17/06/2026
"আচরণ ও ব্যক্তিত্ব" পুস্তিকার দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন
কর্মীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক আচরণ, সৌজন্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করার লক্ষ্যে বুরো বাংলাদেশ প্রকাশ করেছে ‘আচরণ ও ব্যক্তিত্ব’ পুস্তিকার দ্বিতীয় সংস্করণ।
১৬ জুন ২০২৬, সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বুরো বাংলাদেশের গভর্নিং বডি, পরিচালকমণ্ডলী, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে পুস্তিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
২০১৯ সালে প্রথম প্রকাশিত এই পুস্তিকাটিতে কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে শুদ্ধ আচরণ, কার্যকর যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক ব্যক্তিত্ব গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল। সময়ের চাহিদা বিবেচনায়, নতুন ও যুগোপযোগী বিষয়বস্তু সংযোজনের মাধ্যমে দ্বিতীয় সংস্করণটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে।
বুরো বাংলাদেশ বিশ্বাস করে, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক আচরণের নিয়মিত চর্চা ব্যক্তি, পরিবার, কর্মক্ষেত্র এবং সামগ্রিকভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।