31/12/2024
বছরের শেষ দিন আজকে। ভেবেছিলাম অনেক অফার দিব পেইজে কিন্তু নিয়তি আমাকে এমন ভাবে ঠকালো যে এখন আমি একটু শান্তির অফার চাই আল্লাহ মালিক এর কাছে।
আগে ভাবতাম ভালো দের সাথেই ভালো হয় আর খারাপ এর সাথে খারাপ হয়, কিন্তু এখন বুঝতেছি খারাপ শুধু ভালোর সাথেই হয় খারাপ বা মন্দ লোক বরাবর ভালোই থাকে।
বেইমানি করে মানুষ কিভাবে ভালো থাকে??
একবার ও চিন্তা আসে না তাদের যে সাড়ে তিন হাত জায়গায় আমারও একদিন থাকতে হবে, আমাকে ও জবাব দিতে হবে সব কিছুর..
যাই হোক, আমার কোন কথায় যদি গ্রুপ এর কেউ মন খারাপ করে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কখনও কেউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই নি হয়তো পরিস্থিতি তেমন ছিল যার কারণে বলেছি তবে আমার নিয়ত কখনও খারাপ ছিল নাহ।
সবার জন্য অনেক দোয়া নতুন বছর ভালো কাটুক।
আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও যেন ভালো থাকতে পারি। দেখা হবে নতুন বছরে❤️