ঘি-ঘর অর্গানিক

ঘি-ঘর অর্গানিক পাবনা-সিরাজগঞ্জের শতভাগ বিশুদ্ধতা ইনশাআল্লাহ 🌿
গ্রাহকের আস্থা আমাদের আমানত 🌼
(1)

🏡 ঘি-ঘর | Ghee Ghor
উত্তরবঙ্গের হোমমেড খাঁটি ঘিয়ের বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম

📧 ইমেইল: [email protected]
📞 ফোন: 01811-570087
📍 ঠিকানা: সিরাজগঞ্জ, বাংলাদেশ

🌿 আমাদের সম্পর্কে

ঘি-ঘর হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী স্বাদের খাঁটি ঘি তৈরির এক নির্ভরযোগ্য নাম। আমরা ঘরোয়া পরিবেশে, সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে, শতভাগ বিশুদ্ধ দুধ থেকে ঘি প্রস্তুত করি—যাতে আপনি পান প্রাকৃতিক ঘ্রাণ, আসল স্বাদ, এবং গুণগত মানের পূর্ণ নিশ্চয়তা।

আমরা বিশ্বাস করি, বিশুদ্ধতা কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয়তা।
তাই আমরা প্রতিটি ব্যাচের ঘি তৈরি করি যত্ন, সততা এবং ভালোবাসা দিয়ে — ঠিক যেমন নিজের পরিবারের জন্য রান্না করি।

💛 আমাদের লক্ষ্য:
👉 গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া ১০০% খাঁটি ও পুষ্টিকর ঘি
👉 রিজনেবল প্রাইসে সেরা মানের পণ্য সরবরাহ
👉 উত্তরবঙ্গের ঐতিহ্য ও গুণমান দেশব্যাপী ছড়িয়ে দেওয়া

🧈 আমাদের বিশেষত্ব:
✅ ঘরোয়া পরিবেশে প্রস্তুত
✅ কোন প্রকার রাসায়নিক বা প্রিজারভেটিভ নেই
✅ বিশুদ্ধ দুধ থেকে তৈরি
✅ প্যাকেজিংয়ের আগে কোয়ালিটি চেক করা হয়
✅ ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে

🌸 আমাদের প্রতিশ্রুতি
“নিজ তত্ত্ববধানে কোয়ালিটি নিশ্চিত করে গ্রাহকের হাতে পৌঁছে দিতে বন্ধ পরিকর আমরা — ঘি-ঘর।”

09/09/2026

নষ্ট ঘি দিয়েছি !!! (সময় থাকলে পড়বেন প্লিজ)

ঘি তে হালকা টকটক একটা aftertaste পেলেই কি ঘি নষ্ট?
প্রথমত ঘি একটি উত্তম ও পিওর ফ্যাট। ঘি মূলত দুধের চর্বি থেকে তৈরি করা হয়। এবং ঘি তৈরির প্রথম একটি ধাপ হচ্ছে ফার্মেন্টেশন।

যখন দুধের চর্বিতে ফার্মেন্টেশন হয় তখন এর পরবর্তী সব কিছুতে এর প্রভাব পড়ে। একদম শেষ পাতে আপনার কাছে পৌঁছানো অবধি

আসুন আজকে দেখি এই হালকা টকটক আফটার টেস্টটা কেন আসতে পারে বা কোথায় থেকে আসতে পারে ও এর উৎপত্তি কেন হয়!
দুধে lactose থাকে, এটা তো কম বেশি সবাই জানেন। নির্দিষ্ট ধরনের lactic acid bacteria যখন lactose ও অন্যান্য উপাদানের ওপর metabolic activity চালায়, তখন lactic acid এবং অন্যান্য organic acids তৈরি হতে পারে।
দুধ থেকে হয় fermentation, এরপর organic acids এবং এর সাথে যুক্ত হয় বিভিন্ন flavour compounds
এই অর্গানিক এসিড গুলো দুধের উপরে প্রভাব ফেলে। এর অ্যাসিডিক টেস্ট তখন টকবোধ হতে থাকে।

এই কারণে ফার্মেন্টেড প্রতিটি জিনিস যেমন দুধের সর, দুধের ক্রিম, পনির এগুলো হালকা আফটার টেস্ট টক থাকে।

ঘি একটি ঐতিহ্যবাহী খাবার এবং এর প্রতিটি ধাপ ও ঐতিহ্যবাহী অর্থাৎ সনাতন পদ্ধতির অনুযায়ী তৈরি করা হয় এবং ক্রীম সেপারেশন বা সর তোলার পরের ধাপটি হয় হচ্ছে ফারমেন্টেশন। আগে নানি দাদিরা বলতেন সর পচিয়ে ঘি বানাতাম। এই পচানোটা যে আসলে "ফার্মেন্টেশন" এই বই এর ভাষা উনারা জানতেন না বিধায় এটাকে পচানো বলতেন, আসলে হতো ফার্মেন্টেশন।

এই ফার্মেন্টেড ক্রিম বা সর থেকেই ঘি তৈরি করা হয়। এই fermentation-এর কারণে free fatty acids এবং বিভিন্ন volatile flavour compounds-এর পরিবর্তন হতে পারে।

তারপর যখন ঘি বানানোর জন্য তাপ প্রয়োগ করা হয় তখন আরেক দফা এর মধ্যে রাসায়নিক যৌগের পরিবর্তন হতে থাকে।

ঘি তৈরির সময় সাধারণত প্রায় 110–120°C তাপমাত্রায় heating করে moisture বের করে দেওয়া হয়। এই সময় milk protein, lactose, fat এবং অন্যান্য উপাদানের মধ্যে নানা ধরনের thermal reaction ঘটে এবং ঘি এর flavour তৈরি হতে থাকে। দেখুন এখানে কিন্তু হালকা টক তৈরি হবার যে উপাদান গুলো অর্থাৎ অর্গানিক এসিড সেগুলো এখনও উপস্থিত আছে ✅

এই heating-এর সময় পুনরায় তৈরি হতে পারে :

• Free fatty acids

• Aldehydes

• Ketones

• Carbonyl compounds

• Lactones

• Alcohols

• বিভিন্ন heat-degradation compounds

এসব compounds-এর সম্মিলিত উপস্থিতিই ঘির সেই পরিচিত সুবাস তৈরি হয়।

অর্থাৎ ঘির flavour তৈরি হওয়াটা আসলে একটা complex chemical transformation . শুধু দুধের ফ্যাট গরম করলাম আর ঘি হয়ে গেলো বিষয়টা এতটা সহজ নয়। দেখতেও নয় তৈরি করতেও নয়

আবার দেখুন Free fatty acid . এটা আবার কী?

এটা নিয়েও অনেক ভুল ধারণা আছে।

Milk fat-এর বড় অংশ থাকে triglyceride আকারে।

কিন্তু lipolysis বা বিভিন্ন enzymatic activity-এর মাধ্যমে triglyceride থেকে কিছু free fatty acids (FFA) আলাদা হতে পারে।

কিছু free fatty acid খুব কম পরিমাণেও flavour-এ noticeable contribution দিতে পারে।

বিশেষ করে short-chain fatty acids-এর flavour impact অনেক বেশি হতে পারে।

এ কারণেই butter, cheese, cultured dairy এবং ghee-এর টেস্ট ভিন্ন। একটু দেখুন মূল জিনিসটা তৈরি হচ্ছে দুধ থেকে কিন্তু প্রতিটি জিনিসের টেস্ট ভিন্ন, ঘ্রাণ ভিন্ন, স্বাদ ভিন্ন, টেক্সচার ভিন্ন। প্রতিটি জিনিসই আসলে ভিন্ন।

একটু বৈজ্ঞানিক আলোচনা : এটুক একটু গুরুত্বপূর্ণ ✅

সাম্প্রতিক গবেষণাতেও দেখা গেছে, ghee-র flavour profile-এর সঙ্গে acids, alcohols, aldehydes, ketones, lactones এবং অন্যান্য volatile compounds-এর সম্পর্ক রয়েছে এবং processing method পরিবর্তন করলে এই compounds-এর profile-ও পরিবর্তিত হতে পারে।

Lactone-এর কথাও বলা দরকার।

ঘির characteristic aroma-এর জন্য lactones খুব গুরুত্বপূর্ণ।

কিছু lactone-এর মধ্যে coconut-like, sweet, fruity বা peach-like aroma পাওয়া যায়।

এগুলো খুব অল্প পরিমাণেও sensory perception-এ যথেষ্ট প্রভাব ফেলতে পারে, কারণ কিছু lactone এর flavour threshold খুব কম।

অর্থাৎ একটা খাবারের flavour আমরা যে কয়েকটা basic taste দিয়ে বুঝি : মিষ্টি, টক, নোনতা, তিতা বিষয়টা শুধু এতটুকু নয়।

তাই কোনো ঘিতে একেবারে সামান্য acidic বা টকটক একটা aftertaste অনুভূত হওয়া মানেই যে সেখানে “নষ্ট হয়ে যাওয়া” ঘটছে এমন সিদ্ধান্তে সরাসরি যাওয়া ঠিক নয়।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো processing method।

২০২৫ সালের একটি গবেষণায় cow ghee তৈরির বিভিন্ন পদ্ধতি তুলনা করে দেখা হয়েছে যে processing method অনুযায়ী ghee-র volatile flavour compounds-এ উল্লেখযোগ্য পার্থক্য হতে পারে।

বিশেষ করে fermented cream বা butter থেকে তৈরি ghee-তে acids, alcohols, lactones, ketones এবং বিভিন্ন heat-derived compounds-এর profile আলাদা পাওয়া গেছে।

আরেকটি সাম্প্রতিক গবেষণায় fermentation-এর বিভিন্ন পর্যায়ে ghee-র volatile compounds-এর পরিবর্তন দেখা গেছে এবং fermentation-এর সঙ্গে alcohols ও fatty acids-এর পরিবর্তন এবং flavour profile-এর পরিবর্তনের সম্পর্ক পাওয়া গেছে।

অর্থাৎ দুধের source + fermentation + heating temperature + heating time + storage সবকিছু মিলে ঘির flavour তৈরি হয়।

এই কারণেই প্রাকৃতিক ঘির প্রতিটি batch-এর flavour profile-এ খুব সামান্য variation থাকতেই পারে।

তাহলে কি যেকোনো টক স্বাদ স্বাভাবিক?

অবশ্যই না।

খুব হালকা, সূক্ষ্ম acidic/টকটক aftertaste আর

স্পষ্ট টক গন্ধ, নষ্ট গন্ধ বা rancid flavour , পচা গন্ধ অবশ্যই ভিন্ন।

ঘি সাধারণত খুব কম moisture-এর একটি product। সঠিকভাবে তৈরি হলে এতে microbial growth-এর সুযোগও অনেক কম থাকে। কিন্তু সময়ের সঙ্গে quality deterioration-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো lipid oxidation।

Oxidation-এর শুরুতে unsaturated fat থেকে hydroperoxide তৈরি হতে পারে।

তারপর এগুলো ভেঙে বিভিন্ন secondary oxidation products তৈরি করে।

এই secondary products-ই পরে unpleasant বা rancid flavour এবং off-odour তৈরি করতে পারে।

তাই কোনো ঘিতে যদি

❌ অস্বাভাবিক তীব্র গন্ধ থাকে

❌ বাসি/পচা/র‍্যান্সিড ধরনের smell থাকে

❌ স্বাদে স্পষ্ট deterioration বোঝা যায়

❌ সংরক্ষণে সমস্যা হয়েছে

❌ moisture contamination-এর সম্ভাবনা থাকে

তাহলে সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে পরীক্ষা করা উচিত।

শুধু সামান্য টকটকে aftertaste পেয়েই পচা জিনিস পেয়েছি এইটা যেমন সঠিক নয়,

আবার কোনো অস্বাভাবিক গন্ধ বা deterioration থাকলে সেটাকেও হালকাভাবে নেওয়া উচিত নয়।

আর একটা কথা ,প্রাকৃতিক খাবার মানেই প্রতিটি batch-এর flavour ১০০% এক হবে এমন নয়।

দুধের composition বদলাতে পারে।গাভীর feed বদলাতে পারে। season-এর প্রভাব থাকতে পারে।

দুধের acidity-এর সামান্য variation হতে পারে। ঘি তৈরির পদ্ধতি বদলাতে পারে। fermentation-এর প্রভাব বদলাতে পারে। heating-এর temperature এর প্রভাব পড়তে পারে।

এবং এসবের সম্মিলিত প্রভাব সার্বিক ভাবে খাবারে পড়তেই পারে।

এজন্য ঘি তৈরি যেমন কঠিন এর ভেতরের কেমিক্যাল রিঅ্যাকশনগুলো ও তেমন জটিল।

(কালেক্টেড পোস্ট)

আজকাল কাজ করতে ভীষণ ক্লান্ত লাগে। কোন মোটিভেশানই পাই না। নিজেকে ধরে বেধে জোর করে কাজ করাই। চাকরি, সংসার, টিনেজ বাচ্চা, ত...
08/09/2026

আজকাল কাজ করতে ভীষণ ক্লান্ত লাগে। কোন মোটিভেশানই পাই না। নিজেকে ধরে বেধে জোর করে কাজ করাই। চাকরি, সংসার, টিনেজ বাচ্চা, তিন বারান্দার আড়াইশ মতো গাছ সব সামলে সঙ্গে হোমমেড ফুড নিয়ে কাজ করাটা অনেক কঠিন। এর মধ্যে আবার আজকাল শরীরটাও ভালো থাকছে না। তবে কাজ করে যেতে চাই, আল্লাহ সবকিছু সামলে নেয়ার তৌফিক দিন।
এরমধ্যেই প্রডাক্ট আসে যায়, পার্সেল রেডি করি, ডেলিভারি দেই। শুধু ছবি আর তুলে রাখা হয়না। পোস্ট করতে অলসতা পেয়ে বসে। যাইহোক এমন প্লাস্টিকের জারেও আমাদের ঘি-বাটার পেয়ে যাবেন। এটা আমাদের বহুবারের রিপিটেড ক্লায়েন্ট ফারহানা আপুর পার্সেল। আজকে চলে গেছে জামালপুরে, আশা করি কাল পড়শু ইনশাআল্লাহ পেয়ে যাবেন। খাঁটি ফ্রেশ ঘি, বাটার, আমসত্ত্ব আর হোমমেড আচার নিয়ে ঘি-ঘর অর্গানিক আছে আপনার পাশে সব সময়। প্রয়োজনে ইনবক্স করে ফেলুন আমাদের 🥰

07/09/2026

"যদি তোমরা শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবো।"— (সুরা ইব্রাহিম, আয়াত: ৭)

টাঙ্গুয়ার হাওর, গিয়েছেন কখনো? 🙂
05/09/2026

টাঙ্গুয়ার হাওর, গিয়েছেন কখনো? 🙂

এই পার্সেলটা প্রীতি আপুর পার্সেল। এখানে ঘি আর হাফ কেজি সন্দেশ ছিল। ওহ পড়ে অবশ্য আপু পার্সেলে আরও এক কেজি মিস্টি এড করে ন...
01/09/2026

এই পার্সেলটা প্রীতি আপুর পার্সেল। এখানে ঘি আর হাফ কেজি সন্দেশ ছিল। ওহ পড়ে অবশ্য আপু পার্সেলে আরও এক কেজি মিস্টি এড করে নিয়েছেন। আপুর এই পার্সেলটা UAE তে যাবে। দারুণ না ব্যাপার টা! আপু হুট করে হোয়াটসঅ্যাপে টেক্সট করে অর্ডার কনফার্ম করে পেমেন্টও করে দিলেন! এত মিস্টি সব ক্লায়েন্ট আমাদের! এজন্যই কাজ করতে বেশি ভালো লাগে 🥰
ঘি'য়ের পাশাপাশি এবারে মিস্টিটাও দেশের বাইরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি সবকিছু সুন্দর মতো আপুর কাছে পৌঁছে যাবে 🫰
ঘি-ঘর অর্গানিক এ ফ্রেশ ঘি চলে এসেছে। আরও এভেইলেবল আছে সন্দেশ, হোমমেড বাটার, আমসত্ত্ব, দেশী কালো সরিষার তেল আর অল্প কিছু হোমমেড আচার 🥰
সবগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ দশে দশ 🥰

01/09/2026

চিঠির দিনে আপনাদের জন্য আমাদের ছোট্ট একটি আমন্ত্রণপত্র ❣️

আপনি চাইলে ঘি-ঘরকে একটি চিঠি লিখতে পারেন।
লিখতে পারেন আমাদের নিয়ে আপনার অনুভূতি,
আপনার প্রিয় কোনো স্মৃতি,
কোনো পরামর্শ, অথবা শুধুই দু’টি ভালোবাসার কথা। 🤍

চিঠি হোক খুব সাধারণ,
কিন্তু কথাগুলো হোক একদম আপনার নিজের।

📮 আপনার চিঠি আমাদের কাছে পাঠিয়ে দিন।
আপনার লেখা প্রতিটি চিঠি আমাদের কাছে হবে আপনাদের ভালোবাসার একেকটি স্মৃতি। বেস্ট চিঠির জন্য ঘি-ঘর অর্গানিক থেকে থাকবে একটি সুন্দর গিফট 🥰🥰🥰

ভালোবাসায়,
ঘি-ঘর অর্গ্যানিক
বিশুদ্ধতার ঘ্রাণ…. আস্থার নাম

01/09/2026

আগস্টের মাস চলে গেছে। দুঃসহ একটা মাস গেল। খুব কষ্টে নিজেকে কাজে ধরে রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ নতুন মাস শুরু, আশা করছি সব সুন্দর মতো নতুন করে শুরু করতে পারব। আর মাসের শুরুতেই যদি আপুর এমন দারুণ একটা রিভিউ পাই তাহলে তো আর খুশির শেষ থাকেনা 🥰
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥰

ফ্রেশ ঘি করেছি, পাওয়া যাবে, সদ্যজাত ঘি। অর্ডারের জন্য ইনবক্স করে ফেলুন জলদি জলদি ঘি-ঘর অর্গানিক এ 🥰
31/08/2026

ফ্রেশ ঘি করেছি, পাওয়া যাবে, সদ্যজাত ঘি। অর্ডারের জন্য ইনবক্স করে ফেলুন জলদি জলদি ঘি-ঘর অর্গানিক এ 🥰

ঘি-ঘর অর্গানিক প্রডাক্ট ডেলিভারি আপডেট 🥰ঘি, সন্দেশ, বাটার, সরিষার তেল, ছাতু এভেইলেবল 🥰
31/08/2026

ঘি-ঘর অর্গানিক প্রডাক্ট ডেলিভারি আপডেট 🥰
ঘি, সন্দেশ, বাটার, সরিষার তেল, ছাতু এভেইলেবল 🥰

শেষ দিকের আমসত্ত্ব এভেইলেবল আছে। ম্যাংগো বার টাইপ না, হোমমেড টক ঝাল মিস্টি আমসত্ত্ব 🥰
27/08/2026

শেষ দিকের আমসত্ত্ব এভেইলেবল আছে। ম্যাংগো বার টাইপ না, হোমমেড টক ঝাল মিস্টি আমসত্ত্ব 🥰

Address

Shahzadpur, Sirajganj. Bhuigarh, Narayanganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ঘি-ঘর অর্গানিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share