Sunnah Cupping

Sunnah Cupping "সবচেয়ে ভালো চিকিৎসা হলো হিজামা।"
— (সহীহ মুসলিম: ২২২৪)

এটা কমার্শিয়াল কোনো চেম্বার নয়। আগে আমাদের মেহমান হোন, তারপর চিকিৎসা নিন।

মানবজীবনের অদৃশ্য বিপদগুলোর মধ্যে সাধারণ মানুষের মনে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করে কালোযাদু। যাকে আমরা আরবীতে সিহর (السحر) ব...
05/08/2026

মানবজীবনের অদৃশ্য বিপদগুলোর মধ্যে সাধারণ মানুষের মনে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করে কালোযাদু। যাকে আমরা আরবীতে সিহর (السحر) বলে থাকি। মানুষের ধারণা, যাদুই হয়তো সবচেয়ে বড় এবং একমাত্র ধ্বংসাত্মক শক্তি, যা কোনো ব্যক্তির জীবন, পরিবার ও সম্পদকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে।

কিন্তু যাদুর চেয়েও নীরবে, দ্রুত এবং ব্যাপক আকারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ‘বদনযর’। যাদু করার জন্য যেখানে একজন যাদুকর, কুফরী চুক্তি এবং জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয়; বদনযরের জন্য সেগুলোর কোনোটিরই প্রয়োজন পড়ে না। এর জন্য কোনো শত্রুতারও দরকার হয় না—এমনকি আপনজনের অতিরিক্ত ভালোবাসা, মুগ্ধতা কিংবা নিজের অজান্তে করা প্রশংসাও যদি ‘বারাকাহ-বিহীন’ হয়, তবে তা বিষাক্ত তীরের মতো মানুষের ওপর আঘাত হানে।

কেন কালোযাদুর চেয়েও ‘বদনযর’ অধিক ভয়ংকর, শরীয়তের দৃষ্টিতে এর সুক্ষ্ম ও সর্বব্যাপী বাস্তবতা কী—তা নিয়ে আমরা যৎসামান্য আলোচনা পেশ করবো। আশাকরি পাঠকবৃন্দ উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীক্বি ইল্লা বিল্লাহ!

[১] হাদীস থেকে কিছু দলীল :

(ক) “বদনযর সত্য। যদি কোনো কিছু তাক্বদীরকে অতিক্রম করতে পারতো, তবে তা বদনযরই করতো” (সহীহ মুসলিম, হা/২১৮৮)।
(খ) “আমার উম্মতের একটি বড় অংশ আল্লাহর তাক্বদীরের পর বদনযরের কারণেই মৃত্যুবরণ করবে” (মুসনাদে ত্বয়ালিসি, সিলসিলাহ সহীহাহ, হা/৭৪৭)।
(গ) “বদনযর মানুষকে কবরে এবং উটকে রান্নার পাতিলে প্রবেশ করায়” (ইমাম তাবারানী, মু‘জামুল কাবীর; সিলসিলাহ সহীহাহ, হা/১২৫০; সহীহুল জামি‘, হা/৪১৪৪)।

[২] কেন বদনযরকে বেশি বিপজ্জনক বলা হয়?

(ক) যাদু :
যাদু করার জন্য একজন যাদুকরের প্রয়োজন হয়, নির্দিষ্ট উপকরণ, কুফরী বা জ্বিন-শয়তানের সাথে চুক্তির প্রয়োজন হয়। যা তুলনামূলক জটিল এবং সবাই চাইলেই হুট করে করতে পারে না।

(খ) বদনযর :
বদনযরের জন্য কোনো যাদুকর বা শয়তানের সহায়তার দরকার পড়ে না। একজন সাধারণ মানুষ, এমনকি অতি আপনজন (বাবা-মা, বন্ধু, ভাই-বোন) বা একজন পরহেযগার ব্যক্তিও অজান্তে নিজের ভালোবাসার মানুষ বা জিনিসের ওপর বদনযর ফেলতে পারে, যদি সে বারাকাহ (যেমন: মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীক) না বলে।

(গ) অনিচ্ছাকৃত ক্ষতি :
যাদু সবসময় উদ্দেশ্যপ্রণোদিত ও শত্রুভাবাপন্নভাবে করা হয়। কিন্তু বদনযর হিংসা তথা হাসাদ থেকে যেমন হতে পারে, তেমনি অতিরিক্ত বিস্ময় ও পছন্দ থেকেও হতে পারে। ফলে মানুষ অজান্তেই নিজের সন্তান, সম্পদ বা নিজের শর

30/06/2026

Pls see till end

30/06/2026

ইসলামে হিজামার গুরুত্ব ও রাসূল ﷺ-এর সুন্নাহ ও সহীহ হাদীস

হিজামা সর্বোত্তম চিকিৎসা — সহীহ বুখারী ও মুসলিমের প্রমাণ

হিজামা শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি রাসূলুল্লাহ ﷺ-এর বিশেষভাবে নির্দেশিত সুন্নাহ। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ﷺ স্পষ্ট ভাষায় হিজামাকে সর্বোত্তম চিকিৎসা বলে ঘোষণা দিয়েছেন।

إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ

“তোমরা যেসব চিকিৎসা গ্রহণ করো, তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা।”

সহীহ বুখারী, হাদিস: ৫৬৯৬

এই হাদিসটি শুধু একটি পরামর্শ নয়, এটি নবীজি ﷺ-এর পক্ষ থেকে উম্মতের জন্য একটি বিশেষ উপহার। যে মুসলমান হিজামা করেন, তিনি একই সাথে সুন্নাহ পালন এবং শারীরিক সুস্থতা দুটোই অর্জন করেন।

ফেরেশতাদের বিশেষ সুপারিশ মিরাজের রাতের ঘটনা
মিরাজের রাতের ঘটনায় হিজামার মর্যাদা আরও স্পষ্ট হয়ে ওঠে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায়, মিরাজের রাতে রাসূলুল্লাহ ﷺ যে দলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা বলেছিলেন আপনি আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ ও তিরমিযীতে বর্ণিত হয়েছে।

মাথাব্যথা, বিষক্রিয়া ও যাদুর চিকিৎসায় হিজামা
সহীহ হাদিসে আরও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ﷺ যখন মাথাব্যথায় আক্রান্ত হতেন, তখন হিজামার মাধ্যমে আরোগ্য লাভ করতেন। এমনকি যাদুতে আক্রান্ত হওয়ার পর এবং একজন ইহুদি নারীর বিষ প্রয়োগের পরেও হিজামা তাঁকে সুস্থ করেছিল। এটি প্রমাণ করে যে হিজামা কেবল সাধারণ ব্যথার চিকিৎসা নয়, এটি শরীর ও আত্মার গভীরে কাজ করে।

30/06/2026

আপনি জানেন কি? ২০১৬ রিও অলিম্পিক্সে বিশ্বের সেরা সাঁতারু মাইকেল ফেলপস কাপিং থেরাপির গোলাকার দাগ শরীরে নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেদিন থেকে পশ্চিমা বিশ্বে কাপিং থেরাপির চাহিদা কয়েকগুণ বেড়ে যায়।

30/06/2026

🔷দিন দিন আমাদের বডি এন্টিবায়োটিক রেজিস্টেন্ট হয়ে যাচ্ছে।

📛পেট খারাপ হয়েছে?
👉ফার্মেসি থেকে এন্টিবায়োটিক কিনে খাচ্ছে।

📛ভাইরাল সর্দি কাশি?
👉মুড়ির মত এন্টিবায়োটিক খাচ্ছে।

❌এমনকি এন্টিবায়োটিক খেলে যে এর কোর্স কম্পলিট করতে হয়,এই নলেজটুকুও অনেকের থাকেনা।

ফলে দিন দিন ওষুধের পার্টিকেল জমতে জমতে আমাদের বিভিন্ন ভাইটাল অর্গানগুলো হয়ে যাচ্ছে দূর্বল।

✅হিজামা ডিটক্সিফিকেশনের কাজ করে।এই ভাইটাল অর্গান গুলো হিজামার মাধ্যমে ডিটক্স করে ওষুধের সাইডইফেক্ট আমরা সহজেই কমিয়ে ফেলতে পারি।

>প্যাশেন্ট জানতে চাইলেন হাদিয়া কত দিবো ভাইয়া? >> ভাইয়া!  হাদিয়া পরে দেন, আগে সুস্থ হোন।দুইদিন পর  পজিটিভ ফিডব্যাক  জানাল...
29/06/2026

>প্যাশেন্ট জানতে চাইলেন হাদিয়া কত দিবো ভাইয়া?
>> ভাইয়া! হাদিয়া পরে দেন, আগে সুস্থ হোন।

দুইদিন পর পজিটিভ ফিডব্যাক জানালেন।

আমরা কমার্শিয়াল বিজনেস করিনা। যেকোনো রুগীও দেখিনা। আগে আমাদের সাথে পরিচিত হোন। আমাদের মেহমান হোন। তারপর নাহয় ট্রিটমেন্টের ব্যপার টা দেখা যাবে।

কমেন্টে প্যাশেন্টের আরেকটা ফিডব্যাক পাবেন, যেটা তিনি অন্য একজনকে রিপ্লাই করেছিলেন।

21/04/2026

হিজামা ও কিছু কমন জিজ্ঞাসা
১। হিজামা করলে কি ব্যাথা লাগে ?
জী লাগবে । তবে এতটাই সামান্ন যে সেটাকে ব্যাথা না বলে অসস্তি বলা যায়।

২। হিজামা করতে কত সময় লাগবে ?
১ থেকে ১.৫ ঘন্টা।

৩ । হিজামার দাগ কি থেকে যাবে ?
না। দাগ একদমিই থাকবেনা ইনশাআল্লাহ।

৪। হিজামার দাগ যাবে কত দিনে ?
কালার নরমাল হবে ৩-৭ ঘন্টাএবং দাগ যাবে ৩-৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ্‌।

৫। কয়টা সেশন লাগবে ?
যে কোন রোগিকে কম পক্ষে দুইটা তবে রোগ ও তার উপশন অনুযায়ী সেশন সংখ্যা ভিন্ন হয়।

৬। মাথায় হিজামা করতে কি চুল কাটতে হয় ?
না কাটলেও করা যায় তবে চুল কাটলে/ছোট থাকলে ভালো।

21/04/2026

সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো ই আপনার জীবন সকল অনিষ্ট থেকে রক্ষা করার জন্য যথেষ্ট।

আলহামদুলিল্লাহ,  ছোট বড় মিলিয়ে মোট ১০০ পিস কাপ আসলো আজ।হিজামার চিকিৎসা নিতে দলে দলে যোগদান করুন।
19/04/2026

আলহামদুলিল্লাহ, ছোট বড় মিলিয়ে মোট ১০০ পিস কাপ আসলো আজ।

হিজামার চিকিৎসা নিতে দলে দলে যোগদান করুন।

Address

Trimohoni Madrasah Road, Khilgaon
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Cupping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share