MediCare by Dr Asibur Rahman

MediCare by Dr Asibur Rahman A voluntary online medical services. for the improvement of your health,we work on the value with.. .

in this modern era.,beside physical illness, it is a great problem that, you are a chronic patient of physical and mental illness...for diseases,truma, stress and different type of problem. it is our tiny effort to improve your health ......
is very beautiful.......@@
and we are with you��

কেউ আপনাকে একটা এক্সরে দিয়ে বলল, দেখেন তো ডাক্তার সাহেব এক্স-রেটাতে কোনো হাড় ভাঙছে কি না?ধরেন নিচের এক্স-রে টা। অনেকেই ব...
03/04/2026

কেউ আপনাকে একটা এক্সরে দিয়ে বলল, দেখেন তো ডাক্তার সাহেব এক্স-রেটাতে কোনো হাড় ভাঙছে কি না?
ধরেন নিচের এক্স-রে টা। অনেকেই বলে ফেলবেন তিনটা বা চারটা ফ্রাকচার আছে। বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। এজন্যই আমাদের পড়ানোর সময় ’রুল অফ টু' শেখানো হয়।
কি ছিল সেই রুল অফ টু। চলুন দেখে আসি।
1️⃣ Two Views
2️⃣ Two Joints
3️⃣ Two Limb
4️⃣ Two Injuries
5️⃣ Two Occasions
6️⃣ Two Opinions
1️⃣ Two Views
সবসময় দুইটা ভিউ নেয়া উচিত।-AP view /Lateral view
📌 এক view-এ fracture miss হতে পারে
2️⃣ Two Joints
Long bone হলে above & below joint include করতে হবে। কারণ shaft fx এর সাথে জয়েন্টে dislocation থাকতে পারে,ফ্রাকচার জয়েন্টকেও involve করে পারে।
📌 Example: femur → hip + knee দেখতে হবে।
3️⃣ Two Limbs
opposite limb এর সাথে সবসময় তুলনা করতে হবে। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে। এর ফলে কোনটা ফ্রাকচার আর কোনটা growth plate সহজে আলাদা করা যায়।
4️⃣ Two Injuries
একটা fracture পেলে আরেকটা খুঁজতে হবে।
কারণ Associated fracture/dislocation common.
5️⃣ Two Occasions
Initial X-ray normal হলেও 7–10 days পরে repeat করতে হবে। অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহ পর occult fracture ধরা পড়ে। (e.g., scaphoid fx)
6️⃣ Two Opinions
Doubt হলে অন্য আরেকজন doctor/radiologist এর opinion নেয়া উচিত।
এছাড়াও x-ray টা হাতে নিয়েই কয়েকটা বিষয় চটপট দেখে ফেলা উচিত। সেগুলো হয়-
★রোগীর নাম, বয়স, তারিখ।
★কোনো Side এর Xray: Right (R) / Left (L)
★View কোনটা : AP / Lateral
★ Exposure ঠিক আছে? (too dark / too white কি না)
এর পর ফ্রাকচার আইডেন্টিফাই করার জন্য হাড়ের Cortex ঠিক আছে কি না সেটা লক্ষ্য করতে হবে।
★Cortex continuous আছে তো?
★কোথাও break / step / irregularity আছে কি না?
এভাবেও বোঝা না গেলে আপনার ক্লিনিকাল আইয়ের উপর আপনাকে ভরসা করতে হবে।
★ রোগীর সবচেয়ে বেশি ব্যথার জায়গাটা কোথায়?
★ কোনো ফোলা আছে কিনা?
এর পর Bone alignment ঠিক আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে।
★ Bone straight আছে নাকি angulation?
★Shortening / overriding আছে?
★Joint alignment ঠিক আছে?
ফ্রাকচার পেয়ে গেলে আমাদের নজর দিতে হবে এর নিকটবর্তী
Joint involvement আছে কি না?
★Joint space maintained?
★Dislocation আছে?
★Intra-articular extension আছে?
বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল Growth plate
Open আসে কি না?
★Physis open আছে?
★Widening / disruption আছে? যেমন- Salter-Harris injury আছে কিনা দেখতে হবে।
নিচের এক্স-রে টি কেউ আপনাকে পড়তে দিলে প্রথমেই আপনার জিজ্ঞেস করা উচিত-রোগীর বয়স কত? অন্য limb এর কোনো এক্স-রে আছে কি না?
এই এক্স-রে তে মাত্র একটা ফ্রাকচার আছে। সেটা shaft of femur fx. বাকি যেগুলোকে ফ্রাকচার মনে হচ্ছে সেগুলো আসলে physis( growth plate) যা এখনো open আছে। কারণ রোগীর বয়স মাত্র ৬ বছর। আমরা জানি ইলিয়াম,ইশ্চিয়াম,পিউবিস মিলে
হিপ বোন তৈরি হয়। এই হাড়গুলো প্রথমে আলাদা থাকে। ১৩-১৬ বছর বয়সে এদের ফিউশন শুরু হয় যা ২০ বছরের পরে গিয়ে কমপ্লিট হয়।
সুতরাং কেউ কোনো এক্স-রে তে কমেন্ট করার আগে আমাদের অনেক মনোযোগ দিয়ে সেটা লক্ষ্য করতে হবে। আমরা এখন থেকে পারবো ইনশাআল্লাহ।
Dr Nazmush Shakib Bappi
Assistant Surgeon,
Saidpur upazilla health complex
Saidpur, Nilphamari.

Address

Dhaka
1100

Telephone

+8801715068040

Website

Alerts

Be the first to know and let us send you an email when MediCare by Dr Asibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MediCare by Dr Asibur Rahman:

Shortcuts

Share