08/12/2025
গত ২৩.১০.২৫ তারিখে আমার একজন রোগী ৩৬ সপ্তাহের গর্ভাবস্থায় গর্ভকালীন গুরুতর উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন এবং জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওনার সন্তান প্রসব করা হয়। ওনার
২.১ কেজি ওজনের একটি কন্যাশিশুর জন্ম হয়, যাকে ৩ দিনের জন্য এনআইসিইউতে ভর্তি থাকতে হয়।
এখন মা ও শিশু দু’জনই সুস্থ আছেন,আলহামদুলিল্লাহ । তিনি দ্বিতীয় পোস্টনেটাল ভিজিটের জন্য এসেছেন।