের ঘাড়, কাধ, পিঠ, হাঁটু বা অস্থিসন্ধিতে ব্যথা রয়েছে, স্পোর্টস ইনজুরি বা খেলাধুলার আঘাত, দীর্ঘস্থায়ী কোমর ব্যথা, আর্থ্রাইটিস, পেশী মচকানো বা টান লাগা সমস্যায় ভূগতেছেন, সঠিক ও স্থায়ী সমাধানের জন্য অবশ্যই একজন নিবন্ধিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে নির্দিষ্ট থেরাপি ও ব্যায়ামের নিয়ম জেনে নিতে হবে।
সকলের সুস্বাস্থ্য কামনা করি।
ধন্যবাদ।
✋অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম
বিপিটি; এম-ফিল (পিজি হসপিটাল); নোমা ফেলো, ফ্যাকাল্টি অব মেডিসিন, ইউনিভার্সিটি অব অসলো, নরওয়ে
DGHS রেজিস্ট্রার্ড ফিজিওথেরাপি চিকিৎসক | জনস্বাস্থ্য গবেষক | রোগতত্ত্ববিদ
01819-133434
www.azizul.com.bd
🖊️ প্রাইভেট প্রাকটিস চেম্বার:
ধানমণ্ডি ১০/এ, সাতমসজিদ রোড এ অবস্থিত "ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টার" ভবনে অবস্থিত "জাস্টিস আমিন আহমেদ ক্লিনিকে" অবস্থিত "নিও ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টার"