Acro Medical Care

Acro Medical Care বাসায় সকল ধরনের চিকিৎসাসেবাসহ অ্যাক্রো মেডিকেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম, আসবাব, প্যাথলজিকাল এবং সার্জিক্যাল পণ্য সরবরাহ করে।

অ্যাক্রো মেডিক্যাল বাড়িতে ডাক্তার/নার্স/হসপিটাল অ্যাটেন্ডেন্ট ও রোগীর পরিষেবাকারী প্রদান করে। বাসায় সকল ডায়াগনস্টিক, অক্সিজেন ও এম্বুলেন্স সেবা সরবরাহ করা হয়। নিজস্ব প্যালিয়েটিভ কেয়ার ও রিহ্যাবিলিটেশন সেন্টারে সুন্দর মনোরম পরিবেশে সেবা প্রদান করা হয়।

মুন্সীগঞ্জে সমন্বিত প্রবীণ সেবাকেন্দ্র নির্মাণে অ্যাক্রো মেডিকেলের উদ্যোগঢাকা: দেশে প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্য...
09/07/2026

মুন্সীগঞ্জে সমন্বিত প্রবীণ সেবাকেন্দ্র নির্মাণে অ্যাক্রো মেডিকেলের উদ্যোগ

ঢাকা: দেশে প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা সম্প্রসারণে মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির স্থাপত্য পরিকল্পনা, প্রকৌশল নকশা ও অবকাঠামোগত পরামর্শসেবা প্রদানের জন্য বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

সমঝোতা স্মারক স্বাক্ষর এবং প্রকল্প এলাকা পরিদর্শনের মাধ্যমে এর পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

অ্যাক্রো মেডিকেল জানায়, প্রকল্পটি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওপাড়া ইউনিয়নে কোম্পানির নিজস্ব প্রায় ১৫০ শতক (১ দশমিক ৫ একর) জমির ওপর নির্মিত হবে। এতে প্রবীণদের জন্য ১১০টি বিশেষভাবে পরিকল্পিত আবাসিক কক্ষ থাকবে। পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ার, হসপিস কেয়ার, সহায়ক আবাসন (অ্যাসিস্টেড লিভিং), দীর্ঘমেয়াদি নার্সিং সেবা এবং পুনর্বাসনের সুবিধা রাখা হবে।

এ ছাড়া ২৪ ঘণ্টা নার্সিং ও কেয়ারগিভিং সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান, ফিজিওথেরাপি, ডিমেনশিয়া ও দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ওয়েলনেস কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের মাস্টারপ্ল্যানে ল্যান্ডস্কেপ গার্ডেন, হাঁটার পথ, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের স্থান, ডাইনিং সুবিধা, ক্যাফে এবং প্রবীণবান্ধব অবকাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন এই উদ্যোগটি ঢাকার আফতাবনগরে পরিচালিত অ্যাক্রো প্রবীণ নিবাস-এর সম্প্রসারণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম বৃহৎ সমন্বিত সিনিয়র লিভিং ও প্যালিয়েটিভ কেয়ার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, গড় আয়ু বৃদ্ধি, দ্রুত নগরায়ণ, কর্মসংস্থানের কারণে দেশ-বিদেশে স্থানান্তর এবং একক পরিবারের সংখ্যা বাড়ায় দেশে প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি পরিচর্যা ও প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় নিয়েই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট প্রকল্পটির পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল পরামর্শসেবা দেবে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা অবকাঠামো, টেকসই প্রকৌশল এবং প্রবীণবান্ধব নকশা অনুসরণ করে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত অ্যাক্রো মেডিকেল লিমিটেড দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কমিউনিটি গড়ে তোলা, যেখানে প্রবীণরা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন, মানবিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং নিরাপদ ও সহায়ক পরিবেশে জীবনযাপন করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই প্রকল্প বাংলাদেশে প্রবীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রকল্পটি সম্পন্ন হলে সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার, সহায়ক আবাসন এবং দীর্ঘমেয়াদি প্রবীণ পরিচর্যা সেবায় এটি দেশের স্বাস্থ্যখাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

https://bortomanalo.com/archives/2000
09/07/2026

https://bortomanalo.com/archives/2000

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়বে অ্যাক্রো মেডিকেল

প্রবীণ স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: বাংলাদেশে ১১০ কক্ষবিশিষ্ট সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণে...
09/07/2026

প্রবীণ স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: বাংলাদেশে ১১০ কক্ষবিশিষ্ট সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণে বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টের সঙ্গে অ্যাক্রো মেডিকেল লিমিটেডের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

বাংলাদেশে প্রবীণ স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অ্যাক্রো মেডিকেল লিমিটেড তাদের প্রস্তাবিত ১১০ কক্ষবিশিষ্ট সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণে বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রকল্পটির স্থাপত্য পরিকল্পনা, প্রকৌশল নকশা এবং অবকাঠামোগত পরামর্শ সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে প্রকল্পস্থলে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ও সাইট পরিদর্শনের মাধ্যমে প্রকল্পটির পরিকল্পনা ও নকশা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

এই প্রকল্পটি ঢাকার আফতাবনগরে সফলভাবে পরিচালিত "অ্যাক্রো প্রবীণ নিবাস"-এর সম্প্রসারিত উদ্যোগ। পূর্বের অভিজ্ঞতা ও সাফল্যের ভিত্তিতে অ্যাক্রো মেডিকেল লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ সমন্বিত সিনিয়র লিভিং ও প্যালিয়েটিভ কেয়ার ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

প্রকল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য
• মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দেওপাড়া ইউনিয়নে কোম্পানির নিজস্ব ১৫০ শতক (প্রায় ১.৫ একর) জমির ওপর প্রকল্পটি নির্মিত হবে।
• প্রবীণদের জন্য ১১০টি আধুনিক ও বিশেষভাবে পরিকল্পিত আবাসিক কক্ষ।
• ২৪ ঘণ্টা নার্সিং, কেয়ারগিভিং এবং চিকিৎসক তত্ত্বাবধান।
• প্যালিয়েটিভ কেয়ার, হসপিস কেয়ার, দীর্ঘমেয়াদি নার্সিং কেয়ার এবং সহায়ক আবাসন (Assisted Living)।
• ফিজিওথেরাপি, পুনর্বাসন, ডিমেনশিয়া ও দীর্ঘমেয়াদি জটিল রোগ ব্যবস্থাপনা।
• আন্তর্জাতিক মানসম্মত প্রবীণবান্ধব অবকাঠামো, সর্বজনীন প্রবেশগম্যতা এবং নিরাপত্তা ব্যবস্থা।
• সুসজ্জিত বাগান, ওয়েলনেস জোন, বিনোদন সুবিধা, ডাইনিং ব্যবস্থা, ক্যাফে এবং কমিউনিটি কার্যক্রমের স্থান, যা সক্রিয়, সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে সহায়ক হবে।

বাংলাদেশে গড় আয়ু বৃদ্ধি, দ্রুত নগরায়ণ, কর্মসংস্থানের কারণে স্থানান্তর এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির ফলে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এর ফলে দীর্ঘমেয়াদি পরিচর্যা, প্যালিয়েটিভ কেয়ার এবং পেশাদার প্রবীণ স্বাস্থ্যসেবার চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে, যাতে প্রবীণ নাগরিকরা মর্যাদা, স্বাধীনতা এবং উন্নত জীবনমান বজায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

চুক্তি অনুযায়ী বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট প্রকল্পটির পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল পরামর্শ প্রদান করবে, যাতে এটি আধুনিক স্বাস্থ্যসেবা অবকাঠামো, টেকসই নির্মাণনীতি এবং আন্তর্জাতিক প্রবীণবান্ধব নকশা মানদণ্ড অনুসরণ করে বাস্তবায়িত হয়।
২০১৭ সালে প্রতিষ্ঠিত অ্যাক্রো মেডিকেল লিমিটেড বাংলাদেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুল ইসলাম (MCPA-Australia) অস্ট্রেলিয়ার উন্নত ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যক্তি, পরিবার এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

এ বিষয়ে মোঃ আরিফুল ইসলাম বলেন, "আমাদের লক্ষ্য শুধু একটি আবাসিক ভবন নির্মাণ নয়; আমরা এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে প্রবীণরা সহানুভূতিশীল সেবা, মানসিক সমর্থন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবেন। এই প্রকল্পটি বাংলাদেশের প্যালিয়েটিভ কেয়ার ও সিনিয়র লিভিং সেবাকে বিশ্বমানে উন্নীত করার আমাদের দীর্ঘমেয়াদি অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।"

প্রকল্পটি বাস্তবায়িত হলে অ্যাক্রো ইন্টিগ্রেটেড প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি বাংলাদেশের প্রবীণ স্বাস্থ্যসেবা ও সিনিয়র লিভিং খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং টেকসই, মানবিক ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

27/05/2026
"বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র রক্ষার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে রা...
31/12/2025

"বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র রক্ষার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

আমিন।"

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে...
08/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

Collected

Address

House-15, Road-03, Block-G, Addar Mor, Aftab Nogor, Badda
Dhaka
1212

Telephone

+8801784532159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Acro Medical Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share