12/09/2026
হঠাৎ করেই অজান্তে আপনার মাথায় এবং মনে বিভিন্ন ফাহিশা, অশ্লীল চিন্তা-ভাবনা চলে আসে এবং আপনি অজান্তেই পর্ন দেখা, হস্তমৈথুন করা—এগুলোতে ডুবে যাচ্ছেন। আপনি এগুলো থেকে বের হওয়ার জন্য অনেক ট্রাই করতেছেন, কিন্তু কোনোভাবেই বের হতে পারতেছেন না।
আপনার জন্য সহজ কিছু সাজেশন।
যদি এগুলো কষ্ট করে করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই সমস্যাগুলো থেকে বের হতে পারবেন।
১. প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা।
আপনার ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে শেষ করতে যদি কষ্ট হয়, তাহলে আপনি অন্তত জামাতের সাথে ফরজ নামাজগুলো আদায় করবেন।
👉 আর মহিলাদের ক্ষেত্রে আপনারা শুধু বাসায় ফরজ নামাজগুলো আদায় করবেন।
২. আপনার মাথায় আর বুকে হাত রেখে প্রতিদিন ১০০ বার করে «لا حول ولا قوة إلا بالله» (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) বেশি বেশি করে পড়বেন। এটা পড়া শেষ হলে পানিতে ফুঁ দিয়ে ওই পানিটা পান করবেন।
৩. যখনই অতিরিক্ত ফাহিশা চিন্তা-ভাবনা বা আপনার অন্তরে শাহাওয়াত আসবে, যে আপনি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, ওই সময়টাই যদি আপনি শয়তানের সাথে লড়াই করতে পারেন, একটা সময় গিয়ে শয়তান আপনার মনে বা মাথায় খারাপ চিন্তা-ভাবনা দিতে পারবে না।
এই মুহূর্তে আপনার জন্য করণীয় হচ্ছে, আপনার নাভির নিচে বরফ দিয়ে ধরে রাখা। তাহলে কিছুক্ষণ পরেই দেখবেন যে, আপনার মনে আসা যে শাহাওয়াত ছিল, সেটা চলে গেছে।
📌 তবে বরফ হচ্ছে তাদের জন্য, যাদের প্রচুর পরিমাণে শাহাওয়াত আসে।
✒ যখন শাহাওয়াত আসবে আর যদি আপনি একা থাকেন, তাহলে ওই জায়গা থেকে চলে আসুন অথবা আপনার সাথে কাউকে রাখুন। এমন একজনকে রাখবেন, যার সামনে আপনি এই কাজ করতে পারবেন না।
অথবা নিজেকে কিছুক্ষণ অন্য কাজে ব্যস্ত রাখুন, মোবাইল থেকে দূরে থাকুন এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন। এই কাজগুলো নিয়মিত করতে পারলে এই সমস্যা থেকে বের হবেন, ইনশাআল্লাহ।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন
01540-545951