স্বাস্থ্য সমস্যায় ভোর হোমিও

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্বাস্থ্য সমস্যায় ভোর হোমিও
Call Directions Contact the business

স্বাস্থ্য সমস্যায় ভোর হোমিও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে। Seek professional advice when needed. Vor Homeo
+8801754808001
Your Well-Being, Our Commitment.

ভোর হোমিও — আপনার সুস্থতার পাশে

প্রয়োজনীয় স্বাস্থ্য-পরামর্শ ও হোমিওপ্যাথিক সেবার জন্য ভোর হোমিও আপনার পাশে।

👶 শিশু ও নারীর বিভিন্ন স্বাস্থ্যসমস্যা
🩺 অর্শ/পাইলস, আঁচিলসহ বিভিন্ন সমস্যা
💪 হারানো শারীরিক ও মানসিক শক্তি ফিরে পেতে সহায়ক পরামর্শ

সুস্থ জীবনযাপনে সচেতন হোন—প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ভোর হোমিও
+8801754808001
আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার।....................................

Vor Homeo — Here for Your Well-Being

For essential health information and homeopathic care, Bhor Homeo is here to support you.

👶 Child & Women’s Health
🩺 Piles/Hemorrhoids, Warts & Related Health Concerns
💪 Support for Regaining Physical & Mental Vitality

Be health-conscious.

দৃশ্যমান মানুষকে ভালবাসুন।
21/08/2026

দৃশ্যমান মানুষকে ভালবাসুন।

Drop Your Smoking Now !! ধূমপান ছাড়ার কথা ভাবছেন জেনে ভালো লাগলো — এটা নিজের স্বাস্থ্যের জন্য আপনি যা করতে পারেন তার মধ...
21/08/2026

Drop Your Smoking Now !! ধূমপান ছাড়ার কথা ভাবছেন জেনে ভালো লাগলো — এটা নিজের স্বাস্থ্যের জন্য আপনি যা করতে পারেন তার মধ্যে অন্যতম সেরা সিদ্ধান্ত।

১. এখনই সব সিগারেট, লাইটার, অ্যাশট্রে ফেলে দিন — চোখের সামনে থাকলে লোভ বাড়ে।

২. কাপড়, গাড়ি, ঘর থেকে সিগারেটের গন্ধ দূর করুন — গন্ধও ট্রিগার হিসেবে কাজ করে।

৩. প্রথম আকাঙ্ক্ষা আসার সাথে সাথে ৫ মিনিট অপেক্ষা করুন — বেশিরভাগ আকাঙ্ক্ষা ৩-৫ মিনিটের মধ্যেই কমে যায়। এই সময়টায় পানি খান, হাঁটুন, বা গভীর শ্বাস নিন।

৪. হাত ব্যস্ত রাখুন — একটা স্ট্রেস বল, পেন্সিল, বা চুইংগাম হাতের কাছে রাখুন।

৫. যাদের সাথে সাধারণত ধূমপান করেন তাদের এখনই জানিয়ে দিন — যাতে তারা আপনাকে অফার না করে।

৬. আজকের দিনটা এক এক ঘন্টা করে পার করার কথা ভাবুন, পুরো জীবনের কথা ভেবে চাপ নেবেন না।

প্রথম ৭২ ঘন্টা শরীরের জন্য সবচেয়ে কঠিন সময় — শরীর থেকে নিকোটিন বের হয়ে যায় এই সময়ে। এরপর ধীরে ধীরে সহজ হতে শুরু করে।

আপনার জন্য শুভকামনা রইল।

অ্যালার্জি ও হাঁপানীঃ সারা বিশ্বের লাখো মানুষ বর্তমানে দুঃসহ ও জটিল রোগ হাঁপানি বা অ্যাজমা তে আক্রান্ত। যে কোন বয়সের মান...
21/08/2026

অ্যালার্জি ও হাঁপানীঃ সারা বিশ্বের লাখো মানুষ বর্তমানে দুঃসহ ও জটিল রোগ হাঁপানি বা অ্যাজমা তে আক্রান্ত। যে কোন বয়সের মানুষে যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারেন। অ্যাজমা বা হাঁপানি রোগীদের ফুসফুসের শ্বাসনালি সাধারণ লোকের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে। পুরোনো ধুলাবালিতে মাইট নামের এক ধরনের জীবাণু থাকে, যা অ্যাজমা বা হাঁপানির প্রধান কারণ। এ ছাড়াও ধোঁয়া, ময়লা, সাইনোসাইটিস, সর্দি, কাশি, তীব্র গন্ধযুক্ত সুগন্ধি ব্যবহার, বুকে আঘাত লাগা, ঠান্ডাজাতীয় খাবার খাওয়া, রাতে মাত্রাতিরিক্ত খাওয়া, মানসিক উত্তেজনা, ধূমপান করার কারনেও এ রোগ হয়ে থাকে।

অ্যাজমা রোগীদের শুয়ে শ্বাস নিতে কষ্ট হয়, বসে থাকলে আরাম অনুভব হয়। অস্থিরতা বেড়ে যায়, গলার স্বরের পরিবর্তন হয়।হাঁপানি রোগীর বুকে প্রচুর কফ জমতে পারে। মাথাব্যথা হতে পারে।অ্যাজমা বা হাঁপানি রোগীর হাঁপানির সময় সর্দি হলে কাশির পরিমাণ বেড়ে যায়।কোনো কোনো অ্যাজমা রোগীর কোষ্ঠকাঠিন্য , লো প্রেসার দেখা দিতে পারে। অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনগুলো হলো-ফুলের রেণু, পুরোনো ধুলা, কোনো কোনো ফলমূল-শাকসবজি-খাদ্যদ্রব্য, দূষিত বাতাস ও ধোঁয়া, ধুলা, কাঁচা রঙের গন্ধ, ঘরের চুনকাম; ইস্ট-জাতীয় ছত্রাক যা দিয়ে তৈরি হয় পাউরুটি ও কেক; আলু ও পেঁয়াজ ছাড়া আরও নানা রকম খাদ্য যে ছত্রাক দ্বারা দূষিত হয়। এসব অ্যালার্জেন অ্যালার্জিক বিক্রিয়া করে হাঁপানি রোগের সৃষ্টি করে। যেসব পারিপার্শ্বিক অবস্থা ও খাদ্যদ্রব্য অ্যাজমা বা হাঁপানি সৃষ্টি করতে পারে, তা পরিহার করা শ্রেয়।

মাইট নামের এক ধরনের জীবাণু অ্যাজমা বা হাঁপানির প্রধান কারণ। আর বিছানা, বালিশ ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া হচ্ছে মাইট বেড়ে ওঠার যথার্থ পরিবেশ।অ্যাজমা বা হাঁপানি রোগীদের প্রধানত দিনের চেয়ে রাতে শ্বাসকষ্টের পরিমাণ বেড়ে যায়। রাতের বেলায় বিছানায় শোবার সময় আমরা মাইটের সবচেয়ে কাছে আসি। মাইটের মল নিঃশ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করে অ্যালার্জিক সৃষ্টি করে, যা পরে অ্যাজমায় পরিণত হয়। এ রোগের তাৎক্ষণিক উপশমের জন্য কখনো কখনো ইনহেলার দিতে হয়।রোগীর এ্যাজমার কারন অনুন্ধান করে ঔষধ প্রয়োগ করলে হাঁপানি অবশ্যই ভালো হবে।কারন এ রোগ বিভিন্ন রোগীর বিভিন্ন কারনে হয়ে থাকে,বেশীর ভাগ লোকেরই এর্লাজির কারনে হাঁপানি হয়ে থাকে, তাই কারন ও রোগীর রোগের লক্ষন অনুসন্ধান করে ঔষধ প্রয়োগ করলে নির্মূল হবেই ইনশাল্লাহ।

মহান রাব্বুল আল-আমীন আমাদের সহায় হোন।

Drop Your Smoking Now !!ধূমপান ছাড়ার কথা ভাবছেন জেনে ভালো লাগলো — এটা নিজের স্বাস্থ্যের জন্য আপনি যা করতে পারেন তার মধ্...
21/08/2026

Drop Your Smoking Now !!

ধূমপান ছাড়ার কথা ভাবছেন জেনে ভালো লাগলো — এটা নিজের স্বাস্থ্যের জন্য আপনি যা করতে পারেন তার মধ্যে অন্যতম সেরা সিদ্ধান্ত।

১. এখনই সব সিগারেট, লাইটার, অ্যাশট্রে ফেলে দিন — চোখের সামনে থাকলে লোভ বাড়ে।

২. কাপড়, গাড়ি, ঘর থেকে সিগারেটের গন্ধ দূর করুন — গন্ধও ট্রিগার হিসেবে কাজ করে।

৩. প্রথম আকাঙ্ক্ষা আসার সাথে সাথে ৫ মিনিট অপেক্ষা করুন — বেশিরভাগ আকাঙ্ক্ষা ৩-৫ মিনিটের মধ্যেই কমে যায়। এই সময়টায় পানি খান, হাঁটুন, বা গভীর শ্বাস নিন।

৪. হাত ব্যস্ত রাখুন — একটা স্ট্রেস বল, পেন্সিল, বা চুইংগাম হাতের কাছে রাখুন।

৫. যাদের সাথে সাধারণত ধূমপান করেন তাদের এখনই জানিয়ে দিন — যাতে তারা আপনাকে অফার না করে।

৬. আজকের দিনটা এক এক ঘন্টা করে পার করার কথা ভাবুন, পুরো জীবনের কথা ভেবে চাপ নেবেন না।

প্রথম ৭২ ঘন্টা শরীরের জন্য সবচেয়ে কঠিন সময় — শরীর থেকে নিকোটিন বের হয়ে যায় এই সময়ে। এরপর ধীরে ধীরে সহজ হতে শুরু করে।

আপনার জন্য শুভকামনা রইল।

অর্শ্ব বা পাইলসঃঅতি পরিচিত রোগ অর্শ্ব বা পাইলস। এটি আমাদের জীবনযাপন পদ্ধতি যেমনঃ পানি ও শাকসবজি কম খা্ওয়া, চর্বিযুক্ত খা...
21/08/2026

অর্শ্ব বা পাইলসঃ

অতি পরিচিত রোগ অর্শ্ব বা পাইলস। এটি আমাদের জীবনযাপন পদ্ধতি যেমনঃ পানি ও শাকসবজি কম খা্ওয়া, চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া এবং সময়মতো মলত্যাগ না করা ইত্যদির কারনে কোষ্ঠকাঠিন্য দেখা যায় এবং মলত্যাগের সময় অতিরিক্ত প্রেসারের কারনে মলদ্বারের চারদিকে রক্তনালী ও মাংসপিন্ড ফুলে গিয়ে রক্তক্ষরণ হয় এবং পাইলস সৃষ্টি হয়।মহিলা বা পুরুষ উভয়ের এ রোগটি সমান ভাবে হয়ে থাকে।

পায়খানার সময় ব্যথামুক্ত, টাটকা রক্তক্ষরণ পাইলসের প্রধান ও প্রাথমিক লক্ষণ।চিকিৎসার অভাবে ধীরে ধীরে এই রোগ জটিল আকার ধারন করে, যেমন : ক) পাইলস মলদ্বারের বাহিরে বের হয়ে আসা খ) বাহির হওয়ার পর ভেতরে না প্রবেশ করা গ) ব্যথা ও ইনফেকশন দেখা দেওয়া ইত্যাদি।

রোগের প্রাথমিক পর্যায়ে করনীয়ঃ

০১.পায়খানা নরম বা নিয়মিত রাখুন, আঁশ জাতীয় খাবার যেমন-শবজি, টাটকা ফলমূল, ইসুপগুলের ভূষি খাওয়া যেতে পারে

০২.প্রচুর পানি ও শাকসবজি খান

০৩.চর্বিযুক্ত খাবার পরিহার করুন।

জটিলতর আকার ধারণ করলে মলদ্বারে অতিরিক্ত মাংসপিন্ড, পুঁজ পড়া, চুলকানি, ব্যথা, জ্বালাপোড়া ও রক্তক্ষরণ ইত্যাদি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই রোগের রোগীরা সবচেয়ে বেশি ভুল চিকিৎসার শিকার হন, ফলে পরবর্তীতে বিভিন্ন প্রকার জটিলতা দেখা দেয়।

অর্শ্ব, গেজ, পাইলস, ফিস্টুলা, ভগন্দরসহ মলদ্বারের সকল রোগরই র্সাজারি চিকিৎসা সম্ভব এবং হোমিওপ্যাথি চিকিৎসায় সার্জারি ছাড়াই এই রোগসমুহ র্নিমূল করা সম্ভব। সার্জারি চিকিৎসায় এক.দুই বছর পর পুনরায় এ রোগ দেখা দেয় কিন্তু হোমিও চিকিৎসায় সম্পূর্ন নির্মূল হয়ে যায় তবে চিকিৎসা নিতে হয় দীর্ঘ দিন যাবত।

মহান রাব্বুল আল-আমীন আমাদের সহায় হোন।

06/12/2023
এই রমজান আপনার জীবনে বয়ে আনুক অফুরন্ত আনন্দ ও সুখের মুহূর্ত। রমজান মুবারক.
24/03/2023

এই রমজান আপনার জীবনে বয়ে আনুক অফুরন্ত আনন্দ ও সুখের মুহূর্ত। রমজান মুবারক.

সহযোগী বন্ধুবর, শুভানুধায়ী, পৃষ্টপোষক এবং সকল সেবা গ্রহিতার জন্য রইল শুভকামনা এবং ঈদ মোবারক।
20/07/2021

সহযোগী বন্ধুবর, শুভানুধায়ী, পৃষ্টপোষক এবং সকল সেবা গ্রহিতার জন্য রইল শুভকামনা এবং ঈদ মোবারক।

Address

Https://maps. App. Goo. Gl/xbYNbDaijJBUymXB6?g_st=iwb
Dhaka
1206

Opening Hours

Monday 06:00 - 09:30
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Friday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 18:00 - 21:00

Telephone

+8801754808001

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্য সমস্যায় ভোর হোমিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাস্থ্য সমস্যায় ভোর হোমিও:

Shortcuts

Share