আল-জাবেরী রুকইয়াহ সেন্টার

আল-জাবেরী রুকইয়াহ সেন্টার কুরআন সুন্নাহভিত্তিক তদবির ও রুকইয়াহ, ইসলামি শরীয়াহভিত্তিক পরামর্শ কেন্দ্র।
আল-জাবেরী তদবির ও রুকইয়াহ সেন্টার।
(2)

🌿 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌿সম্মানিত হযরতগণ!আলহামদুলিল্লাহ, আমাদের মাসব্যাপী তদবির ও রুকইয়াহ শিক্ষা কোর্সে একজন ...
31/08/2026

🌿 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌿
সম্মানিত হযরতগণ!
আলহামদুলিল্লাহ, আমাদের মাসব্যাপী তদবির ও রুকইয়াহ শিক্ষা কোর্সে একজন যোগ্য ও দায়িত্বশীল মোদাব্বির হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো—খুঁটিনাটি ও পর্যায়ক্রমে—কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হবে, ইনশা আল্লাহ।
📚 কোর্সে থাকছে:
একজন যোগ্য মোদাব্বির হওয়ার জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান, আমল, তদবির ও রুকইয়াহর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা।
📝 ভর্তি প্রক্রিয়া
আপনি যদি কোর্সটি করতে আগ্রহী হন, তাহলে প্রাথমিকভাবে মাত্র ৫১০ টাকা নগদ/বিকাশে পাঠিয়ে পেমেন্টের স্ক্রিনশট প্রদান করুন। স্ক্রিনশট পাওয়ার পর আপনার ভর্তি কনফার্ম করে দেওয়া হবে, ইনশা আল্লাহ।
📌 প্রথম দিনের ক্লাস করার পর কোর্সটি আপনার ভালো লাগলে ও চালিয়ে যেতে আগ্রহী হলে ৩,০৬০ টাকা প্রদান করে পূর্ণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, ইনশা আল্লাহ।
🕘 ক্লাসের সময়:
প্রতিদিন রাত ৯:১০ মিনিট থেকে ১১:০০টা পর্যন্ত
💻 ক্লাসের মাধ্যম: Google Meet
📢 ক্লাসের লিংক ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ক্লাসের একদিন আগে জানিয়ে দেওয়া হবে, ইনশা আল্লাহ।
💳 নগদ/বিকাশ (Personal):
📱 ০১৭১৯৫৮০৭২৮
🌿 আগ্রহী সম্মানিত হযরতগণ দ্রুত যোগাযোগ করে আসন নিশ্চিত করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং দ্বীনের খেদমতে উপকারী করে তুলুন। আমিন।

31/08/2026

উস্তাযে মুহতারাম শায়খ আ ফ ম বেলাল হুসাইন আল-জাবেরী হাফিঃ, সরাসরি ছাত্রদের সহযোগিতা করবেন ইনশা আল্লাহ।

⚠️ চারটি ভয়ংকর সতর্কবার্তাকুরআন ও হাদিসের আলোকে❶ অন্যের গুনাহ নিয়ে উপহাস করবেন নারাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—“যে ব্যক্তি ...
30/08/2026

⚠️ চারটি ভয়ংকর সতর্কবার্তা
কুরআন ও হাদিসের আলোকে
❶ অন্যের গুনাহ নিয়ে উপহাস করবেন না
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
“যে ব্যক্তি তার ভাইকে কোনো গুনাহের কারণে ভর্ৎসনা করে, সে নিজে সেই গুনাহে না জড়ানো পর্যন্ত মৃত্যুবরণ করবে না।”
📚 জামে‘ তিরমিজি: ২৫০৫
❷ কুরআন ও সালাতকে অবহেলা করবেন না
রাসুলুল্লাহ ﷺ একটি স্বপ্নের ঘটনা বর্ণনা করতে গিয়ে এমন ব্যক্তির শাস্তির কথা বলেছেন, যে কুরআন শিখে তা পরিত্যাগ করেছিল এবং ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকত।
তার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল।
📚 সহিহ বুখারি: ১১৪৩, ৭০৪৭
❸ কিয়ামতের দিন অঙ্গ-প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
“সেদিন আমি তাদের মুখে মোহর এঁটে দেব; তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।”
📖 সূরা ইয়াসিন: ৬৫
❹ জাহান্নাম মানুষ ও জিন দ্বারা পূর্ণ হবে
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
“আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে হিদায়াত দান করতাম; কিন্তু আমার এ কথা সত্য যে, আমি অবশ্যই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব।”
📖 সূরা আস-সাজদাহ: ১৩
🌿 আমাদের জন্য শিক্ষা
গুনাহকে হালকা মনে করবেন না।
অন্যের গুনাহ নিয়ে উপহাস করবেন না।
কুরআন ও সালাতকে অবহেলা করবেন না।
কিয়ামতের জবাবদিহিতার কথা স্মরণ করুন।
🤲 আজই তাওবা করি, আমল সংশোধন করি
এবং আল্লাহর দিকে ফিরে আসি।
✦ উপস্থাপনায় ✦
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক, গবেষক, দাঈ ও আলোচক
শায়খ আ ফ ম বেলাল হুসাইন আল-জাবেরী হাফিঃ
প্রতিষ্ঠাতা ও পরিচালক
আল-জাবেরী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা
মারকাযুল ইসলাহ্ আল-জাবেরী বাংলাদেশ
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত, তাওফিক ও নেক আমলের মাধ্যমে জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।

28/08/2026
🌿 জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময় 🌿জুমার দিন মুমিনের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এ দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়...
28/08/2026

🌿 জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময় 🌿
জুমার দিন মুমিনের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এ দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে—আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
“জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলিম বান্দা সে সময়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, আল্লাহ তাকে তা দান করেন।”
— সহিহ বুখারি ও সহিহ মুসলিম
🕰️ দোয়া কবুলের সেই বিশেষ সময়
এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। তবে অধিক গ্রহণযোগ্য মতগুলোর একটি হলো—
আসর নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়।
বিশেষ করে মাগরিবের পূর্ববর্তী শেষ সময়টুকু দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টিকে দোয়া ও ইবাদতের মাধ্যমে কাজে লাগানো উচিত।
🤲 আন্তরিকভাবে দোয়া করুন
📿 অধিক পরিমাণে ইস্তিগফার ও যিকির করুন
🌹 রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি দরুদ পাঠ করুন
📖 কুরআন তিলাওয়াত করুন
🕌 নিজের, পরিবার ও সমগ্র উম্মাহর জন্য কল্যাণ কামনা করুন
🌸 আসুন, জুমার এই বরকতময় সময়ে আমরা নিজেদের প্রয়োজন, গুনাহের ক্ষমা, হেদায়াত, শান্তি ও দুনিয়া-আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করি।
আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন। 🤲
ــــــــــــــــــــــــــــــــــــــــــــ
✍️ উস্তাযে মুহতারাম
শায়খ আ ফ ম বেলাল হুসাইন আল-জাবেরী হাফিঃ

সীরাতচর্চাসাহাবায়ে কেরাম ও আমরাশায়খ আ ফ ম বেলাল হুসাইন আল-জাবেরী হাফিঃ একরাসূলুল্লাহ ﷺ-এর যুগে যাকাত হিসেবে যে পশু আদায...
25/08/2026

সীরাতচর্চা
সাহাবায়ে কেরাম ও আমরা
শায়খ আ ফ ম বেলাল হুসাইন আল-জাবেরী হাফিঃ
এক
রাসূলুল্লাহ ﷺ-এর যুগে যাকাত হিসেবে যে পশু আদায় করা হতো, তার একটি রশিও যদি কেউ দিতে অস্বীকার করে, আর সমগ্র মানব ও জিনজাতি যদি তার পক্ষ অবলম্বন করে—তবুও আল্লাহর কসম! আমি আবু বকর একাই তাদের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম চালিয়ে যাব।
সদ্য খিলাফতের দায়িত্ব গ্রহণকারী, রাসূলুল্লাহ ﷺ-এর প্রিয়তম সাহাবি হযরত আবু বকর সিদ্দীক রা.-এর এই দৃঢ় ঘোষণা ছিল ঈমানের অটলতা, নবীপ্রেম ও দ্বীনের প্রতি আপসহীন আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত।
রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের পর সমগ্র আরব উপদ্বীপে নেমে এসেছিল গভীর অস্থিরতা। একদিকে প্রিয় নবীর ইন্তেকালের শোক তখনো সাহাবায়ে কেরামের হৃদয়ে তীব্রভাবে বিদ্যমান; অন্যদিকে বিভিন্ন অঞ্চলে নওমুসলিমদের একটি অংশ ইসলাম থেকে বিচ্যুত হতে শুরু করেছিল। কোথাও ভণ্ড নবীদের আবির্ভাব ঘটেছিল, কোথাও মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল। চারদিকে যেন ফিতনা ও বিপর্যয়ের কালো মেঘ ঘনীভূত হচ্ছিল।
এমন এক সংকটময় সময়ে খলীফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দীক রা.-এর ঈমানদীপ্ত কণ্ঠ উচ্চারিত হলো—
أينقص الدين وأنا حي؟
“দ্বীনের কোনো অংশ ক্ষুণ্ন হবে, আর আমি জীবিত থাকব—এটা কীভাবে সম্ভব?”
এটাই ছিল সাহাবায়ে কেরামের সীরাতচর্চার বাস্তব রূপ—রাসূলুল্লাহ ﷺ-এর সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা, তাঁর নির্দেশের প্রতি নিঃশর্ত আনুগত্য এবং দ্বীনের ব্যাপারে অটল অবস্থান।
নিজেদের আবাসভূমি যখন বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কায় ছিল, তখনও রাসূলুল্লাহ ﷺ-এর নির্দেশকে অটুট রাখার জন্য হযরত আবু বকর রা. ‘জায়শে উসামা’কে অভিযানে পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন—
والذي نفسي بيده لو ظننت السباع تخطفني لأنفذت جيش أسامة كما أمر به رسول الله صلى الله عليه وسلم، ولو لم يبق في القرى غيري لأنفذته.
“সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! যদি আমার আশঙ্কা হতো যে হিংস্র পশুরা আমাকে ছিন্নভিন্ন করে ফেলবে, এমনকি গোটা নগরীতে আমি ছাড়া আর কেউ জীবিত না থাকলেও—তবুও রাসূলুল্লাহ ﷺ যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবেই আমি উসামার বাহিনীকে অভিযানে পাঠাতাম।”
এটি সাহাবায়ে কেরামের সীরাতচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নবীজির সিদ্ধান্তের প্রতি তাঁদের আস্থা, তাঁর প্রতি তাঁদের ভালোবাসা এবং তাঁর নির্দেশের প্রতি তাঁদের আনুগত্য ছিল অতুলনীয়।
সময়ের ব্যবধানে সীরাতচর্চার ধরন ও পরিধিতে অনেক পরিবর্তন এসেছে। সীরাতকে কেন্দ্র করে নানা আনুষ্ঠানিকতার প্রচলন হয়েছে; নবীপ্রেমের দাবিও আজ আগের তুলনায় অনেক বেশি উচ্চারিত হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে নবীজির আদর্শের অনুসরণ দিন দিন কমে যাচ্ছে।
তাহলে প্রশ্ন জাগে—এত জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা ও নবীপ্রেমের দাবির প্রকৃত ফলাফল কী?
তাই সীরাতচর্চার প্রকৃত শিক্ষা আমাদের নতুন করে গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে। কারণ তাঁরাই ছিলেন প্রকৃত নবীপ্রেমিক। তাঁরা নিজেদের জীবন, চরিত্র ও কর্মকে রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শের ছাঁচে গড়ে তুলেছিলেন।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেছেন—
من كان منكم متأسيا فليتأس بأصحاب محمد صلى الله عليه وسلم...
“তোমাদের মধ্যে যে ব্যক্তি কাউকে আদর্শ হিসেবে অনুসরণ করতে চায়, সে যেন মুহাম্মাদ ﷺ-এর সাহাবিদের অনুসরণ করে। তাঁরা ছিলেন এই উম্মতের সর্বাধিক পবিত্র হৃদয়ের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী এবং অনাড়ম্বর জীবনযাপনে শ্রেষ্ঠ। আল্লাহ তাঁদেরকে তাঁর নবীর সাহচর্য ও দ্বীন প্রতিষ্ঠার জন্য নির্বাচিত করেছিলেন। অতএব তাঁদের মর্যাদা উপলব্ধি করো এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ করো। নিঃসন্দেহে তাঁরাই ছিলেন সরল ও সঠিক পথের অনুসারী।”
দুই
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি সত্যিকারের ভালোবাসা এবং তাঁর আদর্শের প্রতি অবিচল আস্থার শিক্ষা গ্রহণ করতে হলে আমাদের সাহাবায়ে কেরামের জীবনের দিকে ফিরে তাকাতে হবে। কারণ তাঁদের ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের তুলনা ইতিহাসে বিরল।
রোম সম্রাটের হাতে বন্দী সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে হুযাফা রা.-কে একান্তে ডেকে সম্রাট প্রস্তাব দিল—“তুমি খ্রিস্টান হয়ে যাও। এর বিনিময়ে আমার বিশাল সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব।”
কিন্তু এই প্রস্তাব তাঁর ঈমানকে সামান্যও নড়াতে পারেনি। তিনি দৃঢ় কণ্ঠে বললেন—
لو أعطيتني ما تملك وجميع ما ملكته العرب على أن أرجع عن دين محمد صلى الله عليه وسلم طرفة عين ما فعلت.
“তোমার সমগ্র রাজত্ব তো দূরের কথা, সমগ্র আরবের সম্পদও যদি আমার হাতে তুলে দেওয়া হয়, তবুও মুহাম্মাদ ﷺ-এর আনীত দ্বীন থেকে এক মুহূর্তের জন্যও আমি বিচ্যুত হব না।”
এভাবেই সাহাবায়ে কেরাম তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন—রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা কেবল আবেগের বিষয় নয়; বরং এটি ঈমান, আনুগত্য, আত্মত্যাগ ও জীবন পরিচালনার অঙ্গ।
এক সাহাবি রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে বললেন, “ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে নিজের চেয়েও এবং নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। আপনাকে দেখতে না পেলে অস্থির হয়ে পড়ি। কিন্তু মৃত্যুর কথা মনে হলে আমার অন্তর ভারাক্রান্ত হয়ে যায়। কারণ জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আপনি নবীদের সঙ্গে থাকবেন। তখন কি আপনাকে দেখতে পাব?”
এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করলেন—
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ
“যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, সে থাকবে তাঁদের সঙ্গে—যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন; অর্থাৎ নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীলদের সঙ্গে।”
আরেক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলেন, “কিয়ামত কখন হবে?”
রাসূলুল্লাহ ﷺ পাল্টা প্রশ্ন করলেন, “তুমি তার জন্য কী প্রস্তুতি নিয়েছ?”
সে বলল, “বিশেষ কোনো প্রস্তুতি নেই। তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি।”
রাসূলুল্লাহ ﷺ বললেন—
إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ
“তুমি যার ভালোবাসা অন্তরে ধারণ করেছ, তার সঙ্গেই থাকবে।”
হযরত আনাস রা. বলেন, এই বাণী শুনে আমরা এত আনন্দিত হয়েছিলাম যে, এর আগে আর কোনো কথায় এত আনন্দিত হইনি।
সাহাবায়ে কেরামের জীবন ছিল এই ভালোবাসারই বাস্তব প্রতিফলন। তাঁদের ভালোবাসা মুখের কথায় সীমাবদ্ধ ছিল না; বরং প্রয়োজনে জীবন বিসর্জনের মধ্য দিয়েও তা প্রকাশ পেয়েছে।
হযরত খুবাইব রা.-কে যখন কাফেররা মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে জিজ্ঞেস করেছিল—
أتحب أن محمداً مكانك
“তোমার পরিবর্তে আজ যদি মুহাম্মাদ ﷺ-কে এখানে আনা হতো, তাহলে কি তুমি খুশি হতে?”
তিনি দৃঢ়তার সঙ্গে উত্তর দিয়েছিলেন—
“আল্লাহর কসম! কখনোই নয়। তাঁর শরীরে একটি কাঁটার আঁচড় লাগুক—এটিও আমার কাছে অসহনীয়।”
এমন অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগ দেখে তৎকালীন মুশরিকদের নেতা আবু সুফিয়ানও স্বীকার করতে বাধ্য হয়েছিলেন—
ما رأيت من الناس أحدا يحب أحدا كحب أصحاب محمد محمدا
“মুহাম্মাদের সাহাবিরা তাঁকে যেভাবে ভালোবাসেন, সেভাবে কেউ কাউকে ভালোবাসতে আমি দেখিনি।”
তিন
আজ সীরাতের জ্ঞান অর্জন করা আগের যেকোনো সময়ের তুলনায় সহজ। আমাদের হাতের নাগালেই রয়েছে সহিহ হাদিসের নির্ভরযোগ্য সংকলন, যেখানে রাসূলুল্লাহ ﷺ-এর শিক্ষা, নির্দেশনা ও আদর্শ সংরক্ষিত রয়েছে। রয়েছে তাঁর জীবন ও কর্মের ওপর রচিত অসংখ্য নির্ভরযোগ্য সীরাতগ্রন্থ।
কিন্তু প্রশ্ন হলো—আমরা সীরাতের জ্ঞান অর্জনের জন্য কতটুকু সময় ব্যয় করি?
অন্যদিকে নবীপ্রেমিক সাহাবায়ে কেরামের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। একটি মাত্র হাদিস জানার জন্য তাঁরা মাসের পর মাস সফর করতেন, দূর-দূরান্তে ছুটে যেতেন।
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রা. একটি হাদিস শোনার জন্য দীর্ঘ এক মাসের সফর করে সিরিয়ায় পৌঁছেছিলেন। হাদিসটি শোনার পর তিনি আর সেখানে অবস্থান করেননি; বরং নিজের গন্তব্যে ফিরে গিয়েছিলেন।
হযরত আবু আইয়ুব আনসারী রা. দীর্ঘ সফর করে মিসরে হযরত উকবা ইবনে আমের রা.-এর কাছে গিয়েছিলেন কেবল একটি হাদিস শোনার জন্য। হাদিসটি শোনার পর তিনি আর বিলম্ব না করে মদিনার পথে ফিরে রওনা হয়েছিলেন।
খলীফাতুল মুসলিমীন হযরত উমর রা. কোনো সমস্যার সম্মুখীন হলে জনসম্মুখে জিজ্ঞাসা করতেন—
“এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ-এর কোনো নির্দেশনা কারও জানা আছে কি?”
এগুলোই ছিল সাহাবায়ে কেরামের সীরাতচর্চার বাস্তব চিত্র।
চার
সাহাবায়ে কেরাম সীরাত ও সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য যেমন সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, তেমনি অর্জিত জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতেও কোনো কার্পণ্য করেননি।
তাঁদের কাছে ইলম ছিল আমানত। তাঁরা মনে করতেন—যে জ্ঞান রাসূলুল্লাহ ﷺ-এর মাধ্যমে তাঁদের কাছে পৌঁছেছে, তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও তাঁদের দায়িত্ব।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. রাসূলুল্লাহ ﷺ-এর হাদিস শেখার জন্য সাহাবায়ে কেরামের দ্বারে দ্বারে গিয়েছেন। কোনো সাহাবিকে ঘুমন্ত অবস্থায় পেলে তাঁর ঘুম ভাঙাতে চাইতেন না। দরজার সামনে বসে অপেক্ষা করতেন। কখনো ধুলোবালিতে তাঁর শরীর মলিন হয়ে যেত। সাহাবি ঘুম থেকে উঠে বিস্মিত হয়ে বলতেন—
“হে রাসূলের চাচাতো ভাই! আপনি আমাকে খবর দিলেই তো আমি আপনার কাছে চলে আসতাম।”
ইবনে আব্বাস রা. বলতেন—
“না, আমারই আপনার কাছে আসা উচিত।”
এভাবেই তাঁরা ইলমের জন্য নিজেদেরকে বিনয়ী ও নিবেদিত করেছিলেন।
হযরত যায়েদ ইবনে সাবিত রা. যখন সফরের জন্য বাহনে আরোহণ করতেন, তখন ইবনে আব্বাস রা. তাঁর বাহনের রেকাব ধরে দিতেন। যায়েদ রা. বলতেন, “হে রাসূলের চাচাতো ভাই! এটি ছেড়ে দিন।”
ইবনে আব্বাস রা. বলতেন—
هكذا أمرنا أن نفعل بالعلماء والكبراء
“আলেম ও জ্ঞানীদের সঙ্গে এভাবেই সম্মান প্রদর্শন করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।”
পাঁচ
রাসূলুল্লাহ ﷺ-এর আখলাক ও চরিত্র তাঁর সীরাতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীজির আদর্শে গড়ে ওঠা সাহাবায়ে কেরাম ইবাদত-বন্দেগি, মেহনত-মুজাহাদা ও দ্বীনের জন্য আত্মত্যাগের পাশাপাশি উত্তম চরিত্রেরও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
সাম্য ও ভ্রাতৃত্ব, পরোপকার, অসুস্থের সেবা, আত্মীয়তার হক আদায়, দুর্বল ও অসহায়ের প্রতি সহমর্মিতা—এসব মহৎ গুণ তাঁদের চরিত্রের অলংকার ছিল।
তাঁরা এসব গুণ অর্জন করেছিলেন রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবন ও মহান চরিত্রের সান্নিধ্য থেকে।
হযরত আবু যর গিফারি রা. একবার তাঁর গোলামকে নিয়ে এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন, যার মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ তাঁকে জাহেলিয়াতের অবশিষ্ট প্রভাব থেকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন—
“হে আবু যর! তোমার মধ্যে এখনো জাহেলিয়াতের কিছু প্রভাব রয়েছে। আল্লাহ যাদের তোমাদের অধীন করেছেন, তারা তোমাদেরই ভাই। তোমরা যা খাও, তাদেরও তা খাওয়াবে; তোমরা যা পরো, তাদেরও তা পরাবে। তাদের সাধ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব দেবে না।”
এ শিক্ষা সাহাবায়ে কেরামের চরিত্রকে কত গভীরভাবে প্রভাবিত করেছিল, তাঁদের জীবন তার উজ্জ্বল প্রমাণ।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. মসজিদে নববীতে ইতিকাফে ছিলেন। এমন সময় এক ব্যক্তি তাঁর কাছে এসে নিজের ঋণের কষ্টের কথা জানাল। ইবনে আব্বাস রা. তার সমস্যা সমাধানের জন্য ইতিকাফ থেকে বের হওয়ার উদ্যোগ নিলেন।
লোকটি তাঁকে স্মরণ করিয়ে দিল—“আপনি কি ইতিকাফের কথা ভুলে গেলেন?”
তিনি বললেন—
“না, ভুলিনি। তবে আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি—যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে বের হয়, তার এই আমল দশ বছর ইতিকাফ করার চেয়েও উত্তম।”
এভাবেই সাহাবায়ে কেরাম তাঁদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শ বাস্তবায়ন করেছিলেন।
তাঁদের চরিত্রে নবীজির চরিত্রের প্রতিফলন ঘটেছিল। যে ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-এর যত নিকট ছিলেন, তাঁর জীবনেও তত বেশি নবীজির আদর্শের ছাপ ফুটে উঠেছিল।
উম্মুল মুমিনীন হযরত খাদিজা রা. প্রথম ওহির পর রাসূলুল্লাহ ﷺ-কে সান্ত্বনা দিতে তাঁর যেসব গুণের কথা উল্লেখ করেছিলেন, সেগুলো ছিল—
“আল্লাহর কসম! আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায়ের দায়িত্ব বহন করেন, অভাবীকে সাহায্য করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।”
অন্যদিকে রাসূলুল্লাহ ﷺ-এর সাহচর্যে গড়ে ওঠা হযরত আবু বকর সিদ্দীক রা.-এর চরিত্রেও আমরা একই মহৎ গুণের প্রতিফলন দেখতে পাই।
ইবনে দুগুন্নাহ যখন তাঁকে মক্কা ছেড়ে যেতে নিষেধ করেছিলেন, তখন আবু বকর রা.-এর প্রশংসায় তিনি বলেছিলেন—
“আবু বকর! তোমার মতো মানুষকে দেশত্যাগ করতে হয় না, আর তুমি নিজেও দেশত্যাগ করবে না। তুমি অসহায়কে সাহায্য কর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ, দুর্বলের দায়িত্ব গ্রহণ কর, মেহমানের আপ্যায়ন কর এবং বিপদগ্রস্তের পাশে দাঁড়াও।”
নবী ও সাহাবির চরিত্রে এই অসাধারণ সাদৃশ্যই আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সত্য স্পষ্ট করে—সীরাতচর্চার প্রকৃত উদ্দেশ্য হলো নবীজির চরিত্র ও আদর্শকে নিজের জীবনে ধারণ করা।
ছয়
সাহাবায়ে কেরাম সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে যেমন ছিলেন অত্যন্ত যত্নশীল, তেমনি বিদআত ও সুন্নাহবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারেও ছিলেন আপসহীন।
হুদায়বিয়ার সেই ঐতিহাসিক গাছ, যার নিচে ‘বাইআতে রিযওয়ান’ অনুষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে কিছু মানুষ বরকতের আশায় সেখানে নামাজ পড়তে শুরু করেছিল। বিষয়টি হযরত উমর রা.-এর কাছে পৌঁছলে তিনি গাছটি কেটে ফেলার নির্দেশ দেন, যাতে মানুষ কোনো স্থানের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত না হয়ে পড়ে, যা সুন্নাহর সীমা অতিক্রম করে।
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর এক ঘনিষ্ঠ বন্ধু তাকদীর সম্পর্কে সুন্নাহবিরোধী মত পোষণ করে—এ সংবাদ তাঁর কাছে পৌঁছলে তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সতর্ক করে দেন। কারণ তিনি রাসূলুল্লাহ ﷺ-এর কাছ থেকে এ বিষয়ে সতর্কবাণী শুনেছিলেন।
এগুলো প্রমাণ করে—সাহাবায়ে কেরামের কাছে সীরাতচর্চা ছিল কেবল ভালোবাসার আলোচনা নয়; বরং সুন্নাহকে আঁকড়ে ধরা এবং রাসূলুল্লাহ ﷺ-এর নির্দেশনার বিপরীত পথ থেকে বেঁচে থাকার নামও ছিল সীরাতচর্চা।
সাত
সাহাবায়ে কেরামের সীরাতচর্চার কয়েকটি দিক সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরা হলো।
এখন প্রয়োজন—এই মানদণ্ডের আলোকে নিজেদের জীবনকে যাচাই করা।
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা কেবল মুখের দাবি নয়। তাঁর প্রতি সত্যিকারের ভালোবাসার প্রমাণ হলো—তাঁর শিক্ষা ও আদর্শের প্রতি পূর্ণ আস্থা, তাঁর সুন্নাহর অনুসরণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়নের চেষ্টা।
আমরা যদি সীরাতচর্চাকে কেবল আলোচনা, আবেগ, অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখি, অথচ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও কর্মজীবনে রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ ও আদর্শের প্রতিফলন না ঘটে—তাহলে আমাদের সীরাতচর্চা তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারবে না।
সুতরাং আসুন, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে সীরাতচর্চার প্রকৃত শিক্ষা গ্রহণ করি।
সীরাত হোক জীবনের আলো।
সুন্নাহ হোক আমাদের পথের দিশা।
রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসা হোক আমাদের ঈমানের প্রাণ।
আর তাঁর আদর্শ হোক আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের বাস্তব নির্দেশনা।
আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি সত্যিকারের ভালোবাসা অর্জন করার, তাঁর সুন্নাহকে বুঝে গ্রহণ করার এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন।
آمين يا رب العالمين

25/08/2026

২৫.০৮.২৬ তারিখ, রোগী দেখছেন উস্তাযে মুহতারাম শায়খ আ ফ ম বেলাল হুসাইন আল-জাবেরী হাফিঃ

Address

Narayangonj
Dhaka
1400

Alerts

Be the first to know and let us send you an email when আল-জাবেরী রুকইয়াহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share