Bones bank SSMC

Bones bank SSMC কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে🤍

আজকে ওল্ড গ্যালারি -২ এ ৫৪ তম ব্যাচের ভাই বোনদের হাতে বোনস হস্তান্তর সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এই বছর ৮ লক্ষ টাকা সমমূ...
17/06/2026

আজকে ওল্ড গ্যালারি -২ এ ৫৪ তম ব্যাচের ভাই বোনদের হাতে বোনস হস্তান্তর সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এই বছর ৮ লক্ষ টাকা সমমূল্যের বোনস বিনামূল্যে হস্তান্তর করতে সক্ষম হয়েছি অর্থাৎ ৮ লক্ষ টাকার হারাম লেনদেন বন্ধ করতে সক্ষম হয়েছি। আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ।

16/06/2026

ইন শা আল্লাহ ৫৪ তম ব্যাচের ভাই বোনদের মাঝে আগামীকাল বোনস হস্তান্তর করা হবে। বোনস ব্যাংক স্কলারশিপ ২০২৬ এ মনোনীত ছাত্র ছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
তারিখ : ১৭/০৬/২০২৬
সময় : দুপুর ২ ঘটিকা
স্থান : ওল্ড গ্যালারি ২

13/06/2026

বোনস ব্যাংক স্কলারশিপ ২০২৬ এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জমাদানের প্রসঙ্গে :

১) ছেলেদেরকে ১৩/৬/২০২৬, ১৪/৬/২০২৬ তারিখে মেইন হলের ১১০ নম্বর রুমে জমা দেয়ার জন্য বলা হলো
সময়: সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা

২) মেয়েদেরকে বোনস বিতরণের দিন প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেয়ার জন্য বলা হলো

বোনস ব্যাংক স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হলো ( অঙ্গীকারনামা আর অভিভ...
07/06/2026

বোনস ব্যাংক স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হলো
( অঙ্গীকারনামা আর অভিভাবকের সম্মতিপত্র পোস্টের কমেন্টে দ্রষ্টব্য)

Bones bank SSMC পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। আল্লাহ পাক আপনাদের এবং আমাদের ক্বুরবানি ক্ববুল করে...
27/05/2026

Bones bank SSMC পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। আল্লাহ পাক আপনাদের এবং আমাদের ক্বুরবানি ক্ববুল করে নিন। ত্যাগ-আনন্দ-ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই ঈদ।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আল্লাহর অশেষ রহমতে আরও কিছু বোনস আমাদের হাতে এসে পৌঁছেছে। দ্বিতীয় ধাপে Bones bank scholarship এর জন্য চূড়ান্তভাবে মনোনীত...
21/05/2026

আল্লাহর অশেষ রহমতে আরও কিছু বোনস আমাদের হাতে এসে পৌঁছেছে। দ্বিতীয় ধাপে Bones bank scholarship এর জন্য চূড়ান্তভাবে মনোনীতদের নামীয় তালিকা প্রকাশ করা হলো।

গতকাল (১৬/০৫/২০২৬) তারিখে আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "GenZ Impact Leader Program 2026" এ অংশগ্রহণ করেছিল Bones b...
17/05/2026

গতকাল (১৬/০৫/২০২৬) তারিখে আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "GenZ Impact Leader Program 2026" এ অংশগ্রহণ করেছিল Bones bank SSMC। উক্ত আয়োজনে বোনস ব্যাংকের কার্যক্রমের ব্যাপারে আলোকপাত করা হয়েছে যা অন্যান্য অংশগ্রহণকারী এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা অর্জন করে। এই প্রোগ্রামে আস সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন Bones bank SSMC র প্রতিনিধিরা এবং প্রজেক্টগুলো সম্পর্কে বাস্তব ফিল্ড লেভেলের অভিজ্ঞতা অর্জন করেন।

Bones bank SSMC " চিত্তদীপ্ত চুয়ান্ন" ব্যাচের ভাই বোনদের হাতে বোনস তুলে দিতে বদ্ধপরিকর।পুরো সপ্তাহের রোলার কোস্টার রাইড ...
15/05/2026

Bones bank SSMC " চিত্তদীপ্ত চুয়ান্ন" ব্যাচের ভাই বোনদের হাতে বোনস তুলে দিতে বদ্ধপরিকর।পুরো সপ্তাহের রোলার কোস্টার রাইড শেষে আসে শুক্রবার – পবিত্র জুমুআ বার । এইদিন বেশিরভাগ মানুষই আরাম করে পুরো সপ্তাহের ব্যস্ততা শেষে, অনেকের অনেক কাজ কারবার থাকে, আবার অনেকেই টিউশনে যায় — যেখানে একটা ক্লাসের পেমেন্টই থাকে এক থেকে দুই হাজার টাকা। বোনস ব্যাংকের প্রতিনিধিরা নিজেদের বিশ্রাম কিংবা এক হাজার - দুই হাজার টাকার ক্লাস বিসর্জন দিয়ে আজকে সারাদিন বোনস সেটগুলো সাজানোর কাজে ব্যয় করেছেন — শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা ভাইদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।

ইন শা আল্লাহ আমরা ঈদুল আযহার ছুটির পর প্রথম দুই তিন কর্মদিবসের মধ্যে বোনসগুলো "চিত্তদিপ্ত চুয়ান্ন " ব্যাচের ভাই বোনদের হাতে হস্তান্তর করতে সক্ষম হবো।

12/05/2026

মেডিকেলে একটা সংস্কার দরকার। সেটা হলো হিউম্যান স্কেলেটন রিপ্লেস করে এনাটমিকালি একুরেট প্লাস্টিক স্কেলেটনকে নরমালাইজ করা।
ফার্স্ট-সেকেন্ড ইয়ারে এনাটমি শেখার জন্য ব্যাসিকালি এই মানবকঙ্কাল দরকার হয়। তবে সত্যি বলতে আজ ২০২৬ সালে এসে যেখানে complete anatomy এর মতন 3D app, এনাটমিকালি একুরেট প্লাস্টিক স্কেলেটন- সবই এভেইলেবল, সেখানে একদম রিয়েল হিউম্যান স্কেলেটন ব্যবহার করা অযৌক্তিক এবং অমানবিক।
শুধুমাত্র এই স্কেলেটনের চাহিদার জন্য প্রতি বছর লাশ চুরি হয়। রীতিমতো কবর থেকে লাশ চুরি করে সেই লাশ জ্বালিয়ে সেখান থেকে মাংস আলাদা করে প্রসেসিং করে সেটাকে মেডিকেল স্টুডেন্টদের সাপ্লাই করা হয়। এটা অমানবিক এবং আনএথিকাল।
প্রতিটা মৃত ব্যক্তি তার একটা কবর ডেজার্ভ করে। এখন যাকে কবর দেওয়া হয়েছে, তার লাশকে এভাবে কবির থেকে তুলে এনে যেভাবে যেটাকে স্টুডেন্টদের কাছে পৌছে দেওয়া হয় তা ঐ ব্যক্তির এবং তার পরিবারের জন্য চুড়ান্ত অসম্মানজনক একটা আচরণ।
আরও প্যাথেটিক ব্যাপার হলো এই মানবকংকাল নিয়ে রীতিমতো ব্যবসা করা হয়। এর থেকে অমানবিক আর কি হতে পারে।
এনাটমি শেখার জন্য আজকের দিনে এসে আর এই জেনুইন হিউম্যান স্কেলেটন এর দরকার নেই। 3D stimulation এখন এভেইলেবল। complete anatomy চলে আসার পরে এটড় আর কোনো দরকারই নেই। একটা স্টুডেন্ট ৩০-৩৫ হাজার টাকা দিয়ে স্কেলেটন না কিনে ৬-৮ হাজার টাকা দিয়ে complete anatomy সাবস্ক্রিপশন নিলেই আসলে শেখার কাজ হয়ে যায়।
এই ব্যাপারে অথোরিটিকে আগায় আসতে হবে। এই অমানবিক প্রথার জরুরি সংস্কার দরকার। এভাবে চলতে পারে না।
✒️Dr Murtoza Shahriar
MBBS (SSMC) MRCP (UK)
FCPS part-I ( Cardiology)

08/05/2026

Actual human skeleton না ব্যবহার করে আরও sustainable হবে artificial skeleton এর প্রচলন করলে। এবং এটা কঠিন কিছুও না। বাইরের দেশে এটাই হচ্ছে অনেক বছর ধরে। (আমি ইসলামিক perspective থেকে বোনস নিয়ে কিছু বলবনা কারণ এই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। সো আপনার ধর্ম যেটাই হোকনা কেন আশা করি পড়ে দেখবেন।)

১। ওয়েস্টের মেডিকেল YouTuber দের ভিডিও (vlogs and educational, both) সেকেন্ড ইয়ার থেকেই দেখে আসছি, আপনারাও হয়ত দেখেন অনেকেই। আজ পর্যন্ত একটা ভিডিও দেখিনাই যেটায় actual skeleton কেনার ব্যাপারে আলোচনা করছে। কেন? কারণ তারা মডেল দিয়ে পড়ে। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিয়ে মানবিক দৃষ্টিতে দেখেন, একজন মৃত human being এর body parts আরেকজন own করাটা খুবই বাজে শোনায়। আর সেজন্যই ওয়েস্টে বলেন বা এশিয়ার উন্নত দেশে বলেন, মডেল দিয়েই পড়ানো হয়। এবং স্টুডেন্টরাও বেশি হলে মডেলই ওউন করে। তারা কি খারাপ ডাক্তার হচ্ছে? তাদের থেকেই তো বরং বিশ্বসেরা চিকিৎসক আর চিকিৎসাবিজ্ঞানীরা আসছেন। কাজেই "স্কেলেটন ছাড়া পড়ব কীভাবে" এই দুশ্চিন্তা আশা করি আর নাই।

২। বোনসের দাম এত বেশি কেন? বেওয়ারিশ লাশ খুবই কম পাওয়া যায়, যত মানুষ মারা যাচ্ছেন তাদের তুলনায় নগন্য percentage. জিনিস অবটেইন করা যত কষ্ট, দাম সেটার তত বেশি। তাই বোনসের মার্কেটে দাম সবসময়ই চড়া। আর এই চড়া দামের কারণে লাশ চুরির মত জঘন্য বিদঘুটে ক্রাইমও হচ্ছে।

এবার আপনি চিন্তা করেন আগের সিসটেম বাদ দিয়ে আর্টিফিশিয়াল স্কেলেটন মডেল এর কারখানা দেয়া হইল। এবারে কিন্তু স্কেলেটন বানানো একেবারেই দুধভাত - আর আমাদের এটা করতে যেইসব ইনফ্রাসট্রাকচার দরকার পুরাটাই আছে। একই জিনিস আপনি ৩০ হাজার টাকার বদলে হয়ত পাবেন সর্বোচ্চ ১০ হাজার টাকায় (amazon বা এরকম কোথাও খুঁজে দেইখেন)। লাশ চুরির প্রশ্নও এখানে আর থাকলোনা।

৩। আর যদি হাতে ধরে পড়তে চাওয়ার স্বভাব না থাকে, তাহলে আরও চমৎকার ও সুলভ একটা অপশন আছে। বর্তমানে 3D graphics কত যে উন্নত এটা আশা করি সবাই জানেন, অনেক animated movie দেখা হয়েছে প্রায় সবারই। মজার ব্যাপার হচ্ছে, 3D modelling animation এর industry standard যে সফটওয়্যার, Blender, সেটা একেবারেই ফ্রী। এজন্য 3D modelling বর্তমানে খুবই খুবই সুলভ। আপনি আপনার মোবাইলেই নামিয়ে নিতে পারেন 3D interactive anatomy atlas. হেড নেক কার্ড এর সমস্ত পড়া আমি এরকম একটা ফ্রী অ্যাপ দিয়ে করেছিলাম। আপনি skull এর মডেলটাকে যেকোনো কোণে ঘুরাতে পারবেন, স্কালের প্রতিটা বোন আলাদা করেও দেখতে পারবেন, ভেতরের আর বাইরের সব important structures দেখতে পারবেন, এমনকি vault and base মোডেও ভিউ করতে পারবেন। একমাত্র হাতে ধরে পড়ার ফিলিংটা নাই - এটা ছাড়া কোনো ড্রব্যাক নাই। আমি ঐ কার্ডের সব আইটেম, কার্ড ফাইনাল, তার পরের টার্ম, আর ১ম প্রফে রিয়্যালিটি দিয়ে। হয়ত অন্য কিছু দিয়ে।

আশা করি সবাই ভেবে দেখবেন।
-----
✒️Susmit Islam

Address

Sir Salimullah Medical College
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bones bank SSMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share