DNA Solution Ltd.

DNA Solution Ltd. বাংলাদেশের প্রথম DNA/RNA ভিত্তিক মলিক্যুলার ডায়াগনস্টিক সেন্টার। DNA Solution Ltd. meets CE/IVD (In vitro Diagnostic) compliance an FDA approved.

is the first molecular lab of its kind in Bangladesh with the aim of providing all kinds of molecular tests. The lab is equipped with cutting-edge technologies and most sophisticated equipments required to provide premium quality service.All the diagnostic equipments and kits used in DNA Solution Ltd. A group of very well qualified experts in the area of molecular biology, molecular diagnostic, mo

lecular medicine, biochemistry and molecular genetics are associates with the lab to ensure high standard of the analysis conducted. We offer the highest quality service of all molecular tests from DNA solution Ltd.

Patient Case Story- CODE THAL001আশার গল্প || বিটা থ্যালাসেমিয়ার বিরুদ্ধে এক পরিবারের লড়াইরাহাত ও মিতা বিয়ের পর অনেক স...
09/07/2026

Patient Case Story- CODE THAL001

আশার গল্প || বিটা থ্যালাসেমিয়ার বিরুদ্ধে এক পরিবারের লড়াই

রাহাত ও মিতা বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে তাদের প্রথম সন্তানের অপেক্ষা করেছিলেন। সন্তান জন্মের পর আনন্দে ভরে উঠেছিল পুরো পরিবার। কিন্তু কয়েক মাসের মধ্যেই তারা লক্ষ্য করলেন, শিশুটি অস্বাভাবিকভাবে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বারবার দুর্বল হয়ে পড়ছে এবং প্রায়ই হাসপাতালে যেতে হচ্ছে।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানালেন, শিশুটি বিটা থ্যালাসেমিয়া মেজর (β-Thalassemia Major)-এ আক্রান্ত। এরপর থেকে শুরু হয় নিয়মিত রক্ত নেওয়া, হাসপাতাল যাতায়াত আর দীর্ঘমেয়াদি চিকিৎসার পথচলা। সন্তানের কষ্ট দেখে অসহায় বোধ করতেন রাহাত ও মিতা। তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত—"এটা কেন হলো?"

পরে চিকিৎসকের পরামর্শে তারা জেনেটিক ক্যারিয়ার স্ক্রিনিং করান। রিপোর্টে জানা যায়, তারা দুজনেই HBB জিনের একটি পরিবর্তনের (Mutation) বাহক (Carrier)। তারা নিজেরা সুস্থ থাকলেও, দুজনই একই জিনের বাহক হওয়ায় প্রতিটি গর্ভধারণে সন্তানের ২৫% সম্ভাবনা থাকে বিটা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হওয়ার।

কয়েক বছর পর আবার যখন মিতা গর্ভবতী হলেন, তখন তারা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুরুতেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। তারপর তিনি চিকিৎসকের পরামর্শ মেনেই ডিএনএ সল্যুশনে এসে গর্ভাবস্থার ১২–১৩ সপ্তাহে Chorionic Villus Sampling (CVS)-এর মাধ্যমে ভ্রূণের জেনেটিক পরীক্ষা করা হয়।

কয়েক দিন অপেক্ষার পর রিপোর্ট আসে। এবার খবরটি ছিল স্বস্তির—ভ্রূণটি বিটা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত নয়।

সেই মুহূর্তে রাহাত ও মিতার মনে হয়েছিল, অনিশ্চয়তার জায়গায় যেন নিশ্চয়তা ফিরে এসেছে। নির্ধারিত সময়ে তারা একটি সুস্থ সন্তানের বাবা-মা হন।

তাদের এই যাত্রা মনে করিয়ে দেয়, জেনেটিক ক্যারিয়ার স্ক্রিনিং এবং সময়মতো প্রি-নাটাল জেনেটিক টেস্টিং শুধু একটি পরীক্ষা নয়; এটি অনেক পরিবারের জন্য সচেতন সিদ্ধান্ত নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

কিছু গুরুত্বপূর্ন জিজ্ঞাসাঃ

▪️যদি একজন Carrier হন?
বাবা Carrier + মা Normal অথবা মা Carrier + বাবা Normal

✅৫০% সন্তান Carrier হতে পারে।
✅৫০% সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে।
✅β-Thalassemia Major হবে না।

▪️যদি একজন Major রোগী এবং অন্যজন Carrier হন?

✅৫০% সন্তান β-Thalassemia Major
✅৫০% সন্তান Carrier

▪️যদি দুজনই Major হন?
✅১০০% সন্তান β-Thalassemia Major হবে।

আপনার পরিবারে থ্যালাসেমিয়া বা অন্য কোনো বংশগত রোগের ইতিহাস আছে?

বিয়ের আগে বা গর্ভধারণের পরিকল্পনার সময় জেনেটিক ক্যারিয়ার স্ক্রিনিং সম্পর্কে জেনে নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

📅 প্রয়োজনীয় পরীক্ষা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📞 ফোন: ‪‪‪(+880)1313-093019‬‬‬ / ‪‪‪(+880)1313-093023‬‬‬ / ‪‪‪(+880)1313-093037‬‬‬
✉ ইমেইল: [email protected]
📍লোকেশন: DNA Solution Ltd., Bridge Momtaz Heights, Level- 4&5, 15/2, Shyamoli Main Road, Dhaka-1207

🦟জ্বর হলেই কি ডেঙ্গু? নাকি চিকুনগুনিয়া? নাকি জিকা?বর্ষা এলেই বাংলাদেশে মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। ২০২৬ সালের ১ জু...
04/07/2026

🦟জ্বর হলেই কি ডেঙ্গু? নাকি চিকুনগুনিয়া? নাকি জিকা?

বর্ষা এলেই বাংলাদেশে মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত দেশে ৬,২৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ১৯ জনের মৃত্যু হয়েছে (DGHS, ১ জুলাই ২০২৬ পর্যন্ত)। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্ষার তীব্রতার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে। একই সময়ে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বিদ্যমান।
বাংলাদেশে ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী:
ডেঙ্গু: ১০১,২১৪ টি কেস এবং ৫৭৫ জন মৃত্যু (বছরের শেষে)
চিকুনগুনিয়া: ৬৭ টি কেস
জিকা ভাইরাস: ১১ টি কেস
বিশেষজ্ঞদের মতে, এই রোগগুলি মূলত মহানগর এলাকায় সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং ডেঙ্গু রোগী নির্ণয়ের সময় এই সংক্রমণগুলি শনাক্ত করা হয়েছে।

⚠️ সমস্যা হলো—এই তিনটি রোগের উপসর্গ প্রায় একই!

✔️ জ্বর
✔️ তীব্র মাথাব্যথা
✔️ শরীর ও জয়েন্টে ব্যথা
✔️ দুর্বলতা
✔️ অনেক ক্ষেত্রে ত্বকে র‍্যাশ

শুধু উপসর্গ দেখে কোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই সঠিক চিকিৎসার জন্য দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📍র‍্যাপিড টেস্টের সীমাবদ্ধতা

অনেক র‍্যাপিড টেস্ট ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসকে নির্ভুলভাবে আলাদা করতে পারে না।

🔸 ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মধ্যে Cross-reactivity ৩১.৬% পর্যন্ত দেখা যেতে পারে, ফলে ভুল রিপোর্ট আসার ঝুঁকি থাকে।

🔸 জিকা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষাতেও ডেঙ্গু অ্যান্টিবডির সঙ্গে Cross-reactivity হতে পারে, যা রোগ নির্ণয়কে জটিল করে তোলে।

🔸 চিকুনগুনিয়া পরীক্ষায়, NS1 অ্যান্টিজেন পজিটিভ নমুনায় false positive rate ৪৬.৭% পর্যন্ত হতে পারে।

🔸 সংক্রমণের একেবারে শুরুর দিকে শরীরে অ্যান্টিবডির পরিমাণ কম থাকায় র‍্যাপিড টেস্ট অনেক সময় রোগ শনাক্ত করতে ব্যর্থ হয় (False Negative)

📍কেন Multiplex RT-PCR?

🧬 একটি পরীক্ষাতেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা—তিনটি ভাইরাস একসঙ্গে শনাক্ত করা যায়।

✅ ৯৫%+ Sensitivity এবং ৯৯%+ Specificity

✅ Cross-reactivity-এর ঝুঁকি অত্যন্ত কম

✅ উপসর্গ শুরুর প্রথম ১–২ দিনেই ভাইরাস শনাক্ত করা সম্ভব

✅ মাত্র একটি ছোট রক্তের নমুনা

✅ ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট

🔬 সঠিক রোগ নির্ণয়ই সঠিক চিকিৎসার প্রথম ধাপ।

জ্বরকে অবহেলা নয়—সঠিক সময়ে সঠিক পরীক্ষা করুন, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন।

📅 প্রয়োজনীয় পরীক্ষা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📞 ফোন: ‪‪‪(+880)1313-093019‬‬‬ / ‪‪‪(+880)1313-093023‬‬‬ / ‪‪‪(+880)1313-093037‬‬‬
✉ ইমেইল: [email protected]
📍লোকেশন: DNA Solution Ltd., Bridge Momtaz Heights, Level- 4&5, 15/2, Shyamoli Main Road, Dhaka-1207

Sources:

1. Dengue–Chikungunya Cross-Reactivity
de Souza, L. J., de Oliveira, A. C., de Souza, S. L., de Oliveira, M. L., & de Oliveira, L. C. (2021). Evaluation of a commercial anti-chikungunya IgM ELISA test: Cross-reactivity with dengue virus. Diagnostics, 11(10), 1826. https://doi.org/10.3390/diagnostics11101826

2. Zika–Dengue Cross-Reactivity
Virology Research Services. (2019, January 25). Overcoming Zika-dengue cross-reactivity. https://virologyresearchservices.com/.../overcoming-zika.../

3. Serological Test Limitations in Early Infection
Mair, C. M., & Zou, J. (2022). Diagnostic accuracy of serological tests for chikungunya virus infection: A systematic review and meta-analysis. PLoS Neglected Tropical Diseases, 16(6), e0010424. https://doi.org/10.1371/journal.pntd.0010424

4. General Diagnostic Challenges and Cross-Reactivity
Guzman, M. G., & Harris, E. (2015). Dengue. The Lancet, 385(9966), 453–465. https://doi.org/10.1016/S0140-6736(14)60572-9

5. Rathore, A. P. S., & St. John, A. L. (2018). Immune responses to dengue virus infection and pathogenesis. Viruses, 10(4), 174. https://doi.org/10.3390/v10040174

6. Experimental Evidence: Zika and Dengue Rapid Test Cross-Reactivity
Priyamvada, L., Quicke, K. M., Hudson, W. H., Onlamoon, N., Sewatanon, J., Edupuganti, S., ... & Wrammert, J. (2017). Human antibody responses after dengue virus infection are highly cross-reactive to Zika virus. Science Translational Medicine, 9(406), eaai8330. https://doi.org/10.1126/scitranslmed.aai8330

7. CDC Guidance on Diagnostic Testing
Centers for Disease Control and Prevention. (2019). Dengue and Zika virus diagnostic testing for patients with a clinically compatible illness. Morbidity and Mortality Weekly Report (MMWR), 68(RR-1), 1–19. https://www.cdc.gov/mmwr/volumes/68/rr/rr6801a1.htm

আপনার পরিবারে কি কখনো ব্রেস্ট বা ওভেরিয়ান ক্যান্সারের ইতিহাস ছিল?তাহলে এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—সময় থ...
29/06/2026

আপনার পরিবারে কি কখনো ব্রেস্ট বা ওভেরিয়ান ক্যান্সারের ইতিহাস ছিল?
তাহলে এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—সময় থাকতে পুরোটা পড়ে নিন।

♦️ব্রেস্ট ক্যান্সার কি???

ব্রেস্ট ক্যান্সার হলো একটি ম্যালিগন্যান্ট রোগ, যেখানে স্তনের কোষসমূহ অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে বৃদ্ধি পায়। এই ক্যান্সার প্রধানত নারীদের মধ্যে বেশি দেখা গেলেও, পুরুষদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো স্তন ক্যান্সার। প্রতিবছর দেশে প্রায় ১২,৭৬৪ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৬,৮৪৪ জনের মৃত্যু ঘটে এই রোগে।তবে আশার কথা হলো—সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত কার্যকর ও সফল হতে পারে।

♦️ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণ-

🔗জেনেটিক বা বংশগত মিউটেশন
🔗হরমোনজনিত পরিবর্তন
🔗জীবনযাপন পদ্ধতি ও পরিবেশগত প্রভাব
🔗বিশেষ করে BRCA1 ও BRCA2 জিনে মিউটেশন থাকলে স্তন ও ওভেরিয়ান ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

♦️ব্রেস্ট ক্যান্সারের প্রধান ধরন

Hereditary Breast Cancer: বংশগত বা জেনেটিক কারণে সৃষ্ট
Sporadic Breast Cancer: পরিবেশগত ও জীবনযাপনসংক্রান্ত কারণে সৃষ্ট

♦️কারা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা করানোর বিষয়ে বিবেচনা করবেন

🔗যাঁদের পরিবারে ব্রেস্ট বা ওভেরিয়ান ক্যান্সারের ইতিহাস রয়েছে
🔗অল্প বয়সে যাঁদের ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে
🔗যাঁদের স্তনে বারবার গাঁট, ব্যথা বা অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়
🔗মেনোপজের পর হঠাৎ স্তনের আকার, গঠন বা ত্বকে পরিবর্তন হলে
🔗যাঁরা ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি আগেভাগে নির্ণয় করতে চান

♦️জেনেটিক পরীক্ষার উপকারিতা

🔗ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আগেভাগে নির্ণয়
🔗রোগ অনুযায়ী সঠিক ও সময়োপযোগী চিকিৎসা পরিকল্পনা
🔗পরিবারের অন্যান্য সদস্যদের সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ
🔗অপ্রয়োজনীয় চিকিৎসা এড়ানো
🔗মানসিক ও আর্থিক চাপ হ্রাস

♦️BRCA1 & BRCA2 জেনেটিক স্ক্রিনিং (NGS টেকনোলজি)

স্তন ও ওভেরিয়ান ক্যান্সারের ঝুঁকি আগেভাগে নির্ণয়ের লক্ষ্যে ডিএনএ সল্যুশন লিমিটেড বাংলাদেশে চালু করেছে বিশ্বের সর্বাধুনিক Next Generation Sequencing (NGS) প্রযুক্তি।
এই প্রযুক্তির মাধ্যমে রক্ত পরীক্ষার সাহায্যে BRCA1 ও BRCA2 জেনেটিক স্ক্রিনিং করা হয়, যার মাধ্যমে জানা যায় বংশানুক্রমিকভাবে স্তন বা ওভেরিয়ান ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা।

📅 প্রয়োজনীয় পরীক্ষা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📞 ফোন: ‪‪‪(+880)1313-093019‬‬‬ / ‪‪‪(+880)1313-093023‬‬‬ / ‪‪‪(+880)1313-093037‬‬‬
✉ ইমেইল: [email protected]
📍লোকেশন: DNA Solution Ltd., Bridge Momtaz Heights, Level- 4&5, 15/2, Shyamoli Main Road, Dhaka-1207

অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতিটি মা–বাবার মনে থাকে অসংখ্য প্রশ্ন, উৎকণ্ঠা আর স্বপ্ন। অনেক সময় দেখা যায়, একটি শিশু জন্...
24/06/2026

অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতিটি মা–বাবার মনে থাকে অসংখ্য প্রশ্ন, উৎকণ্ঠা আর স্বপ্ন। অনেক সময় দেখা যায়, একটি শিশু জন্মের পর ধরা পড়ে সে জন্মগত কোনো জটিলতা নিয়ে পৃথিবীতে এসেছে—যার কারণ বাবা–মা কেউই আগে থেকে জানতেন না। তখন প্রশ্ন জাগে, এটা কি আগে থেকেই জানা সম্ভব ছিল?

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে আজ সেই প্রশ্নের উত্তর হ্যাঁ।

ডিএনএ সল্যুশন লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে Next Generation Sequencing (NGS) প্রযুক্তিনির্ভর Non-Invasive Pre-Natal Testing (NIPT)।

এই টেস্টের সবচেয়ে বড় সুবিধা হলো—এতে Amniocentesis বা CVS-এর মতো ঝুঁকিপূর্ণ কোনো প্রক্রিয়া নেই, নেই miscarriage-এর আশঙ্কা। শুধুমাত্র মায়ের রক্তের নমুনা ব্যবহার করেই গর্ভের শিশুর মধ্যে কোনো chromosomal abnormality বা জন্মগত জেনেটিক ডিসঅর্ডার আছে কি না, তা নির্ভুলভাবে জানা সম্ভব।

গর্ভাবস্থার ১০ সপ্তাহ থেকেই NIPT করা যায়। ফলে বাবা–মা খুব আগেই প্রয়োজনীয় সিদ্ধান্ত ও প্রেগন্যান্সি ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত সময় পান—যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔍 কারা এই টেস্টটি করাতে পারেন?
▪ গর্ভাবস্থায় যাদের বয়স ৩০ বছর বা তার বেশি
▪ পরিবারে যদি আগে কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডারযুক্ত সন্তানের ইতিহাস থাকে
▪ আলট্রাসোনোগ্রামে যদি কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে

সচেতন সিদ্ধান্তই পারে একটি সুস্থ ভবিষ্যতের পথ তৈরি করতে।
আগাম জানুন, নিশ্চিন্ত থাকুন—কারণ একটি সুস্থ সন্তানের স্বপ্ন প্রতিটি বাবা–মায়ের অধিকার 💙

📅 প্রয়োজনীয় পরীক্ষা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📞 ফোন: ‪‪‪(+880)1313-093019‬‬‬ / ‪‪‪(+880)1313-093037‬‬‬
✉ ইমেইল: [email protected]
📍লোকেশন: DNA Solution Ltd., Bridge Momtaz Heights, Level- 5, 15/2, Shyamoli Road, Dhaka-1207

🧬 Pharmacogenomics (PGx) Test: সবার জন্য একই ওষুধ সমানভাবে কাজ করে নাআমরা সাধারণত মনে করি, একই রোগে একই ওষুধ সবার জন্য স...
16/06/2026

🧬 Pharmacogenomics (PGx) Test: সবার জন্য একই ওষুধ সমানভাবে কাজ করে না

আমরা সাধারণত মনে করি, একই রোগে একই ওষুধ সবার জন্য সমান কার্যকর হবে। কিন্তু বাস্তবতা হলো—আমাদের জিনগত বৈচিত্র্যের কারণে একই ওষুধ একজনের জন্য খুব ভালো কাজ করলেও অন্যজনের ক্ষেত্রে কম কার্যকর হতে পারে, এমনকি পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়াতে পারে।

🔬 Pharmacogenomics (PGx) হলো এমন একটি আধুনিক জিনগত পরীক্ষা, যা আপনার DNA বিশ্লেষণ করে নির্ধারণ করতে সাহায্য করে—
✅ কোন ওষুধ আপনার জন্য সবচেয়ে কার্যকর হবে
✅ সঠিক ডোজ কত হওয়া উচিত
✅ অপ্রয়োজনীয় পার্শ্বপ্রতিক্রিয়া ও চিকিৎসা ব্যর্থতার ঝুঁকি কমানো

DNA Solution-এ বর্তমানে উপলব্ধ প্রয়োজনীয় PGx টেস্টসমূহ:

💊 Clopidogrel Sensitivity Test (CYP2C19)
হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ব্যবহৃত Clopidogrel ওষুধটি সবার শরীরে একইভাবে কাজ করে না। CYP2C19 জিনের ভিন্নতার কারণে অনেক রোগীর ক্ষেত্রে ওষুধটির কার্যকারিতা কমে যেতে পারে।

💊 Aspirin Sensitivity Test (ITGB3)
কিছু মানুষের ক্ষেত্রে জিনগত কারণে Aspirin প্রত্যাশিতভাবে কাজ নাও করতে পারে, যা চিকিৎসার ফলাফলকে প্রভাবিত করতে পারে।

💊 TPMT & NUDT15 Sensitivity Test
Thiopurine-ভিত্তিক ওষুধ (যেমন Azathioprine, Mercaptopurine) ব্যবহারের আগে এই পরীক্ষা রোগীর ওষুধ সহনশীলতা ও সম্ভাব্য বিষক্রিয়ার ঝুঁকি মূল্যায়নে সহায়তা করে।

✨ Right Drug. Right Dose. Right Patient.

Personalized Medicine-এর যুগে চিকিৎসাকে আরও নিরাপদ, কার্যকর ও বিজ্ঞানভিত্তিক করতে Pharmacogenomics হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

📅 প্রয়োজনীয় পরীক্ষা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📞 ফোন: ‪‪‪(+880)1313-093019‬‬‬ / ‪‪‪(+880)1313-093023‬‬‬ / ‪‪‪(+880)1313-093037‬‬‬
✉ ইমেইল: [email protected]
📍লোকেশন: DNA Solution Ltd., Bridge Momtaz Heights, Level- 4&5, 15/2, Shyamoli Main Road, Dhaka-1207

বিশ্ব পরিবেশ দিবস, ৫ই জুন ২০২৬ ♻️🌍আমরা প্রতিদিন স্বাস্থ্যসেবা গ্রহণ করি, কিন্তু কখনও কি ভেবেছি হাসপাতাল, ডায়াগনস্টিক ল্...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস, ৫ই জুন ২০২৬ ♻️🌍

আমরা প্রতিদিন স্বাস্থ্যসেবা গ্রহণ করি, কিন্তু কখনও কি ভেবেছি হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব ও গবেষণাগার থেকে উৎপন্ন মেডিকেল বর্জ্য পরিবেশের উপর কতটা প্রভাব ফেলতে পারে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী:

📍স্বাস্থ্যসেবা কার্যক্রম থেকে উৎপন্ন মোট বর্জ্যের প্রায় ৮৫% সাধারণ (Non-hazardous) বর্জ্য, তবে বাকি ১৫% বিপজ্জনক (Hazardous) বর্জ্য, যা সংক্রামক, রাসায়নিক বা তেজস্ক্রিয় হতে পারে।
📍বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ইনজেকশন দেওয়া হয়, কিন্তু সব সূঁচ ও সিরিঞ্জ নিরাপদভাবে নিষ্পত্তি করা হয় না।
📍২০২১ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে মাত্র ৬১% হাসপাতাল মৌলিক স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা নিশ্চিত করতে পেরেছে।

অব্যবস্থাপিত মেডিকেল বর্জ্য মাটি, পানি ও বায়ু দূষণের পাশাপাশি সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। ব্যবহৃত সিরিঞ্জ, শার্পস, ল্যাবরেটরি নমুনা, কালচার মিডিয়া এবং অন্যান্য সংক্রামক বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি না করলে তা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

🌱 আমাদের করণীয়:
✅ উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ (Segregation)
✅ নির্ধারিত রঙভিত্তিক বর্জ্য বিন ব্যবহার
✅ সংক্রামক বর্জ্যের নিরাপদ সংগ্রহ ও পরিবহন
✅ Biosafety ও Waste Management Protocol অনুসরণ
✅ পরিবেশবান্ধব বর্জ্য নিষ্পত্তি নিশ্চিত করা

এই বিশ্ব পরিবেশ দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি—

চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষারও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। 🌍💚

💔 বারবার গর্ভপাত (Recurrent Miscarriage): নীরব একটি জেনেটিক কারণগর্ভধারণের শুরুতে গর্ভপাত হওয়া মানসিকভাবে অত্যন্ত কষ্টদা...
04/06/2026

💔 বারবার গর্ভপাত (Recurrent Miscarriage): নীরব একটি জেনেটিক কারণ
গর্ভধারণের শুরুতে গর্ভপাত হওয়া মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। অনেক ক্ষেত্রে বারবার miscarriage হওয়ার পরও সঠিক কারণ জানা যায় না। অথচ, এর পেছনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে Chromosomal Aneuploidy।

🧬 Chromosomal Aneuploidy কী?
Chromosomal Aneuploidy হলো এমন একটি জেনেটিক অবস্থা, যেখানে ভ্রূণের ক্রোমোসোম সংখ্যা স্বাভাবিক 46-এর পরিবর্তে বেশি বা কম থাকে। এর ফলে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় এবং গর্ভধারণ টিকে থাকা কঠিন হয়ে পড়ে।

📍কেন Chromosomal Aneuploidy হলে Miscarriage ঘটে?
ভ্রূণের প্রতিটি কোষে থাকা ক্রোমোসোমগুলো শরীরের গঠন ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। সংখ্যা বেশি বা কম হলে
🔸 কোষ বিভাজনে সমস্যা হয়
🔸 অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে গঠিত হয় না
🔸 গর্ভধারণের প্রথম দিকেই ভ্রূণের বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে

🔬 Chromosomal Aneuploidy Check কেন জরুরি?
বিশেষ করে যাদের ক্ষেত্রে—
✔️ একাধিকবার miscarriage হয়েছে
✔️ গর্ভধারণ বারবার প্রথম ট্রাইমেস্টারেই নষ্ট হয়েছে
✔️ IVF বা assisted pregnancy ব্যর্থ হয়েছে
✔️ ভবিষ্যৎ গর্ভধারণ নিয়ে উদ্বেগ রয়েছে
তাদের জন্য এই জেনেটিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👩‍⚕️ এই টেস্ট থেকে কী জানা যায়?
✔️ miscarriage-এর সম্ভাব্য জেনেটিক কারণ
✔️ ভবিষ্যৎ গর্ভধারণে ঝুঁকির মাত্রা
✔️ প্রয়োজনীয় চিকিৎসা বা জেনেটিক কাউন্সেলিংয়ের দিকনির্দেশনা
🌱 জানুন, বুঝুন, প্রস্তুত হোন

Chromosomal Aneuploidy Check Miscarriage শুধু একটি টেস্ট নয়— এটি ভবিষ্যৎ সুস্থ গর্ভধারণের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

📅 প্রয়োজনীয় পরীক্ষা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📞 ফোন: ‪‪‪(+880)1313-093019‬‬‬ / ‪‪‪(+880)1313-093023‬‬‬ / ‪‪‪(+880)1313-093037‬‬‬
✉ ইমেইল: [email protected]
📍লোকেশন: DNA Solution Ltd., Bridge Momtaz Heights, Level- 4&5, 15/2, Shyamoli Main Road, Dhaka-1207

01/06/2026

June is Alzheimer's & Brain Awareness Month

Our brain is the control center of everything we do—thinking, learning, remembering, and making decisions. Yet brain health is often overlooked until symptoms appear.

Alzheimer's disease and other neurological disorders can gradually affect memory, cognitive function, behavior, and quality of life. Early awareness and timely diagnosis play a crucial role in managing these conditions and improving patient outcomes.

🔍 Know the Warning Signs:
✔ Memory loss that disrupts daily life
✔ Difficulty solving problems or making decisions
✔ Confusion with time or place
✔ Changes in mood, personality, or behavior
✔ Difficulty finding words or following conversations

At DNA Solution Ltd., we offer advanced molecular and genetic testing to support the diagnosis and risk assessment of various neurological conditions, including:

🧬 Alzheimer's Risk Assessment
🧬 Whole Exome Sequencing (WES)
🧬 Clinical Exome Sequencing
🧬Spinal muscular atophy(SMN1/SMN2)
and more..........

This June, take a moment to prioritize your brain health and help spread awareness about Alzheimer's disease.

💜 Because every memory matters.

ঈদুল আজহা ত্যাগ ও কুরবানির মহিমান্বিত উৎসব। এই সময় পরিবার ও প্রিয়জনদের সাথে খুশি ভাগাভাগি করতে গিয়ে আমাদের খাদ্যাভ্যাসে ...
27/05/2026

ঈদুল আজহা ত্যাগ ও কুরবানির মহিমান্বিত উৎসব। এই সময় পরিবার ও প্রিয়জনদের সাথে খুশি ভাগাভাগি করতে গিয়ে আমাদের খাদ্যাভ্যাসে আসে অতিরিক্ত লাল মাংস (গরু/খাসি/ভেড়া) গ্রহণের প্রবণতা। কিন্তু আনন্দের এই সময়েই প্রয়োজন বাড়তি স্বাস্থ্য সচেতনতা।

লাল মাংস প্রোটিন ও আয়রনের ভালো উৎস হলেও অতিরিক্ত ও অস্বাস্থ্যকরভাবে গ্রহণ করলে কিছু স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, যেমন—
▪️ কোলেস্টেরল বৃদ্ধি
▪️ হজমের সমস্যা ও গ্যাস্ট্রিক
▪️ হৃদরোগের ঝুঁকি
▪️ লিভার ও কিডনির উপর অতিরিক্ত চাপ

👉 তাই ঈদের খাবারে ভারসাম্য বজায় রাখা জরুরি:
• পরিমিত পরিমাণে মাংস গ্রহণ করুন
• প্রচুর শাকসবজি ও ফলমূল যুক্ত করুন
• পর্যাপ্ত পানি পান করুন
• অতিরিক্ত তেল-চর্বিযুক্ত রান্না এড়িয়ে চলুন
• যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে—তারা বিশেষ সতর্ক থাকুন

🧬 DNA Solution Ltd. সবসময় আপনার স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের আনন্দ হোক সুস্থতা ও সচেতনতার সাথে।

✨ সুস্থ থাকুন, নিরাপদ থাকুন

26/05/2026

Address

15/2, Bridge Momtaz Heights, Level-4&5, , Shyamoli Main Road, Shyamoli
Dhaka
TEL.+8801313093019,+8801751-594204

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:00

Telephone

+8801751594204

Alerts

Be the first to know and let us send you an email when DNA Solution Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DNA Solution Ltd.:

Shortcuts

Share